শুক্রবার, আগস্ট ১৩, ২০২১

অশ্রু ঝরা শোকাবহে

 

কবিতার বিষয়ঃ শোকাবহ আগষ্ট

কবিতার নামঃ অশ্রু ঝরা শোকাবহে

কবির নামঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

তারিখঃ ১৩-০৮-২০২১ ইং

****************************************

এই আকাশ ,এই দিগন্ত ,এই মাঠ এখনো পরিপাটি!

যে তুলিতে তুমি এঁকেছিলে প্রিয় লাল-সবুজের মাটি

সেখানে শুধু তুমিটা নেই ! শুধু শিল্পীটা নেই !

চিত্রটা জেগে আছে এখনো উড়ন্ত পাখি হই ।

 

জানি তোমার রক্তে আঁকা আমার এই দেশ

আমার এই পতাকা- এই দিগন্ত -এই আকাশ!

রক্তক্ষয়ী মুক্তি যুদ্ধের কালজয়ী ইতিহাস

তুমি রচেছিলে মুক্তির কবিতা রাঙা কালিতে

তুমি দিয়েছিলে স্বাধীন বাংলাদেশ বিশ্ব ভূমিতে।

 

আজ তুমি নেই! তবু মুক্তির কথা কও কানে কানে

তুমি গর্জে উঠো বীর দর্পে বিজয় কেতনে

বিপ্লবী রক্ত প্লাবনে পিতাহারা সন্তানের পতন- উত্থানে

বজ্র কণ্ঠের তুমুল গর্জনে

জয় বাংলা শ্লোগানে শ্লোগানে--

 

তুমি বাংলার স্থপতি- বঙ্গ বন্ধু শেখ মুজিবর রহমান

তুমি এখনো লাল সবুজে দৃশ্যমান!!চির উদিয়মান।

নেই নেই- নেই কোন অবসান!

যতই ওরা থাকুক জাগ্রতমান-

তুমি জাতির পিতা, চির অক্ষয়-চির অম্মান।

 

যে ঘাতক ছুঁড়েছে বুলেট! এই মাটিতে দিয়েছে কবর

বঙ্গ বন্ধু – তুমি যে মরনি তারা কি  নিয়েছে খবর ?

অদৃশ্যে তাদের রক্ত প্লাবন এদেশের ধূলি

শেখ মুজিবের স্পর্শ্ বাঙালি কেমন করে ভুলি ?

জানি জানি নেই তোমার কোন অবসান

তবু অশ্রু ঝরা শোকাবহে ব্যদনা বিধুর প্রাণ!

-----------------------------------------------

বৃহস্পতিবার, আগস্ট ১২, ২০২১

আবার এসেছে ফিরে

কবিতার বিষয়ঃ শোকাবহ আগষ্ট

কবিতার নামঃ আবার এসেছে ফিরে

কবির নামঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

তারিখঃ ১২-০৮-২০২১ ইং

****************************************

আবার এসেছে ফিরে শোকাবহ আগষ্ট বাংলাময়!

বিপ্লবী রক্ত প্লাবন এখনো বয়ে চলে অবাক বিষ্ময়!

চারিদিকে আজ চোখে চোখে অশ্রু ঝরা-

জনে জনে ব্যদনার নীল রঙ উদ্দাম দিশেহারা।

আবার এসেছে ফিরে রক্ত ঝরা আগষ্ট দ্বারে দ্বারে

শোকাবহ বাঙালি কি ভুলতে কি পারে জাতির পিতারে ?

 

না, না এই অন্তরে গাঁথা হয়ে গেছে রক্তের বাঁধনে

জাতি জেনে গেছে শেখ মুজিবের উদাত্ত আহ্বানে

জয় বাংলা শ্লোগানে শ্লোগানে

বজ্র কণ্ঠের বিপ্লবী গর্জনে গর্জনে

অমর কবিতার চরনে চরনে

৭ মার্চের  ঐতিহাসিক ভাষণে

বিপ্লবের মহাকবির বাচিক উচ্চারনে

বেজেছিল সেদিন জনতার কানে কানে

এবারের সংগ্রাম- মুক্তির সংগ্রাম

এবারের সংগ্রাম -স্বাধীনতার সংগ্রাম।

 

স্থপতির ভয়ে দুরু দুরু বিদ্রোহীরা নোয়াত মাথা

হে জাতি! মনে পড়ে আগষ্টে ?

বেইমান ঘাতকেরা ভয়াল রাত্রে কেড়ে নিলে স্থপতির দিশে!

শোকাবহ আগষ্টে অশ্রু ঝরা সকলে-শেষ প্রতিজ্ঞা বুকে

এ রক্ত কখনো নত হবে না- বিদ্রোহী ঘাতকের সম্মুখে!

তুমি লাল সবুজের স্থপতি- শেখ মুজিবর রহমান

তুমি বাঙ্গালীর  বিজয় কেতন-সোনার বাংলা গান ।

তুমি চির অম্লান, তুমি চির মহিয়ান

কখনো মুছে যাবে না এ রক্তদান! এ আত্মদান ! এ অবদান।‘

 

আবার এসেছে ফিরে শোকাবহ আগষ্ট বাংলাময়!

বিপ্লবী রক্ত প্লাবন এখনো বয়ে চলে অবাক বিষ্ময়!

---রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

শনিবার, আগস্ট ০৭, ২০২১

অশ্রু ঝরা আগষ্ট এলো গো !

 


----মোঃ আমিনুল এহছান মোল্লা।

************************************

অশ্রু ঝরা আগষ্ট এলো গো !

আগষ্ট এলো গো অশ্রু গঙ্গা বয়ে হিম শীতল রাঙা জলে

অশ্রু ঝরা  আগষ্ট এলো গো !

শোকের কালো চাঁদর পরা দিনগন-রে দাঁড়ায়ে

বুক চিরে চিরে রক্ত বয়ে গেল সিঁড়ি বেয়ে বেয়ে

চশমাটা ছিটকে গেল অদুরে-প্রাণটা যায় যায়

এ যেন বিদায় ব্যাথা হায় !

অস্তমিত রবি (আ-হা) অপলক চোখে চায়

স্পন্দিত প্রাণ হারায়-

 

বজ্র কণ্ঠের মহাকবি- বাঙালির স্থপতি

কালজয়ী মহাপুরুষ- লাল-সবুজের দিপালী

কোটি প্রাণের তরঙ্গ- এক ঝটিকা অভিযানে

ভোরের তারায় হারায়ে-

অশ্রু ঝরা  আগষ্ট এলো গো !

শত জনমের গ্লানী-বাঙালি জাতির স্বপ্ন ক্ষয়,

এক মহাকবির চির বিদায়-সূর্যের অস্তদয়!

 

জাতির শুন্য প্রাণ-কাঁদন-ভারাতুর

পিতার বিদায় ক্ষণে (আ-হা)হারালো সোনার বাংলা সুর-

কাঁদে জাতি, কাঁদে বিশ্ব- দূর-বহুদূর

অশ্রু ঝরা  আগষ্ট এলো গো !

শোকের কালো পতাকা উড়ায়ে-কাঁদায়ে

জাতি পিতা বঙ্গ বন্ধু শেখ মুজিবকে হারায়ে!!

 

অশ্রু ঝরা  আগষ্ট এলো গো !

এখনো তোমার শুন্যতায় বাঙালি জাতি নিদ্রাহীন

অগ্নিবর্ষী গ্রীষ্মের মাঠে তাই ঘুম কাড়ে- তুমিহীন।

---০৭-০৮-২০২১ ইং,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

বিপদে তুমি শুন্যতায়

 


----মোঃ আমিনুল এহছান মোল্লা।

***********************************

বিপদে, হে বন্ধু তুমি পড় মোর মনে

তোমায় ঘিরে মুক্তি দেখি নিশার স্বপনে

বিপদে তোমার কথা সদা ভাবি এ বিরলে

আর তুমি কিনা আমার দুর্বলে

নীল নকশা আঁকো অথৈ জলে কলকলে!

কি করে বুঝাই এ প্রাণ তোমার ছলনে

মীর জাফর রূপে তুমি বন্ধুত্ত্বের উদ্যানে

বহু বন্ধু দেখিয়াছি বিপুল বিপদ কালে

কিন্তু বন্ধুত্বের তৃষ্ণা মেটেনি কারো জলে !

আর কি হবে দেখা যত দিন যাবে ?

আপন স্বার্থের পিছনে এমনি দৌড়াবে

বন্ধুরা সুযোগ সন্ধানী-

তোমার বিপদে এ ধরনী

তোমার সুদিনে তুমি রাজা বন্ধুর প্রাণে-

বিপদে তুমি শুন্যতায় বন্ধুর শ্লোগানে।

বন্ধু জনের প্রাণে সখে-সখারিতে

তুমি অনলের দেশলাই দিবা-রাতে

শুধু জ্বলে জ্বলে

পুড়ে যাবে অগ্নি চুল্লিতে

বিরহের সংগীতে-

বন্ধু আজ হিংসের ভঙ্গিতে-

স্বার্থের গন্ডিতে বন্ধু শুধু প্রেমভাবে

তোমারয় জড়াবে বুকে বন্ধু ভেবে—

তোমার সুদিনে তুমি রাজা বন্ধুর প্রাণে-

বিপদে তুমি শুন্যতায় বন্ধুর শ্লোগানে।

---০৭-০৮-২০২১ ইং,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

 

ব্যাচলর সংসার

 

-----মোঃ আমিনুল এহছান মোল্লা।
********************************
এক উদ্ভাস্তু রূপ হেরি ব্যাচলরের মাঝে
চলিছে পথ একা, চলিছে যুদ্ধের সাজে!
বিনিদ্র সে গভীর রজনী দিয়েছে কাটিয়া
খাইয়া না খাইয়া নিঃসঙ্গ থাকিয়া
ফ্লোরে শুইয়া জীবন জীবিকার কথা ভাবিয়া
পরিবার পরিজন ছাড়িয়া
এক রুমে তিন জন মিলিয়া- ব্যাচলর সংসার গড়িয়া
দিবা রাত্রি লাইনে দাঁড়াইয়া
গোলস করিয়া, টয়লেট সারিয়া-অফিসে যাইয়া
চেয়ারে বসে ঝিমিয়া—
ব্যাচলর সংসার তিন জন মিলিয়া
আলু আর ডিম বাজি খাইয়া পেটে পেটে বজ্র বাজে
এক উদ্ভাস্তু রূপ হেরি ব্যাচলরের মাঝে-
প্রাণে প্রাণে দূর সুদূরের পানে
পরিবার পরিজনে, এ দুঃখ কেহ নাহি জানে।
জানে না কেহ কোন মহাদ্রিতলে
ব্যাচলর জীবন ডুবিয়া মরিবে জলে!
কোন্ সে ভীষণ জীবন-মরণ রাজে।
এক উদ্ভাস্তু রূপ হেরি ব্যাচলরের মাঝে-
তবু ফোনেতে শুনি ওই যে ঝড়ের বাণী
খায় দায় ঘুমায় শুধু কানাকানি।
কে বুঝে? অন্তরে বহে ভাষাহীন ব্যাথা !
ব্যাচলর জীবন যে এক দুঃখের কাব্য কথা।
বিষন্ন হইয়া উঠিছে প্রাণ আসন্ন কাজে
এক উদ্ভাস্তু রূপ হেরি ব্যাচলরের মাঝে ।
-----০৭-০৮-২০২১ ইং,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
3
4 Comments
Like
Comment

করোনার টিকা

 


-----মোঃ আমিনুল এহছান মোল্লা।

*********************************

ওহে করোনার টিকা জাগ্রত দ্বারে দ্বারে

তবু কেন ভীত সংকিত বিস্তর প্রান্তরে!

শুনেছি এসেগেছে করোনা যুদ্ধের সরঞ্জাম

ওহে যোদ্ধা ছুটে যাও শহর-গঞ্জ-গ্রাম ।

 

ওইখানে পাবে তারে পঁচিশ উর্ধ্ব জন

ছুটে যাও- বন্ধু -ভাই বোন, আত্নীয় পরিজন

এ যুদ্ধে টিকতে হলে টিকা নেওয়া প্রয়োজন

ওহে শুনো রাষ্ট্র করেছে এ মহা আয়োজন।

 

ওহে খুলিয়ো হৃদয়দল খুলিয়ো

এ সংকটে ভুলিয়ো হিংসে বিদ্বেষ ভুলিয়ো

বিজয় সংগীত শুনিয়ো ব্যাথিত প্রাণে প্রাণে

আত্নত্যাগের বলিদানে- বাংলার উদ্যানে

তবু মানবতার নিশানা তুলিয়ো

এ যুদ্ধে সবাই টিকা নিয়ো-টিকা দিয়ো।

 

ওহে করোনার ছোবলে ভুবন দিশে হারায়ে!

মানুষ বাঁচিবার তরে আল্লাহ’র আরশ ছায়ে

ফরিয়াদ করো অবনতশির

ওই আরশে আযীম দরবার।

 

মৃত্যুর মিছিলে বেদনার দল মন মাঝে রে

পৃথিবীর পল্ববে পল্ববে ঝরা শব্দ বাজে রে—

ওহে করোনার টিকা জাগ্রত দ্বারে দ্বারে

তবু কেন ভীত সংকিত বিস্তর প্রান্তরে!

--০৭-০৮-২০২১ ইং,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

 

আবার এসেছে ডেঙ্গু

 


----মোঃ আমিনুল এহছান মোল্লা।

******************************

আবার এসেছে এডিস মশা ধেয়ে-

বাংলার বুকে মরণ কামড় লয়ে ।

এই ভয়ঙ্কর মশা গ্রাম গঞ্জে আজি

মৃত্য ঘন্টা যাইতেছে আবার বাজি

নব রূপে নব সাজে আগের চেয়ে

আবার এসেছে ডেঙ্গু বর্ষা পেয়ে।

সাবধান! সাবধান! বিপুল মাঠ প্রান্তরে

পরিস্কার পরিছন্ন রাখো ঘরে ঘরে

 

যেন না জন্মে এসিড মশার প্রাণ

এসেছে এসেছে ডেঙ্গুর জয়গান

সাবধান! সাবধান! এডিস মশারা ধেয়ে

আবার বর্ষা এসেছে ডেঙ্গুর ঝাঁক লয়ে।

---০৭-০৮-২০২১ ইং,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

শুক্রবার, আগস্ট ০৬, ২০২১

ভাল থাকিস দুলাল

 

---মোঃ আমিনুল এহছান মোল্লা।

**************************************

এক তারুণ্যের দিকপাল এই নশ্বরে!

পৃথিবীর পথ ছেড়ে অনন্ত কবরে!

আমাদের প্রিয় নাসির উদ্দিন দুলাল

হঠাৎ ই চলে গেল চিরন্তের মহাকাল।

 

নীল আকাশে মতো নীলাভ ব্যথিত পৃথিবীর প্রাণ

তোকে খুঁজেছি নক্ষত্রে আমি হৃদয়ের কলোতান

পাইনি, কোথাও পাইনি  স্ব-শরীরে

তোকে পেয়েছি ধরিত্রীর  অমৃত সুরে সুরে

তোর গান শুনেছি দরদী শিল্পির স্বরে স্বরে ।

 

প্রভাত নদীর জলে নামে যে আলোক

সেইখানে তোর ছবি দেখেছি অপলক!

পূর্ণিমা চাঁদের শুভ্রতায় তোকে দেখেছি অন্ধকারে

ছুটতে দেখেছি নিত্য দুঃখী জনতার দ্বারে দ্বারে

তুই ছিলি এক উদিয়মান শিক্ষার রবি

বুকে জড়িয়ে বলতি আমায় বাংলার কবি।

 

আর কোনদিন কি বলবি না হে দুলাল ?

আমি তোর প্রিয় কবি !

দেখে যা-একবার দেখে যা-কত যত্ন করে

তোকে রেখেছি  হৃদয়ের কাব্যে চির অম্লান!

তুই ছিলি আমার কবিতার প্রাণ---

 

আজ পৃথিবী তোর শুন্যতায় বিষাদ বিধুর!

যেন শত শতাব্দীর নীল অন্ধকার।

এ পৃথিবী একবার পেয়েছে তোরে-পাবে নাকে আর!

ফরিয়াদ করি আল্লাহ’র আরশে আযীম

তুই যেন ভাল থাকিস দুলাল- অনন্ত অসীম।

--০৭-০৪-২০২১ ইং,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

জাগো হে রাওনাট স্কুল(গান)

  জাগো হে রাওনাট স্কুল(গান) কলমেঃ মোঃ আমিুনল এহছান মোল্লা রাওনাট, কাপাসিয়া,গাজীপুর ******************************************** এই য...