বৃহস্পতিবার, সেপ্টেম্বর ০৩, ২০২৬

জালিমের তখতে হকের তুফান

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

*********************************

জুলুমের প্রাসাদে হকের বজ্রনিনাদ গর্জে ওঠে!
কাঁপায় জালিমের ওই কাঁচ-মহল,
তখত--তাউস কাঁপে থরথর,
বাতেলের বুক দুরুদুরু ফাটে!
জুলুমের প্রাসাদে হকের বজ্রনিনাদ গর্জে ওঠে!


ফেরাউন-শাদ্দাদ মরে বারেবার,
ভেঙে পড়ে অহঙ্কার,
তবু মরে না তো কভু আল্লাহর দীন-ইসলাম!
রক্তে রাঙা ওই জালিমের হাত,
আসবে এবার আঁধার রাতে খোদার নেয়ামত,
শহীদী খুনের আজ আসিবে চরম ইন্তেকাম!
জুলুমের প্রাসাদে হকের বজ্রনিনাদ গর্জে ওঠে!


ইনসাফের জুলফিকার ঝলসিয়া ওঠে আজ,
মাথারপরে খোদার তাজ!
আল্লাহু আকবারধ্বনি বাজের মতো গিয়ে পড়ে ওই কুফর-দলে!
মজলুমের আহাজারি আর নয়, আর নয়
এবার আসিবে জয়া,
রহমানুর রহীমের আরশ হতে নামিবে আজ খোদার দয়া!
জুলুমের প্রাসাদে হকের বজ্রনিনাদ গর্জে ওঠে!


তখত্--শাহেনশাহী করো রে চূর্ণ!
রক্তে লেখো আজ বিপ্লব-পূর্ণ!
ভেঙে ফেলো ওই জালিমের কারাগার,
শামশীর হাতে আজ সিংহ-শাবক জাগে রে আবার!
খুনের দরিয়ায় ভেসে যাক বাতেল-শাহী,
আকাশে-বাতাসে উঠুক শোরইলাহী ওহী!
সেজদা নামায়ে শুধু এক খোদার পায়,
দুনিয়ার সব ভয় ভুলে যায়,
লা-ইলাহা-ইল্লাল্লাহর ঝাণ্ডা উড়ায়ে সত্যের পথে জান দিয়ে যায়!
জুলুমের প্রাসাদে হকের বজ্রনিনাদ গর্জে ওঠে!
কাঁপায় জালিমের ওই কাঁচ-মহল,
তখত--তাউস কাঁপে থরথর,
বাতেলের বুক দুরুদুরু ফাটে!
জুলুমের প্রাসাদে হকের বজ্রনিনাদ গর্জে ওঠে!

---------------------------------------------------------

 

মরুভূমির তপ্ত বুকে ঝরনা

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

*********************************


মরুভূমির তপ্ত বুকে ঝরনা-ধারা উথলে যায়,
ওগো তোমার নূরে মরা প্রাণে প্রাণের সঞ্চার হয়ে যায়।
মরুভূমির তপ্ত বুকে ঝরনা-ধারা উথলে যায়।


আরব-ভূমির সাহারা যেথা জ্বলছিল দিন-রাত,
সেথা নামলো খোদার রহম নিয়েআহমদ’-এরই হাত।
তশরীফ আনলেন শাহ--মদীনা, ঘুচলো আঁধার রাত,
সল্লল্লাহু আলাইহি ওয়া সাল্লামগাহে কায়েনাত।
মরুভূমির তপ্ত বুকে ঝরনা-ধারা উথলে যায়।


আফতাব--মাহতাব হেরিতাঁর নূরানী সুরত,
দিল্-এর মাঝে পয়দা হলো ইশ্--হকীকত।
খুশ-আমদেদইয়া রসূলাল্লাহ, জপে জগত-ময়,
আঁখির জল আজজমজমহয়ে চরণ ধুয়ে যায়।
মরুভূমির তপ্ত বুকে ঝরনা-ধারা উথলে যায়।


খুশীর হাওয়া বয় যে আজ জিন্দেগীর এই বাগে,
আরবী, ফারসি, উর্দু বুলিসবাই মাতাল রাগে!
বাংলা ভাষায় নাত গেয়ে কবি যে আজ ধন্য হতে চায়,
তওবা রে সঁপে দিল প্রাণ খোদার দরগায়।
মরুভূমির তপ্ত বুকে ঝরনা-ধারা উথলে যায়,
(
ওগো) তোমার নূরে মরা প্রাণে প্রাণের সঞ্চার হয়ে যায়।
মরুভূমির তপ্ত বুকে ঝরনা-ধারা উথলে যায়।

---------------------------------------------------------

আমরা নূর-ই-আনোয়ার!

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

*********************************

আমরা আগুন নই ধ্বংসের,
আমরা নূর--আনোয়ার!
অন্যায়ের আঁধার পুড়িয়ে জ্বালি
হকের সে মিনার!

বাতেলের জুলুমাত নাশিতে মোরা
আফতাব--ইনসাফ!
মজলুমের দিলের ফরিয়াদে
খোদার রহম হবে সাফ!
হাতে নিয়ে শমশের--ঈমান,
মুখে তৌহিদের বাণী
টুটে দেবো জালিমের তখত্-তাজ,
এনে হকের নিশানি!

আমরা আগুন নই ধ্বংসের,
আমরা নূর--আনোয়ার!
অন্যায়ের আঁধার পুড়িয়ে জ্বালি
হকের সে মিনার!


তখত্--তাউস কাঁপে থরথর
বক্ষে তৌহিদি জোশ!
লা-শরীক আল্লাহর জিকিরে
বাতিল হারায় হোশ!
নই মোরা মওতের খওফ-জাদা,
মোরা উম্মতে মোস্তফা
জাহেলিয়াত খাক করে দিতে
এসেছি মোরা বারবার!

আমরা সেই চেরাগ--হেদায়েত,
নেভাতে পারবে না কেউ আর!
খোদারই নূরে দীপ্ত মোরা,
ভেঙেছি আঁধার কারাগার!


আমরা আগুন নই ধ্বংসের,
আমরা নূর--আনোয়ার!
অন্যায়ের আঁধার পুড়িয়ে জ্বালি
হকের সে মিনার!

নারায়ে তাকবিরআল্লাহু আকবার!
নারায়ে তাকবিরআল্লাহু আকবার!

----------------------------------------------

 

পদবির ভণ্ড মেলা

    কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা রাওনাট,কাপাসিয়া,গাজীপুর ************************************ ডাক্তার নয় সে তবু ডাক্তারি নাম, ইঞ্জিনি...