বুধবার, সেপ্টেম্বর ০৯, ২০২৬

আমার অঙ্গিকার

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট,কাপাসিয়া,গাজীপুর

****************************************

ভয় নেই!
ভয় নেই আর হে লাঞ্ছিত, বঞ্চিত, নিষ্পেষিত সর্বহারা!
আমি আছি সাথে তোমাদের,
মোর অঙ্গীকারে ভাঙবে শোষণের ওই আঁধার-কারা!
আমি বিপ্লব, আমি বিপ্লবী,
আমি করি নাকো কোনো ভয়!
আপন চেষ্টায় ছুঁয়েছি চূড়া, এনেছি ন্যায়ের জয়!
আমি লাল-সবুজের একনিষ্ঠ প্রাণ,
একাই হিমালয় সম বীর,
জনতার তরে কাপাসিয়ার মাটিতে সঁপিয়াছি এই শীর!


গাজীপুরের কৃতি সন্তান আমি,
আমি রাউৎকোনার ধুলোমাটি ভাই!
সাবেক ছাত্রনেতা, রাজনৈতিক কর্মী,
প্রিন্সিপাল রূপে আলো ছড়াই।
ভাসানী জনশক্তি পার্টির আমি
কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব,
মাওলানা ভাসানীর উত্তরসূরী হয়ে শোষিতের মাঝে আমি চির-সজীব।
টকশোতে সরব, রাজপথে সরব,
কেন্দ্রীয় পর্যায়ে সদা সোচ্চার,
আমি করি না সমর্থন দেশদ্রোহী, কোনো ফ্যাসিস্ট বা স্বৈরাচার!


দুর্নীতিবাজ, চাঁদাবাজ আর দখলবাজদের বুকে কাঁপন ধরাই,
প্রধানমন্ত্রীর সাক্ষাতেও আমি
নির্ভীক চিত্তে সত্য জানাই—
ন্যায়নীতির আদলে গড়তে হবে দেশ,
বৈষম্য থাকা চলবে না আর!
জাতীয় পর্বতের চূড়া ছুঁয়ে আজ ঘুচাতে এসেছি কাপাসিয়ার অন্ধকার।
আমি বাংলার আলো হতে এসেছি,
আমি তোমাদেরই ঘরের সন্তান,
কাপাসিয়া ইউনিয়নের আলো হতে আজ যাচিলাম সকলের দোয়া-সমর্থন!


আগামীর বাংলাদেশ গড়ার তরে,
জনতা তোমরা পাশে থাকুন,
প্রিন্সিপাল হারুন অর রশিদের ডাকে বুকে বিপ্লবের আগুন রাখুন।
কাপাসিয়ার হাল ধরেছি এবার,
আনবই ন্যায়ের নতুন ভোর!
বিপ্লবী-শৈলীতে উন্নত শিরে ভাঙব শোষণের সব ডোর!
জনতার পাশে থেকে লড়ে যাব,
এই তো আমার শেষ পণ,
আমার অঙ্গীকারে মুক্তি পাবে শোষিত মানুষের এই জীবন!

--------------------------------------------------------------------------

মঙ্গলবার, সেপ্টেম্বর ০৮, ২০২৬

জ্ঞানের সৈনিক, জাগো!

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট,কাপাসিয়া,গাজীপুর

****************************************
জাগো জাগো, হে তরুণ ছাত্র, জ্ঞানের সৈনিক জাগো!
অবিদ্যার এই তিমির নাশিয়া আলোর পতাকা মাগো!
কলম তোদের হোক অস্ত্র, পুণ্য-আলোকে জ্বলো,
আল্লাহ’র নামে আজ সবে "ইকরা" ধ্বনিতে চলো!


তোদের কালির বিন্দু যে আজি শহীদের লহু-সম,
মুছিয়া ফেলিবি তোদেরই তেজে এ ধরার আঁধার চরম।
আলস্য-ঘুম ভাঙিয়া আজিকে মেল্ তোর বিদ্যা-পাখ,
তোদের কণ্ঠে ধ্বনিত হউক সত্যের জয়ী ডাক!


অন্ধবিশ্বাসে মাথা নোয়াবি না, বিজ্ঞান-রথে চড়ি—
বিশ্ব-ভুবন জয় করি তোরা চল্ আকাশ ফুঁড়ি!
চরিত্র হোক হিরণ্ময় আর চিত্ত যে ভয়হীন,
তোদেরই হাতে গড়িবে আবার আলোর নতুন দিন!


ওরে ছাত্র, ওরে ছাত্রী, তোরাই কওমের আশা-আলো,
মিথ্যা-মেঘ কাটিয়া এবার সত্যেরে বাসো ভালো।
ধন্য হউক নিখিল জগত তোদেরই বিদ্যা-দানে,
ছুটে চল্ সবে আল্লা-প্রদত্ত সেই মহাজ্ঞান পানে!

জাগো জাগো, হে তরুণ ছাত্র, জ্ঞানের সৈনিক জাগো!
অবিদ্যার এই তিমির নাশিয়া আলোর পতাকা মাগো!
---------------------------------------------------------------------

সোমবার, সেপ্টেম্বর ০৭, ২০২৬

চল রে মদিনায়

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট,কাপাসিয়া,গাজীপুর

*****************************


ওরে ও মন-মুসাফির, চল রে মদিনায়,
যেথায় ঝরে নূরের বারি খোদার করুণায়।
আশেকী তোর দিল-পিয়ালা
ভরবে রে আজ জিকর-উজালা,
আশেক-আঁখির অশ্রু-নদী সেই চরণে ধায়।
ওরে ও মন-মুসাফির, চল রে মদিনায়।


সেথায় আছেন আহমদ-মুজতবা মোর শাহে-দোজাহান,
যাঁর দরূদে আরশ-কুরসি গায় রে সামা-গান।
গুলবাগিচার বুলবুলি আজ
পড়ল রে তাঁর নামের তাজ,
খুশবয়ে তাঁর মাতাল হাওয়া আরশ পানে যায়।
ওরে ও মন-মুসাফির, চল রে মদিনায়।


দিল-রুববা মোর কামলীওয়ালা, ওফাত-রাতের চাঁদ,
ভাঙল রে তাঁর ইশকে-খোদার নিখিল-ধরা-ফাঁদ।
পাপী-তাপীর গুনাহ-খাতা
মুছতে এলেন দ্বীনের দাতা,
রহমতেরি মেঘ জমেছে রওজা-পাকেরই গায়।
ওরে ও মন-মুসাফির, চল রে মদিনায়।


মুমিনের এই ক্বলব-কাঙাল চায় রে শাফায়াত,
জাগাও মনে খওফে-খোদা, দাও রে হেদায়াত।
নবীজি মোর পারের তরী,
ধরব তাঁর ওই চরণ ধরি,
বান্দা-নেওয়াজ রব্বানা মোর শেষ আশা পুরায়।
ওরে ও মন-মুসাফির, চল রে মদিনায়।

---------------------------------------------------------------------

পদবির ভণ্ড মেলা

    কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা রাওনাট,কাপাসিয়া,গাজীপুর ************************************ ডাক্তার নয় সে তবু ডাক্তারি নাম, ইঞ্জিনি...