বুধবার, মে ১৫, ২০২৪
নেতৃত্ব শুন্যতায়
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
তারিখঃ ১৫-০৫-২০২৪ ইং
*********************
একটা নেতৃত্ব সমর জয়ী অমর তরবারী,
কোন জাতি হারে না কভূ
তারই হাত ধরী।
এখন নেতৃত্ব শুন্যতায়
জাতি যাইতেছি হারি,
কেউ যেন নেই দৃঢ় চেতায় জাগায়
পাঞ্জেরী।
চৌদিকে নেতৃত্বের
হাহাকারে ধুঁকছে বঙ্গ!
নেতৃত্বের গভীরে ঘুরিতেছে
অশুরের সঙ্গ।
রক্ত ঝরা বিজয় কেতনে
ঝরিছে অশ্রুজল !
প্রেমের তরঙ্গ উঠে না
নেতৃত্বের বাহু বল।
বজ্র কণ্ঠের ডাক শুনি না
রক্ত রথের চূড়ে,
এক শুন্যতায় পুড়িতেছে
জাতি মাতৃকোড়ে।
অনৈতিক চর্চায় ভরেগেছে
নেতৃত্বের প্রাণ
এখন আর কে গাইবে সোনার
বাংলা গান ?
যেদিকে তাকাই সেদিকেই খাই
খাই দল,
জোটবেধে ছুটিতেছে লাল
সবুজের ছায়াতল।
-----------------------------------------
,
x
পরকিয়ার ক্যান্সারে
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
তারিখঃ ১৫-০৫-২০২৪ ইং
*********************
নর -নারী পরকিয়ায় মজিছে শত শত !
ঠিক যেন ন্যাংটা জন্তুর প্রণয়ের মতো।
স্বর্গিয় প্রেমের রক্তস্রোতে এখন অশ্রুধারা,
অনলের বহ্নি শিখায় পুড়ে পুড়ে দিশেহারা।
পরকিরায় কি সুখ যাবে কেনা?
মজিছে নিষিদ্ধ বন্ধনে - কভূ কি শুধিবে না?
স্বর্গিয় সুখের ইতিটানে পরকিয়ার সঙ্গতে।
কি নিদারুণ দুঃখরাতে- মৃত্যুঘাতে!
অসভ্যতা চূর্ণিল যবে সভ্যতার অসীম সীমা!
এখন আর নেই দেখা সেই অমৃতের সুখ মহিমা।
দাম্পত্য জীবনের স্পন্দনে স্পন্দনে
কেড়ে নিচ্ছে স্বর্গিয় সুখ ডিজিটাল অঙ্গনে।
পরকিয়ার ক্যান্সারে সুখ হার মানে শেষে,
বিচ্ছেদ ডেকে আনে দাম্পত্য জীবনে এসে।
---------------------------------------
আধুনিক সজ্জায়
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
তারিখঃ ১৫-০৫-২০২৪ ইং
*********************
ঘরে ঘরে আপন রক্তেরা করিতেছে বিদ্রূপ!
আত্মার আত্মীয়রা হারিয়েছে রক্তের স্বরূপ।
এখন মানুষেরা ছুটিছে হিংসের বুকে বুকে,
সেই অমৃত বন্ধন নেই আর পৃথিবীর সম্মুখে।
কোথায় হারিয়ে গেছে,কোথায় যেন পরাজয়!
এ কথা ভুলে গেছে রক্তই রক্তের স্বর্গিয় জয়!
রক্তের বন্ধনই চির সত্য যদি এ প্রাণ বুঝে,
মানুষেরা কভু নিতনা বিচ্ছেদের পথ খুঁজে।
শেকড়ের সন্ধানে ছুটে যেত আপন বসূধায়,
রক্তই রক্তের জন্য আজ যেন বড় লজ্জায়।
এখন রক্ত ফিরে নাহি চায় আধুনিক সজ্জায়,
মানুষেরা ছুটে চলিছে আপন স্বার্থে দুনিয়ায়।
আত্মার আত্মীয় তবে কি বন্ধন হারা সবে?
নাকি হিংসের রাহুগ্রাসে হারিয়েছে পথ ভবে!
---------------------------------------
মঙ্গলবার, মে ১৪, ২০২৪
তুমি সেই ঘূর্ণি তুফান
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
তারিখঃ ১৪-০৫-২০২৪ ইং
*********************
লুটিয়া পড়ুক দূর্ণীতির ঝড়!জাগুক সত্যের বান,
ধবংস হইয়া যাক অশুরের যত বজ্রবাণ !
তুমি সেই তুমুল ঘূর্ণি তুফান!
এগিয়ে এসো হে সাধুজন ভেঙ্গে অভিমান।
বলিষ্ঠ নেতৃত্বে কর হে জাতিরে পার,
ভেঙ্গে দাও দুষ্টের বলয় ওরে দুর্জয় ওরে দুর্বার।
মানবিক তরী ভিড়াও নব সৃষ্টির উপকূলে,
জনতা হেসে উঠুক নব বিজয়ধ্বজা তুলে।
তুমি সেই ঘূর্ণি তুফান জেগে উঠ পলে পলে
তুমি সেই মুক্তির তরী দরিয়ার কূলে কূলে।
তোমারে চাহি হে সমস্ত জনতার প্রাণ জুড়ি,
মোহ ভুলে যাও, ছড়ে দাও কর না লুকোচুরি।
তুমি হও জনতার নেতা, মুক্তির কান্ডারী,
সেই দিকে চেয়ে আছি ওরে আলোক দিশারী।
-----------------------------------------
ওদের দেখলেই
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
তারিখঃ ১৪-০৫-২০২৪ ইং
*********************
ওদের দেখলেই ভয় আসে ঘনায়,
স্বপ্ন জাগে না হৃদয়পুঞ্জে নব উষায়!
অস্থি মজ্জা ঘিরে আছে উদ্ধত অন্যায়,
কোন নিয়ম শৃঙ্খল নেই জীবন ধারায়।
ঠিক হিংস্র জন্তুর মত ভয়ঙ্কর !
লাগামহীন ছুটে চলে বঙ্গ প্রান্তর।
ওদের থামাবার কেউ নেই এই বঙ্গে,
পাখির মত উড়ে নানা রঙে- নানা ঢংগে।
কোন নাটের গুরুরা ওদের সঙ্গে !
কুটিল অংক কষে চোখ রাঙে।
ওরা কার সহযোগী- কার হাতিয়ার !
জনতার চিত্তে ক্ষোভ, কেউ নেই দেখে আর।
ওদের দেখলেই ভয় আসে ঘনায়,
কারা ওদের লালন করে এই মাতৃছায়ায়?
-----------------------------------
চৌদিকে ছিনতাইকারী
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
তারিখঃ ১৪-০৫-২০২৪ ইং
*********************
চৌদিকে ছিনতাই কারীরা উঠিছে তরঙ্গিয়া,
ঠিক প্রশাসনের নাগের ডগায় উল্লঙ্ঘিয়া!
পথিকেরা পথে পথে ভয়ে কম্পিত অশ্রুজল,
বাস ট্রেন লঞ্চে পথ ঘাটে অস্রের কোলাহল।
ছিনতাই কারীরা রাষ্ট্র যন্ত্ররে ব্যঙ্গ করি,
বুকে বুকে ঢুকে দেয় মরণের ছুড়ি।
চৌদিকে নিরাপত্তার শুন্যতায় বঙ্গে হাহাকার!
ওরা দেখে শুধু চেয়ে দেখে পথিকের চিৎকার।
হে কান্ডারী, পথিকের বুক ভরা দুঃখ অবিরত,
অপমৃত্যুর ডাক শুনে পথ ঘাটে নিয়ত!
ভয়ঙ্কর ছিনতাইকারীর দল- এ কার পাপ?
স্বাধীন দেশ তবু পথিকের নাই কোন মাপ!!
-----------------------------------------
ঝটিকা অভিযান
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
তারিখঃ ১৪-০৫-২০২৪ ইং
*********************
হে যুবক, অশুভ তরঙ্গের সাথে লড়ি,
ঘূর্ণি ঝড়ে বেয়ে যেতে হবে তোর তরী।
উড়ায়ে দিতে হবে মানব মুক্তির পাল,
দৃঢ় সত্য পথে থেকে ধরতে হবে হাল।
সম্মুখে অসীম সমুদ্রতীর, অজানা হুঙ্কার,
তবু চালাতে হবে ঝটিকা অভিযান বিস্তর।
তুই তো জনতার লাগি
তোকে উঠতেই হবে জাগি।
বজ্র কণ্ঠে কণ্ঠে করে যা সত্যের আহ্বান।
জনতা তোর দিকে চেয়ে গায় মুক্তির গান।
চৌদিকে স্বপ্ন বুঁনিছে নবজীবনের অভিসারে,
গর্জে উঠ নব আলোর সন্ধানে এই অন্ধকারে।
যত দুঃখ, যত পাপ, যত অমঙ্গল
তোর পরশে মুছে দে যত অশ্রুজল।
------------------------------------
ঘুষের চক্রে ভূমি অফিস
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
তারিখঃ ১৪-০৫-২০২৪ ইং
*********************
এতো নূরানী চেহারার গর্জনমাঝে,
ভূমি কর্মকর্তায় ঘুষের ঝঙ্কার বাজে!
দেখলে মনে হয় পাক্কা মুমিনের ছায়াতল,
টাকা ছাড়া করে না কাজ সিন্ডিকেটের দল।
এইসব ভূমি কর্মকর্তার নির্দয় আদেশ
ঘুষ দাও নইলে হয়রানি অনিমেষ।
অসহায় জনতার হৃদয় ভেদ করি,
ভূমি অফিস লুটিয়া চলেছে বঙ্গ তরী।
তরী নাহি পৌঁছে ঘাটে, নাহি হয় পার,
ঘুষের চক্রে ভূমি অফিস নাই শুধাবার।
ভূমি কর্মকর্তার ঘুষ তরঙ্গের সাথে লড়ি,
অসহায় জনতা বাহিয়া চলিছে জীবন তরী।
---------------------------------------
সোমবার, মে ১৩, ২০২৪
স্বাধীন দেশে এরা কারা?
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
তারিখঃ ১৩-০৫-২০২৪ ইং
*********************
ওরা নাহি শুধায় ভবে চেয়ারে বসে,
জোড় জুলুম অত্যাচারে রক্ত চুষে।
ওরা মানুষ রূপি হিংস্র বটে রৌদ্র মেঘে;
সুদ- ঘুষ খায় রাষ্ট্রের ডগায় জেগে!
নৈতিকতা পড়েছে ঢাকা- জানে নাতো কেউ
অফিস আদালতে চোরেরা তুলেছে ঢেউ।
ব্যাংক- বীমা- ভূমি -বিদ্যুৎ-সরকারী অফিসে,
চেয়ারে চেয়ারে কাজ হয় সুদ ঘুষে—
তার মাঝে ঘুমিয়ে আছে রাষ্ট্রের কান্ডারী—
সমুদ্রের বুক জল শুন্য কিভাবে দিব পাড়ি?
স্বাধীন দেশে এরা কারা? কে ওদের পিছে !
অফিসে অফিসে নির্ভয়ে সুদ- ঘুষ হাঁকিছে ?
-----------------------------------
বাবা দিবসের প্রার্থনা (গান)
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা রাওনাট,কাপাসিয়া,গাজীপুর **************************************** তোমাকে নিয়ে কবিতা লিখতে বসলে কলম...
-
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা রাওনাট,কাপাসিয়া,গাজীপুর ************************************* ওরে ও পাতি - নেতার দল ! চামচা - বেষ্...
-
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা রাওনাট,কাপাসিয়া,গাজীপুর ***************************************** হারাম লুটেছ ? গড়েছ প্রাসাদ ? করেছ ...
-
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা রাওনাট, কাপাসিয়া,গাজীপুর *************************************** কভু মনে মনে বলিও না আর — " ...
