সোমবার, জুন ০৭, ২০২১

দিনশেষে

 -----কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।

********************************

সত্যের ভেতর সত্য নেই মিথ্যের কোলাহলে!

অন্তর বাহ্যিক বিভেদ দেখি জীবন হালচালে।

মুক্তি তাই অন্ধকারে পোশাক ঢামাঢোলে

যোদ্ধাগুলো আউলা ঝাউলা হরেক দলে দলে।

 

রক্ত দেখি গর্জ্ন শুনি মুক্তির উত্তালে

নিজের ভেতর নাইরে আলো সত্য দখলে

সরল জন না বুঝে ভাই জাগে প্রভাত কালে

পাই না ওদের মদদ দাতা যুদ্ধ সময় এলে।

 

 এমনি করে নাটের গুরুর দিন যায় চলে

বিপদ এলে দৌড়ে পালায় সরল জন ভুলে

মঞ্চের কথা বাস্তবে নাহি কভূ মিলে

দিনশেষে সোনার বাংলা আগুনে যায় জ্বলে।।

-----৭-০৬-২০২১ ইং,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

জনতার জিজ্ঞাসা

 


---কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।

*************************************

এক সাগর রক্তে দাম দিতে পারেনি স্বদেশ

চৌদিকে এক ভীতিকরময় যন্ত্রনার পরিবেশ।

নাগরিকের তবু কিছু জিজ্ঞাসা উম্মুখ

কোন শাসক পারে গোছাতে বাংলার দুঃখ?

স্বাধীনতার রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধ শেষ

এখনও আরেক যুদ্ধ বাকী অশেষ

অর্থনৈতিক মুক্তি, গণতন্ত্রের মুক্তি

সে প্রশ্নের উত্তর কোথায়?

স্বাধীন শব্দটির স্বাধীনতা নেই,মুক্তির মুক্তি নেই

স্বাধীন দেশে তবে কেন চোখ মুদে আসে

তবে কেন রক্তাক্ত প্রান্তর ক্ষমতার আশেপাশে?

কেন এতো জড়তা?

কেন নাড়া দেয় স্থপতির রেখে যাওয়া আর্দ্শকে!

অস্থির বাতাসে ঘুড়ে লাল-সবুজ পতাকা

স্বপ্নের বাংলা কেন দুর্ণিনীতিবাজদের মুখে

গণতন্ত্র কেন বিরহের দুঃখে?

ধবংস স্তুপে দাঁড়িয়ে জনতার জিজ্ঞাসা

স্বাধীন বাংলার মুক্তি কোথায়?

---০৭-০৬-২০২১ ইং,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

 

সৎ সন্তানের খুঁজে


---- কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।

**********************************

বিষন্ন মা-সৎ সন্তানের খুঁজে!

রক্তক্ষরণ হচ্ছে বুকের ভাঁজে ভাঁজে!

মার মুখে হাসি নেই অশ্রু ঝর্ণায়-

সতেজ স্পন্দিত প্রাণ আজ মৃত প্রায়!!

 

গর্বিত জীবন এখন নতশির কাটে

সন্তানেরা রক্ত চুষে খাচ্ছে পথে ঘাটে

মা’র ইজ্জতের দাম উঠে নগ্ন নিলামে

রঞ্জিত পতাকা আজ ঢুকে নীলখামে।

 

অসৎ সন্তানেরা গর্জে উঠেছে দুর্ণিনীতির হাটে

উঁচু চেয়ারে বসে বসে বিদ্রোহের ফঁন্দি আটে

বিষন্ন মা-সৎ সন্তানের খুঁজে!

কবে আসবে সেই ছেলে আঁচলের ভাঁজে?

 

প্রবল রক্ত ক্ষরণে প্রাণের গভীরে খেলা

সন্তানের কুকর্মে মুক্তির পথ নেই খোলা!

মনে হয় অসৎ মনের দুরভিসন্ধি

বিষন্ন মা-সৎ সন্তানের খুঁজে চায় সন্ধি।

----০৭-০৬-২০২১ ইং,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর। 

রবিবার, জুন ০৬, ২০২১

হরিলুট

 ---কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।

**********************************

হরিলুটের অগ্নি তুলেছে প্লাবন বঙ্গ নীড়

প্রজেক্ট থেকে প্রজেক্টেরা ক্রমেই অস্থির

দুর্ণিনীতিবাজের করাল গ্রাসে বেদনার গাঢ় নীল

হয়ে আসে তাই শেষ রাজ্য কোষ অনাবিল।

 

ভাউচারের উত্তাপ কি তীব্রতর হরিলুট কূপে?

অসংখ্য চোর ডাকাত জন্ম নিয়েছে নতুন রূপে!

বাঙ্গালী মরে যেতে কাঁদে মুক্তির আশায় সম্ভবত

তবু ওরা জ্যামিতিক হারে চুরি করে নিজের মতো।

 

গর্বিত ইতিহাস অশুচি ঘুচায় গঙ্গার স্মানে;

দুর্ণিনীতির প্লাবন তবুও ভয়ঙ্কর জোয়ার আনে।

পথবিভ্রম হয়েছে এবার ন্যায় নীতির গতিবেগ

স্বাধীনতার সূর্য্টায় দেখি তাই ঘন কালো মেঘ!

 

উন্নয়নের মহাসড়কে চোর ডাকাতের তীব্রগতি

লুট আর হরিলুটে বিবর্ণ্ হয়ে গেছে দেশপ্রীতি।

ভাউচারে ভাউচারে দাবদাহ কিছু যায় না রেখে

ওহে ,মা কে বাঁচাও এই লুটেরার হাত থেকে।

-----০৬-০৬-২০২১ ইং,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

অবাক করলে তুমি!

 ---কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।

********************************************

হে জন্মভূমি! অবাক করলে তুমি!

তোমার বুকেই দেখি দুর্ণিনীতিবাজদের স্বর্গ্ ভূমি

অবাক স্বাধীনতা! চাটুকার কাউয়াদের মুক্ত বিচরন

দেশ দ্রোহীদের দূর্বার র্গ্জন!

 

শত্রুদের তুমি চিনলেনা- অবাক করলে তুমি!

যে রক্তের বিনিময়ে আজ তুমি স্বাধীন ভূমি

আজ সেখানে দেশপ্রেমিকেরা পরাধীন!

লুটে পুটে খাচ্ছে চোর ডাকাতের দল দিন দিন।

 

হে জন্মভূমি! অবাক করলে তুমি!

তোমার বুকেই দেখি দুর্ণিনীতিবাজদের স্বর্গ্ ভূমি

অবাক স্বাধীনতা! অবাক করলে আরো

এ বুকে সত্য বলার অধিকার নেইকো কারো

 

হে জন্মভূমি! অবাক হই বারবার

যখন দেখি এ বুকে রক্ত ঝরে স্থপতির

তবে কি বিদ্রোহীরা দূর্বার?

বিজয়ের পতাকা যখনি নিয়েছি হাতে

ইস্পাত কঠিন শপথ করেছি তাতে-

 

আর সইব না কোন পদাঘাত

দুর্ণিনীতি করবোই উৎখাত।

অবাক হই বারবার! অনেক কিছু হারালাম।

হে জন্মভূমি! ছালাম, তবু তোমাকে ছালাম।

---০৫-০৬-২০২১ ইং,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর ।

শনিবার, জুন ০৫, ২০২১

চোরে চোরে সন্ধি করে


-----কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।

******************************

চোর আর চোর চারিদিকে!!

কেউ নেই যায় ভাই সত্যটা লিখে

এতো চোর কখনো দেখেনি কেউ

উঁচু নীচু সবখানে দুর্ণিনীতির ঢেউ;

ক্ষমতার ডাল হতে নেমে আসে সব

ভাগ নেয় সকলে নেই কলরব!

প্রতিবাদ নেইকো নেই ধর্ম্ঘট

চোরে চোরে সন্ধি গড়ে এই প্রেক্ষাপট

ভাউচারে ভাউচারে তুলে নেয় টাকা

দিনে দিনে রাজ্য কোষ হয় শুধু ফাঁকা

চোর দলের পিছনে মদদ কারো আছে

বিচার যদি হত ভাই ওরা কেমনে বাঁচে?

কেউ নেই যায় ভাই সত্যটা লিখে

চোরে চোরে সন্ধি করে রাজ্য কোষে ঢুকে।

-----০৫-০৬-২০২১ ইং রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

 

জনতার হাতে

 ----কবি মোঃ আমিনুল এহছান মোল্লা ।

************************************

এই পতাকার দিতে হবে খাঁটি দাম,

হে বিদ্রোহী, বজ্র কণ্ঠে সেই কথা জানালাম ।

দুর্ণিনীতিবাজেরা জানেনা তো বাংলা উঠেছে ক্ষেপে

গর্জে উঠেছে বঞ্চিত জনতা পথে ঘাটে মিথ্যের গর্দান চেপে

 

আজ তোরা এতো অসাধুর দায়ভাগী-

জাতি ঘৃণা করে তোদের ছিঃ ছিঃ কামান দাগি!!

তোরা লুটেরা, তোরা টেন্ডারবাজ-তোরা মাদক সম্রাট

তোরা মাফিয়া-তোরা ক্ষমতার দাপট!

 

তাতে কি ? অনেক বিপ্লব বুকে আছে চাপা

তোদের কলমে, তোদের চেয়ারে

যাবে কি এ শক্তি মাপা?

হে দুর্ণিনীতিবাজ! তোরা পারবিনা করতে মানা

তোরা বিদ্রোহী, তোরা শত্রু, তোরা জাতির বিষাক্ত ফণা!!

 

এই পতাকার দিতে হবে খাঁটি দাম,

হে বিদ্রোহী, বজ্র কণ্ঠে সেই কথা জানালাম ।

জাতির কুয়াশা কাটবেই আজ কি কাল

কিন্তু তোদের ঠাঁই নেই- হে জাতির জঞ্জাল ।

 

যুদ্ধের মশাল আজ বিপ্লবী জনতার হাতে !

বিজয়ের ফুল ফুটবেই- এ সংঘাতে ।

----০৫-০৬-২০২১ ইং,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

প্রাণের কবি চিত্ত রঞ্জন সাহা

 -------কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।

**********************************

কবির হৃদয় খুলেছে আজ , ভেঙেছে খিল

প্রকৃতি তাই নিমগ্ন ভাই কবিতার মিছিল।

ধর্ম্ বর্ণ্ নির্বিশেষে রাঙা রক্ত গায়—

দুঃখ যুগে সাম্যের গান চিত্তের কবিতায় ।

 

এ পৃথিবী জেগেছে ভাই কবির হৃদয় বিল

দুঃখ কিসের!আয়রে ভাই সন্ধির মিছিল।

হউক ওরা ক্ষব্ধ ভাই মারুক ছুঁড়ে ঢিল

প্রাণের কবি চিত্ত রঞ্জন জাগবে বিশ্ব নিখিল।

 

বৈশাখ থেকে  চৈত্র মাসে ফুটুক কবির ফুল

সেই সুবাসে আমরা যাবো প্রেমের নদী কূল।

 তুমি আমার প্রিয় কবি চিত্ত রঞ্জন সাহা

সব কবিতা পড়েছি আমি -কি সুন্দর আহা!!

----০৫-০৬-২০২১ ইং,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

 

চুপটি করে

 

-------কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।

*************************************

কান পেতে ওই শুনো ভাই কিসের পদধ্বনি?

ওই দেখ ওই আসছে তেড়ে  ভন্ড মূর্খ্ ধনী !

চৌদিকে আজ সমাজ পিতা লক্ষ প্রাণের খুনি

চুপটি করে জ্ঞানী গুনী ভয়ের নামতা গুনি!!

 

জ্ঞানের মশাল আঁধার তরে নাইরে আলোক ভাষা!

দুষ্টনীতি  তাই  হয়েছে ভাই ভন্ড গোষ্ঠির পেশা ।

উত্তম –অধম নাইরে বালাই হালাল হারাম মেশা

হাত পাতি ওই ভন্ডে ঘেরা মোদের সকল আশা।

 

ক্ষণিক লোভে নৈতিক ক্ষয় দেখি প্রতিদিন

মসজিদ,-মন্দির সভাপতি বানাই দ্বিধাহীন ।

ক্ষমতাবান বিত্তশালী তাইতো মেহমান-

আলোর মশাল আলো নিয়ে হয় অপমান।

 

চৌদিকে আজ সমাজ পিতা লক্ষ প্রাণের খুনি

চুপটি করে জ্ঞানী গুনী ভয়ের নামতা গুনি!!

 

------০৫-০৬-২০২১ ইং রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

 

দুষ্ট ছেলে ভন্ড ছেলে

----কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।

**********************************

কেমন ছিলে আদি-অন্ত আমি সবই জানি

কোন সে রূপের বাহারি তুমি দলের মধ্যমণি!

বাড়ী গাড়ী অর্থ্ বৈভব আজকে তোমার হাল

দম্ভে গর্জে ক্ষমতাবলে তুমিই বাহু বল!

 

ছিলে তুমি নেয়াত গরীব পাড়ার দুষ্ট ছেলে-

আজকে তুমি বড় নেতা দলের ছায়াতলে ।

টেন্ডারবাজি অস্রবাজি মাদক বিক্রির ফলে

তোমার উত্থান সমাজ কর্মী বাংলা মায়ের কোলে!!

 

পথে ঘাটে রক্ত চোক্ষে পুড়ছে দেশ পাপে

জ্ঞানী গুনী নাইতো আর চামচার উত্তাপে

জীবন ভয়ে বুকের কান্না কঠিন পাথরে ঢাকা

দুষ্ট ছেলে ভন্ড ছেলে ঘুড়ায় সমাজ চাকা ।

----০৫-০৬-২০২১,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

তোমাকে সংবর্ধনা হে গুণীজন

  কলমেঃ মোহাম্মদ আমিনুল এহছান মোল্লা রাওনাট,কাপাসিয়া,গাজীপুর। ***************************************** তোমাকে সংবর্ধনা হে গুণীজন...