শনিবার, জানুয়ারি ০৮, ২০২২

উৎসব তোমার

 


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ  রাওনাট, কাপাসিয়া,,গাজীপুর।

তারিখঃ ০৮-০১-২০২২ ইং

আবার উঠিল বুঝি গগণে প্রখরে রবি

ওমিক্রনের নাম ধরি করোনার ছবি!

এতো করে বলিল রাজ্যের মহাকবি

বিধি বিধান না মানিলে পুড়িবে সবি।

 

ভয় তো সেখানে বাঙালির ইতিহাস!

জয়ে আনি পরাজয় করি পরিহাস ।

বিধি ভাঙ্গি তবু দুঃখ সহি নিরবধি

জীবন মরণের শেষ দিবস অবধি—

 

আঁধার আসিল বুঝি দেখো প্রাণ খুলে

মৃ্ত্যু যে দিয়েছে হানা করোনার পাল তুলে

নির্ভয়ে থেকো স্বাস্থ্য বিধি মেনে

জয় তোমার হবেই প্রভূর আসনে।

 

চাহি না দেখি হৃদয়পুরে উঠে হাহাকার

বীরের জাতি বীর বেশে জাগো আরেকবার

এমন বজ্র ধ্বনি আছে কি কারো আর !

স্বাস্থ্য বিধিতে ওমিক্রণ কাঁদিতেছে বারংবার।

 

অভিষেক হবে সচেতনার,উৎসব তোমার

রবি উঠিবে আঁধার-জাগিবে চারিধার।

করোনা ওমিক্রণ হারিবে এবার

স্বাস্থ্যবিধির ঝড়ে ফুটে ফুলভার ।

--------------------------------------

বিদ্রোহী এখনো

 


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ  রাওনাট, কাপাসিয়া,,গাজীপুর।

তারিখঃ ০৮-০১-২০২২ ইং

মু্ক্তি চাই তব পরাজয় তব অবক্ষয়!

জাতি হয়েছি বটে বিধান নাহি করি জয়।

ভাবিনা কভূ কার জয় হল কার পরাজয়

করি শুধু দোষাদোষি দুর্বার র্নিভয়!

 

কে ভালো আর কে ভালো নয়

তার গল্প রচি বৈচিত্রময় অতিশয়

কে উপরে কে নীচে

অহেতুক ছুটেছি তার পিছে।

 

গাঁথি না কভূ আইনের মাল্য এক গীতরবে

এই স্বাধীন জাতির ছোট- বড়ো সবে

সভ্য মানসের মাঝখানে আসি

দাঁড়াতে পারেনি  দেশটারে ভালোবাসি।

 

শৃঙ্খল ভেঙ্গে জাগিছে রবি শশী-তারা

সারি সারি যত দোসর বিদ্রোহী ধারা।

আবেগী জনতা এখনো যাহারা

বিদ্রোহী সংগীতে মাতোয়ারা তাহারা।

 

স্বাধীন হয়েছি বটে পরাজয় মহাকাল!

বিদ্রোহী এখনো রন্ধে রন্ধে বাজাইছে তাল।

মু্ক্তি চাই তব পরাজয় তব অবক্ষয়!

ভাবিনা কভূ কার জয় হল কার পরাজয়।

------------------------------------

অন্তরে বাজুক

 


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ  রাওনাট, কাপাসিয়া,,গাজীপুর।

তারিখঃ ০৮-০১-২০২২ ইং

কে কোথায় ! কে আসে -কে যায় !

এ সাজানো পৃথিবী সবই যাবে হারায়

নিমেষে প্রকাশে, নিমিষে মিলায়

এখনার পরে আসন্ন বেলায়।

 

এ পৃথিবীর যত রাজা-মহারাজ

ধণী গরীব কালো শুভ্র কোথা তারা আজ!

শুধু তার মাঝে ধ্বনিতেছে স্মৃতি সুমধুর

আজ নেই বিপুল বৃহৎ ক্ষমতার সুধাসুর।

 

একাকী এতিম নিঃস্ব ব্যদনা বিধুর

এ পৃথিবী ছেড়ে আছে অনন্তপুর।

তব বুঝেনা প্রাণ সেই সত্যের বাণী

যে জন শুনেছে সে মুক্তির ধরণী।

 

এ ক্ষণিক পৃথিবী সংসার কোলাহল

যে জন হয়েছে পাগল, পরান বিকল।

তার হাতে পড়িবে অনলের শিকল

তব বুঝে না প্রাণ পর হবে সকল।

 

কার জন্যে করেছো এসব মহা-আনন্দে ?

এই পৃথিবীর কেউ রবে না ওইদিন ছন্দে!

অন্তরে বাজুক সেই সুর, নতশির ধরণী

কে বড়ো কে ছোটো, কে দীন কে ধনী ।

--------------------------------------------

বিপুল হর্ষে

 

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ  রাওনাট, কাপাসিয়া,,গাজীপুর।

তারিখঃ ০৮-০১-২০২২ ইং

অনিষ্ট উৎসবে আজিকায় মেতেছে দুনিয়া

আপন আপনার রক্ত চুষিছে হুলিয়া!

পৃথিবী তব এখনো উঠেনি জাগিয়া

সবে ছুটিছে ধর্মের মর্মবাণী ছুড়িয়া।

 

অনিষ্ট উৎসবে মানুষ ভুলিছে স্বর্গ্সুধা

বাতিলের অগ্রাসনে পুড়িছে আজ বসূধা

তব চায় যে মিটায় অনলে ক্ষুধা

সেই আলোর বাণী, সেই মধুর সুরখানি

অন্তর উঠেনা বেজে সত্যের পরশমণি।

 

মানুষ মুক্তি জানে তব উঠায় না সেই ধ্বনি!

যদিও মাঝে মাঝে কেঁদে উঠে স্পন্দিত ধরণী

পৃথিবীর মোহে সেই অনন্তের কথা ভাবি না

চৌদিকে একাকার বাতিলের ঝংকার বীণা।

 

অনিষ্টের উৎসব ধারা

অন্তর থেকে অন্তরে নিয়ত আত্মহারা

যে অমৃতের সুধায় ছুটেছি নিশিদিনমান

বিপুল হর্ষে  করেছি পরাজয় বহমান।

   

যে অনিষ্ট উৎসব সদা যাইতেছে পুড়িয়া

নশ্ব অবিনশ্বর উঠিছে কাঁপিয়া

তব মানুষ আসেনি ফিরিয়া, আসেনি ফিরিয়া।

সেই চির সত্যের, চির মুক্তির সূত্র ধরিয়া।

আরম্ভ করো হে নবীণ কবি

 

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ  রাওনাট, কাপাসিয়া,,গাজীপুর।

তারিখঃ ০৮-০১-২০২২ ইং

যে সাম্যের বন্ধন ছিল অমৃতরসে আদি

সে আাজ তামাদি!

কোথাও নেই আর বাদী-প্রতিবাদী

চৌদিকে উচ্চ তুচ্ছ বিবিধ উপাধি।

 

সবি যেন চলি গেল পরবাসে সভ্যসুজন

মুখোমুখি ক্ষমতা আর অর্থ্ ধরণীর কূজন।

আরম্ভ করো হে নবীণ কবি

শোষণ মুক্ত বঞ্চিত মুক্ত পৃথিবীর ছবি।

 

হে কবি ,তুমি গর্জে উঠো অন্ধকার বুকে

আলোর মশাল হাতে ছড়িয়ে পড়ো নবীণ মুখে

প্রকাশ হও জননীর দুঃখে,

বিপুল উৎসবে মেতে উঠো নিখিলের সুখে।

 

'এ পৃথিবী এখনো মানস প্রেম বাসিনী

অনুপম বাসনা শুভ্র হাসিনী

হৃদয় নিংড়ানো ভালোবাসার ভাষিণী

তবু কেন এতো বিরহের কাহিনী ?

 

হে কবি, তোমারে হৃদয়ে করিয়া আসীন

নব উদ্দামে গেয়ে যাও নব বিজয়ের গান

এ কাফেলায় যোদ্ধার মত রব চিরদিন

হবো না কভূ উদাসীন আনমন।।

 

সবি যেন চলি গেল পরবাসে সভ্যসুজন

মুখোমুখি ক্ষমতা আর অর্থ্ ধরণীর কূজন।

আদর্শ্ গ্রাম

 


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ  রাওনাট, কাপাসিয়া,,গাজীপুর।

তারিখঃ ০৮-০১-২০২২ ইং

ছুটে যাও ছুটে যাও সকলি রাওনাট গ্রাম

স্নেহ প্রেম সুখতৃষ্ণা সবি আছে এই ধরাধম।

অন্তর হতে প্রান্তরে সবুজ শ্যামল লইতেছে টানি

পাখ পাখালির কোলাহলে বহিতেছে মাতৃপাণি।

ফুল ফুলে অমৃতরসে পূর্ণ্ করি প্রাণ

এক আত্মার বাঁধনে জাগিছে  হিন্দু –মুসলমান।

সদা গাহিতেছে সাম্যের গান

ধর্ম্ বর্ণ্ নিবিশেষে উদ্যান হতে উদ্যান।

 

শিক্ষিত অশিক্ষিত ধনী গরীব ভেদ নাই পেশা

এমনি রঙে রঞ্জিত প্রকৃতি মানবের ভালোবাসা

সকলের প্রাণের যেন আদর্শ্ গ্রামের পিপাসা

এমন কল্যাণমুখী দেখিনা আর পৃথিবীর ভাষা।

সমস্ত বিশ্বের বিজয়ী নিশান যেন রাওনাট গ্রামে

প্রভূ তরে নত শির ধর্মের  আদলে জনমে জনমে।

প্রাণে মনে পূর্ণ্ করি যপিতেছে ক্রমে ক্রমে-

সুখ দুঃখ বিরহ ব্যাদনায় এই গ্রামের আশ্রমে।

 

আলোকিত মানুষের পলে পলে নব আশ

তারুণ্য অদম্য ছুটিছে প্রবীণের আশ-পাশ

এ বন্ধন ছিন্নকরিবার নহে কোন মুক্তিভ্রমে!

এ এক আদর্শ্ গ্রামের শপথ এই ধরাধমে।

ছুটে যাও ছুটে যাও সকলি রাওনাট গ্রাম

স্নেহ প্রেম সুখতৃষ্ণা সবি আছে এই ধরাধম।

---------------------------------------------

শুক্রবার, জানুয়ারি ০৭, ২০২২

ভালবাসার দায়

 

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ  রাওনাট, কাপাসিয়া,,গাজীপুর।

তারিখঃ ০৭-০১-২০২২ ইং

ভালবাসার দায়, হৃদয়ের শ্রাদ্ধ-

অশ্রুজল যথাযত হয় বরাদ্দ।

প্রেম সে চলে যায় আত্মগোপনে

হৃদয় হয় হতাশ উত্তাল প্লাবনে।

 

পৃথিবীর মোহ তারে উথরোল টানে

প্রেম বিনাশে নিষ্ঠুর গৃহকোণে

করে তুচ্ছ হেথা বসিয়া কে ওই

সে তো মোহ, সন্ধান লই।

 

তবু এ প্রাণ শুধু প্রেমের কবি !

স্পন্দনে স্পন্দনে এঁকে যায় ছবি

ভালোবাসা কহে এসো এসো হে তবে

আজিকে হৃদয়ে হৃদয়ে আলোচনা হবে।

আত্নার চির বন্ধনে মহাগৌরবে।

 

হৃদয় বলিল, জাগি এইবেলা

এখন তো শুরু হবে প্রেমের খেলা।

কহে মোহ, প্রেমে বিরহ আছে মেলা

ভালবাসার দায়, হৃদয়ের শ্রাদ্ধ-

অশ্রুজল যথাযত হয় বরাদ্দ।

 

হৃদয় যদি নাড়ে শুধু ভালোবাসার হস্ত;

পৃথিবীর মোহ পারিবেনা করিতে পরাস্ত।

অগ্নিশর্ম

 

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ  রাওনাট, কাপাসিয়া,,গাজীপুর।

তারিখঃ ০৭-০১-২০২২ ইং

দু’হাত পাতিয়া,ধরিয়া চরণ

নিত্য ঘুরিয়া বলিয়াছে আপন!

সারা অঙ্গে ঝরিয়াছে ঘর্ম্

মিলিয়াছে হাত নোংরা চর্ম্

আজ কিনা সে প্রখরমূর্তি অগ্নিশর্ম!

 

ক্ষমতার বড়াই মিশায়ে কাঁকরে-

জাতির রক্ত চুষে বিকট হাঁ করে

জনতা নাহি পারে বলিতে কিছু

অসহায় বসি থাকে মাথা করি নিচু।

 

ক্ষমতা পেয়ে সে, নেয় কেড়ে অধিকার!

তারপর হয় সে গণৎকার

স্বৈর রাজা সে চমৎকার!

অস্রের ঝন ঝন ঝনৎকার।

 

হয় সে ক্ষমতার রাজ্য মান্য

দুর্ণিনীতি লুটতরাজ অগ্রগণ্য।

আবেগী জনতা অতি বাদান্য

রাজা প্রজার চরিত্র হীনমন্য।

 

চেয়ারে চেয়ারে লুটেরাজ পুরোহিত!

মুদ্রার এপিঠ-ওপিঠ শিষ্য-সহিত।

মিলিয়াছে হাত নোংরা চর্ম্

আজ কিনা সে প্রখরমূর্তি অগ্নিশর্ম!

----------------------------------------

এক টুকরো রূপসী বাংলা তুমি

 


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ  রাওনাট, কাপাসিয়া,,গাজীপুর।

তারিখঃ ০৭-০১-২০২২ ইং

এক টুকরো রূপসী বাংলা তুমি,

রাওনাট গ্রাম বিশ্ব জাহান!

সবুজ প্রান্তরে জেগে উঠাও যৌবন ধন মান।

অপরূপা ফুলে ফলে শস্য শ্যামলে

তুমি এক প্রকৃতির নৈঃস্বর্গ্ কোলে ।

 

চিরন্তর হয়ে আছো সম্রাট মুকুটে নশ্বর জমিনে

রাজশক্তির কোমল মননে অসাম্প্রদায়িক বন্ধনে-

নিত্য-উচ্ছ্বসিত সুরে গেয়ে যাও বিজয়ের গান

ধর্ম্ বর্ণ্ নির্বিশেষে শুভ্র সমুজ্জ্বল প্রতিটি প্রাণ।

 

শরীরের শিরে উপশিরের একবিন্দু রাঙা জল

পুলক স্পন্দনে তুলেছে গড়ে প্রেমের তাজমহল!

কে ধণী! কে গরীব- সবাই একাকার এক  প্রাণ

শিকড়ের টানে  শহর- গঞ্জ -গ্রাম -ঐক্যতান।

 

ঐতিহ্যের উজান স্রোতে ভুবনের ঘাটে ঘাটে

জীবনের তরী নোঙ্গর করাও সোনালী হাটে!

রাওনাট গ্রাম যেন মাধবী মঞ্জরী

সব ক্ষণে দেয় তারে ভরি

এই পৃথিবীর চঞ্চল অঞ্চল।

চির সাম্যের মাল্য পড়ায়ে সব শ্রেণীর পেশাদল।

 

এক টুকরো রূপসী বাংলা তুমি,

রাওনাট গ্রাম বিশ্ব জাহান!

সবুজ প্রান্তরে জেগে উঠাও  যৌবন ধন মান।

---------------------------------------------------

শনিবার, জানুয়ারি ০১, ২০২২

মাদকের চঞ্চলা

 


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ  রাওনাট, কাপাসিয়া,,গাজীপুর।

তারিখঃ ০১-০১-২০২২ ইং

 

ওরে দিশেহারা দেশ,চৌদিকে জীর্ণ্ জরা

মেরুদন্ডহীন যুবকের বোঝা,মহল্লা পাড়া পাড়া।

মাদকের চঞ্চলা গ্রাসিয়াছে ধরা

সুচতুর ‍সূক্ষ্মদৃষ্টি করিয়াছে  সম্রাট যারা।

 

শাসকের অনিহা পড়িয়াছে দেশের যৌ্বনে

সিন্ডিকেটের বেড়া জালে অবরুদ্ধ লাইনে

মাদক সম্রাট গড়িয়াছে রাজ্য গৃহকোণে

জীবন্ত লাশের বোঝা ভাবিতেছে প্রাণে।

 

মাদক সম্রাটের বুদ্ধি শাণিত প্রখরা-

গ্রাসিয়াছে যুবসমাজ বিশ্ব বসুন্ধরা।

ধুকে ধুকে নিভিতেছে যুবকের নিশ্বাস

জাতির দূর্দিনে কে দিবে মুক্তির আশ্বাস ?

 

নীতি নৈতিকতায় মাতৃক্রোড় মানি-

যদি চলিত দেশের আইন খানি

মাদকহীন জীবন লয়ে এ বিশ্বের মেলা

ফুলে ফুলে জাগিত যৌবনের  ভেলা।

 

মাদকের চঞ্চলা গ্রাসিয়াছে ধরা

সুচতুর ‍সূক্ষ্মদৃষ্টি করিয়াছে সম্রাট যারা।

--------------------------------------------

হান্নান শাহ স্মরণে

  কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা রাওনাট,কাপাসিয়া,গাজীপুর। *********************************** ওরে ও কাপাসিয়ার মাটি , জাগো রে আজ জ...