বৃহস্পতিবার, জুলাই ০২, ২০২০

ক্ষুধার্ত্ পেট তো লকডাউন বুঝে না


---------------------কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।
******************************
পেটে পেটে ক্ষুধার যন্ত্রণা হেনেছে আঘাত-
গৃহবন্ধী থেকে থেকে শুধু ফাঁকা করেছি সঞ্চিত টাকাই
ক্ষীণ হয়ে আসছে  চৌদিকের দেয়াল-

ছায়া পাইনি প্রখর তপ্ত দুপুরে
এক যমের বালিশে মাথা রেখে বিনিদ্র কেটেছে কত বেলা
এই কারারুদ্ধ আর কতোকাল আর কতোটা প্রহর
মুক্তি চাই- পেটে তো ভাত চাই, বাঁচতে চাই-
কিন্তু পকেট যে শুন্যতায়!

ক্ষুধার্ত্ পেট তো লকডাউন বুঝে না, পেট তো চায় সামান্য খাদ্য ভাই
এভাবে কতো দিন, আর কতো দিন- আর কতোটা দিন?
প্রনোধনা, উপহার, অনুদান শিরোনামে পেট তো চলে না-
পকেট তো ভরে না-শরীর তো চলে না-

কতো আর এই করোনার পায়ে করবে প্রাণাম ?
আল্লাহ’র কাছে মানুষ কি তবে প্রতারণাময় ?
নিশ্চয় না ! আপন ভুল চেপে ধরেছে বুকের বুননে
শোধরে ফেলো, শোধরে ফেলো,

পেটে পেটে ক্ষুধার যন্ত্রণা হেনেছে আঘাত-
ক্ষুধার্ত্ পেট তো লকডাউন বুঝে না-
অর্থ্ কষ্টে করোনা ভয় জাগে না প্রাণে প্রাণে-
তুমি তো বুঝ না, আমি তো বুঝি-
আমি  তো হতদরিদ্র, নিন্ম মধ্যবিত্ত, মধ্যবিত্ত কিংবা খেটে খাওয়া দিন মজুর
না গেলে পকেট খালি- বেতন নাই- পেটে ভাত নাই-
-------------------২৬-০৬২০২০ ইং,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর্



তোমার দরবারে করি ফরিয়াদ


----------------- কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।
**********************************
হে আল্লাহ, আমাকে পারিনি যোগ্য করতে, আমার আমিকে
তোমার রহমত পেয়ে পেয়ে কুড়িয়াছি সুখ.
ক্ষমার স্পর্শে স্পর্শে খোঁজে নিয়েছো আমাকে
তোমার তুমিকে আমি চিনতে পারি নাই।

যেভাবে  অনুগত গোলাম নত শির খোঁজে প্রভূকে
আমি হয়তো পারিনি,
তবুও খুলেছো দ্বার নেয়ামতে ভরপুর-
বিনিদ্র থেকেছো আরশের পানে গোলামের অভিপ্রায়
কান পেতে শুনেছো ডাক, করেছো ক্ষমা অতিশয়-


ক্ষমা করো, ক্ষমা করো হে বিশ্ব পিতা-
করোনার নিষ্ঠুর ছোবলে শিথিল হয়ে গেছে স্পন্দিত প্রাণ
একক সত্তার দরবারে পেতেছি অসহায় হাত

আমি পাপী গোলাম তোমার দরবারে করি ফরিয়াদ
তোমার তীব্রতম দয়ায়  কবুল করো মোর মোনাজাত।
-------------------------২৬-০৬-২০২০ ইং, রাওনাট,কাপাসিয়া,গাজীপুর


তারুণ্যের বুকে ব্যাপক বিরহ ভূমি


------------------কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।
***************************
হাত বাড়ালেই নাগালে পেয়ে যাও পৃথিবী
তবু কেন জ্ঞানের পরিধি শুন্যতায় ভরা!
আলো খোঁজে পাই না কখনো তারুণ্যের আকাশে
তথ্য প্রযুাক্তির তরঙ্গ বাজে রাতের  নিঝুম বসূধা-

চোখ খুললেই দেখি  ইন্টারনেটে অসংখ্য তরুণ তরুণী
বেতাল বেসুর বাজাচ্ছে মগজের ঘন্টা
অন্ধ নাবিকের মতো চালাচ্ছে তরী কূলহীন ঠিকানা
অবশেষে অথৈ জলে জীবনের ফুল।

পেয়ে যাও যদি প্রযুক্তির ছোঁয়া হাতের মুঠোয়
দিও উড়ায়ে আলোক পাল উথাল নদীর বুকে-
গভীর নিশি পথ চিনে চিনে ফিরে এসো তুমি ঘরে
প্রযুাক্তির ছোয়ায় থাকবে না কেউ- পথ আর অচেনা ।

হাত  বাড়ালেই মুঠো ভরে যায় ডিজিটাল প্রেমে
অথচ তারুণ্যের বুকে ব্যাপক বিরহ ভূমি!
নোঙ্গর হতে চাই- তারুণ্য যায় পথ ভুলে
খুলে দাও জ্ঞানে দ্বার ,হারাবে না পথ তুমি ।
--------------------২৬-০৬-২০২০ ইং রাওনাট,কাপাসিয়া, গাজীপুর।




কি দাপট ভাইরে আহা


--------------------------কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।
****************************
এই হয়েছে ওই হয়েছে! শুনেছি লোকে বলে,
ওমুকে নাাকি বেজায় ধনী ক্ষমতা নিয়ে চলে
খোঁজ নিয়ে দেখেছি  মাঠে, পিয়ন নাকি ছেলে
বড় কর্তার ডান হাত হয়ে অপকর্মের দলে-

কি দাপট ভাইরে আহা! প্রাইভেট কারে চড়ে
ঘুষের টাকা না পেলে গলা টিপে ধরে
অসৎ হলে আর মানুষ হয়ে থাকলো কি- হে বল?
সত্য মোহে আজকে সবাই গর্জে ওঠি চল।

তুমি এসো, সবাই এসো, দুর্নীতি সব রুধে-
অসৎ বুকে শূল চড়াবো  হাত পা তোর বেঁধে।
ঘুষখোর তুই বল না দেখি, এই রেখেছি বাজি-
যে জন তোরে সব দিয়েছে, বন্ধ কর না আজি!

অর্থ্ দম্ভ বাড়ী গাজী কয় দিন তোর থাকে?
ডানে বায়ে ছুটে বেড়াস ঘুষের টাকার দিকে।
সৎ যেখানে ছিল আগে  ওইখানেতেই আছে
নেইতো শুধু তুইরে ভাই, ছুটিস অসৎ পাছে!

কি দাপট ভাইরে আহা! প্রাইভেট কারে চড়ে
ঘুষের টাকা না পেলে গলা টিপে ধরে----

----------------------------------২৭-০৬-২০২০ ইং রাওনাট,কাপাসিয়া,গাজীপুর্


বাবার মুখ থেকে শোনা


---------------------------কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।
***************************
 বাবার মুখ থেকে শোনা
অনেক কালজয়ী উপদেশ আজো আলোকবর্তিকা হয়ে জাগে-
যখনই বিচ্যুত হই তখনই সম্মুখে এসে দাঁড়ায় প্রহরীর মতো
আঁধারে পথ চিনে দেয়, মু্ক্তির পথ চিনে দেয়
আমি ফিরে আসি, আমি ফিরে আসি বাবার দেখানো পথে

চির সত্যের বাণী আজো কানে বাজে, আজো কানে বাজে
 দোলা দেয়, প্রচন্ড দোলা দেয় প্রাণে
মৌলিক আর সৎ হলে মানুষ অধিক হারায়,
তবু তুই সত্য ও ন্যায়ের পথে থাকবি অবিচল

মনে রাখিস ,
পার্থিব লোভ লালসা হিংসে তোর অনিষ্টের পক্ষে দাঁড়ায়
অসৎ অর্থ্ বৈভব নহে তোর মনুষ্যত্ত্বের পরিচয়!
তুই কতোটা সৎ , তুই কতোটা মানবিক হৃদয়ের
এটাই তোর আসল পরিচয়-

বাবার প্রতিটি উপদেশ জীবন যুদ্ধে ছড়ায় ধ্রুপদী ঘ্রাণ!
বট বৃক্ষের মতো চির সংগ্রামী সৎ বাবার মুখ থেকে—
যে নৈতিক মূল্যবোধ শিখেছি আমি
আজো আমায় শক্তি যোগায়, আজো আমায় পথ দেখায়—

বাবার মুখ থেকে শোনা
অনেক কালজয়ী উপদেশ আজো আলোকবর্তিকা হয়ে জাগে-
যখনই বিচ্যুত হই তখনই সম্মুখে এসে দাঁড়ায় প্রহরীর মতো
-------------------------২৮-০৬-২০২০ ইং রাওনাট,কাপাসিয়া,গাজীপুর



ওরে প্রাইভেট জব



-------------------------কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।
******************************
ওরে প্রাইভেট জব, জানি তুই এখন করোনা  আতংকে
দেখছিস ঘন কুঁয়াশা
যেখানে ফাঁসির মঞ্চে ঝুলে আছে আগামীর সব
স্বপ্নীল আশা ভরসা,
একটি একটি করে বুঁনা জীবনের সব স্বপ্ন
চির যাতনা চির বেদনা,
এতো দিন যে দূর্গে কঠোর সাধনা করেছিস
সেতো আজ কাঁদে না!
যেখানে তোর সেনাপতি  নিঃশঙ্কে করিছে হেলা
সেখানে তুই মৃত প্রাণ!
তোর পরিশ্রম অতুল্য অর্জ্ন আজ যেন শুধু স্মৃতি
এই নির্দ্য় ভুবন
ওরে প্রাইভেট জব, আচমকা তুই  একি শুনালি
বিচ্ছেদের করুণ  ভাষা
এ গান যে বড় নিষ্ঠুর, বড় বেদনাময় সুরে সুরে
ভাঙ্গিছে তোর আশা
চৌদিকে দিকে দেখি নিরন্তর ছাঁটাই ছাঁটাই খেলা
অশান্ত বেগে
কি তোর অপরাধ নিশিশেষে জানা হলো না আজো
প্রভাত জেগে
আজ যেন প্রাইভেট জব প্রতি প্রাতে খুলিছে স্বপ্নের
সমাপ্তি অধ্যায়-
চৌদিকে বেজে উঠিছে ছাঁটাই ছাঁটাই শব্দের বজ্র ধ্বনি
প্রাইভেট জব পাড়ায় পাড়ায়
সকাল- সন্ধ্যায়

তবে কি প্রাইভেট জব জীবনের অভিশপ্ত অগ্নি শ্মশান?
--------------------------------৩০-০৬-২০২০ ইং,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
                           



সোমবার, জুন ২২, ২০২০

প্রেমের চিঠি


- মোঃ আমিনুল এহছান মোল্লা 
প্রিয়ার প্রাণে প্রেমের ছুঁয়া খুব বেশী দেখিনা
প্রেমের কাব্য ইথারে ইথারে বন্ধী অসভ্য ভাষায়
প্রিয়া একাকি বসে নিখুঁত মেসেঞ্জারে কল্প বিভোরে
প্রিয়র আলিঙ্গনে মাতোয়ারা-

আজ হারিয়ে গেছে সেইসব রোমাঞ্চিত প্রেমের চিঠি
প্রেমের সাহিত্যে খুঁজে পাই না অনুভূতির তরঙ্গগুলো
অসহ্য মনে হয় অপ্রিয় কোন প্রেমিকার মতো-
মনে হয় বেশ্যা পল্লীর কোন এইডস কিংবা মরণ ব্যাধি-

দু’টো উম্মাদ পাগল ঘুড়ে বেড়াচ্ছে ম্যাসেঞ্জারে ম্যাসেঞ্জারে
ক্রমশ বাড়াচ্ছে তাদের ওইসব পরিধি-
প্রেমের চিঠি আজ লেখে না, প্রেমের সাহিত্য বুঝে না।
বুঝে শুধু আউল ফাউল-

প্রেমের সাহিত্যে ঘন কুঁয়াশা. বড্ডো ঝাপসা দেখি
প্রেমের কাব্য ইথারে ইথারে বন্ধী অসভ্য ভাষায়
প্রেমের প্রতিটি জানালা যেন এক বেশ্যা পল্লী!!
এক পরাজয় ঘুরছে প্রেমিক –প্রেমিকার নিখুত ম্যাসেঞ্জারে-

তবে কি প্রেমের সাহিত্য অথৈ জলে ডুবে যাবে?
সেই চিঠি কি আর কোনদিন ফিরে আসবে না?
-----------------------------------------১৯-০৬-২০২০ ইং,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

স্বাস্থ্য বিধির সনদে


- মোঃ আমিনুল এহছান মোল্লা 
যদি স্বাস্থ্য বিধি মান, আমি লক ডাউন ছাড়া আর সব দেবো
এই মন চাই না আর স্থবির হয়ে আসুক তোমাদের পথ চলা।
আমি চাই অর্থনৈতিক মুক্তি ফিরে আসুক কৃষক শ্রমিক মজুরে
কল কারখানা চলুক হরদমে

যদি স্বাস্থ্য বিধি মান, আমি খুলে দিবো অফিস আদালত গাড়ী ঘোড়া
ফিরে পাবে জীবনের চঞ্চলতা-
মুক্তি পাবে গৃহ বন্ধী হতে
যদি চাও দিয়ে দিবো নির্বাসন করোনার ভীতি মালা

শুধু চাই স্বাস্থ্য বিধি মেনে চল জীবন জীবিকায় ঘরে বাইরে-
আমি খুলে দেবো, সব খুলে দেবো তোমাদের অভিসারে
যদি চাও, সাড়া বাংলা খুলে দেবো স্বাস্থ্য বিধির সনদে
যদি পাশ করো, করোনার ভীতি স্তব্দ হবে ফুলের সৌরভে
বাঙ্গালী জেগে ওঠবে স্বগৌরবে-

তুমি বাংকার হবে, স্বাস্থ্যবিধি হবে সুরক্ষা, মুক্ত জীবন
যদি চাও, খুলে দোবো- শুধু অবরুদ্ধ লক ডাউন দেবো না।
বিজয় কেতন উড়ে দেবো পিচ ঢালা শহরে
লাল-সবুজ প্রান্তরে-
খুলে দেবো, লক ডাউন খুলে দেবো স্বাস্থ্য বিধির সনদে ।
--------------------------------------------১৯-০৬-২০২০ ইং, রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

প্রিয়জন সাহিত্য পরিষদ


- মোঃ আমিনুল এহছান মোল্লা 
আমাকে কবিতা আবৃত্তির মূর্ছ্নায় কে ভাসাবে?
আমাকে সুখ দুঃখের সাহিত্য কে শোনাবে?
অধীর আগ্রহে চেয়ে থাকি তোমার পানে হে প্রিয়জন
যদি তুমি না আস, আমি ব্যাকুল হয়ে যাই বিরহ ব্যাদনায়
দিবা নিশি!

অন লাইন পর্দায় চেয়ে থাকি, অবিরত চেয়ে থাকি কবিদের আড্ডায়.
কে আর শুনাবে এমন কবিতা আবৃত্তি?
স্বপ্ন তো আমার সেই জন্ম থেকে জীবনের
প্রিয়জন সাহিত্য পরিষদের মধুময় আড্ডায় ।

আমার কবিতা বলে কিছু নেই
আমার সাহিত্য বলে কিছু নেই
আছে শুধু কবিতার প্রতি বিস্তর প্রেম ।
কবিতা তো আমার প্রেম ভালবাসা জীবনের আলিঙ্গন।
তুমি তো নিখঁত স্পর্শ্ আমার আপাদমস্তক- হে প্রিয়জন সাহিত্য পরিষদ।
তোমাকে সেভ করে রেখেছি হৃদয়ের এ্যালবামে।
---------------------------------------২০-০৬-২০২০ ইং,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

করোনার নিষ্ঠুর হাতে পড়াবো শিকল


- মোঃ আমিনুল এহছান মোল্লা -
আমি আর আতংকিত হবো না
ভয় পাবো না, কোন কিছুইতেই শুধু আর ভয় পাবো না ।

যে করোনার ছোবলে বিশ্ব মানুষেরা মৃত্যে ভয়ে - মৃত্যেুর প্রহর গুনে
এখন সম্মুখ যোদ্ধারা এসে গেছে করোনা যুদ্ধে
কেভিড-১৯ দুর্বার হুঙ্কারে আমি আর আতংকিত হবো না।

মৃত্যু ভয়কে তুচ্ছ করে আমার দ্বারে দ্বারে
ডাক্তার , সেবক- সেবিকা, পুলিশ –আর্মি, রাষ্ট্র নায়ক, সমাজ নায়ক
শিল্পপতি, গায়ক- গায়িকা, কবি- সাহিত্যক, বুদ্ধিজিবী, সাংবাদিক
কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যমের কে নেই পাশে !

করোনার নিষ্ঠুর হাতে আজি পড়াবো শিকলের কড়া
আবার আসবে- ফিরে আসবেই নির্ভ্য় বাংলার বুকে বুকে
আজ সেই দিন ক্ষণ,
ছুঁড়ে ফেলো জীর্ণ্ জড়তা সম্মুখ যোদ্ধাদের অকোতভয় বীরত্ত্ব দেখে
আমি আর আতংকিত হবো না

ভয় আতংকে হারাবে প্রাণের স্পন্দন,পৃথিবী হারাবে তোমাকে
স্বাস্থ্যবিধিই হবে পুস্পিত বাগান, আমি আর ভয় পাবো না-
প্রকৃতির প্রতিশোধে- ইনশাআল্লাহ-
করোনার নিষ্ঠুর হাতে পড়াবো শিকল, তুমি ভয় পেও না-
-------------------------------------২০-০৬-২০২০ ইং,রাওনাট,কাপাসিয়া,গাজীপুল।

বাবা দিবসের প্রার্থনা (গান)

  কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা রাওনাট,কাপাসিয়া,গাজীপুর **************************************** তোমাকে নিয়ে কবিতা লিখতে বসলে কলম...