বুধবার, জুন ১০, ২০২০

মৃত্যু আতঙ্ক ধরিছে ঘেরিয়া



প্রাণে প্রাণে বাসা বাঁধিছে এক আতঙ্ক ভাইরাস!
আজ ছুটিছে প্রাণেরা করোনার ভয়ে উদাস।
এতো ভয় ভাইরাসের!
নেই কোন ভয় আল্লাহ’র।

মৃত্যু আতঙ্ক ধরিছে ঘেরিয়া মানুষের প্রাণে প্রাণে-
তবু নাহি বুঝে মানুষ আল্লাহ হইতে আসিছে ভুবনে।
অন্তর আকাশে জাগিয়া তুলিছে ইয়ানাফসি ইয়ানাফসি!
কেউ কাউকে নিয়ে নাহি ভাবে আর এই ধরাধমে
আপনারে ভালবাসি।

ভাইরাস আতঙ্ক ছড়িছে চৌদিকে আল্লাহ’কে ভুলে ভুলে
মৃত্যু ধরিবে বুঝি এখনই এসে মানুষেরে দলে দলে ।
হায় আফসোস! হায় আফসোস!
কবে আসিবে ফিরে মানুষের হুশ?

মানুষ তো ক্ষণিকের মেহমান এই ধরাধমে-
ওহে মানুষেরা, আল্লাহ’র দিকে ফিরে এসো প্রথমে
তারপর পানা চাও হে ব্যাথা যত বুকে বহি,
আসিবে ফিরে প্রশান্তি প্রাণে ওহে বিরোহী।

মৃত্যু আতঙ্ক ধরিছে ঘেরিয়া মানুষের প্রাণে প্রাণে-
তবু নাহি বুঝে মানুষ আল্লাহ হইতে আসিছে ভুবনে।
----২৩-০৩-২০২০ ইং রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

কি এক দুর্ভাগা জাতি মোরা


কি এক দুর্ভাগা জাতি মোরা প্রদীপে দেখিনা আলো!
আঁচিল উঠিছে জাগি নেতৃত্বের গায় কালো কালো।

কণ্ঠে কণ্ঠে আছে তোষামোদি লাগি
তাগুদের প্রদীপে জ্বলিয়া জাতির নেতৃত্ব রয়েছে জাগি!
ব্যর্থ নেতৃত্ব বজ্র বিজলীতে গর্জিছে সত্যের বাঁধ ভেঙে
নব আযাব গজবের ঢেউ তুলিছে ভ্রান্ত জাহেলী রাঙে।

বঙ্গ বুকে বাতিল বিধান আনিছে নব ভিক্ষা মেগে
কারো তুষ্টে নেতৃত্ব বলিছে আবোল তাবল বজ্র বেগে!

কি এক দুর্ভাগা জাতি মোরা নেতৃত্বের কণ্ঠে নেই আল্লাহ’র নাম!
তাগুদের কণ্ঠে গর্জিছে মঞ্চে মঞ্চে বিদ্বেষী মনোভাবে অবিরাম ।
সব কাজেই খোঁজে ফিরে রাজনীতি আর বিদ্রোহের গন্ধ;
ও করিছে, সে করিছে এই দোষে বাঁধিছে অহেতুক দ্বন্ধ।

চৌদিকে ঘিরে আছে তোষামোদের প্রাচীর,তাগুদের কেতন!
কারো তুষ্ট্ করিবার অভিষ্টে নেতৃত্ব গর্জিছে বাংলার জমিন।

কে সাজাবে বাংলারে বজ্র কঠোরে সত্যর পাল তুলি?
আজিকায় ছড়ায়ে গেছে পাহাড় সম কীট পতঙ্গ ডানা মেলি!
তাগুদের চন্দ্র নিভায়ে কে জাগাবে পূর্ণিমারে আঁধার ঠেলি?
লাল-সবুজের পতাকায় কখনো কি নেতৃত্ব যাবে না গাই।

কে আছে ঘুমিয়ে গোমরাহী অন্তরে?
ওরে নেতৃত্ব, ডাক না আল্লাহ’রে!
সকল বিপদ আপদে যুদ্ধের সমরে ।

কি এক দুর্ভাগা জাতি মোরা প্রদীপে দেখিনা আলো!
আঁচিল উঠিছে জাগি নেতৃত্বের গায় কালো কালো।
----২৩-০৩-২০২০ ইং রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

কবিরা সুখে দুঃখে



কবিরা সুখে দুঃখে হাসি ও ক্রন্দনে-
জীবনের গল্প্ রচে কবিতার বন্ধনে,
কত ক্ষ্তচিহ্ন পড়ে যায় গ্রন্থিতে গ্রন্থিতে
তবু কবিরা গর্জে উঠে সমুদ্র মন্থিতে ।

আপনার ভাগ্যকে ভুলে করে কোলাহল
জানে না কেন এতসব!তবু রচে নিষ্ফল!
কোন সে প্রদীপে জ্বলবে সে জানে না নশ্বর
সম্মুখে অন্ধকার জেনেও কবিরা দুর্বার।
কবিরা স্বার্থহীন এক অভিসার-
অনিবার্ণ্ শিখা নিখিল দুঃখের।

নাই কিছু চির আশা,আছে কিছু আলো
চরনে চরনে রচে যায় সমাজের কালো।
গর্জে উঠে কলমের হুঙ্কারে বিশ্ব্ ডোর,
বঞ্চিতের কণ্ঠে তুলে প্রতিবাদের সুর।
----২২-০৩-২০২০ ইং রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

চিতচরে


প্রেমের জানালাটি কে দিবে আজ খুলে
মনের দিক থেকে?
কি এক মোহের দোলায় মানুষেরা প্রেম ভুলে
ছুটেছে ক্ষণিক নিখিলে।
আপনার ভাল মন্দ এই জগৎ সংসারে
অজ্ঞ্ দোষে ভুলে গেছে মানুষেরা চিতচরে।
----২২-০৩-২০২০ ইং রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

মৃত্যু ভয়

বাঁচিতে হবে চিরঅবদি ধরণীর বাঁকে বাঁকে;
এ অভিলাসে ছুটিছে মানুষ জগতের চৌদিকে।
জম্মিলে মরিতে হবে পৃথিবীর সব প্রাণ!
এ কে না জানে তবু মানুষেরা পেরেষাণ!

কি এক কোলাহল বাঁধিছে সারা দুনিয়ায় মানুষের!
ভয়! শুধু ভয়! মৃত্যু ভয়! ঘিরে আছে বাঁচিবার।
কণ্ঠে কণ্ঠে একই রব উঠিছে জগতের পানে;
করোনার ক্ষীপ্ত যে স্বর এখন তীব্র আঘাত হানে।

ওহে মুমিনেরা প্রস্তুত থেকো মৃত্যুর জন্য্ নশ্বরে,
তবে কেন ভয় হে মুমিন! ভয়কে রেখেছো ধরে?
ওহে মুমিন! যথাসময়ে তুমি যাবে অনন্তের দিন
চিরতরে মুছে দাও মৃত্যু ভয় এই ক্ষণিকের প্রাণ।
----২২-০৩-২০২০ ইং রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

সাধুতার আবরণে কালো বিড়াল



কি করে বুঝাবো আপনার প্রাণ? নানা সন্দেহ ভার,
গুজবে গুজবে তীর ছুড়ে হানিছে আঘাত বঙ্গতর!

কে যেন উড়িছে আকাশ বাতাস সবাইকে তুচ্ছ্ করি,
আঁধার পথে নিয়ে গেছে ছদ্মবেশী মিথ্যের হাত ধরি।
বাহ্যিক দেখে তারে সন্দেহ হয়,সে কি মহিয়ান?
তার চরিত্র দেখিলেই শিহরায় উঠে এ প্রাণ!

সাধুবেশী হয়ে সে নারে;বাতিলের কর্ম্ দলে বলে,
মুনাফিকের পাল দেয় উড়ায় মুমিনের চাল চলে।
রাষ্ট্রের বিপদে স্বার্থের কপাট খুলে দেয় চারি ধারে;
কৃত্রিম সংকট ডেকে আনে জনতাকে অবরুদ্ধ করে-

জনতাও বিনিদ্র রজনী কাটায়, ঘুম নাই তার রাতে
কোথাও একটু গুজব উঠিলে জেগে উঠে বাতাসের সাথে
হুজুগে হুজুগে বাঙ্গালী ডুবিছে টাইটানিকের মত!
লোভের চক্রে জাতি দিশেহারা চলিবে আর কত?

এই দেশে আজ মোহ আর মোহ,নাই কেহ পাশে!
সাধুতার আবরণে কালো বিড়াল লুকে আছে দীন বেশে।
----২১-০৩-২০২০ ইং রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

তারাও অট্টহাসে


মানবের এ প্রাণ গড়েছে যেবা,মানব তারে করেছে পর,
মন চিত্তে আঁকড়ে ধরেছে সে, যে ধ্বংস করেছে তার।
যে তারে করেছে তাগুদের বিলাসী-
সে আজ তারই সুরে বাজায় বাঁশী!

বিনিদ্র রজনী তার চৌদিকে ঘিরে আছে তবু নাহি বুঝে-
ভ্রান্ত লোভ লালসায় মানুষেরা ছুটেছে পৃথিবীর ভাঁজে ।

এ ছোবল আজ বঙ্গ বুকে ঢের বেশী জাগে প্রাণে প্রাণে-
নীতি নৈতিকতা, আদর্শ্ ভুলে,গাইছে বেসুর গানে গানে।
সে তুলছে, শুধু তুলছে বিষাদের তুফান
বঙ্গ জনতায় শুধু বাজে, শুধু বাজে বুকফাটা গান।

কে ধরবে এ অসাধু সেন্ডিকেট বিচারিক এজলাসে ?
যে পিতা !যে মাতা! তারাও অট্টহাসে জনতার সর্বনাশে।
----২১-০৩-২০২০ ইং রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

তুই স্রষ্টার, নহে সৃষ্টির

হে বন্ধু!
তুই যারে ভালবাসিলে প্রাণে!সে কি তোর আপন?
সে তো তোরি তরে অভিশাপ হয়ে জাগিবে ভুবন।

হে বন্ধু!
যারে তুই ভয় করিলি জগত সংসারে দিনভর,
সে তো তোর পর, সে তো তোর পর,
তুই গোমরা হয়ে ছুটেছিস তাগুদের পথে পথে নশ্বর।

হে বন্ধু!
স্রষ্টা ভুলে সৃষ্টির ভয়ে কোথায় দিয়েছিস তোর প্রাণ!
যে আতংকে পড়েছিস তুই, এতো নহে তোর পরিত্রাণ।

হে বন্ধু!
তুই যে পথে চলেছিস, সে পথে যে গজবের কপাট ঝুলে
যে স্রষ্টা তোরে সৃজন করিছে সৃষ্টির উর্ধ্ব দলে
তবে কেন সৃষ্টিকে ভয় করিস স্রষ্টা ভুলে?

হে বন্ধু!
করোনা ভাইরাস! সেতো স্রষ্টার সৃষ্টি নহে তোর ভয়!
তুই স্রষ্টার সর্বশ্রেষ্ঠ্ সৃষ্টি করিস তারে প্রাণময়
হইবে না , হইবে না তোর কোন ক্ষয়।

হে বন্ধু!
আযাব গজব যদি এসে যায়,ধৈর্য্যের পাল দিস উড়ায়;
তুই স্রষ্টার, নহে সৃষ্টির- ওহে মানব ক্ষণিকের ধরায়।
----২১-০৩-২০২০ ইং রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

তোমার পরাজয় শুনিয়া


হে পৃথিবীর মানুষেরা শোন,
তোমার পরাজয় শুনিয়া কাঁদিবে না কেহ নিষ্ঠুর ভুবন!
প্রকাশ্যে ভুলে যাবে তোমায় পরাজয় দিনে পর-আপন।

মানুষ মানুষের জন্যে ভুলে গেছে আজ ক্ষণিকের লোভে
যে যেবা পারে পাকড়াও করে মানবতারে ভবে।

ধরণী পার হয়ে গেছে যারা পর হয়েছে যবে,
কেউ রাখেনি মনে আপন করে তারে কবরের পরে ।
এখনো যারা বেঁচে আছে ওরাও পর হয়েছে বিস্তরে।

শুধু জেগে রবে প্রদীপের আলোয় কর্ম্ তোমার
প্রতিদিন তাই জ্বলে যাও দীপ শিখা ভীষণতর।
রাত্রি দিনে অন্তর শাখায় লিখে যাও প্রভূর কবিতা
দেখবে উদিবে রবি ইহ পর জগতে আলোক ছাতা!

হে পৃথিবীর মানুষেরা শোন,
তোমার পরাজয় শুনিয়া কাঁদিবে না কেহ নিষ্ঠুর ভুবন ।
----১৮-০৩-২০২০ ইং রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

কেউ আসে না,কাছে আসে না

অনেক বদলে গেছে পৃথিবী এখন আর আগের মত নয়;
কেউ আসে না,কাছে আসে না অন্তরে করোনা ভয় !
মানুষ তার আপনত্ত্ব ভুলে গেছে বদলেছে ধরন
কি ঈদ! কি পূজা! পথে ঘাটে কোলাকোলি মুছাবায় নেই মন।

যার যত দূরত্বে বসবাস আজ সে তত বলবান;
স্বাস্থ্য্ বিধি যেন নব জাগরনে নব হরষে নব প্রাণ।
বিধি ভাঙ্গে যারা যত করোনা ভয় তত ওদের অতি;
হে মহারথী, হে উঁচু-নীচু শৃঙ্খলা মানিয়া চল হে জাতি।

মানুষের শত্রুরা চৌদিকে গর্জিছে আজ-
রোগ ব্যাধি মহামারি নব সাজে ভাঙ্গিছে লাজ!
কিসের ভয় হে মানব! সও কেন এতসব অপমান?
এত পরীক্ষা সয়ে যাও তুমি,তুমিই মহা বলবান।

অনেক বদলে গেছে পৃথিবী এখন আর আগের মত নয়;
কেউ আসে না,কাছে আসে না অন্তরে করোনা ভয় !
মানুষ তার আপনত্ত্ব ভুলে গেছে বদলেছে ধরন
কি ঈদ! কি পূজা! পথে ঘাটে কোলাকোলি মুছাবায় নেই মন।

--------------------------------------------০২-০৬-২০২০ ইং রাওনাট, কাপাসিয়া,গাজীপুর।

বাবা দিবসের প্রার্থনা (গান)

  কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা রাওনাট,কাপাসিয়া,গাজীপুর **************************************** তোমাকে নিয়ে কবিতা লিখতে বসলে কলম...