মঙ্গলবার, অক্টোবর ০৪, ২০২২

অপলক চেয়ে থাকো


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

তারিঃ০৪-১০-২০২০ ইং

**********************

অপলক চেয়ে থাকো উঁচু করে আঁখি

ডানা মেলে দাও  হৃদয়ের যত পাখি!

উত্তাল হয়ে গেল তরঙ্গ, জলকলস্বর

মুহূর্তে ব্যাকুল হয়ে গেল,দেহ- অন্তর

গভীরে ভালোবাসা জাগল ধীরে ধীরে

নিস্তরঙ্গ তটিনীর জনশূন্য তীরে

এখন পিপাসা প্রাণে অযুত শুন্যতায়

যদি একটু জল দিতে ভালোবাসার মুর্ছনায়

সেইক্ষণে সঙ্গী হতাম নিরব নির্জন

তুমি হতে স্বর্গীয় প্রথম চুম্বন

দেহ অন্তরে উঠত বাজি পুলক শিরহণ তখনি

পৃথিবী জেনে যেত ভালোবাসার অমর ধ্বনি।

অমৃতের রোমাঞ্চলোক উঠত শিহরি

আজ কেন চক্ষে এল অশ্রুজল ভরি ?

অপলক চেয়ে থাকো উঁচু করে আঁখি

ডানা মেলে দাও  হৃদয়ের যত পাখি!

---------------------------------

সোমবার, অক্টোবর ০৩, ২০২২

সেই সুখভরা বুকে

 

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

তারিঃ০৩-১০-২০২০ ইং

**********************

এইতো কয়দিন হল তুমি এসেছো প্রীতি,

তবে এত সহজেই কেন হয়ে গেলে স্মৃতি ?

এই দেহ এই প্রাণ এখনো তরঙ্গ দুলে

তোমাকে খুঁজে তোমাকে চায় বসন্ত ফুলে।

এতো ব্যাদনা তবু সুখ আছে ও নয়নে

তুমি এসেছিলে, ভালবেসেছিলে ঘ্রাণে ঘ্রাণে

মেলেছিলে ফুলের ডানা চাঁদের আলোক

তবু কেন তরঙ্গ জলে মরু খরা শোক !

এতো কাছে তবু যেন শত বিরহের ব্যাথা

সেই হাসি সেই অশ্রু সেই সব কথা

এত সহজেই কেন হয়ে গেলে স্মৃতি ?

এইতো কয়দিন হল তুমি এসেছো প্রীতি

এসেছিলে তুমি হয়েছিলে প্রণয়ের লাজ,

সেই সুখভরা বুকে আগুন জ্বালালে আজ।

এতো কাছে তবু সুদূরে হয়েছো বিলীন

ওগো এখনো চেয়ে আছি অবিরত নিশিদিন।

--------------------------------

তোমারই পিপাসী

 

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

তারিঃ০৩-১০-২০২০ ইং

**********************

ওই ফুলখানি তব আমি ভালোবাসি ।

এ হৃদয় তোমার লাগি হয়েছে উদাসী

সুরভী সুবাসে টলমল বিকশিত ফুল

থরে থরে টুটে পড়ে যৌবনের দোল।

দিবানিশি এ প্রাণ  তোমারই পিপাসী

সুদূর হতে চেয়ে আছি পুলক বিকাশি।

ভালোবাসর তরঙ্গ এসে দুলাইছে কূল

সুরভী সুবাসে টলমল উথরোল জল

মোহভরে দেখি যেন পূর্ণিমার হাসি

পূর্ণ্ দেহ প্রাণে যারে ভালোবাসি।

ফুল শস্যার পাশে শুনি তোমার নিশ্বাস

দেহ জুড়ে পাই যেন ফুলের সুবাস।

ওই ফুলখানি তব বুকে তুলে নিব,

খুলে দিব- অফুরান ভালোবাসা দিব।

দিবানিশি এ প্রাণ  তোমারই পিপাসী

সুদূর হতে চেয়ে আছি পুলক বিকাশি।

---------------------------------

শনিবার, অক্টোবর ০১, ২০২২

যে প্রাণ চঞ্চলা ছিল

   কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

তারিখঃ ০ ১-১০-২২ ইং।

***********************************        

সদা যে প্রাণ চঞ্চলা ছিল এ বিশ্বলোক,

সে প্রাণে  আজ বিপুল বিরহের শোক !

এক শুন্যতার মিছিল ঘিরে আছে এ প্রাণে

আগুনের লেলিহান শিখা প্রচন্ড দহনে

তবু রজনী গন্ধার বৃন্তখানি

শুভ্রতার ডানা মেলে জাগেনি

রক্ত জবা ফুটেছে টুকটুকে লাল

রক্ত ক্ষরণের তরঙ্গ তুলেছে কণিকার দল

প্রচন্ড আঘাত দেয় আমবস্যার রাতে

রাত্রির পরীরা উল্লাসে মেতে উঠে তাতে !

কি এক ছলনার ফুল !

প্রেমের বাগানে ফুটে আছে দল বল ।

হে নিরুপমা- হে ঐশ্বর্যবান

যে অনুভবে তুমি ছিলে তা তোমারই দান।

তবু কেন নাই আজ প্রেমের জোনাকী ?

তরঙ্গের মুহূর্তগুলো বড় একাকী –বড় একাকী!

সদা যে প্রাণ চঞ্চলা ছিল এ বিশ্বলোক,

সে প্রাণে  আজ বিপুল বিরহের শোক !

------------------------------------





শুক্রবার, সেপ্টেম্বর ৩০, ২০২২

এখনো বাঙালির বুকে

 

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

তারিখঃ ৩০-০৯-২২ ইং।

***********************************        

ক্ষমতার মোহে নিরপেক্ষতা দেখেনি বাংলায় !

যে যার মত ব্যাখায় চলেছি আপন সূধায়

মত পথের ভিন্নতায়

কিংবা ক্ষমতা লোভীদের অভিপ্রায়

বাঙালির গর্বিত পতাকা- লক্ষ্ শহীদের রক্ত

মত পথের ভিন্নতায় দ্বিধা বিভক্ত !!

অথচ মুক্তির নিশান এক এবং অভিন্ন

তবে কেন এতো ছিন্ন ভিন্ন ?

এ ছদ্মবেশী দেশ প্রেম কবে যাবে অবকাশে ?

কবে উড়বে সাম্যের পতাকা বসন্তবাতাসে !

এখনো বাঙালির বুকে পরাজয়ের দীর্ঘশ্বাস !!

ঝরা বকুলের বিরহী কান্না আকাশ- বাতাস

চারিদিকে ছদ্মবেশী দেশ প্রেমের নগ্ন উল্লাস

জনতার মুক্তি  নেই আর হরষ বরষ

যে দিয়েছিল মুক্তি যুদ্ধের শিরোনাম

যে লিখেছিল স্বাধীন বাংলাদেশের নাম

সেতো লাল সবুজের জ্যোতি- মৃত্যুঞ্জয় !

এখনো বাঙালির বুকে তা্রই  সূর্য্দয় ।

ক্ষমতার মোহে নিরপেক্ষতা দেখেনি বাংলায় !

যে যার মত ব্যাখায় চলেছি আপন সূধায়----

---------------------------------------

মুক্তির পতাকা পিষ্ট

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

তারিখঃ ৩০-০৯-২২ ইং।

***********************************        

বাঁশের প্রদর্শনী জাতি কি দেখতে পাও ?

গণতন্ত্রের মূল মন্ত্র উধাও !

পীছ ঢালা রাজপথে একি দেখি কম্পন !

মুক্তির পতাকা পিষ্ট- লক্ষ শহীদের ক্রন্দন।

প্রতিবাদের অন্তরালে প্রহসনের লাঠি বাঁশ

লগি বৈঠা অগ্নি সন্ত্রাস আশ-পাশ

এ মিছিলে আছে মীরজাফরের জাল

ওগো দেশ প্রেমিক একি তোমাদের হাল

যে গণতন্ত্র জনতা হতে দূরে – বহুদূরে

সে লগি বৈঠা বাঁশ ডাকে অজস্র মৃত্যুরে

এতো নয় কোন প্রতিবাদ

এতো এক উস্কানি সন্ত্রাসবাদ ।

ওইসব ক্ষমতা লোভীদের শিখর চূড়ায়

বাঁশের মিছিলে মুক্তির পতাকা পুড়ায়।

এ এক দেশ প্রেমিকের রক্ত রক্ষণ

এ এক দেশ  দ্রোহীদের কুট জাল বুঁনন
পীছ ঢালা রাজপথে একি দেখি কম্পন !

মুক্তির পতাকা পিষ্ট- লক্ষ শহীদের ক্রন্দন।

-------------------------------------

যেখানে শুভ্র সফেন তুমি

 

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

তারিখঃ ৩০-০৯-২২ ইং।

***********************************        

অজানা তরঙ্গে উঠিছে প্রদীপ্ত বাসনা

যেখানে শুভ্র সফেন তুমি শুধু কল্পনা।

 

এখানে দুর্ল্ভ পুলকি- শিহরণ

সুপ্ত আবেগের তরিৎবাহী মহাবরণ !

শুধু কল্পনার বিদ্যুৎ নহে এ পরশ !

এখানে তুমুল ঝড় তুফান হরষ বরষ !

 

হৃদয়ের গহিন হতে আসে ওই ভাষা

স্বপ্লিন আলিঙ্গনে নেচে উঠে ভালবাসা

কি এক সিন্ধু হতে জল আসে !

অবাক পৃথিবী মুসকি হাসে

 

কত অনুপমা ! কত সুহাসিনী !

বিধাতার অপরূপ সৃষ্টি এ ধরনী।

অজানা তরঙ্গে উঠিছে প্রদীপ্ত বাসনা

যেখানে শুভ্র সফেন তুমি শুধু কল্পনা।

------------------------------------


 

বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৯, ২০২২

অনুপমা সঞ্চারি

 

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

তারিখঃ ২৯-০৯-২২ ইং।

***********************************        

হে ব্যাকুল প্রাণের অনুপমা সঞ্চারি !

তুমি নহে শুধু  জগতের  অরূপা নারী ।

 

শত নরের কল্প বাসরে  উথরোল উপমা

ফুলের মধুময় পাঁপড়ির সুবাসিত মহিমা

অশান্ত তরঙ্গ হতে বয়ে চলা সফেন–নদী

কখনো উত্তাল কখনো শান্ত আজোবদি--

 

কি এক রহস্য ঘেরা তোমাদের ভূষণ !

কে জেনেছে বলো ? কে বুঝেছে এ উত্তরণ !

কত বর্ণ, কত গন্ধ,  কত রূপ চেতনা !

তবু নর ভালবাসে - খুঁজে নেয় প্রেষণা

 

শুধু তুমি বুঝনা শুধু তোমরা বুঝনা

এক নির্দ্য় অনলে কত নরের যাতনা।

নারীরে ভালবেসে নর খুলেছে আবরণ

হদয়ে হৃদয়ে করেছে স্বর্গিয় আলাপন।

 

হে ব্যাকুল প্রাণের অনুপমা সঞ্চারি !

তুমি নহে শুধু  জগতের  অরূপা নারী ।

----------------------------------

বুধবার, সেপ্টেম্বর ২৮, ২০২২

অযুত আশা

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

তারিঃ ২৮-০৯-২০২০ ইং

**********************

এ যেন জল শুন্য প্রাণের পিপাসা-

প্রবল তরঙ্গ নাচে, শুধু গতিটুকু নাই ।

এ কেবল অবুঝ প্রাণের বিপুল দুরাশা

আলিঙ্গন পেতে চাই, শুধু পেতে চাই।

শিহরনে বাঁধতে চাই ফুলের শৃঙ্খল

সেকি শুধু পথের পানে চেয়ে থাকা ?

নাকি ফুলের সুবাসে সবি হবে নিস্ফল !

এ এক কামনার প্রশ্ন ?

অস্থি মজ্জার ‍দৃষ্টপটে যে ছবি আঁকা !
সেতো তুমি শুধু তুমি
নিভৃতে করছে ছাই প্রতি পলে পলে

অযুত আশা শুধু চিতার অনল শিখা

আমারে পুড়ায়ে দেয় আগ্নেয়গিরির তল

কোথায় প্রেম কোথায় জাগ্রত হৃদয় ?

--------------------------------

জাগো হে রাওনাট স্কুল(গান)

  জাগো হে রাওনাট স্কুল(গান) কলমেঃ মোঃ আমিুনল এহছান মোল্লা রাওনাট, কাপাসিয়া,গাজীপুর ******************************************** এই য...