মঙ্গলবার, মার্চ ২১, ২০২৩

সু-স্বাগতম ! সু-স্বাগতম !

 নামঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

ম্যানেজারঃ মার্কেটিং ফিন্যান্স

বিবিএস কেবল লিমিটেড।

তাংঃ ২১-০৩-২০২৩ ইং।

*********************

মহাখালির এ্যাডভান্সড নুরানী টাওয়ারে,

বিবিএস কেবলস এল হে এল হে বহরে !

নব শপথে শুরু হল যাত্রা আমাদের

এসো হে এসো হে স্বাগতম তোমাদের।

ওই এল ওই এল জড়ো হল সকলে

শুধু শুনি ‘জয়’ ‘জয়’ বিবিএস কেবলে ।

আসলের যুদ্ধ- নকলেরা জব্দ !

উন্নত টেকসই বিশ্ববাসীর শব্দ।

দেখ ওই দেখ ওই চোখ ছল ছল-

আনন্দ উল্লাসে ঝরে অশ্রু জল !

সু-স্বাগতম ! সু-স্বাগতম ! নব অফিসে

আয় তোরা আয় ভাই মনের হরষে !!

---------------------------------

 

সোমবার, মার্চ ২০, ২০২৩

হৃদয় জাগেনি এখনো

নামঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

তাংঃ ২০-০৩-২০২৩ ইং।

*********************

পৃথিবী ভালবাসার পিছু ছুটেছে এতকাল !

কিন্তু বহুকাল ধরে হৃদয়েরই বড় আকাল।

পিঞ্জরের গভীরে শুন্যতার আনাগোনা

মানুষ শুধু হিসাব কষে দেনা আর পাওনা।

চারিদিকে পাতা ঝরা এক ধুঁধূ বালুচর

দিগন্তের পর দিগন্ত দৃশ্যহীন প্রান্তর ।

হৃদয়কে নিহত করে মানুষ ছুটেছে

ভালবাসার খুঁজে— বুঝে না বুঝে

প্রেমের আরতি নেই, আছে কিছু মোহ লালসা

আছে কিছু রক্ত ক্ষরণ অভিনয়- তামাসা।

প্রাণ মৃতু অন্ধকার !হৃদয় জাগেনি এখনো

তাই পৃথিবী ভালবাসা খুঁজে পাবে না কখনো।

--------------------------------------

 

ঠিক আগুনের দিকে

 নামঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

তাংঃ ২০-০৩-২০২৩ ইং।

*********************

ক্ষতগুলো উঠেছে জেগে হৃদয়ের ভাঁজে ভাঁজে

জানালাগুলো ভেঙ্গেগেছে, রক্ত ক্ষরণের

ছোপ ছোপ দাগ !

যন্ত্রণার পাহাড়গুলো চেপে বসেছে বুকে,

আগুনের ঝড় উঠছে প্রতিটি শ্বাস-নিশ্বাসে

তুমুল বেদনার ঢেউ ভালবাসার সাগরে

প্রচুর রক্ত ক্ষরণ !

কোন হসপিটাল নেই, কোন ডাক্তার নেই

ভেতর বাইরে ক্ষত আর ক্ষত !

এতো ক্ষত নিয়ে বাঁচি কি করে ?

ফাঁসির দড়ি অতিক্রম করেগেছে নিষ্ঠুর এজলাজে

ভালবাসা অনেক দুর!

ঠিক আগুনের দিকে, ঠিক আগুনের দিকে--

------------------------------------

অসীমের পথ কর ধন্য

নামঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

তাংঃ ২০-০৩-২০২৩ ইং।

*********************

কি করে তুমি ওই আল্লাহ’রে ভুলে থাক ?

যে সত্ত্বা তোমারে দিয়েছে প্রাণ এ-ভূলোক।

তারই করুণায় তারই রহমে,

তুমি চলেছ ছুটে এই ধরাধামে।

কিসের এত দম্ভ অহংকার অন্তরে রাখ !

সম্মুখে আসবে যখন যমদূতের হাক-ডাক,

তুমি হবে ধরাশয়ী মৃত্যুর প্লাবনে

তুমি নহে তোমার ওগো চিরচেনা আপনে!

এসব প্রীতি তব কিছ না রবে নিজের জন্য

ওই আল্লাহ’রে যপে অসীমের পথ কর ধন্য।

------------------------------------


রবিবার, মার্চ ১৯, ২০২৩

যদি হৃদয়ের লোডশেডিং হয়

 নামঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

তাংঃ ১৯-০৩-২০২৩ ইং।

*********************

কখনো কখনো তড়িৎপ্রবাহের লোডশেডিং হয়,

তবে তা ফিরে আসে, উজ্জ্বল হয়ে ফিরে আসে।

যদি হৃদয়ের লোডশেডিং হয়

তবে আর ফিরে আসে না,

আকাশে জ্বলেনা ভালবাসার উজ্জ্বল নক্ষত্র !

স্পন্দিত হয় না আবেগ অনুভূতির কোষগুলো

কেউ চাইলেও, খুব করে চাইলেও

ঢেউ উঠে না ভু-মধ্যসাগরে কিংবা তরীর মাস্তুলে

এলমেলো হয় স্বপ্নের নোঙ্গর

অন্ধকার নেমে আসে প্রেমের সোনালী গগণে

ভালবাসা হয় মৃত্যুর পদযাত্রী !

যদি হৃদয়ের লোডশেডিং হয়, আর ফিরে আসেনা

জীবনের রঙ হয় চিরকালের নীল।

-------------------------------------


শনিবার, মার্চ ১৮, ২০২৩

স্বপ্ন মৃত্যুর শোকে

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ রাওনাট, কাপাসিয়া,গাজীপুর।

তারিখঃ ১৮-০৩-২৩ ইং।

*************************************

একটি স্বপ্ন মৃত্যুর শোকে !

অন্তর পৃথিবী কেঁপে উঠে এখনো

অযুত স্মরনীয়তায় ভেসে উঠে পূঞ্জিকাগুলো

রৌদ্রকেও মনে হয় ঘোর অন্ধকার ছায়া !

শুভ্র কাঁশ বনেও উঠে ব্যাদনার বিলাপ

হয়তো কেউ শুনেনি কিংবা শুনেও না

অন্তর  মহলে যে আগুন !!

তা গভীরেই পুড়ায়--

একটি স্বপ্ন মৃত্যুর শোকে !

বর্ণাঢ্য পৃথিবী আজ ব্যাথাতুর অনুভব

কেউ চলে গেলেও বেঁচে আছে স্মুতির ভিতরে।

--------------------------------------

একটা বিশ্বাস হতে

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ রাওনাট, কাপাসিয়া,গাজীপুর।

তারিখঃ ১৮-০৩-২৩ ইং।

*************************************

একটা বিশ্বাস হতে এত দুর পথ চলা..

এত আঘাত এত অপমান !

কখনো প্রভাতে, কখনো দ্বিপ্রহরে

কিংবা রাত্রির নির্জনে পথ হেটেছি পথ চলেছি

পূর্ণিমার আলো দেখবো বলে বিনিদ্র থেকেছি

এখনো অন্ধকার কাটেনি !

পথে পথে সাপ বিচ্ছু ভয়ঙ্কর রক্ত চক্ষু !

তবু একটা বিশ্বাস হতে

গোধূলি বেলার রাঙা ঠোঁট চেয়েছি

রাত্রির স্নিগ্ধ পূর্ণিমা চেয়েছি-

ভূমধ্যসাগরের সফেদ সফেন চেয়েছি

আর পেয়েছি পাঞ্জেরীহীন উত্তাল ঘূর্ণি ঝড় !

শুধু একটা বিশ্বাস হতে এত দুর পথ চলা..

এত আঘাত এত অপমান !

-------------------------------------------

ভুল ঠিকানা

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ রাওনাট, কাপাসিয়া,গাজীপুর।

তারিখঃ ১৮-০৩-২৩ ইং।

*************************************

ভুল ঠিকানায় পত্রটি পোষ্ট হয়েছিল,

অনেক যত্ন করে লেখাছিল ভালবাসি

অনেকদিন হল কোন উত্তর নেই-

তারপরও দিয়েছি এনভেলাপে লুকিয়ে

হয়তো খোলা হয়নি এখনো

হয়তো দেখা হয়নি রক্তে লেখা নাম

আমার রক্ত গোলাপ !

যার কাঁটার আঘাতে আঘাতে জ্বলছে আগুন !

হয়তো স্বর্গিয় ভালবাসা ছিল

হয়তো আমি বুঝিনি

তাইতো লাল হয়েছে ছুরির নীল ধার!

আর ফেরৎ এসেছে ভুল ঠিকানা হতে।

----------------------------------------

একাই দৌড়ে গেলাম

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ রাওনাট, কাপাসিয়া,গাজীপুর।

তারিখঃ ১৮-০৩-২৩ ইং।

*************************************

ঠিক হৃদয়ের মাঝখানে তরঙ্গ তুলেছিলে

আকাশের সীমানাটা বলেছিলে ওইখানে

ছুঁতে চেয়েছি বারংবার

যতই গিয়েছি ততই দুর থেকে দুরে

আকাশের সীমানাটা চলেছে অধরা

আমি আজ ক্লান্ত পথিক!

তবুও স্বপ্নের খুঁজে বেঁচে আছি রক্তাক্ত শরীরে

থমকে আছি ঘাত প্রতিঘাতে অবরুদ্ধ কারাগারে

চাবুকের পর চাবুক !

উদ্ধার অভিযানে কেউ আসেনি, কেউ আসেনি্

এতটুকু ভালবাসা দিতে-

একাই দৌড়ে গেলাম আকাশের সীমানায়--

----------------------------------------

অন্তিম সম্বল

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ রাওনাট, কাপাসিয়া,গাজীপুর।

তারিখঃ ১৮-০৩-২৩ ইং।

*************************************

মানবতার প্রতি নেই মানুষের আগ্রহ !

অবৈধ অনৈতিক দলের নগ্ন সমারোহ।

জুলুমেরা বেঁধেছে বাসা জীবনের আশ-পাশে

দুর্ণিনীতির করাল গ্রাসে জনজীবন দীর্ঘ্শ্বাসে।

 

ওই শ্রেনীর লোকেরা সংবদ্ধ -ধূর্ত্ !

ন্যায় বিচার ক্রমে ক্রমে আবরণহীন

নিঃশব্দে দ্বারে দ্বারে এসেছে দুর্দিন

নিরহ ভদ্রের বুকে চাবুকের শোভাযাত্রা চলে

দুষ্টেরা কুট কৌশলে ওইসব অন্দরমহলে।

 

পথে পথে অপলক চেয়ে আছে প্রত্যাশীদল,

নিষ্ফল প্রার্থনা তবু

মুক্তির তীব্র ক্ষুধা অন্তিম সম্বল।

--------------------------------------------------

হান্নান শাহ স্মরণে

  কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা রাওনাট,কাপাসিয়া,গাজীপুর। *********************************** ওরে ও কাপাসিয়ার মাটি , জাগো রে আজ জ...