শনিবার, আগস্ট ১২, ২০২৩

ক্রাশের ত্রাসে

 মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট, কাপাসিয়া,গাজীপুর

তারিখঃ ১২-৮-২০২৩ ইং

*************************

ক্রাশের বিভায় পূর্ণ্ ভুবন, ক্রাশেই প্রেমের খেলা,

ভাঙ্গা হৃদয় চমকে উঠে প্রেমের নব ভেলা।

নবীন রূপে ক্রাশের হাওয়া লাগছে হৃদয়মণি,

চৌদিকে আজ ক্রাশের তরে প্রেমের জগৎখানি।

ক্রাশ হাওয়ায় বৃষ্টিধারা মকুল পাপড়ি মেলে

আই লাভ ইউ বলে ফেলে লাজ সরম ভুলে।

ক্রাশ খাওয়া  নব কৌশল নব সে ফুল,

তারই প্রেমে ছুটছে জগৎ হারায়ে নদীর কূল।

অঙ্গে অঙ্গে ঢেউ উঠেছে ক্রাশের কালো জলে

ভন্ডামীর এক নব ফাঁদ লোকে তাই বলে।

প্রেমে যে আজ সেই আলো,

ক্রাশের ত্রাসে ভুবন কালো ।

ক্রাশের নামে রঙ্গ লীলা অথৈ গভীর তলে,

হৃদয় হৃদয়ের চাষাবাদে প্রেমের মুক্তা ফলে।

----------------------------------------------

আপন তপস্যায়

 মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট, কাপাসিয়া,গাজীপুর

তারিখঃ ১২-৮-২০২৩ ইং

*************************

তোমারে ফুটতে হবে জাতির অন্তিম নিশ্বাসে,

আপন তপস্যায় জাগতে হবে প্রমোদ উল্লাসে।

তুমি সেই ভবিষ্যৎ প্রজন্ম সাহাসিকা অপ্সরার মতো;

যেখানে জাতির স্বপ্নগুলো রক্ষিত- অক্ষত !

বিমর্ষ্ কুঞ্জে তুমি নও ক্লান্ত কুহু কুহু স্বর

তুমি উদ্যাম ভয় হারা,  নব নেত্র সুকুমার।

তুমি শুন্যের পূর্ণতা, তুমি বিহ্বল জর্জর

তোমার জমিনে স্বপ্নগুলো করেছি রোপন,

ছুঁড়ে দাও অসুরের মন্ত্র ! দিয়ে যাও তুমুল গর্জ্ন।

উগ্র মদ্য- আফিম গাঁজায় তুমি নও মুহ্যমান

খর তাপে তুমি নও মরি মরি,

তুমি সেই বজ্র কণ্ঠের উত্তরসূরী।

আপন তপস্যায় গর্জে উঠাও এ দেহ প্রাণ,

জাতি যেন করে মুহুর্মুহু  অনুভব- হে সন্তান।

জেনে রেখো, তুমি সেই ভবিষ্যৎ প্রজন্মের সৌরভ,

তুমি এই দেশ ও জাতির  কালজয়ী গৌরব !!

তোমারে ফুটতে হবে জাতির অন্তিম নিশ্বাসে,

আপন তপস্যায় জাগতে হবে প্রমোদ উল্লাসে।

----------------------------------------

বড় বেশী নির্লজ্জ

 মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট, কাপাসিয়া,গাজীপুর

তারিখঃ ১২-৮-২০২৩ ইং

*************************

যৌবন তরঙ্গে টিনেজ করিতেছে আরোহণ;

দূরন্ত দুর্বার গতিতে ছুটিতেছে অপলক নয়ন।

কল্প দোলায় নাঁচিতেছে নগ্ন কোলাহলে

পথ ঘাটে পার্কে পুলক কৌতুহলে-

নরপতি লুট করে সত্যবতীর ধন

সঙ্গমে চৌদিকে মত্ত পার্কের উদ্যান।

আঁখি খুলে কেউ দেখে না দুলাল-দুলালী

কি মরন নেশায় জাতির নন্দন-নন্দিনী

যৌবন বাহনে কি দুরন্ত দুর্বার অনম্বরে

গুপ্তাঙ্গ হচ্ছে চুরি পথে ঘাটে প্রান্তরে।

বড় বেশী নির্লজ্জ  ন্যাংটা পুশুদের মতো

বন্ধুত্বের দোহাই দিয়ে এ কি বলতো ?

এ কি শিহরণ ! এ কি উম্মুক্ত প্রণয় !

বন্ধু – বান্দীর অবৈধ প্রেম ভালবাসায়-

---------------------------------------

 

ইন্টারনেট পিঞ্জরে

 

মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট, কাপাসিয়া,গাজীপুর

তারিখঃ ১২-৮-২০২৩ ইং

*************************

প্রেম যত ঘুরে ফিরে  ইন্টারনেট পিঞ্জরে,

তরঙ্গ নাচে দোলে ইথারের নীরে নীরে।

অকৃত্রিম হৃদয় এখন সুচারু হাসিনি,

পুলকের শিহরণে প্রেমিকার যামিনী।

নগ্নতার কলকলে বয়ে চলে প্রবাহিণী

ধর্ষণের জল ঝরায় প্রণয়ের কামিনি ।

যুগল বন্ধনে শয্যার মন্দিরে

প্রেম যত ঘুরে ফিরে  ইন্টারনেট পিঞ্জরে,

ভালবাসা নাইকো হৃদয় কারাগারে

কত গোপন কথা কত পর্ণ্গ্রাফি নিশীথ ম্যাসেঞ্জারে

প্রণয়ের ঝড় তুলে

নিষিদ্ধ প্রেমের ব্যাকুলে !

আজিকার প্রেমিক-প্রেমিকা মিথ্যের ছলে ছলে

দিবা- যামী ঘুরে ফিরে  ইন্টারনেট পিঞ্জরে ।

--------------------------------------------

 

শুক্রবার, আগস্ট ১১, ২০২৩

ডির্ভোসের মহামারি

 মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট, কাপাসিয়া,গাজীপুর

তারিখঃ ১১-৮-২০২৩ ইং

*************************

ডির্ভোসের মহামারি প্রাণে প্রাণে জাগিল,

পরকিয়ার ক্যান্সারে সুখের সংসার ধসিল।

এক নরে অধিক নারী নীল নভঃস্থলে,

নারীও তপন রূপে নীল সিন্ধু জলে।

ডুবে যায় অস্তচলে নরকের দিবাকরে

স্বর্গিয় বাঁধন তবু দুঃখে আঁখি ঝরে-

কেউ চায়না বুঝে সন্তানের কষ্ট-

যে যার মতো চলিছে পথভ্রষ্ট ।

সংসার গগণে নিভে যায় সোনালী তপন,

স্বর্গের উজ্জ্বল যৌবন- প্রচন্ড কিরণ !

প্রেম ভালবাসা পথ হারায় পরকিয়ার গগণে,

ডিভোর্সের রাজত্ব হয় প্রিয়-প্রিয়ার ভাঙ্গনে।

---------------------------------------

প্রযুক্তির খোলা জানালা

 মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট, কাপাসিয়া,গাজীপুর

তারিখঃ ১১-৮-২০২৩ ইং

*************************

ধিক ধিক শত ধিক ওইসব পথভ্রষ্ট প্রাণ,

নিজ দুষ্টে দুষ্ট হয়ে ‍প্রযুক্তিরে করে অপমান।

প্রযুক্তি এক খোলা জানালা এই ভুবনে,

যে চিনেছে শুভ্র আলো সে তার আপনে।

প্রযুক্তির খোলা জানালায় কলঙ্ক সে জন,

দিবা নিশি ম্যাসেঞ্জারে যে করে নগ্ন আলাপন।

যে খোঁজে জ্ঞানের আলো মুক্তির বরষণে

প্রযুক্তির খোলা জানালা তার প্রিয় অঙ্গনে।

বিকশে কুসুম যদি প্রাণের কাননে

প্রযুক্তি হবে মুক্তির ফুল বিশ্ব-ভুবনে।

পথভ্রষ্ট চালক তুমি পৌঁছবে কেমনে ?

পরিশুদ্ধ প্রাণ খুলে দাও প্রযুক্তির সামনে।

পবিত্র চেতনা জাগিয়ে দাও ডাল পালে,

আপন দুষ্টে মাগো প্রযুক্তি পুড়ে- জ্বলে।

প্রযুক্তি এক খোলা জানালা এই ভুবনে,

যে চিনেছে শুভ্র আলো সে তার আপনে।

---------------------------------------

 

টিকটক মঞ্চে

 মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট, কাপাসিয়া,গাজীপুর

তারিখঃ ১১-৮-২০২৩ ইং

*************************

টিকটক পিঞ্জরে কে যেন উড়িছে বিস্মরে,

প্রযুক্তির অশনি ধ্বনি শুনি বেতাল বেসুরে !

তরঙ্গ যৌবনে তুই রে কুঞ্জ বিহারি -বিহঙ্গ,

কি রঙে ঢংগে সংগীত গাইছিস উলঙ্গে !

নিষিদ্ধ উরু বাহুর সঙ্গে

গুপ্ত অ্ঙ্গে অঙ্গে—

মন তোর বড় উথরোল তা বুঝতে না পারি,

টিকটকে যা ভেসে উঠে নির্লজ্জ ডানা পরি।

এ এক নষ্ট তরঙ্গে মেশা প্রযুক্তির ঢেউ,

যেথায় ডুবে আছে সোনালী স্বপ্ন,

তাতো জানে না কেউ—

টিকটক মঞ্চে যুবক-যুবতীর দৃশ্যমান সুরসুরি

প্রজন্ম ধ্বংসের মিস্তিরি, অযূত নয়নের বারি।

মুক্তির গীত ধ্বনি, অজ্ঞাতে বিচারি,

প্রযুক্তির ঢেউ ভীষণ উথলে টিকটকে ধরি

ভবিষ্যৎ প্রজন্ম যেতেছে ঝরি ঝরি-মরি মরি!

--------------------------------------------

 

 

তুমি সেই মুক্তির রবি

মোঃ আমিনুল এহছান মোল্লা

তারিখঃ ১১-৮-২০২৩ ইং

*************************

কে সাজাবে এ বিশ্ব  জিজ্ঞাসা তোমারে ?

তুমি এসেছো হে বীর আপনারে-চিনিবারে !

তুমি সেই বিজয় কথা, তুমি সেই সেনাপতি,

এখনি উড়িয়ে দাও প্রেমের নিশান-বসুমতি।

এ বিশ্বকে করে তুল সুহাসিনী-রূপবতি !

চৌদিকে রাহু গ্রাসের দামামা মন্দমতি।

তুমি এসেছো হে বীর দূরন্ত-দুর্বারে !

বুঁনে যাও স্বপ্নীল বীঁজ এ বিশ্বের প্রান্তরে।

তুমি সেই মুক্তির রবি, করে যাই মিনতি

সত্যের আলোক সঞ্চারে হয়ে যাও জ্যোতি !

জেগে উঠ নব ঊষায় প্রত্যহ উ্জ্জ্বলে

তোমার পানে চেয়ে বঞ্চিত প্রাণ নিখিলে।

তুমি এসেছো হে বীর  নক্ষত্র-মন্ডলে

তুমি সেই মুক্তির রবি, নিশীথ কালো অঞ্চলে।

---------------------------------------------


প্রবণতা

 মোঃ আমিনুল এহছান মোল্লা

তারিখঃ ১১-৮-২০২৩ ইং

*************************

তুমুল তরঙ্গের প্রবণতা শান্ত নদের তীরে,

দু’কূল ভেঙ্গে যায় অমানিশায় ধীরে ধীরে,

জলের বুকে জেগে উঠে ধুঁ ধূ বালুচর,

তবু সে বুঝে না রাহু গ্রাসে প্রাণ মরমর।

বুক ভাসা অশ্রু বিন্দু, অঙ্গ পরশন করি,

ব্যাদনার দিতেছে বহি আপন অনল পুড়ি।

কর্তৃত্তের প্রবণতা যেন সুখের গর্দানে বসি,

দুঃখের জল দিতেছে খসি

রাজ্যের শুভ্র শশী !

সুখ কাঁদে নিভৃতে ঝরঝরে ঝরি,

ভেঙে যায় সংসার রসানলে পড়ি।

কর্তৃত্তের প্রবণতায় রাজ্যের রাজা- রাণী,

মসনদে ডেকে আনে স্বৈরাচারের বাণী।

------------------------------------------

হে হীরু

        

- মোঃ আমিনুল এহছান মোল্লা

- তারিখঃ ১১-৮-২০২৩ ইং

*************************

হে হীরু ! কে কবে তোরে বালানো হীরু ?

পরের জাহিরে আজ কেন তুই হলি জীরো !

কানে কানে মন্ত্র দিলো তোরে যেই জন,

বিপদে কোথায় সেই তোর আপজন ?

আপন বাহু বল জ্ঞান সে তোর শিরোপরি,

না জেনে না বুঝে গেলি ঘটকালি করি।

আজ তুই পথে ঘাটে মরি মরি

কেউ নেই তোর পাশে হাল ধরি।

লোভ কি অক্ষয় বিজয় রতন ?

অধরার পিছু ছুটে ছুটে আজ তোর পতন।

হে হীরু ! এ পৃথিবীর  জটিল বেশ ভূষণ !

ক্ষণে ক্ষণে রঙ বদলায় নানান প্রহসন ।

আবেগের সংসারে বড় মলিন সূর্য্ কিরণ !

হে হীরু !মরুভূমে যেমন জলশুন্য প্রাণ ।

-------------------------------------

রাওনাট ফুটবল টিম

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা তারিখঃ ০৪ - ০৯ - ২০২৫ ইং স্থানঃ রাওনাট , কাপাসিয়া , গাজীপুর ---------------------------------------...