শনিবার, মে ০৪, ২০২৪

প্রস্তুত হও


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
তারিখ ০৫-০৫-২০২৪ ইং
*****************************
ওই দেখ কত তাজা প্রাণ যায় ঝরে!
আচমকা অনন্তের যাত্রী হয় কবরে!
,তবু কি ব্ক্ষ কাঁপে না থরথরে ?
প্রভূর ভয় কি জাগেনা অন্তরে !

যদি আজি চোখ দুটো বুঝে যায় তোমার,
এই পৃথিবী ভুলে যাবে চিরতর !
মৃত্যুর চিন্তা কি আসে না বারবার?
ওই দেখ সম্মুখে যমদূতের মহাঝড়!

যদি আজি চলে যাও কর না হাহাকার,
পূঁজি নিয়ে যাও আরশে আযীম দরবার।
মৃত্যু যেদিনই আসুক ঘন কালো মেঘে্
ভয় নেই ঈমান যদি রয় অন্তরে জেগে।

মৃত্য সদা দিতেছে হানা ঘন ঘন !
ওহে প্রস্তুত হও প্রভূর ঝঙ্কারে ঝনঝন।
----------------------------------

মুমিনের মৃত্যু সে


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
তারিখ ০৫-০৫-২০২৪ ইং
*****************************
যমদূতের ডাক শুনে বুক উঠে কেঁপে !
মনে হয় মৃত্যু যেন পিঞ্জর ধরেছে চেপে।
চোখ দু’টো আকাশ পানে অপলক চায়,
এই বুঝি পৃথিবী তারে দিয়ে দিবে বিদায়।

যমদূতের ডাক শুনে বুক উঠে কেঁপে !
তবু ভয় নেই মুমিনের মৃত্যুর ধাপে।
সে অন্তরে প্রভূর কালিমা যপে,
মৃত্যুরে আলিঙ্গন করে বন্ধু রূপে!

মুমিনের মৃত্যু সে পুরুস্কার নিয়ে আসে,
তাই প্রভূর সাক্ষাতে মৃত্যুরে ভালবাসে।
ঈমানদারের বক্ষ কাঁপে না কভূ থরথর!
পৃথবীর প্রেমে আঁখিজল ঝরে না ঝরঝর।
--------------------------------------

পৃথিবীর প্রেমে


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
তারিখ ০৫-০৫-২০২৪ ইং
*****************************
এই মায়াবী পৃথিবীর প্রহর শেষে,
মৃত্যুর তরী বেয়ে যাবে অবশেষে।

এই ধরার বুকে চাই চাই শুধু চাই!
কোন কিছুতেই যেন তৃপ্তি নাই নাই।
সময় যে ফুরিয়ে যাচ্ছে দিন দিন,
সে  কথা বুকে আসেনি কোনদিন।

মৃত্যুর ঘাটে বাঁধিয়াছে জীবন তরী,
তবু দুর্বার ছুটেছি ক্ষণিকের পথ ধরি,
শুধু ভাবি এখনো আছে অনেক বাকী,
ওহে মৃত্যু কি তোমার হাতে নাকি ?

মৃত্যুর ঘাটে জীবন তরী ভাসিছে ভুবনে,
তবু পৃথিবীর প্রেমে নিদ্রা নাহি দুনয়নে।
------------------------------------

দ্বিগুন উচ্ছাসে


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
তারিখ ০৫-০৫-২০২৪ ইং
*****************************
মুমিনের প্রাণ কেন ঢাকা ঘন মেঘে!
সত্যের চরিত্র কোথায় গেল ঘূর্ণি বেগে?
চৌদিকে বাতিলের শব্দ শুনি ঝনঝন,
শয়তানের রূপ ধরিছে ঘন ঘন।

নামাজ পড়ে তবু তাগুদের ঢেউ জাগে!
সুদ- ঘুষ- দুর্ণীতি বহে তীব্র বেগে।
জুলুমের তরী রক্ত গঙ্গায় দোলে
অন্যের হক লুটে নেয় ক্ষমতার বাহু বলে।

নামাজ পড়ে তবু হিংসে বিদ্বেষ চিকিমিকে,
পরনিন্দায় চকিয়া দিকে দিকে—
অন্তরে অন্তরে মুনাফিকের ভাবধারা,
লোভ লালসার মোহে মুমিনেরা দিশেহারা।

মুমিনের এমন চরিত্র দেখে দ্বিগুন উচ্ছাসে,
শয়তান বারে বারে মানবের অন্তরে আসে।
------------------------------------------

তোর তরে কেন ?


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
তারিখ ০৩-০৫-২০২৪ ইং
*****************************
ওরে মুমিন ছাড়িস নে ধরে থাক এঁটে,
কেবল আল্লাহ’র ভয়ে সেজদায় যা লুটে।
ওরে ইহ পর হবে তোর জয় !
ওরে তোর নাই কোন ভয়!

মুমিন কি মোনাফিকি করে অন্তরালে ?
ওরে না না সে কভূ নহে তাগুদের দলে।
সে তো শুকতারা হয় শুভ্র আলোয়,
ওরে সে তো নতশির রয় প্রভূ ভয় !

ওরে নামাজী, ওরে পৃথিবীর মুমিন প্রাণ !
কি করে করিস তুই দুর্ণীতি রাহাজানির গান?
তোর তরে কেন অপরের জীবন সংশয়?
এ কি কিরে পরহেজগার তাকওবান হয়?

ওরে ছুটে আয়, ফিরে আয় প্রভূর ভয়ে !
পরহেজগার মুত্তাকি তাকওয়াবান হয়ে।
---------------------------------------

শুভঙ্করের ফাঁকি


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
তারিখ ০৩-০৫-২০২৪ ইং
*****************************
কি বীভৎস দৃশ্য ! রক্তের ছোপ ছোপ দাগ
সারি সারি নিথর লাশ রেল লাইনে-হতবাক!
তবু ঘুমন্ত ষ্টেশন মাষ্টার!
কি দুর্ভাগ্য কপাল আমাদের।

একই লাইনে ট্রেন মুখোমুখি! তাও দেখলাম
বিশ্বের বিষ্ময় কান্ড! শুনতে পেলাম
তদন্ত কমিটি হচ্ছে, এর প্রতিকার কি ?
এ এক শুভঙ্করের ফাঁকি !!

রাষ্ট্র আছে, রাষ্টে পতি আছে, শুধু নেই বাতি!
আর কত জীবন হারালে উদয় হবে জ্যোতি ?
কে পূরণ করবে এ ক্ষতি ?
বিচার চাই, বিচার চাই দ্রুত গতি।
-------------------------------------

শুক্রবার, মে ০৩, ২০২৪

কে শুনালো তোরে


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
তারিখ ০৩-০৫-২০২৪ ইং
*****************************
কে শুনালো তোরে হে সুহাসিনী সুন্দরী!
দিতে হবে যৌবন হতে যৌবনের মঞ্জরী।

ফুল দিচ্ছিস কারে, ফুটেছিস কোন বনে ?
কোথায় মেলেছিস পাঁপড়ি কার সনে !
কে স্পর্শ করিল তোর ফুলের ডানা ?
অকাতরে মধু দিয়ে গেলি কোন অজানা !

কীট পতঙ্গেরা শূলে শূলে মুধু নিল কেড়ে,
তবু গুপ্তধন দিচ্ছিস খুলে পথ ঘাটে ঘুরে।
কে শুনালো তোরে যেতে হবে নিষিদ্ধ-তীরে ?
কার তুষ্টে হে সুন্দরী তুই ছুটেছিস নগ্ন নীড়ে।


তুই নগ্ন ভাসিলি যেন বেশ্যা পল্লীর সলিলে ,
কি নিলর্জ্জ বেহায়াপনা আপন ছতর খুলিলে!
কোন সে আভিপ্রায় আজ তুই পথহারা ?
যৌবন কারে দিচ্ছিস বিলিয়ে তাগুদের ধারা!
---------------------------------------------

তুই যে গোপন পূর্ণি


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
তারিখ ০৩-০৫-২০২৪ ইং
*****************************
হে নদী,কেন ডেকে আনিস নদের জল ?
যদিও তোর মহনায় নদ আসে কলকল!
তবুও নদের জন্য তুই নহে তরঙ্গময়
তুই যে অতি গোপন পূর্ণি পুলকময়।

তোর বুকে উথরোল তরঙ্গ করে কলরব,
তোর রূপের বাহার দিয়ে যায় সৌরভ!
তুই যে নদের গৌরব,
তুই যে নদের রোমান্টিক উৎসব!

হে নদী কেন খুলিস তোর গোপন তরঙ্গ?
কেন করিস মোহনায় অবাদ সঙ্গ ?
কেন আপন রূপের গরিমা হারাস নগ্ন এসে?
সব নদের জন্য তুই নহে প্রণয় উল্লাসে।
-----------------------------------------

দু’টি মৃত্যুঞ্জয়ী প্রাণ


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
তারিখ ০৩-০৫-২০২৪ ইং
*****************************
বঙ্গ বন্ধু -বঙ্গ তাজ অভিন্ন মুক্তির সংগ্রামে,
স্বপ্ন বুঁনেছিল বঞ্চিতের প্রাণে নগর ও গ্রামে।

বজ্র কণ্ঠের উত্তাল তরঙ্গের জীবন্ত মিছিল
প্রবল প্রলয়ে একই দূর্গে করেছিল সামীল।
একটি মুক্তির ডাক শুনে বঙ্গ তাজের প্রবাহ
দেশ হতে দেশান্তরে ছুটেছিল বিপুল উৎসাহ।

বঙ্গ বন্ধু -বঙ্গ তাজ বেঁধেছিল জুটি মুক্তি রাহে
মুক্তি যোদ্ধারা এসেছিল দূর্গে দূর্গে আগ্রহে।
দাসত্বের শৃঙ্খল ভেঙ্গে করেছিল দেশ স্বাধীন,
দিয়েছিল লাল সবুজের অতুল্য বিজয় কেতন।

অভিন্ন মুক্তির সংগ্রামে বঙ্গ বন্ধু -বঙ্গ তাজ,
দু’টি মৃত্যুঞ্জয়ী প্রাণ লক্ষ শহীদের কারুকাজ।
---------------------------------------------

কোন সে গান গাইছ তুমি


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
তারিখ ০২-০৫-২০২৪ ইং
*****************************
কোন সে গান গাইছ তুমি তীব্র উচ্চতান ?
কি সে আশা, কি সে নেশা ওরে সন্তান ?

দেখি না তো তোমার তরে সূর্যমূখী ফুল,
কোন সে পথে ছুটছো তুমি হারিয়ে নদীর কূল।
কেন তুমি পথ হারিয়ে নবীণ আলোক উষা?
হারিয়ে যদি যাওগো তুমি পূরণ হবে আশা?

ওই যে ওই বিজয় কেতন রক্ত স্রোতে আসা,
তোমার হাতে তুলে দিলাম আমার ভালবাসা।
কিসের ভয় !কিসের ডর ওরে পালোয়ান !,
বজ্র কণ্ঠে পিতার সুরে গাওরে দেশের গান।

কলম ওই শক্তি রবি, জ্ঞান তোমার মুক্তি,
তবে কেন মাদক নেশায় কর তুমি চুক্তি ?
কোন সে গান গাইছ তুমি তীব্র উচ্চতান ?
লেখা পড়া ছুঁড়ে ফেলে কিসের কলতান?

--------------------------------------------

রাওনাট ফুটবল টিম

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা তারিখঃ ০৪ - ০৯ - ২০২৫ ইং স্থানঃ রাওনাট , কাপাসিয়া , গাজীপুর ---------------------------------------...