শনিবার, সেপ্টেম্বর ২৩, ২০২৩

অনুভূতির সবটুকু দিয়ে

 

মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট, কাপাসিয়া,গাজীপুর

তারিখঃ ২৩-৯-২০২৩ ইং

***********************

অধিকার ছিল না, তবু একটু বেশীই চেয়েছিলাম,

হয়তো ভালেবেসেছিলাম, তাই অনুমতিটুকু নেইনি

অফুরান মন দিয়েছি, করায়ত্ব করেছি

অবুঝ অনুভূতির সবটুকু দিয়ে

আর হয়তো এ কারনেই-----

তুমি এতো তুচ্ছ করেছো, এতো অবজ্ঞা করেছো

আমার বুকে পুষে রাখা যে তুমি, যে নন্দিনী

আজ দেখলে মনে সে তুমি এ তুমি নও

নিজেকে খুব অপরাধী মনে হয় , কেন এতটুকু

মন দিয়েছিলাম, ভালোবেসেছিলাম—

হয়তো একদিন তুমিও চিতাগ্নি হবে সন্ধ্যা নদীর তীরে

উত্তাল তরঙ্গে ভেসে যাবে কোন এক অজানা দিগন্তে

হয়তো মৃত্যুও হবে দু’টি হৃদয়ের

হয়তো ভালোবাসার উপলব্দি পৌঁছবে না

তবু ভালোবেসেছিলাম কোন এক নন্দিনীকে

কেননা অফুরান মন দিয়েছি, করায়ত্ব করেছি

অবুঝ অনুভূতির সবটুকু দিয়ে---

----------------------------------------------------

 

শুক্রবার, সেপ্টেম্বর ২২, ২০২৩

নিষিদ্ধ ফ্রি মিক্সিং

 মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট, কাপাসিয়া,গাজীপুর

তারিখঃ ২২-৯-২০২৩ ইং

***********************

চারিদিকে মুক্তির সংশয়, সভ্যতা ক্রমে ছিন্ন,

ফ্রি মিক্সিং ক্রমে ক্রমে উম্মোচন করেছে ঘৃণ্য।

ঠিক যেমন চুম্বকের বিপরীত শক্তি;

একে অপরের আষর্ণে হয় আসক্তি ।

ফ্রি মিক্সিং এখানে এতোটা ভয়ঙ্কর কৃষ্টি;

তড়িৎ প্রবাহের মতো ক্রমশ নগ্ন দৃষ্টি।

ঘষর্ণে ঘষর্ণে অঙ্গে অঙ্গ হয় আক্রান্ত

এখানে কেউ বিদ্বেষি নয়, এখানে কেউ নয় ভ্রান্ত।

আগুনে মোমাবাতি পুড়ে- এ যদি জানত

চুম্বক বিপরীত মেরুকে আকড়ে ধরে-এ যদি বুঝত

তবে এতো নিষিদ্ধ ফ্রি মিক্সিং হতো না

এতো কাছাকাছি মিশতে দিতো না

মেরুতে মেরুতে গুপ্ত ঘাতকেরা তৈরী

তবু কিছু শয়তানের চ্যালা হয় শুধূ  বৈরী।

কেউ শুনুক বা নাশুনুক বলতে হবে বলে যাও

নিষিদ্ধ ফ্রি মিক্সিং চিতার অনল দাউ দাউ !!

------------------------------------------

 

যে তুমি শোভা ছিলে

 

মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট, কাপাসিয়া,গাজীপুর

তারিখঃ ২২-৯-২০২৩ ইং

***********************

চম্বুক শক্তিতে টেনে নেও কত রূপে  কতবার

ফুলে ফুলে ফোটে যাও মধুময় সমাহার !

এই তুমি কে ওগো যুগে যুগে দুর্ণিবার ।

গুপ্ত  খোলস ছেড়ে  ছুটেছো ধরা তর

কে থামায়, এমন সাধ্য আছে কার ?

কত রূপে কত ঢংঙ্গে দুলিছো অণিবার !

দেহ তরী দিয়ে যাও কত রূপে কতবার,

এই তুমি কে ওগো খোলা মেলা প্রান্তর ?

ঘিরে আছে চৌদিকে শয়তানের দিবাকর,

যে তুমি শোভা ছিলে , ধ্রুবতারকার বেশে

আজ তুমি ঘৃন্য  হলে শত কামনার পরশে।।

বিরহবিধুর নয়ন সলিলে

হিংস্র কুকুরের দংশনে- গুপ্ত ধন হারালে ।

---------------------------------------

 

 

 

শনিবার, সেপ্টেম্বর ১৬, ২০২৩

সে আর ফিরবে না

মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট, কাপাসিয়া,গাজীপুর

তারিখঃ ১৫-৯-২০২৩ ইং

***********************

এখনো সেই আশার দিন গুনি

যেই আশার স্বপ্ন বুঁনেছি এ বুকে

কই আশা তো আসে না

কি এমন ম্যাজিক দেখালে এ অন্তরে!

কতবার নিষেধ করেছি, কতবার বলেছি

এ আশা তোর নয়, এ আশা ভুলে গেছে

তুই তার অনুভূতি, তুই তার প্রবাহ !

এ প্রতী্ক্ষা যে অসীম দিগন্ত পেরিয়ে

কোন এক অজনা পথে, অধরা সীমান্তে

আশা হারিয়েছে আপন ঠিকানা-

সে আর ফিরবে না, সে আর আসবে না

তোর রাজ্যের সিংহাসনে

তুই যারে ভেবেছিস রাণী, সে এখন কল্পনা

শুধুই কল্পনা—

তুই এখন রাণীহীন রাজা -উম্মুক্ত পাখি

উড়ে যা দিগ দিগন্তে এখনো বহুপথ বাকী।

------------------------------------------

এর চেয়ে বেশী কষ্টের কিছু নেই

 


মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট, কাপাসিয়া,গাজীপুর

তারিখঃ ১৫-৯-২০২৩ ইং

***********************

অব্যক্ত যে অনুভূতি, অব্যক্ত যে অন্তর ভাষা

তা হয়তো কোনদিন বলা হবে না, বলা যাবে না

যদি বলে ফেলি, যদি ফিরিয়ে দাও

এর চেয়ে বেশী কষ্টের কিছু নেই ! কিছু হবে না

আমি জেনেছি শুধু জেনেছি

কি এক অনুভূতি বুঁনেছি অন্তর জমিনে

এতো যত্ন করে  আর কাউকে এতোটা চাষাবাদ করিনি

যতোটা তুমি তরুলতার মতো পেচিয়ে আছো

সমস্ত অনুভূতির ডালে ডালে-শিরে উপশিরে

হয়তো কল্পনার চেয়েও বেশী সেই অনুভূতির ভাষা

অনেক ইচ্ছে করে বলে ফেলি, এখনি বলে ফেলি

কিন্তু তুমি যে বধির ! তুমি যে শোন না-

তুমি যে পাষাণ ! ঠিক জল্লাদের মতো

যদি বলে ফেলি, যদি ফিরিয়ে দাও

এর চেয়ে বেশী কষ্টের কিছু নেই ! কিছু হবে না

---------------------------------------------

তোমাকে রেখেছি এই পিঞ্জরে

 মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট, কাপাসিয়া,গাজীপুর

তারিখঃ ১৬-৯-২০২৩ ইং

***********************

হৃদয়ের এই স্পন্দিত ধরায়

আজও খুঁজে বেড়ায়, শুধু খুঁজে বেড়ায়

যদিও তুমি অনেক দূরে

তবুও তোমাকে রেখেছি এই পিঞ্জরে

কি যে তড়িৎ কম্পন ওঠে নিরব নিভৃতে

তার কিছু কি অনুভব করো

এই দেখ মিস করি , কতো মিস করি

সারাক্ষণ মিস করি—

অথচ তুমি এখনো নিশ্চুপ, এখনো গোপন

কি রহস্যময়ী তুমি! কি বৈচিত্রময়ী—

সারাক্ষণ মিষ্টি হেসে যাও, চোখে চোখে

কথা বলো, ঠোটে যেন রাঙা ফুল

কাজল কালো চোখে অপলক দৃষ্টি

কিছু একটা বলো, শুধু মুখে বলো না

আমি ঢের বুঝতে পারি, তুমিও

কিছু একটার তৃষ্ণায়-

জেনে রেখো,তোমাকে রেখেছি এই পিঞ্জরে

এই তুমিকে সত্যি আমি অনেক ভালোবাসি।

-----------------------------------------

 

শুক্রবার, সেপ্টেম্বর ১৫, ২০২৩

প্রেমের কলমে

 

মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট, কাপাসিয়া,গাজীপুর

তারিখঃ ১৫-৯-২০২৩ ইং

***********************

এতো প্রশংসা পেয়ে তুই হেরে গেলে
বদনাম হবে বদনাম হবে তোর,
জনে জনে বলেছি এতো সুন্দর এতো সুহাসিনী
এতো মিষ্টি তোর হাসিখানি !
কভূ চাইনি তোর গভীর তরঙ্গ জলরাশি
শুধু চেয়েছি , হতে চেয়েছি হৃদয়ের পরশি
খুব সামান্য ভালবাসা পেলে
শত উচ্ছাসে হতো ফুল শয্যার ঘর
আমি যে,
তোর বুকে রেখেছি প্রেমের দু’হাত
অযূত স্বপ্ন বুনেঁছি তোর উর্বর জমিতে
দিবা নিশি চাষাবাদ করবো বলে
সাগর জলে ঝাঁপ দিয়েছি উথরোল শিহরণে
জানি এ অপরাধ ! তবু ভালবেসেছি
তোরে ভালবেসেছি- অমরতা নিরবধি
এতো ভালবাসা পেয়ে তুই হেরে গেলে
বদনাম হবে বদনাম হবে তোর,
আয় না কবিতা একবার পথ ভুলে
প্রেমের কলমে ভেঙে দিবো রাগ- অনুরাগ!

------------------------------------------

এমন করে হেস না তুমি


মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট, কাপাসিয়া,গাজীপুর

তারিখঃ ১৫-৯-২০২৩ ইং

***********************

সুহাসিণী, এমন করে হেস না তুমি,

কি এমন লুকোচুরি কথা দুই ঠোঁটের ফাঁকে !

খুব জানতে ইচ্ছে করে কি এমন ভাষা

এতো দূর তবু হৃদয় ওঠে কেঁপে

ফিরে এসো সুহাসিনী, আগুন ভরা রাতে

তোমার রূপালী আলোয় খুঁজে নিবো আমি

আমার তুমিকে—স্বপ্নের তুমিকে

ফিরে এসো এই বুকে, ফিরে এসো পুলকে

প্রণয়ের জোয়ারে  উত্তাল সাগরে-

সুহাসিণী, এমন করে হেস না তুমি,

কি কথা বলো চুপি চুপি দু’ঠোঁটের আড়ালে

ভিতরটা কেঁপে ওঠে প্রবল  তুফানে

তোমার রূপালী হাসিতে কি এমন ম্যাজিক

আগুন জেনেও আগুনে রেখেছি হাত !

--------------------------------------------





যদি আবার দেখা পাই

 মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট, কাপাসিয়া,গাজীপুর

তারিখঃ ১৫-৯-২০২৩ ইং

***********************

যদি আবার দেখা পাই, এবার বলে দিবো,

সত্যি বলে দিবো, তুমি কতটা সুন্দর !

তোমাকে কতটা ভালোবাসি, কতটা মিস করি

যদি আবার দেখা পাই, এবার কাছে টেনে নিবো

কানে কানে বলে যাবো, তুমি আমার শুধু আমার।

যদি ভালোবাসা পাই , বিপুল উদ্দ্যামে

বঙ্গোপসাগর চিনে নিবো, ঝর্ণা ধারায় ভেসে যাবো

পাহাড়ের ভাঁজে ভাঁজে লুকিয়ে যাবো

খুঁজে নিবো ভূ-মধ্যসাগর-

হারিয়ে যাবো দু’জনা সুখ স্বর্গের নিঃশ্বাসে

যেখানে তুমুল যুদ্ধ হবে অনুপম পরশে

যদি আবার দেখা পাই, বুকে বুকে হবে কথা

আলিঙ্গে আলিঙ্গনে ডিঙ্গাবো জল ভরা নদী

সাঁতরাবো সমুদ্রের অথৈ জলে

আর বলবো না, তুমি এসো না, তুমি এসো না

যদি আবার দেখা পাই, এবার বলে দিবো

তুমি আমার প্রণয়ের নদী- মধ্য অন্তমিল।

-------------------------------------------

যতই আড়াল হও

 

মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট, কাপাসিয়া,গাজীপুর

তারিখঃ ১৫-৯-২০২৩ ইং

***********************

কেউ কি এমন হাসিটাকে মারতে পারে ?

হঠাৎ কি এমন হলো রাঙা ঠোঁটের গভীরে !

যে হাসিটার ঝলক দেখেছিলাম অন্ধকারে,

আজ সেখানে বিষাদের ছায়া ঠোঁটের উপরে ।

এক অভিমান দেখতে পাচ্ছি রাঙা চোখে মুখে,

কি এমন অভিযোগ !

তুমি  মুখ ফোটে বলতে পারছো না সম্মুখে ।

তোমাকে ভালোবেসেছি তাই ?

এতো সুন্দর হাসিটাকে হত্যা করলে মিছে মিছে

তুমি যতই আড়াল হও, ওই হাসিটা ঠোঁটের নীচে

ঠিকই ঝলক দিয়ে ওঠে পূর্ণিমার সাজে

মুখ ফোটে বলতে পারছো না ভালোবাস যে !

দু’জনার প্রণয়টা নাই বা হোক, এই জীবনে

ভালোবাসার অধিকারটুকু দাও প্রাণের স্পন্দনে।

----------------------------------------------

তোমাকে সংবর্ধনা হে গুণীজন

  কলমেঃ মোহাম্মদ আমিনুল এহছান মোল্লা রাওনাট,কাপাসিয়া,গাজীপুর। ***************************************** তোমাকে সংবর্ধনা হে গুণীজন...