বুধবার, জুন ১০, ২০২০

আঁধার শিয়রে বসি


- মোঃ আমিনুল এহছান মোল্লা - বিজয়
এই ধরণীর বদ্ধ্ জানালা খুলেছা তুমি হে মহিয়ান;
আঁধারকে দিয়েছো ধিক্কার, গড়েছো আলোর ঐক্যতান ।
খোঁজেনি তোমায় আমি জগত ব্যাপিয়া;
তবু জেগে আছো তুমি সাম্যের দীপ নিয়া।
তোমার জাগরণে বিষ্ময়ে মরি,ভরে ওঠে এ দেহ প্রাণ!
তুমি প্রেমের কান্ডারী!তুমি হৃদয়ের প্রহরী!তুমি দূর্গের জয়গান!
হে মহিয়ান! হে মহিয়ান!
তোমার চেতনা এত সুন্দর, এত মহৎ হে পাঞ্জেরী!
আঁধার শিয়রে বসি আলোর স্বপ্ন দেখ তন্দ্রা ছাড়ি।
------------------------------০১-০৬-২০২০ ইং ,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

পরচর্চা চেপে ধরেছে গলা



শান্তি আজ চুপি চুপি কান্না করে ভঙ্গুর বুকে,
পরচর্চা অবিরত সহচর হয়ে প্রাণে প্রাণে ডোকে।

জগতের সংসার তরী কোনমতে হয় সিন্ধু পার
আজ ব্যস্ত অহেতুক পর চর্চায় মানুষেরা অধীর।

পরচর্চার ধূর্তেরা কেড়েছে সুখের শেষ গ্রাস
ডেকেছে অশান্তি,ডেকেছে শান্তির সর্বনাশ।

স্বর্গ্ ক্ষেতের শস্য্
হত্যা করে নিন্দুকেরা অগ্নি চুল্লিতে জ্বালায়;
সামাজের প্রতিটি পরতে পরতে দুঃসহ সন্ত্রনায়।

শান্তির দূর্গ্ গম্বুজ ও প্রসাদের মিনারে-
পরচর্চা চেপে ধরেছে গলা,বিবেকেরা মুখ লুকে বারে বারে
এক অভিশাপ যেন ধেয়ে আসে বারংবার নিস্ফল-
পরচর্চা অন্যায় যেনেও মানুষেরা তাই করে প্রবল।
----২৪-০৩-২০২০ ইং রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

নিষেধ সত্ত্বেও



হে বিবেক! হে বিবেকহীন! কে এসেছো ফিরে?
এতো করে নিষেধ সত্তেও ছুটিছো বাইরে বাইরে!

হে বিবেক!এবার ঘরে এসো ফিরে
একবার চোখ মেলো দেখো সারা বিশ্ব্ জুড়ে
ঘাতক করোনা ভাইরাস গ্রাম নগরের ভিড়ে!

যে প্রকাশ্যে মৃত্যু হানা দেয় বারবার,
জনতার ঝটলায় পথে ঘাটে ট্রেন বাস লঞ্চে কিংবা ষ্টীমার
এই যে আকাশ, দিগন্ত মাঠ স্বপ্নের সবুজ মাটি
আজ মৃত্যুপরী গড়িছে এখানে ঘাঁটি।

কোথাও নেইকো ছাড় !
এবার এসো ফিরে আপনার ঘরে জাতিকে বাঁচিবার।
ভয়ঙ্কর করোনা ভাইরাস দিগন্ত থেকে দিগন্ত পেরিয়ে তুলিছে হুঙ্কার।
করোনা ভাইরাসে আতংকিত বিশ্ব্ প্রাণ দলে বল
ওরে তোরা ঘরে চল, ওরে তোরা ঘরে চল,

নিজে বাঁচ, জাতিকে বাঁচাও নির্জনতায় থেকে থেকে-
দেশ প্রেম জাগিয়ে তুল হে আপনার ভিতর দিকে দিকে
হে বিবেক! হে বিবেকহীন!চেতনার শিখরে আগুন জ্বালো
পুড়িয়ে দাও অনিষ্টের সব কালো।

হে বিবেক! হে বিবেকহীন! কে এসেছো ফিরে?
এতো করে নিষেধ সত্তেও ছুটিছো বাইরে বাইরে!
----২৪-০৩-২০২০ ইং রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

আঁধারের মাঝে দেখেছি আমি


আঁধারের মাঝে দেখেছি আমি এক আলোর ঝলক!
ওরে পেরেসানী, ওরে ভীতু- খুলে দে গহিন পলক।

ওরে অজ্ঞ যত প্রাণ!ছুটেছিস তুই কোন পথে ?
চেয়ে দেখ জ্বলিছে আলো এক অদৃশ্য্ হতে।

অন্ধকার বুক জাগি উঠিছে শুভ্রতার মালা পড়ি;
পথিকের পথ হল চেনা আঁধার পথ হেরি
ওরে বিজয় কেতন উড়ি!

ওরে পথিক! তুই তো পরীক্ষার অভিযাত্রী ক্ষণিকায়-
তুই পড়িবে আযাব গজবে সময়ে অসময়ে বসুধায়।

তাতে তোর কি ওরে মুমিনের তরী?
দে পাল উড়িয়ে আল্লাহ’র দরিয়ায় ওরে পাঞ্জেরী।

ওরে মুমিন! তোর বিজয় নহে দূরে, বহুদূরে-
তুই নিকটে, খুব নিকটে আল্লাহ’র রহমত শিয়রে।

তোর বিজয় লুকে আছে বুঝেছিস যদি আল্লাহ’রে
করোনা ভাইরাস নহে অভিশাপ মুমিনের তরে
এ যে আল্লাহ-বান্দার প্রেম নিকটে যাবার ওরে।

আঁধারের মাঝে দেখেছি আমি এক আলোর ঝলক!
ওরে পেরেসানী, ওরে ভীতু- খুলে দে গহিন পলক।
----২৪-০৩-২০২০ ইং রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

আমিও মানুষ,তুইও মানুষ


হে মানুষেরা তোরা কোন পথ ধরি?
তোরা কোন দূর ঘাটে ছাড়িলি জীবনের তরী!

এ ক্ষণিকায় তুই মানুষ, তুই সাম্যের চির প্রাণ-
তবে কেন আজিকে গেয়ে চলিস বৈষম্যের গান।

মানবের শিরে উপশিরে প্রবাহে একই রাঙা জল
যা তোর ভিতরে, আমার ভিতরেও করে কলকল।

তবু দেখি মানুষে মানুষে বিভেদের প্রণয়-
এ কেমন বিচার করিস হে মানুষ ধরাময়?
এ পৃথিবী নহে তোর চিরময়-
আমিও মানুষ,তুইও মানুষ এটাই পরিচয়।

পাপ পূণ্যের বিচার করিবে আল্লাহ তুই নহে বিধান,
তবে কেন যুদ্ধে যুদ্ধে হচ্ছিস আগোয়ান ওহে নজোয়ান।
----২৪-০৩-২০২০ ইং রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

আমি আছি


কোথায় পালালে তুমি হে প্রেম?
রক্ত কণিকায়, শিরা-উপশিরায়! কই নেইতো
হৃদয় থেকে হৃদয়ে কিংবা মানুষ থেকে মানুষে
প্রেমিক প্রেমিকার অভিসারে,
সংসারে বা সমাজে, পরিবারে
রাষ্ট্র যন্ত্রে কিংবা বিশ্বের বক্ষে কোথাও নেই তো!
আমি খুঁজেছি, অনেক খুঁজেছি আমার মাঝে খুঁজেছি-
তোমার মাঝে খুজেছি, এমন কেউ নেই
যার মাঝে খুঁজিনি-
কই, কোথাও নেই তো!
আমি কি ভুল করেছি? দুঃখেও খুঁজেছি, নেই তো!

হে প্রেম! এসো না ফিরে আবার হৃদয় থেকে হৃদয়ে
এ পৃথিবী চেয়ে আছে তোমার পানে নির্ভয়ে
খুলে দাও দ্বার হে প্রেম তুমি থেকে আমি
আমি থেকে তুমি!
প্রেম নামক মহান অনুভূতি জাগাও হে জাগাও, জাগাবে তো!
আমি আছি----
----২৩-০৩-২০২০ ইং রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

এর পরেও



সেদিন যদি তোমাকে না দেখতাম নশ্বরে;
হয়তো তুমি ঢুকতে না আমার অন্তরে।

আজ দেখি বারে বারে তোমার হচ্ছে উত্থান;
আর আমি নিরবে নিরবে হচ্ছি খানখান।

অজান্তেই হৃদয়ের গভীরে উড়াচ্ছি ধুলোবালি?
পথ থেকে পথে পথে উড়ে যাচ্ছি ডানা মেলি।

হৃদয় থেকে হৃদয়ের জ্বালা
আজও হয়নি খোলামেলা-

এ কথাটি হয়নি এখনও বলা যারে ভালবাসি-
আজ বলি কবিতার চরণে চরণে ওহে প্রেয়সী।

এর পরেও অব্যক্ত অনেক কথা-
যাও, আজীবন ভালো থেকো সেথা।
----২৩-০৩-২০২০ ইং রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

মৃত্যু আতঙ্ক ধরিছে ঘেরিয়া



প্রাণে প্রাণে বাসা বাঁধিছে এক আতঙ্ক ভাইরাস!
আজ ছুটিছে প্রাণেরা করোনার ভয়ে উদাস।
এতো ভয় ভাইরাসের!
নেই কোন ভয় আল্লাহ’র।

মৃত্যু আতঙ্ক ধরিছে ঘেরিয়া মানুষের প্রাণে প্রাণে-
তবু নাহি বুঝে মানুষ আল্লাহ হইতে আসিছে ভুবনে।
অন্তর আকাশে জাগিয়া তুলিছে ইয়ানাফসি ইয়ানাফসি!
কেউ কাউকে নিয়ে নাহি ভাবে আর এই ধরাধমে
আপনারে ভালবাসি।

ভাইরাস আতঙ্ক ছড়িছে চৌদিকে আল্লাহ’কে ভুলে ভুলে
মৃত্যু ধরিবে বুঝি এখনই এসে মানুষেরে দলে দলে ।
হায় আফসোস! হায় আফসোস!
কবে আসিবে ফিরে মানুষের হুশ?

মানুষ তো ক্ষণিকের মেহমান এই ধরাধমে-
ওহে মানুষেরা, আল্লাহ’র দিকে ফিরে এসো প্রথমে
তারপর পানা চাও হে ব্যাথা যত বুকে বহি,
আসিবে ফিরে প্রশান্তি প্রাণে ওহে বিরোহী।

মৃত্যু আতঙ্ক ধরিছে ঘেরিয়া মানুষের প্রাণে প্রাণে-
তবু নাহি বুঝে মানুষ আল্লাহ হইতে আসিছে ভুবনে।
----২৩-০৩-২০২০ ইং রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

কি এক দুর্ভাগা জাতি মোরা


কি এক দুর্ভাগা জাতি মোরা প্রদীপে দেখিনা আলো!
আঁচিল উঠিছে জাগি নেতৃত্বের গায় কালো কালো।

কণ্ঠে কণ্ঠে আছে তোষামোদি লাগি
তাগুদের প্রদীপে জ্বলিয়া জাতির নেতৃত্ব রয়েছে জাগি!
ব্যর্থ নেতৃত্ব বজ্র বিজলীতে গর্জিছে সত্যের বাঁধ ভেঙে
নব আযাব গজবের ঢেউ তুলিছে ভ্রান্ত জাহেলী রাঙে।

বঙ্গ বুকে বাতিল বিধান আনিছে নব ভিক্ষা মেগে
কারো তুষ্টে নেতৃত্ব বলিছে আবোল তাবল বজ্র বেগে!

কি এক দুর্ভাগা জাতি মোরা নেতৃত্বের কণ্ঠে নেই আল্লাহ’র নাম!
তাগুদের কণ্ঠে গর্জিছে মঞ্চে মঞ্চে বিদ্বেষী মনোভাবে অবিরাম ।
সব কাজেই খোঁজে ফিরে রাজনীতি আর বিদ্রোহের গন্ধ;
ও করিছে, সে করিছে এই দোষে বাঁধিছে অহেতুক দ্বন্ধ।

চৌদিকে ঘিরে আছে তোষামোদের প্রাচীর,তাগুদের কেতন!
কারো তুষ্ট্ করিবার অভিষ্টে নেতৃত্ব গর্জিছে বাংলার জমিন।

কে সাজাবে বাংলারে বজ্র কঠোরে সত্যর পাল তুলি?
আজিকায় ছড়ায়ে গেছে পাহাড় সম কীট পতঙ্গ ডানা মেলি!
তাগুদের চন্দ্র নিভায়ে কে জাগাবে পূর্ণিমারে আঁধার ঠেলি?
লাল-সবুজের পতাকায় কখনো কি নেতৃত্ব যাবে না গাই।

কে আছে ঘুমিয়ে গোমরাহী অন্তরে?
ওরে নেতৃত্ব, ডাক না আল্লাহ’রে!
সকল বিপদ আপদে যুদ্ধের সমরে ।

কি এক দুর্ভাগা জাতি মোরা প্রদীপে দেখিনা আলো!
আঁচিল উঠিছে জাগি নেতৃত্বের গায় কালো কালো।
----২৩-০৩-২০২০ ইং রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

কবিরা সুখে দুঃখে



কবিরা সুখে দুঃখে হাসি ও ক্রন্দনে-
জীবনের গল্প্ রচে কবিতার বন্ধনে,
কত ক্ষ্তচিহ্ন পড়ে যায় গ্রন্থিতে গ্রন্থিতে
তবু কবিরা গর্জে উঠে সমুদ্র মন্থিতে ।

আপনার ভাগ্যকে ভুলে করে কোলাহল
জানে না কেন এতসব!তবু রচে নিষ্ফল!
কোন সে প্রদীপে জ্বলবে সে জানে না নশ্বর
সম্মুখে অন্ধকার জেনেও কবিরা দুর্বার।
কবিরা স্বার্থহীন এক অভিসার-
অনিবার্ণ্ শিখা নিখিল দুঃখের।

নাই কিছু চির আশা,আছে কিছু আলো
চরনে চরনে রচে যায় সমাজের কালো।
গর্জে উঠে কলমের হুঙ্কারে বিশ্ব্ ডোর,
বঞ্চিতের কণ্ঠে তুলে প্রতিবাদের সুর।
----২২-০৩-২০২০ ইং রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

বাবা দিবসের প্রার্থনা (গান)

  কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা রাওনাট,কাপাসিয়া,গাজীপুর **************************************** তোমাকে নিয়ে কবিতা লিখতে বসলে কলম...