শুক্রবার, এপ্রিল ০৫, ২০২৪

পিতার কষ্ট চাঁপা কন্ঠ ধ্বনি


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
তারিখঃ ৫-০৪-২০২৪ ইং
***************************************
আর কেউ কিছু বলবে না, শান্তি পেয়েছি!
এক বৃদ্ধ পিতার কষ্ট চাঁপা কন্ঠ ধ্বনি শুনেছি।
ছেলে আর কিছু বলবেনা নিজ হাতে মেরেছি,
খতম করে দিয়েছি. চিরতরে শেষ করে দিয়েছি।

অনেক আদুরে দুলাল ছিল এই বুকের ধন
আর কখনো বাবা মাকে কষ্ট দিবে না সন্তান।
সইতে পারছি না নেশাগ্রস্থ ছেলের অত্যাচার,
এই বৃদ্ধ বয়সে আমি নিঃস্ব হয়েছি বার বার।

ছেলে বুঝেনি, বুঝতে চায়নি তাই আঘাত করেছি
শক্ত কুঠারের আঘাতে আঘাতে মেরে ফেলেছি
রক্তাক্ত নিথর দেহ আমার কোলেই পড়ে আছে,
ভয়ানক মাদক নেশার উত্তাল গ্রাসে - লাশে!

আমি এক হতভাগা পিতা এই ধরাধামে
পুত্রের হত্যকারী ! এই মুখ দেখাবো কেমনে?
আর কেউ কিছু বলবে না, শান্তি পেয়েছি!
এক বৃদ্ধ পিতার কষ্ট চাঁপা কন্ঠ ধ্বনি শুনেছি।
-----------------------------------------------

মাদক দ্রব্য হেনেছে আঘাত


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
তারিথঃ ৫-০৪-২০২৪ ইং
***************************************
মাদক দ্রব্য হেনেছে আঘাত স্বপ্নের নীড়,
পিতার ভেঙ্গেছে বুক ,পুত্র হয়েছে স্থবির!
কালো মেঘ দিয়েছে ঢেকে আকাশের নীল
সোনালী আলোগুলো নিভে গেছে নিখিল।

নেশাগুলো ভঙ্গুর করেছে স্বপ্নের গতিপথ,
অসহায় পিতার বুকে উঠেছে নিষ্ঠুর শপথ !
ভালবাসার বুকে একি বেদনা জ্বলন্ত রূপে!
.পিতা হত্যা করে পুত্রকে কুঠারের কোপে!!

অবাক পৃথিবী ! অবাক বিষ্ময়ে কাঁদে মুক্তি
এখানে পরাজিত মানব সভ্যতার শুভ যুক্তি!
নেশার প্রায়শ্চিত্তে একটি বন্ধনের অপমৃত্যু!
তবু সভত্যা নিশ্চুপ! চৌদিকে মাদকের নৃত্য।
-----------------------------------------

বৃহস্পতিবার, এপ্রিল ০৪, ২০২৪

প্রভূর ক্ষমাও যেন


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
তারিখঃ০৪-০৪-২০২৪ ইং
***********************
অন্তরে যদি বেজে উঠে নিষ্ঠুর কঠোর ধ্বনি,
বুঝে নিও আঁধার হয়ে এসেছে বসতখানি!

চারিদিকে ঘিরে রবে তাগুদের ঢেউ-
অথৈ পাপরাশি কিংবা অগ্নি শিখা কেউ।

তখন এতিমের মাথায় হাত বুলাও
কিংবা অভুক্তকে বিপুল খাবার দাও।

শীতল পরশ পেয়ে যাবে অন্তর বসতখানি,
প্রভূর ক্ষমাও যেন তোমারে নিবে বুকে টানি্।
-------------------------------------

ওরা কোমল প্রাণ

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
তারিখঃ০৪-০৪-২০২৪ ইং
***********************
বিশ্বাসী- সত্যবাদী- বিনয়ী- চরিত্র গঠনে,
মুমিন নিবেদিত প্রাণ হালাল উপার্জনে।

বিশ্বাস আর বিনয় একই সূত্রে গেঁথে রয়,
ওরা করে না ভয়- ওরা যায় না পালায়!
ইসলামের নিশানা তুলে ধরে অকোতভয়!
প্রভূর সন্তুষ্ট রাহে ধৈর্য্যশীল- ক্ষমাশীল হয়।

ওরা মুমিন, ওরা বিনয়ী, ওরা কোমল প্রাণ
ওরা বলিয়ান, ওরা গায় চির সত্যের গান ।
--------------------------------------

রবিবার, মার্চ ৩১, ২০২৪

মুক্তির নিশানা


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
তারিখঃ ৩১-০৩-২০২৪ ইং
***********************
তুই কি করিস সৎকর্ম্,ওরে প্রাণ,
প্রতিটি সৎকর্ম্ই সাদাকা বা দান।
ওরে মুমিন, ওরে মুসলমান—

বলিস কথা হাসিমুখে রক্তের কল্লোল !
ভাল কাজের উৎসাহ দিস এই ধরা তল।
প্রাণে প্রাণে পাপের মহা প্রলয়- তরঙ্গ বেগ
রুখে দিস ওইসব পাপীদের ঘন কাল মেঘ!

পথহারা মানুষকে পথ দেখাস এই ভুবন
রোগীর জীবন মরণে করে যাস আলিঙ্গন
জল ঢেলে দিস ওইসব তৃষ্ণার্থের মুখে মুখে-
যে কিনা মুক্তির নিশানা হাশরের দুঃখে।
-------------------------------------

শনিবার, মার্চ ৩০, ২০২৪

সেজন ভাল বন্ধু


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
তারিখঃ ৩০-০৩-২০২৪ ইং।
****************************
সেজন ভাল বন্ধু যেজন বন্ধুর কল্যাণ চায়,
সুখে দুঃখে এগিয়ে আসে নিঃস্বার্থে বসূধায়।
প্রভূ বলেছে ভাল বন্ধু সেজন দিবস-আঁধারে
যে কিনা আলোর পথ দেখায় ক্ষণিক প্রান্তরে।
আর ভাল প্রতিবেশী সেতো !
যে কিনা উত্তম ব্যবহারে উজ্জ্বল অবিরত !
যার অনিষ্ট হতে প্রতিবেশী নিরাপদ নয়
সেজন নহে ভাল বন্ধু কিংবা প্রতিবেশী জগতময়!
সে এক প্রজ্জ্বলিত অগ্নি শিখা জাহান্নাম!
যদি জান্নাত পেতে চাও,
হয়ে যাও ভাল বন্ধু কিংবা প্রতিবেশী এই ধরাধাম।
----------------------------------------------

মৃত্যুর পরেও নেকি পাবে


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
তারিখঃ ৩০-০৩-২০২৪ ইং।
****************************
এ জীবনে যদি চির মুক্তির সন্ধান করি,
বুঁনে যাও সাতটি বীজ সত্যের পথ ধরি।
মৃত্যুর পরেও নেকি পাবে কাল হাশরে,
আলো যদি দিয়ে যাও পৃথিবীর জ্ঞানাগারে।

খাল খনন যে অমৃত সেবা ধরায় বিরাজে
প্রাণ পিপসা মিটে যদি জল ধারার মাঝে।
বৃক্ষ যদি উঠে জেগে শীতল ছায়ায় বুকে,
মসজিদে ধ্বনি যদি বাজে মোয়াজ্জিনের মুখে।

কোরআনের কপি যদি থাকে মানবের হাতে
নেক সন্তান যাবে ছুটে তোমারই পক্ষ হতে।
চির মুক্তি যদি চাও, বুঁনে যাও সাতটি বীজ,
মৃত্যুর পরে পাশে রবে অনন্তের অধিরাজ !
-------------------------------------------

শুধু তিনটি কাজ

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
তারিখঃ ৩০-০৩-২০২৪ ইং।
****************************
যে জীবন এতো সাধের তবু মৃত্যুর পরে,
ভুলে যাবে পৃথিবীর আয়োজন চিরতরে্।
সব দ্বার বদ্ধ হয়ে যাবে মৃত্যুর সাথে সাথে
শুধু তিনটি কাজ পাশে রবে অনন্ত সাক্ষাতে।

যদি করো সদকায়ে জারিয়া দান রূপে,
নেকি কিংবা সওয়াব পেতে থাকবে অপরূপে!
এমন কিছু লিখে যাও যা সরল পথ দেখায়
এমন কিছু করে যাও যা কল্যাণকর বসূধায়।

সুসন্তান যদি রেখে যাও এই পৃথিবীর তরে
তোমার মৃত্যর পরে-
দু’হাত তুলে ফরিয়াদ করবে বিধাতার সনে
তুমি যেন চির মুক্তি পাও ওই হাশর দিনে।
-----------------------------------------

শুক্রবার, মার্চ ২৯, ২০২৪

চিনি বাবা


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
তারিথঃ ২৯-০৩-২০২৪ ইং
***************************************
চিনি বাবা জেগে আছে শিকারী প্রাণীর মতো,
আর বোকা হরিণীগুলো শিকার হয় অবিরত!
রক্তাক্ত বিন্দুর মতো চিহ্ন ক্ষত ক্ষত!
তবু নিলর্জ্জ চিনি বাবারা যে কত !
হরিণীগুলোও অবোধ বালিকার মতে উদ্দাম
কি এক জুটি বেঁধে অসুরের অভিনয়ে ধরাধাম!
চিনি বাবার চিনির লোভে পথ হারায় হরিণী,
কিন্তু হরিণী বুঝে না এ নহে কোন মুক্তির ধরিনী।
শরীরের রক্ত চুষে খাবে, মাংস ছিড়ে খাবে
হাড়গুলো ছুড়ে ফেলে দিবে
অস্থিস্ত বিলীন হয়ে যাবে-
নষ্ট হবে সুহাসিনী হরিণীর সোনালী প্রভাত !
চিনি বাবার চিনিও শেষ হয়ে যাবে অযূত সংঘাত।
----------------------------------------------

তোমার ধন সম্পদ কতটুকু ?


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
তারিথঃ ২৯-০৩-২০২৪ ইং
***************************************
এই যে বলো, অহংকার করে বলো বসূধায় !
এই ধন- এই সম্পদ সবই তোমার কব্জায় !
আসলে তোমার ধন সম্পদ কতটুকু মর্তলোক ?
তা কি হিসেব করেছো কভূ অন্তর -বাহ্যিক !
যা তুমি খেয়েছে কিংবা পরিধান করেছো
তার ভান্ডার এখানেই শেষ করে দিয়েছো।
আর যা তুমি দান করেছো
তাই আখিরাতের সঞ্চয় করে রেখেছো।
যা বাকী আছে সবই বন্টিত হবে মৃত্যুর পরে
উত্তরাধিকারীদের মাঝে হৈ হোল্লা করে-
যে ধন সম্পদের লোভে আজকে আত্মহারায়,
তুমি নানাদিকে বিপুল ছুটেছে অবৈধ পন্থায়
সবই ধোকা ! সবই ধোকা!
যা কিছু করে গেছো দান তাই সম্পদের সীমারেখা।
-------------------------------------------------

জাগো হে রাওনাট স্কুল(গান)

  জাগো হে রাওনাট স্কুল(গান) কলমেঃ মোঃ আমিুনল এহছান মোল্লা রাওনাট, কাপাসিয়া,গাজীপুর ******************************************** এই য...