রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

একই বোঁটায় দু’টি ফুল

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট,কাপাসিয়া,গাজীপুর

***************************************

একই বোঁটায় ফুটেছ তোমরা দুটি ফুল এক সাথে
আশ্বিন মাসের জোছনা নেমেছে রূপসী বাংলা রাতে
লামিয়া মনি নাঈম তোমরা সুদূর তারার গান
হিজল বিছানো নরম মাটিতে সঁপিলে যুগল প্রাণ

ধানসিঁড়ি নদী বয়ে চলে যেমন সাগরের টানে টানে
তোমাদের প্রেম মিশে থাক চির এই জীবনের গানে
আশ্বিনের মেঘে মাঠের কিনারে যে মায়া ছড়ায় শশী
সংসার মাঝে জেগে থাক শঙ্খ-বলয়ের মতো আসি

অভিমান আর অনুরাগে ঘেরা রূপালী মেঘের ছায়া
রাগের আড়ালে লুকিয়ে যে থাকে নিবিড় প্রেমের মায়া
ঝড়-ঝাপটায় ম্লান হবে না তো এই যে অমর ফুল
নরম ঘাসের গন্ধ মেখে যে হারাবে না কোনো কূল

পৃথিবীর ধুলো ছুঁতে পারবে না তোমাদের এই রেশ
মরণও আসিবে তবু প্রেমের হবে না তো কোনো শেষ
প্রভুর চরণে জানাই মিনতি শান্ত সুখেতে থেকো
হৃদয়ের নীল আলোটি জ্বেলে যে হাতটি জড়িয়ে রেখো

ডানার ছায়ায় মায়া ছড়াবে যে রূপসী শঙ্খচিল
লামিয়া নাঈম তোমাদের মনে অক্ষয় হোক মিল

-------------------------------------------------------------------------------

প্রাণকে হত্যা করো না

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট, কাপাসিয়া,গাজীপুর

***************************************


প্রাণকে হত্যা করো না রে ভাই, খোদার আরশ কাঁপে গো তায়,
একটি প্রাণের খুন ঝরিলে, সারা জাহান খুন হয়ে যায়!
মানুষ এনেছিস মরণ-আঘাতে? কারে দেখাস এই বাহুবল?
রক্তে রাঙা এই ধরণীর ধূলায়, ঝরে যে খোদার চোখের জল!


পাক কোরআনে রব্বুল আলামীন দিয়েছেন এই কড়া ফরমান,
একটি মানুষ হত্যা করাসারা মানবজাতি হত্যার সমান!
যেই জীবন তুই দিতে পারিসনে, তা কেড়ে নেওয়ার কী অধিকার?
মহা আমানত এই যে জীবন, ভাঙিসনে তার পবিত্র ঘর,
হন্তারক রে, হুঁশিয়ার ! জাগবেন যখন সে বিচারক পর!


ওরে অবোধ পাষাণ, মানুষ তো নয় কেবলি মাটির পুতুল,
তাহার মাঝে বাস করে যে খোদাতালারই নূর-অনুকূল!
কেন জমিনে তুলিস হাহাকার, কেন হানাহানির এই উৎসব?
ভুলিসনে রে, কয়ামতের সেই কঠিন দিনে
রক্ত মাখা হাত নিয়ে কী জওয়াব দিবি খোদার দরবারে?


ক্ষমা করো ওগো রহমান, জগত জুড়ে ঘুচাও এই রণ,
মানুষের বুকে জ্বালিয়ে দাও ভালোবাসারই পাক প্লাবন!
ইসলামেরই সাম্যের বাণীতে জুড়াক ধরা, জুড়াক কায়,
রক্তের এই হোলি খেলা ছেড়ে মানুষ যেন মানুষে মেশায়,
মানুষের মাঝে জেগে উঠুক আজ খোদার রহম করুণা-ধারা!

-----------------------------------------------------------------

ভয়ঙ্কর সেই শত্রুর অতীত

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট, কাপাসিয়া,গাজীপুর

***************************************

শোন্ শোন্ হে বজ্রমানব, বাজুক রণভেরী,
রক্তরাঙা ইতিহাসে জাগুক অগ্নিঝড়ি।
শহীদেরই রক্তে লেখা স্বাধীনতার শপথ,
ভুলে গেলে রক্তঋণ, জেগে উঠবে ক্ষত।

দাউদাউ আগুন জ্বলে পুড়েছিল যে গ্রাম,
লাশের মিছিল, কান্নার ধ্বনি—কাঁদত বাংলার নাম।
মাতৃহারা শিশুর কান্না কাঁপিয়ে দিত রাত,
সে ইতিহাস মুছবে কার কালো হাতে আজ?

ভয়ঙ্কর সেই শত্রুর অতীত ভুলো না,
রক্তলেখা ইতিহাস মিথ্যার হাতে দিও না।
নাম বদলালেই বদলায় না রক্তাক্ত সেই বেশ,
ইতিহাসের আয়নায় আজও রয়ে গেছে রেশ।

গিরগিটির রঙ বদলায়, সত্য বদলায় না,
কালো কালি ঢাললেই রক্তলেখা মুছে না।
মুখোশ পরে যতই ঘুরুক, যতই ধরুক বেশ,
সত্যের তীব্র আলোয় খুলে যাবে মুখোশ-শেষ।

হুঁশিয়ার! হুঁশিয়ার! জাগো অগ্নিমানব,
মিথ্যার বুকে বজ্র হানো, জাগুক সত্যের রব।
দ্রোহদামামা বাজুক আজ দিগ্‌দিগন্ত জুড়ে,
ভুলে যাওয়া ইতিহাস যেন না আসে ফিরে।

যে পতাকা রক্তে রঞ্জিত লাখো প্রাণের দান,
তার মর্যাদা রাখব মোরা—এই হোক মহাগান।
শহীদেরই রক্তশপথ রাখব বুকে আজ,
ভয়ঙ্কর সেই শত্রুর অতীত হোক সতর্কতার সাজ।

----------------------------------------------------------------

 

পদবির ভণ্ড মেলা

    কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা রাওনাট,কাপাসিয়া,গাজীপুর ************************************ ডাক্তার নয় সে তবু ডাক্তারি নাম, ইঞ্জিনি...