শনিবার, মার্চ ১৮, ২০২৩

মানুষই পারে

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ রাওনাট, কাপাসিয়া,গাজীপুর।

তারিখঃ ১৮-০৩-২৩ ইং।

*************************************

যেখানে প্রেম ভালবাসা ছিল মানুষের তাজ !

সেখানে মানুষের মনুষ্যত্ব বিপন্ন আজ ।

আজ মূর্খ্ অজ্ঞদের অহংকারী জীবন,

অপমান অপদস্থ প্রত্যহ সঙ্গী

নিয়ত অর্থ্ বৈভবের তীর্য্ক আক্রমণ।

কুট কৈশলের আল্পনা আঁকে,

নম্র ভদ্রের বুকে  বাজে আর্তনাদের সুর।

তবুও দৃঢ় প্রত্যাশা

মানুষই পারে শ্রেষ্ঠ হতে এ নশ্বর প্রন্তর

শুধু  বদলাতে হবে এ রক্তাক্ত লাল পথ ?

এসো হে সঙ্গী আজই করি উদ্দীপ্ত শপথ।

---------------------------------------

অনন্তের রোদ্দুর

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ রাওনাট, কাপাসিয়া,গাজীপুর।

তারিখঃ ১৮-০৩-২৩ ইং।

*************************************

হে যৌবনের সূর্য!হে নশ্বরের বীর্য্ !

তুমি কার আহ্বানে হিমশীতল হিমালয় ?

সেই উত্তাপ ! সেই খরতাপ !সেই উম্মাদনা

সেই রোমাঞ্চকর সেই চঞ্চলতা—

আজ আর নেই দুরন্ত ঝর্ণা প্রবাহে !

একি তোমার পরাজয় ! নাকি প্রস্থানের বার্তা ?

যদি তাই হয় হে যৌবনের সূর্য!

তবে কেন এত ছটফট রোদ্দুর তৃষ্ণায় ?

গোধূলী নেমে এসেছে জীবনের সন্ধ্যায়

সম্মুখে ঘোর রাত্রি !

এখন তুমি আর নও জ্বলন্ত অগ্নিপিন্ড

পূর্ণিমার সন্ধানে বের হও পৃথিবীর জমিনে।

তোমার হাতেই মুক্তির পতাকা

নশ্বর  গগণে অনন্তের রোদ্দুর।

-------------------------------------

শুক্রবার, মার্চ ১৭, ২০২৩

আগুন রঙের ফুল

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ রাওনাট, কাপাসিয়া,গাজীপুর।

তারিখঃ ১৭-০৩-২৩ ইং।

*************************************

গোলাপটা দিতে গিয়ে, দিয়েছো কাঁটা !

রক্তাক্ত হয়েছি বারংবার—

তবু লেখেছি রক্তাক্ষরে একটি নাম” দ্বিতীয় গোলাপ”

সেখানে সুগন্ধি ছিলনা, সেখানে ছিল বিষাক্ত মুধু

বারংবার পান করেছি, মৃত্যুর পদযাত্রী হয়েছি

গোধূলীর লগ্ন  এসেছে,পূর্ণিমার স্বপ্ন বুঁনেছি

ঘোর অন্ধকার পেয়েছি,

সোনালী সূর্যের অপেক্ষায় থেকেছি

বাগানে ফুল ফুটেছে,পাখিরা ডেকেছে

বসন্ত এসেছে- কোকিলের সুর বাজেনি

তুব পৃথিবী দিয়েছে আগুন রঙের ফুল-” গোলাপ ফুল “

----------------------------------------------

ভুলে যেতে চাই

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ রাওনাট, কাপাসিয়া,গাজীপুর।

তারিখঃ ১৭-০৩-২৩ ইং।

*************************************

আগুন নিয়ে খেলতে খেলতে হয়েছি আগুন !

এখন কেউ আর পুড়াতে পারে না-

দাউ দাউ জ্বলে উঠি উৎফুল্ল চিত্তে

জ্বলে পুড়ে ছাঁই করে দেই নির্নমভাবে

কোন চিৎকার কিংবা আকুতি স্পর্শ্ করে না

প্রেমের পুষ্পগুলো ঝরে গেছে

সোনালী কিরণ জাগে না গভীর গগণে

এখন ধুঁধূঁ বালুর চর !

এক গোলা বারুদের দেশলাই হয়ে

ডেকে যাই শুধু ডেকে যাই-

সেইসব খড়কুটা কিংবা ঝরা পাতা---

ভুলে যেতে চাই হিম শীতল সীমরন।

------------------------------------

ভয়ঙ্কর ব্যাধি

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ রাওনাট, কাপাসিয়া,গাজীপুর।

তারিখঃ ১৭-০৩-২৩ ইং।

*************************************

এখন সমাজের নেতৃত্ব কার হাতে ?

যখন প্রশ্ন উঠে আলো খুঁজে নাহি পাই তাতে !

চারিদিকে মূর্খ্ বখাটে ছদ্মীবেশী কিছু লোক

শিক্ষিত জ্ঞানী গুনিদের অপমান করে ভূ-লোক।

শুধু সন্মানের ভয়ে ভদ্রেরা নিশ্চুপ সতত,

তাই ওরা নিজেদের রতি-মহারথী ভাবে নিয়ত

এইভাবে চলতে থাকলে ভঙ্গুর হবে সভ্যতা

কোথায় সেই প্রতিবাদের প্রখরতা ?

মোনাফিক চরিত্রে ভরে গেছে এই সমাজ

 চলন বলন দেখে মনে হয় ঠিক যেন তাজ !

অন্তর-বাহ্যিকে বিস্তর ফারাক-

এ যেন ভয়ঙ্কর ব্যাধি আরেক!

এখন সমাজের নেতৃত্ব কার হাতে ?

যখন প্রশ্ন উঠে আলো খুঁজে নাহি পাই তাতে !

----------------------------------------

অসীমের ঠিকানায়

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ রাওনাট, কাপাসিয়া,গাজীপুর।

তারিখঃ ১৭-০৩-২৩ ইং।

*************************************

হে মানব, শুনেছো কি ওই প্রভূর গান ?

জীবন দর্শনে আছে কি আল-কোরআন ?

এই নশ্বরে গাও হে মহিমার জয়গান,

অন্তর –বাহ্যিকে ছড়াও হে ঐক্যতান।

 

এ প্রাণ বড় দোদুল্যমান স্বপ্নের পৃ্থ্বী

এখানে নেই কোন অবিনশ্বর ভিত্তি;

তোমার এ ঐশ্বর্য্য এ অহংকার সাধন

একদিন ধূলিসাৎ হবে আগামীর প্রস্থান।

 

তার পরেও যদি দাসত্ব বেলার শেষে,

প্রভূর করুণা পাও বিচার দিবসে এসে

হয়তো হবে তুমি সার্থক করে প্রাণ

অসীমের ঠিকানায় জান্নাতি মেহমান।

--------------------------------------

আগুনের নক্ষত্র

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ রাওনাট, কাপাসিয়া,গাজীপুর।

তারিখঃ ১৭-০৩-২৩ ইং।

*************************************

এমনতো কথা ছিল না ! ক্রমশ মুছে যাচ্ছে

সেইসব এলমেলো ভাবনাগুলো-

তবু যতটুকু আছে স্মৃতির পটে লেখা

তা রৌদ্দুর মত উজ্জ্বল নিকট স্পন্দনে

প্রখর উত্তাপের লেলিহান শিখা !!

কোথাও মেঘের আনাগোনা নেই, বৃষ্টির ঘনঘটা নেই

আছে কিছু তুমুল ঘূর্ণি ঝড় !

তবু দুর থেকে আকাশটা দেখি, ঠিক ওইখানে

দিগন্তের পর দিগন্ত- অসীম যাত্রা

পথ চলেছি শুধু পথ চলেছি—

আসলে কেউ সরছে না, শুধু দৌড়াচ্ছি

প্রাচীরহীন সীমানা—

আর আমি খুঁজে চলেছি আগুনের নক্ষত্র।

----------------------------------------- 

বৃহস্পতিবার, মার্চ ১৬, ২০২৩

হয়তো এভাবেই

 নামঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

তাংঃ ১৬-০৩-২০২৩ ইং।

*********************

এক ফুলের বুকে ফুটে উঠেছিল

সেই মুচকি হাসিটা- সেই না বলা কিছু !

আজো ছাড়েনি পিছু-হয়তো ছাড়বেও না

কত কাল রাত্রি এসেছে,কত ঝড় উঠেছে

তবু সূর্যটা বার বার উঁকি দিচ্ছে

হৃদয়ের সীমানায়-

কোন কালো মেঘা কিংবা অশুরের ছায়া

সেই হাসিটাকে আড়াল করতে পারেনি

এইতো খুব কাছেই গোলাপটাকে দেখি

ঠিক আমার মত করেই—

কখনো বন্দুকের শব্দে নীল হয়ে উঠি

মৃত্যুর প্রহর গুনি, তবু বেঁচে আছি

বেঁচে যাই-

হয়তো এভাবেই ফুলের অপেক্ষায় থাকবো--

---------------------------------

বুধবার, মার্চ ১৫, ২০২৩

এত বিষাক্ত রক্তকণা

 নামঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

তাংঃ ১৫-০৩-২০২৩ ইং।

*********************

কেউ এসে চুড়মার করে দিয়ে গেল,

ফুলে ফুলে আঘাত করে গেল-অবেলা !

বাগানটি পড়ে আছে ইট পাথরের মতো

প্রচন্ড আঘাতেও থরে থরে সাজানো স্বপ্নের

প্রদীপ জ্বলে ঘোর রাত্রি !

উজ্জ্বল পূর্ণিমার আলো

ডাক দিয়ে বলে

ভাল থেকো---

বুকের নিভৃত কোণে যে ঝলক জ্বলে

তা কখনো স্পর্শে যায় তমুল হরষে—

তবু অনুভূতিগুলো খুঁজে বেড়ায় কাউকে—

এত মান-অভিমান, এত বিষাক্ত রক্তকণা

আমি একা সামলাবো কি করে ?

------------------------------

তবু কেন শুন্যতা ?

 নামঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

তাংঃ ১৫-০৩-২০২৩ ইং।

*********************

মিথ্যে স্বপ্নের পিছু হওনা অগ্রতি,

অযুত অহংকারে ডুবিও না অতি !

রাত্রির পূর্ণিমাকে দাও দৃঢ় স্বীকৃতি

কে রুখবে এই অতুল্য জ্যোতি ?

তুমি যেখানে প্রসন্ন প্রাণ-

পরাজয় সেখানে বিজয়ের গান।

অযুত মিথ্যের মুখে পদাঘাত করি

লুপে নাও সত্যকে বিদ্রোহ গড়ি

প্রেম যেখানে শৃঙ্খল দড়ি

বিজয় সেখানে  স্বর্গিয় তরী ।

হৃদয় হতে শিরে শিরে তরঙ্গ ছোটে

তবু কেন শুন্যতা প্রবল হয়ে উঠে ?

------------------------------

তোমাকে সংবর্ধনা হে গুণীজন

  কলমেঃ মোহাম্মদ আমিনুল এহছান মোল্লা রাওনাট,কাপাসিয়া,গাজীপুর। ***************************************** তোমাকে সংবর্ধনা হে গুণীজন...