বুধবার, জুন ০৫, ২০২৪

তুমি,তোমারেই অপমান কর

 

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
তারিখঃ ০৫-০৬-২০২৪ ইং
*********************
কেন বিক্রি হও বন্ধু, কেন এত বরষ!
কিসের মোহতে খুল গোপন খোলস?

ওহে কারে দিব দোষ, কারে দিব দোষ!
সোনায় পড়েছে মরিচা কেন কর রোষ?
কীট -পতঙ্গের ছোবলে হারিয়েছো সন্মান,
নগ্ন খোলসে বেরিয়েছো অসুরের উদ্যান।

অতুল্য তুমি মূল্যহীন হয়েছো দুষ্টের পরশে,
অবাদে খুলেছো গুপ্তধন ঘন কালো আকাশে।
যতই কাঁদো,যতই দাও আপনারে গালি,
তুমি এখন রিক্ত শুন্য কলঙ্কের কালি।

তুমি, তোমারেই অপমান কর অহর্নিশ
পঁচা গলা পণ্য হয়ে কারে কর নালিশ!
বেশ্যার হাটে বিক্রি হয়েছো তুমি নগ্নতে,
ওহে কারে দেখাও উরু বাহু উম্মাদ মত্ত্বতে ?
-----------------------------------

অকৃত্রিম প্রেমের ছবি


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
তারিখঃ ০৫-০৬-২০২৪ ইং
*********************
যে ভালবাসার তরঙ্গ উঠেছিল হৃদয়ের দ্বারে,
সেখানে এখন জল শুন্য খরা ধুঁ ধুঁ বালুচরে।

লোভ লালসা মোহেরা হৃদয় গভীরে চুপে চুপে
বিচ্ছেদের বাসা বাঁধিয়াছে অগ্নি শিখারূপে!
ছলনারা আসে যায় হিল্লোলে প্রেমের নিখিলে,
যৌবন রূপ লাবণ্য বিক্রি হয় দিবা নিশি কালে।

এখন ভালবাসার দুর্ভিক্ষে আঁখি জ্বলো জ্বলো
করে ছলোছলো-
শুন্যে আঁচল মেলি চলিছে সভ্যতা ভূ-লোকে।
অসভ্যতায় প্রেমের তরঙ্গ নেই অমরতালোকে।

অর্থ্ বৈভব প্রতিপত্তি যেথায় নেই জীবন পথে,
সেখানে ভালবাসার দুর্ভিক্ষে বিরহেরা মত্ত্বতে।
পৃথিবী অকৃত্রিম প্রেমের ছবি আঁকিয়াছে প্রাণে,
লোভ লালসারা ডানা মেলিয়াছে ঘূর্ণি সমীরণে।
----------------------------------------

ডিভোর্সের ঘূর্ণিঝড়

 

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
তারিখঃ ০৫-০৬-২০২৪ ইং
*********************
সম্মুখে ভয়ঙ্কর দৃশ্য দেখিবে এই ধরণী!
দাম্পত্য বিচ্ছেদে অর্ধেক নর অর্ধেক রমণী।

নারী যেন ‍বুঝে না এ বিচ্ছেদে ক্ষতি কার,
অসুর মদদ দেয় নরেরও নাই প্রতিকার।
ভয়ঙ্কর অবিশ্বাসের দোলাচল নর-নারীর যুদ্ধে
অভিযোগের তীর ছুঁড়ে একে অপরের বিরুদ্ধে।

অশান্তির অগ্নিবানে এই সমাজের বুকটা,
ডিভোর্সের ঘূর্ণিঝড়ে তেড়ে আসে চাবুকটা।
হৃদয় এখানে হারায় প্রেমের সব ক্ষমতা,
কুট বুদ্ধি কিংবা পরকথায় শুন্য হয় মমতা।

ডিভোর্সের ঘূর্ণিঝড়ে কত সন্তান হয় বঞ্চিত !
চিতার অনলে স্বর্গ্ হয় ভুস্মিত -কলঙ্কিত!
পরকিয়া -লোভ-লালসা -ভুল বুঝাবুঝি হলে
ডিভোর্সের ঘূর্ণিঝড় ধেয়ে আসে সুখের কূলে।
-------------------------------------

মঙ্গলবার, জুন ০৪, ২০২৪

ক্রিকেট খেলা দেখলে


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
তারিখঃ ০৫-০৬-২০২৪ ইং
*********************
লিটন সৌম্যের খেলা অপমানে জড়ানো,
শান্তও দেখি ইদানিং শনি দশায় মুড়ানো।

বুকে বড় কষ্ট পাই, বাঙালি জাতি হিসাবে,
সাকিবের কানে কি এই খবর পৌঁছবে ?
দেশ প্রেম কোথায় গেল লোকে তা বলছে !
ক্রিকেট খেলা দেখলে হৃদয় যায় ঝলসে!

হাতুরে সিংহ ছাড়া নাহি কেহ হরষে,
সবাই যেন নত শিরে কঠোর আদেশে।
পাপনের দল বল ঠিক যেন ভীরু সে
লিপুর কমিটিও অন্ধ -বধির পুরুষে।

যোগ্যরে দলে নেও ভেঙ্গ ওই প্রীতিহার,
দেশটাকে জাগিয়ে তুল বিশ্বের দরবার্।
বর্তমান ক্রিকেটে শনি গ্রহের চাবুকটা,
কলঙ্কের ছাপ দেয় হৃদয় ভাঙ্গা বুকটা।
-----------------------------------------

ছিঃ ছিঃ দুর্ণীতিবাজ


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
তারিখঃ৩০-০৫-২০২৪ ইং
*********************
ওরে প্রধান, ওরে জাতির কর্ণধার,
ওরে উচ্চপদস্থ,ওরে গর্ব্ মাতৃকার!
আজকে লোকে কেন বলে চোর তোরে?
এর কি জবাব দিবি রক্ত রাঙা ভোরে !

ন্যায়নীতি মহত্ত্বকে হেলায় তুচ্ছ করে,
শত স্বপ্নকে হত্যা করেছিস গলা ধরে।
তোর মান-সম্মান বলতে কিছু নাই রে
তুই দস্যু- ডাকাত -কুলঙ্গার ভাইরে!

ওরে উচ্চপদস্থ,ওরে ক্ষমতাধর চোর পাকা,
ওরে নিলর্জ্জ, তুই যে দুষ্টের চিত্রপটে আঁকা!
ওরে - জনতার আদালত ডাকছে তোরে
তুই যে চিহ্নিত দেশদ্রোহী কুলঙ্গার ভাইরে!

কি করে অবৈধ সম্পদরে ওঠে এত ঢেউ ?
কত টাকা বেতন পাইতি হিসাবটা দে রে !
ছিঃ ছিঃ দুর্ণীতিবাজ তুই মাতৃকার কোলে,
দেশ দ্রোহী কুলাঙ্গার এই  কথা সবে বলে।
-----------------------------------

শনিবার, জুন ০১, ২০২৪

রহস্যময়ী নারী


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
তারিখঃ ০১-০৬-২০২৪ ইং
******************************
চৌদিকে রহস্যময়ী নারীদের আনাগোনা,
তাদের রূপ লাবণ্যে কোপোকাত কতজনা।

ওরা ফাঁদ পেতে আছে খর স্রোতা নদীর কূল,
নরপশুগুলো অথৈ জলের লোভে করে ভুল।
গোপন কুটিরে সঙ্গমে মেতে উঠে মদ্যপানে
রঙ্গ লীলায় চলে ডিজে ড্যান্স নগ্ন নিমন্ত্রনে।

ওরা নয় যেন কোন নারী -বিষাক্ত সাপ,
ওদের রূপ লাবণ্য এ সমাজের অভিশাপ!
ওরা সভ্যতাকে ধ্বংস করে নগ্নতার ছলে,
নরপশুরাও জীবন হারায় ষড়যন্ত্রের জালে।

ওরা গুপ্তাঙ্গ বিক্রি করে, ওরা কেড়ে নেয় প্রাণ!
ওরা রহস্যময়ী নারী-ওরা সভ্যতার অনল দহন।
-------------------------------------------

স্বাধীনতা চাইতে গিয়ে


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
তারিখঃ ০১-০৬-২০২৪ ইং
******************************
নারীর গভীরে রহস্যে ঘেরা অদৃশ্য ছবি!
তারে বুঝিতে পারেনি পৃথিবীর কোন কবি।

কবি কত কবিতা রচিয়াছে বিনিদ্র রাত্রি জাগি,
কত খাতার পাতা নিশেষ হইয়াছে তার লাগি।
তবু শেষ হয়নি কবির কবিতা,
শুধু নারী বুঝেনি - নারীই প্রেমের প্রণেতা!

নর ভালবাসিয়াছে নারীরে তরঙ্গের উথরোলে
নারী বুঝিয়াছে ভুল অসীম দরিয়ার কূলে কূলে।
সে খুলিয়াছে গোপন দ্বার রাত্রি নিশীথে
উলঙ্গ ছুটিয়াছে মাঝি মাল্লা এক সাথে।

গুপ্ত সত্ত্বাকে করিয়াছে বিক্রি পণ্যের আদল,,
স্বাধীনতা চাইতে গিয়ে ভাঙ্গিয়াছে সাগর কূল।
তবু নারী পৃথিবীর কাননে প্রেমময়ী সূরভী ফুল,
শুধু ওরা বুঝেনা নর্দমায় পাঁপড়ি খোলা যে ভুল।
-------------------------------------------

ভন্ডরা মৃত্যু ডেকে আনে


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
তারিখঃ ০১-০৬-২০২৪ ইং
******************************
সভ্যতার পৃথিবী কাঁদে অসভ্যতার বিকারে,
নগ্ন শরীরের জ্বলন্ত প্রলাপ পশুত্বের বহরে।

রঙ্গ মঞ্চে, রঙ্গ শালায় উম্মাদ নৃত্যের সংগীতে,
ভি আই পি, ভি ভি আই পি আসক্ত পর নারীতে।
অবরুদ্ধ সভ্যতার শুভ্রতা - নাইট ক্লাবে এসে.
নরপশুরা বলি হয় ওইসব নারীর পরশে।

এই কুটিল ফাঁদ ভি আই পি র মৃত্যু শিহরণ!
শুভ্র গগণে সোনালী রৌদ্রের অদ্ভদ মরণ ।
বেশ্যা কামিনীরা ওঁত পেতে আছে রঙ্গ শালায়-
ভন্ডরা মৃত্যু ডেকে আনে পশুত্ত্বের নেশায়।

সিংহভাগ ভি আই পি দুর্বার ছুটে সেখানে,
মদ্যপ উম্মাদ যৌবনা সুহাসিনীর নিমন্ত্রণে।
-------------------------------------------

এখন মায়ের বুকে


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
তারিখঃ ০১-০৬-২০২৪ ইং
******************************
নীতিহীন শাসকের গর্জন নেপথ্য পৃথিবীতে,
শাসনে ফেরাউনের রক্তে বহে স্রোতে স্রোতে।

সম্মুখে তরী ভাসে প্রচ্ছন্ন জোয়ারে,
অধিকার গুলো বন্ধী হয় নির্দয় খোঁয়াড়ে।
রাজ্যের কোষ লুটে পুটে নিতে নিতে
এ জাতি বিষন্ন সব হারাতে হারাতে!

চৌদিকে ধ্বংসের বীজ মায়ের আয়ূতে,
ক্যান্সার ঢুকেছে অস্থি -মজ্জায়-স্মায়ূতে।
এই দিকে স্বাধীনতার নক্ষত্র যাচ্ছে খসে
আর ওরা গোপন কক্ষে মদ্যপ উল্লাসে।

এখন মায়ের বুকে গোধূলী বেলার আলো,
বিচার নেই, অধিকার নেই- বঙ্গের বালি- ধূলো।
নীতিহীন শাসকের দুর্লক্ষ্য সংকেতে-
জন হারিয়েছে মুক্তি স্বাধীন বঙ্গের বুকেতে।

-----------------------------------------

মাতব্বরের করাল গ্রাসে


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
তারিখঃ ০১-০৬-২০২৪ ইং
******************************
এই প্রাণে সংশয়,সমাজের মুক্তি ক্রমে ছিন্ন,
লোভী মাতব্বরেরা উন্মোচন করে যত ঘৃণ্য।
ধবংস করে দেয় চির সম্প্রীতির যত কৃষ্টি,
নোংরা রাজনীতির দিকে ক্রমশ ওদের দৃষ্টি।

মাতব্বরের করাল গ্রাসে সভ্যতা আক্রান্ত,
ওরা প্রচন্ড আঘাত হানে, ওরা করে বিভ্রান্ত।
বিচারিক এজলাসে ছুরিকা ঢুকায় হৃদয়-বৃন্তে,
দুর্বলেরে গ্রাস করে সমাজের প্রান্তে প্রান্তে।

ওরা বিক্রি হয়, ওরা অত্যাচারী ওরা চৈতন্যহীন,
ওরা গুপ্তঘাতী,ওরা জাহেলী যুগের নির্দয় প্রাণ।
ওরা গন্ড মূর্খ, ওরা দালাল, ওরা করে শ্বাসরুদ্ধ,
ওদের কুট নীতির অগ্রাসনে সভ্যতা অবরুদ্ধ।

সমাজের রন্ধে রন্ধে এইসব মাতব্বরেরা তৈরী,
ওই নিষ্ঠুর জল্লাদের মত জীবনকে করে বৈরী।
------------------------------------------------

তোমাকে সংবর্ধনা হে গুণীজন

  কলমেঃ মোহাম্মদ আমিনুল এহছান মোল্লা রাওনাট,কাপাসিয়া,গাজীপুর। ***************************************** তোমাকে সংবর্ধনা হে গুণীজন...