বৃহস্পতিবার, সেপ্টেম্বর ৩০, ২০২১

প্রতিবাদী শওকত আলম

 


--কলমেঃ ,মোঃ আমিনুল এহছান মোল্লা।

উপ-ব্যবস্থাপক বিবিএস কেবলস লিঃ

তারিখঃ ৩০-০৯-২০২১ ইং

---------------------------

তুমি জেগেছো হে বিপ্লবী বীর!অবাক অভ্যুদয়!

যদিও জুলুমের অনল জ্বলিছে সারা বাংলাময়।

তবু দেখ আজ প্রাণে প্রাণে সাড়া-

তোমার এ প্রতিবাদ উদ্দাম ভয়হারা।

 

যে আগুন বাঙালি দেখেছে তা কি ভুলতে পারি ?

একই সূত্রে গাঁথা হয়েগেছে শাসক শোষনের তরবারি!

জনতার অধিকার যে বারে বারে

হরণ করিছে তারা এদেশের দ্বারে দ্বারে

 

নিজের বাইক পুড়ায়ে গর্জিছো উদাত্ত আহ্বানে

বাড্ডার লিং রোডে নির্যাতিত জনতার উত্থানে ।

 

তুমি এক নির্ভিক উদ্দাম ধ্বনি পথে ঘাটে !

শাসক জলুমের বিদ্রোহ ঘরে ময়দানে মাঠে

তোমার প্রতিবাদে সামীল হয়েছি তীব্রতর

বাংলার সবুজ প্রান্তর আজ কম্পিত থরোথরো।

 

এই সেই স্বাধীন বাংলা- হৃদয়ে গাঁথা

যার ভয়ে দুরু দুরু অসুরেরা নোয়ায় মাথা।

তুমি তারই একজন প্রতিবাদী বীর!

বজ্র হুঙ্কারে হওনি কভূ নত শির ।

 

আপনার বাইক পুড়ায়ে লিখেছো মুক্তির নাম

বঙ্গ হিরো তুমি সেই প্রতিবাদী শওকত আলম।

-------------------------------------

 


 

শনিবার, সেপ্টেম্বর ২৫, ২০২১

প্রেম তুমি বড় রহস্যময়

 


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ  রাওনাট, কাপাসিয়া,,গাজীপুর।

তারিখঃ ২৫-০৯-২০২১ ইং

***************************************.

হৃদয় দিয়ে তোমায় খুঁজি পৃথিবীর কলতানে

অন্তর গহিনে তুমি জেগে আছো মোর জীবনে

প্রেমের প্রবাহ নিয়ে গেছে অকূল দরিয়া ভেসে

কত জুঁই চ্যামীলি পলাশ শিমুল নিত্য হাসে

শুভ্রতার ডানা মেলে লুকচোরি খেলে কাঁশ বনে

গোধূলী নেমে আসে তবু তুমি শুধু হৃদয় তানে

পূর্ণিমার আলোয় জ্বলে

ডাকো আমায় কল্লোলে

এক স্বপ্নের দ্বারে দ্বারে

ফিরে যাই বারে বারে

হৃদয় দিয়ে প্রেম খুঁজে বেড়াই স্বপ্নীল প্লাবনে

তবু নাহি নোঙ্গর হয় প্রেমের তরী ভুবনে।

আমি বলেছি তোমাকে ভালবাসি না গোপনে

পৃথিবী জেনেগেছে প্রতিটি লগ্নে প্রতিটি ক্ষণে

তুমি জেগে আছে আমার অন্তর পানে

চির সত্য মম বিজয় কেতনে-

কত চিত্ত উথরোলে করেছি নিবেদন

এক হৃদয়ের বরাবরে হৃদয়ের আবেদন।

বিচিত্র সুখ দুঃখের বিচিত্র দেশে

প্রেমের তরঙ্গ রহস্যে ঘুরে শেষে।

প্রেম তুমি বড় রহস্যময়

হৃদয়ে হৃদয়ে ঘর্ষণে তুমি হও জ্যোতিময়!

উদয় আছে অস্ত নেই অন্তরময়

তুমি জেগে আছো মৃত্যু অবদি বিরহময়।

---------------------------------------------

 

উত্থান পতন

 


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ  রাওনাট, কাপাসিয়া,,গাজীপুর।

তারিখঃ ২৫-০৯-২০২১ ইং

***************************************.

বিজয়ে যা চিরদিন রয়ে গেছে আভাসে

কঠোর সাধনা সেথায় জেগে আছে প্রকাশে।

 

আলস্য নয় সেথায় অবদানে

বিজয়ে সুমধুর কন্ঠ দানে।

হে পরিশ্রমী, তুমি সদা পাবে বিজয় সকাশে

যদি সত্য নিরলস প্রেম থাকে মনন হরষে।

 

আত্মঅহংকার তোমারে শেষ করে

পতনের দিকে বাঁধিতে

পরিশ্রম সেথায় সুর দিয়ে

পারে না তাহা রুখিতে।

উত্থান নিভৃতে চুপে চুপে

অসিবে দুয়ারে নবরূপে

বিধাতার রহমত হতে

থাকো যদি নিরঅহংকার বেশে

চলনে বলনে প্রকাশে।

 

তবে কেন ভ্রমছো তুমি অহংকার লয়ে

ক্ষণিকের ধরাধমে আপনার বিজয় ক্ষয়ে !

জীবনে যা ভাঙ্গা গড়া সবই তারে ঘিরিয়া

তুমি শুধু সাধক সেথায় কর্ম্ বলয় ঘুরিয়া।

 

উত্থান পতন সব আপন সাধনার মাঝে।

অহংকারীর পতন সদা বিজয়ের সব কাজে।

------------------------------------------

শুক্রবার, সেপ্টেম্বর ২৪, ২০২১

ছেলের আগুনে

 


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ  রাওনাট, কাপাসিয়া,,গাজীপুর।

তারিখঃ ২৪-০৯-২০২১ ইং

***************************************.

নির্দয় অদ্ভুদ সন্তানের কল্লোল গর্জনে

মা আজ পুড়িছে অগ্নি তুফানে-নির্জনে!

কি এক বিরহিণী মা বিনিদ্র জাগিয়া

অশ্রু ঝরিছে নিভৃতে প্রদীপ নিভিয়া

এক মাত্র কলিজার ধন- শুভ !

পিতাহারা সন্তান আজ অশুভ।

জীবনের গোধূলী লগ্নে করুণ নিশ্বাসে

ছেলে ফিরে আসবে আলোর নীড়ে এই বিশ্বাসে

মাতৃ স্নেহের সুদৃঢ় আঁচলে

আগলে রেখেছিল হৃদয়ের কোমলে

আজ সেই মা পুড়িছে অনলে

নির্দয় ছেলের নিষ্ঠুর কবলে

পথ ভ্রষ্ট মাদকা শক্তির ছোবলে

স্বামীর ঘর পুড়িছে নিজের ছেলে

মমতাময়ী মা ছেলেকে দিয়েছে জেলে।

এ কি দৃশ্য দেখিল বিশ্ব !

ছেলের আগুনে মা আজ নিঃশ্ব।

হে দুঃখী মা ! কোন শান্তনা নাই পৃথিবীর

তোমার ছেলে শুভ আজ অশুভ বিস্তর।

নেশার উল্লাসে আপন বিনাশে

তোমার ঘর পুড়িছে অনল ত্রাসে।

জানি এই হৃদয় কাঁদিছে যুগ যুগ ধরি

তবু দিয়েছো সন্তানকে পুলিশের বেড়ি।

হে প্রভূ! থামাও এই অগ্নি তুফান

শান্ত করো দুঃখী মা’র এই অশান্ত প্রাণ

---------------------------------------------

৯৩ , মেয়ে বন্ধুরা

 


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ  রাওনাট, কাপাসিয়া,,গাজীপুর।

তারিখঃ ২৪-০৯-২০২১ ইং

***************************************.

দিনান্তে নিশান্তে শুধু আঁখি খুলে রয়!

হে বন্ধু, সদা তব পুলকিত এই হৃদয় !

 

যখন বুঝি ৯৩ মেয়ে বন্ধুরা মন করিছে হরণ!

বৃদ্ধ আমি মালা পড়ায়ে তারে করি বরণ।

এখনো তার তারুণ্য যায় ভুলায়ে

প্রেমের উথোরলে মালা দুলায়ে!

হৃদয়ের তরঙ্গে মৃত্যুহীন অপরূপ সাজে

৯৩ মেয়ে বন্ধুরা এখনো যৌবন রাজে!

 

রূপ লাবণ্যে দীপ্ত মহাকাশ

ঋতু চক্রে সাজে বারোমাস।

কি অপূর্ণ্তা অশান্ত স্পন্দনে !

সুপ্ত হৃদয় জেগে উঠে কঠিন বন্ধনে

এক নিমোর্হ্ ভালবাসার আহ্বানে

বন্ধুর বন্ধুত্ত্বের জয়গানে-সুরতানে।

 

শুন্যতার গভীরে নিভৃত মন্দিরে

খুঁজে ফিরি সেই হারানো অমৃতরে

যা আছে অনুপম বন্ধুত্ত্বের  ভিতরে

৯৩ মেয়ে বন্ধুরা, তোমার সেই স্বপ্নের আকাশ!

তোমার তরে চাই যে সেই মহত্বের প্রকাশ।

 

সৌন্দর্যের পুষ্পপুঞ্জে প্রশান্ত  ঘ্রাণে।

তোমরা ফুটে যাও অপূর্ব্ অদ্ভুদ ছন্দ প্রাণে।

------------------------------------------

বন্ধু আড্ডা

 


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ  রাওনাট, কাপাসিয়া,,গাজীপুর।

তারিখঃ ২৪-০৯-২০২১ ইং

***************************************.

বন্ধু আড্ডার তলে শুভ্র সমুজ্জ্বল

এ যেন  ফুটন্ত ফুলের সূরভী মহল!

 

চৌদিক হতে আসিছে ছুটে ৯৩ ব্যাচের হৃদয়

কারো পানে ফিরে চাহিবার নাই যে সময়!

নাই নাই

বন্ধুত্ত্বের অফুরান চিত্তে ভাসিছে সবাই।

হৃদয়ের ঘাটে ঘাটে

উজাড় করি গাহিছে সাম্যের গান চট্টলার হাটে

তব কুঞ্জবনে

প্রেমের মাধবীমঞ্জরী

সেই ক্ষণে দেয় ভরি

পুলকের চঞ্চল-অঞ্চল।

 

বন্ধুত্ত্বের সূর্য্ হাসে কিরণ ছড়ায়ে দল

আয়রে ৯৩ -আয়রে তোরা দল-বল।

 সময় যে নাই

 স্পন্দিত তরঙ্গ ফুরায়ে যাচ্ছে তাই

 বন্ধু আড্ডা ফুটিয়ে তুলিছে নব কুন্দরাজি

বন্ধুত্ত্বের উৎফুল্লে প্রেমভরা প্রাণে সাজি।

 

বন্ধুত্ত্বের এই হৃদয়

চির বিজয়ের সঞ্চয়।

--------------------------------

এ বন্ধুত্ত্বের আয়োজন

 


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ  রাওনাট, কাপাসিয়া,,গাজীপুর।

তারিখঃ ২৪-০৯-২০২১ ইং

***************************************.

এ কথা কি জানিতে তুমি হে হৃদয় জাহান !

এতো ফুল ফুটিবে ৯৩ এর প্রাবন্ত বাগান !

তবু শুধু অন্তর বেদনা

পূর্ণ্ হয়নি এখনো বন্ধুত্ত্বের সাধনা।

 

বন্ধুর বাঁধন বজ্র সুকঠিন

আপন স্বার্থ্ যেখানে তন্দ্রাতলে হয় মলিন।

প্রেমরে স্পর্শে বর্ণিল হয় শুভ্র আকাশ

এখানে বৈষম্যের থাকে না কোন আশ।

 

চৌদিকে শুধু হীরা মুক্তামানিক্যের ঘটা

যেন শূন্য দিগন্তের ইন্দ্রজাল ইন্দ্রধনুচ্ছটা

বন্ধুত্ত্ব যায় যদি লুপ্ত হয়ে থাক

শুধু অর্থ্ বৈভবে যারা বলিষ্ঠ

তারা শুধু বন্ধুত্ত্বের রাজ্যে থাক !

 

এই যদি হয় মনোভা্ব বন্ধু মহল !

তবে কেন গড়েছিলে প্রেমের তাজমহল ?

প্রতিটি বন্ধুর রাঙা জল

যদি না হয় সম- সমুজ্জ্বল

তবে কেন এতো কল্লোল- এতো কোলাহল?

এ বন্ধুত্ত্বের আয়োজন- নিস্ফল! নিস্ফল!

---------------------------------------------

অনুপম ফুলদানিতে

 

 

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ  রাওনাট, কাপাসিয়া,,গাজীপুর।

তারিখঃ ২৪-০৯-২০২১ ইং

***************************************.

আমি অপলক চেয়ে আছি ৯৩ বাগানে

কত ফুল ফুটে আছে সুরভী-সুঘাণে !

 

এতো দিন কত খুঁজেছি ভরা যৌবনে

জীবনের গোধূলী লগ্নে তোমারে দেখেছি

শুভ্র কাঁশ বনে

তুমি দুলিছো হৃদয়ের গহিনে-আনমনে

চুপি চুপি বলেছো সকলের মাঝখানে ।

 

তুমি আমাদেরই আত্মার বাঁধনে

৯৩ মঞ্চের সভাপানে-

উর্ধ্বে সব উর্ধ্বে এই ধূলির ধরণীতে

অতুল্য প্রেমের স্পর্শে হৃদয় গাঁথুনীতে।

যেথায় তুমি আর আমি

৯৩ এর অনুপম ফুলদানিতে।

 

এইখানে রেখা দিয়ে ভাগ করা নেই কিছু

ভেদ নাই মানে আর অপমানে তার পিছু!

একই আত্তার বাঁধনে সকলের মাঝখানে

এসো হে এসো হে বন্ধু বন্ধুত্ত্বের জয়গানে।

 

অন্তর বাহির একই আবরণ যেথায় রয়

সেথায় বন্ধুর বন্ধুত্ত্বের আসল পরিচয়।

এ সত্য যেন নাহি ঢাকে ৯৩ ব্যাচের বন্ধুরে

আমি উজাড় করে দিয়েছি এই প্রাণ-তোমারে।

--------------------------------------

 

সন্তান আজ আসামী

 


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ  রাওনাট, কাপাসিয়া,,গাজীপুর।

তারিখঃ ২৪-০৯-২০২১ ইং

***************************************.

ফুলের মতো সন্তানেরে ফুটাও ভূমি

নছেত কূল কিণারা পাবে নাকো তুমি!

 

তোমার সন্তান! সেতো বিধাতার শ্রেষ্ঠ দান

শিক্ষা দেও তারে নৈতিক চেতনার সুর তান।

ওগো সন্তান দেখিয়া গর্বে নাহি যাও ভাসি

যদি না পারো তারে মানুষ করিতে আসি।

 

সন্তান আলো ! সন্তান আঁধার !

এই স্বপ্নীল পৃথিবীর ক্ষণিক সম্ভার।

তুমি যেখানে তার গুরু দায়িত্বভার

সন্তান সেখানে জ্যোতিময় উপহার।

 

দয়া করে আদর্শকে রাখো তোমার অভিধান

নছেত এই অর্থ্ বৈভব  সন্তান করিবে অপমান।

তোমাকেও ছাড়িবে না গোধূলী বেলার শেষে

হায় কপাল! হায় কপাল! অশ্রু ধুলায় মিশে।

 

সবটুকু ধ্বংস সোনালী স্বপ্নের! তব লুটে পুটে!

তুমি রক্তে দিয়েছো মিশে এই সন্তানের তটে

প্রাণের সন্তান আর নাহি তোমার মোটে

সে ছুটিছে আঁধার জগতের পথ-ঘাটে।

 

সন্তান আজ আসামী ক্ষণকাল তর ফুটে!

তোমার হতে আসেনা নৈতিক শিক্ষা ছুটে!

----------------------------------------

শনিবার, সেপ্টেম্বর ১৮, ২০২১

রক্তের পাশে রক্ত নেই

 

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ  রাওনাট, কাপাসিয়া,,গাজীপুর।

তারিখঃ ১৮-০৯-২০২১ ইং

***************************************.

মাতৃগর্ভ্ হতে আসিলে যেদিন রক্তের দল

সেদিন ছিলে রক্তের বাঁধন বিপুল বল।

 

আজ ছিন্ন হলে বিভাজনে বিভাজনে

কেউ সহদোর কেউ চাচাতো ভাই বোনে

কোথায় বন্ধন ! রক্ত কোথায়

হত দরিদ্র দুর্ব্ল অতি অসহায় ।

 

রক্তের বাঁধন হতে এসেছে আঘাত অর্ন্গল

রক্তের পাশে রক্ত নেই! আছে কিছু নষ্ট দল।

 

সেইদিনের পারিবারিক বন্ধন কোথা গেল খসি ?

আজিকায় হিংসে বিদ্বেষ হানাহানি উঠিল বিকশি

দিয়ে গেল বিভক্তি রক্তের বন্ধনে

প্রাণ আর জাগে না অশ্রু ক্রন্দোনে ।

 

সম্পর্কে বিরোধ! হিস্যায় বিরোধ!

অন্তর পথ অবরুদ্ধ- কঠিন অবরোধ!

শত্রু বেশে তুমি সাজাও যে শিশুরে

সে শিশুই রক্ত ছুড়িবে দুর-বহুদুরে!

 

কি হবে এমন হিংসে বিদ্বেষে সেজে

পাবে কি? যে আনন্দ পারিবারিক বন্ধন মাঝে!

------------------------------------

হান্নান শাহ স্মরণে

  কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা রাওনাট,কাপাসিয়া,গাজীপুর। *********************************** ওরে ও কাপাসিয়ার মাটি , জাগো রে আজ জ...