বৃহস্পতিবার, সেপ্টেম্বর ০৩, ২০২৬

ইসলামী বিপ্লবের বজ্রনাদ

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

*********************************


বাজলো রে তওহীদেরই জিলজাল আর বজ্রনাদ!
ভেঙে ফেলো রে জুলুম-শাহীর জিন্দান কেল্লা-ফাঁদ!

চল রে আগে মোজাহিদ দল,
শামশের হস্তে তোল!
বাতিল-শক্তির তখত-মিনারে
দ্বীনের নিশানা উড়িয়ে দাও!
বাজলো রে তওহীদেরই জিলজাল আর বজ্রনাদ,
ভেঙে ফেলো রে জুলুম-শাহীর জিন্দান কেল্লা-ফাঁদ!


কোথায় রে আজ খালেদ-তারেক?
জাগো রে জোয়ান দ্বীন-পাহাড়!
বক্ষে নেবআল্লাহু আকবার’—
শিরে শাহাদাত-তাজ এবার!
নয়া জামানার ইনকিলাব গর্জে ওঠে আসমানে!
তাকবিরের হুঙ্কারে আজ
কাঁপছে জালিম ত্রাস-মনে!

টুটে যাক আজ ভয়ের শিকল,
ছিঁড়ে যাক এই মহানিদ!
বুকের ভেতর জ্বললো আগুন
ডাক পাঠালো রে শহীদ!

হক-এর তলোয়ার ঝিলিক মারে গাফেল আঁধার রাতে!
বাতেলের শাহি-এওয়ান
গুঁড়িয়ে দেবো রে এক সাথে!
লা-শরীক রবের হুকুমে ভাঙবো আঁধার কারাগার!
মজলুমের এই বজ্র-কণ্ঠে
জাগবে রে দুনিয়া আবার!

খতম হবে রে খোদাদ্রোহী সব,
আসবে আবার খিলাফত!
হক-এর সওয়ার ছুটেছে দেখ
মুক্ত আলোর রাজপথ!
বুকের খুনে আজ লিখবো নাম গাজীদের কাতারে!
বিপ্লবের এই বজ্রনাদ আজ
ছড়াবে বিশ্ব-মাঝারে!

বাজলো রে তওহীদেরই জিলজাল আর বজ্রনাদ,
ভেঙে ফেলো রে জুলুম-শাহীর জিন্দান কেল্লা-ফাঁদ!

--------------------------------------------------------

 

দীন প্রতিষ্ঠার বজ্রশপথ

 

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

*********************************

দীন প্রতিষ্ঠার বজ্রশপথ বক্ষে বেঁধেছি ভাই,
লা-শরীক আল্লাহ ছাড়া কোনো যে মাবুদ নাই!
দীন প্রতিষ্ঠার বজ্রশপথ বক্ষে বেঁধেছি ভাই।
ছিঁড়ব শিকল, ভাঙব তখত, জুলুমের এই শাহী,
আমরা যে রে তাওহীদেরই নকীব বায়ান্নশাহী!
দীন প্রতিষ্ঠার বজ্রশপথ বক্ষে বেঁধেছি ভাই।


জেগেছে আজশাবাবযতখুন-রাঙারৌদ্রে,
হক-বাতিলের লড়াইতে কেউ নামবে না রে হৌদ্রে!
হাতেকুরআন’, মুখেতাকবীর’, দিল আমাদের সাফ,
জালিমশাহীর জমিনজুড়ে আনব ইনসাফ।
দীন প্রতিষ্ঠার বজ্রশপথ বক্ষে বেঁধেছি ভাই।


ইসলামেরএই জয়নিশান উড়বে গগন ছায়,
ভয় করি নাদাফনমোদের, ‘মউতযদি আয়!
ভয় করি নাদাফনমোদের, ‘মউতযদি আয়!
আরশ কাঁপে, ফরশ কাঁপেআল্লাহু আকবাররবে,
দীন-ইসলামের জিন্দাবাদে দুনিয়া রোশন হবে!


দীন প্রতিষ্ঠার বজ্রশপথ বক্ষে বেঁধেছি ভাই,
লা-শরীক আল্লাহ ছাড়া কোনো যে মাবুদ নাই!

-----------------------------------------------------------------

ওগো সুহাসিনী

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

*********************************


ওগো চশমা পরা সুহাসিনী, মায়াবী রূপের রানী,
তোমার ওই হাসিতে যেন ঝরে বকুলের বাণী।
ওগো চশমা পরা সুহাসিনী, মায়াবী রূপের রানী।


কাজল-কালো চোখের তারায় চশমা জোড়া সাজে,
মেঘ বরণ ওই চুলগুলো যে দোলে গালের মাঝে।
গোলাপ-রাঙা ঠোঁটের কোণে মিষ্টি মধুর হাসি,
হৃদয় কাড়ে প্রথম দেখায়, গোছে রূপের রাশি।
ওগো চশমা পরা সুহাসিনী, মায়াবী রূপের রানী।


সাদা সুতি ওড়নাখানি জড়িয়ে আছো গায়,
বসন্তের ওই ফুলের নকশা জাগে যে জামায়।
নূরানীএক শান্ত মায়া জড়িয়ে তোমার মুখে,
দেখেই তো শান্তি নামে আকুল হওয়া বুকে।
ওগো চশমা পরা সুহাসিনী, মায়াবী রূপের রানী।


তুমি এলে বাতায়নে জোছনা নেমে আসে,
ভ্রমর যেন গুনগুনিয়ে তোমার প্রেমে ভাসে।
সুর হারা এই কবির মনে জাগালে আজ গান,
তোমার ওই হাসির সুধায় সঁপে দিলাম প্রাণ।
ওগো চশমা পরা সুহাসিনী, মায়াবী রূপের রানী,
তোমার ওই হাসিতে যেন ঝরে বকুলের বাণী।
ওগো চশমা পরা সুহাসিনী, মায়াবী রূপের রানী।

-----------------------------------------------------------------

পদবির ভণ্ড মেলা

    কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা রাওনাট,কাপাসিয়া,গাজীপুর ************************************ ডাক্তার নয় সে তবু ডাক্তারি নাম, ইঞ্জিনি...