বুধবার, জুলাই ১৭, ২০২৪

মায়ের শত্রু যে ছিল


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
তারিখঃ ১৭-০৭-২০২৪ ইং
*********************
মুখে রাজাকার! কপালে পতাকা একি বিদ্রোহ!
কিসের আলামত! একি সমারোহ?
 
শত্রুর পোষাক আপনার গায়ে ছুটেছো মিছিল!
কে কি বলেছে, শুনেছো তুমি- ছুড়েছো ঢিল।
কোন পরিচয়ে মধু তুমি এলে আপনারে করে বিষ!
যপিলে রাজাকার রাজাকার কারে করবে নালিশ?
 
মায়ের শত্রু যে ছিল এখনো আছে চির গতিশীল !
তার পরিচয়ে কি করে বল -  আপনারে বীর দল?
তুমি বঞ্চিত মানি তাহা লাল সবুজের তল,
তোমারও আছে ন্যায্য দাবী মিছিলের উত্তাল।
 
আপনার পরিচয়ে, আপনার শ্লোগানে এসো যদি ফিরে,
কভূ পারবে না দমায় তোমারে কোন অসুরে।
তুমি এই লাল সবুজের উদিত চন্দ্র -তারা -সূর্য্,
তুমি সেই মুক্তিযুদ্ধের চেতনায় বীর বল বীর্য্।
 
মায়ের শত্রু যে ছিল এখনো আছে চির গতিশীল !
তারে কভূ দিও না ঠাঁই লড়াই সংগ্রামের মিছিল।
-------------------------------------------------


দেশ প্রেমের অভাবে


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
তারিখঃ ১৭-০৭-২০২৪ ইং
*********************
তুমি কে? আমি কে? চলে মিছিল!
রাজাকার! রাজাকার! কাঁপে নিখিল!
 
কি শুনি! কি শুনি! নবীণের মুখে;
কে দিল এই বুলি অশ্রু ঝরে দুঃখে!
লাল সবুজ আকাশে এই কোন চিল?
মুক্তিযুদ্ধের চেতনায় ছুঁড়ে মারে ঢিল।
 
মানচিত্র এই দেশ শহীদ গাজীর ফসল;
কোথা হতে এল ওই ক্ষিপ্ত ঢেউ ফেনিল!
রাজাকার ঘৃণিত শহীদ রক্তে লেখা,
মুক্তিযুদ্ধের চেতনায় লাল সবুজ আঁকা।
 
বাঙালি, বাংলাদেশী লাল সবুজের দল;
তুমি কে? আমি কে? একই- সুর -তাল ।
কে বলে,! কে বলে! তুমি রাজাকার?
দেশ প্রেমের অভাবে মা’টা হাহাকার।
--------------------------------------


মঙ্গলবার, জুলাই ১৬, ২০২৪

যুদ্ধের পরে আসে যদি বিজয়


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
তারিখঃ ১৬-০৭-২০২৪ ইং
*********************
হে মুক্তিযোদ্ধা, অতুল্য জাতির শ্রেষ্ঠান সন্তান!
তোমার রক্ত ঝরা ঘামে পেয়েছি বিজয় কেতন।
 
তোমাকে স্যালুট ! তোমাকে লক্ষ কোটি সেলাম,
তোমার তুল্য কেহ নহে লাল সবুজের এই ধরাধাম।
একটি স্বাধীন পতাকার জন্য ব্যাকুল ছিল যে প্রাণ,
সে প্রাণ গেয়েগেছ বৈষম্যহীন সোনার বাংলা গান।
 
জানি হে তুমি নও ব্যাকুল কারো দয়ার প্লাবন,
তুমি সেই মৃত্যুঞ্জয়ী প্রাণ নাহি সও অপমান।
তোমার রক্তে পাওয়া যে সোনার বাংলাদেশ,
সেথায় কেন এতো কোটা রবে বরষ বরষ?
 
হে মুক্তিযোদ্ধার উত্তসূরী! হে জ্ঞানবান- প্রাজ্ঞবান,
তোমার পূর্বসূরী চায়নি কো এইরূপ কোন রক্তবান।
হে সাথী, কোটা নয় যুদ্ধে করো স্বপ্নের দিন গোনা,
জানি হে সম্মুখে তোমার বিজয়ের বিপুল সম্ভাবনা।
 
হে মুক্তিযোদ্ধার উত্তসূরী! এসো হে উদযাপনের লগ্ন,
কোটা ভুলে-- স্বপ্ন জয়ে যুদ্ধের সমরে হই মগ্ন।
কেন প্রতিদান চেয়ে পিতারে করো অপমান?
যুদ্ধের পরে আসে যদি বিজয়- চির সম্মান-চির মহিয়ান ।
--------------------------------------------



যুক্তিহীন কোটার দহনে

 

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
তারিখঃ ১৬-০৭-২০২৪ ইং
*********************
কারা যেন কলকাঠি নাড়ছে,প্রচন্ড কল্লোল,
চারিদিকে উঠেছে ঝড়,উঠেছে তরঙ্গ হিল্লোল!
 
উত্তাল মিছিলে কম্পিত রাজ পথ অলি গলি;
প্রতিবাদী তারুণ্যের শরীরে বুলেটের গুলি।
তবু উদ্যাম, তবু ভয় হারা, তবু প্রাণ হারায়-
ওরা অধিকার চায়, ন্যায্য অধিকার চায়।
 
কে দমাবে ওদের, কে থামাবে অগ্নি বর্ষণ!
যুক্তিহীন কোটার দহনে দগ্ধ এ দেহ প্রাণ ।
ওরে, ওরাও যে এ স্বাধীন মাতৃকার সন্তান,
ওরা চায় মেধার ভিত্তিতে গাইতে জয়গান।
 
লক্ষ শহীদের রক্তে পাওয়া এ মানচিত্র যাদের,
উত্তরসূরি আজ উঠেছে ক্ষেপে সবুজ প্রান্তর।
যুক্তিহীন কোটার দহন আর নয় আর নয়;
ওরাই এসেছে মিছিলে, চলে মিছিল নির্ভয়-নির্ভয়!
 
কারা যেন ক্ষুব্ধ স্বাধীন মানচিত্রে ছুঁড়েছে ঢিল;
কারা যেন ছুঁড়েছে গুলি, ভেঙেছে হৃদয় খিল।
-----------------------------------------
 


যদি রাজনীতি না ঢুকতো


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
তারিখঃ ১৬-০৭-২০২৪ ইং
*********************
যদি রাজনীতি না ঢুকতো বিজয় আসতো চৌদিকে,
রঞ্জিত হত না পথ ঘাট সবুজ শ্যামলের বুকে বুকে।
বঞ্চিতরা উড়াতো বিজয় নিশান বর্ষণ হরষে,
মেথে উঠতো যুদ্ধ বিজয়ের উচ্ছাসে- উল্লাসে।
 
আজ বিদ্রোহ, বিদ্রোহ স্বাধীন বাংলার অলি গলি,
আজ মুক্তির প্রশ্ন, আজ বঞ্চিতের বুকে বুলেট গুলি!
কান্ডারী বিহীন যুদ্ধের তরী চলিছে নিশীথ রাত্রি,
বিজয়ের নোঙ্গর থেমে গেছে, হেরে গেছে যাত্রি।
 
চৌদিকে অধিকার চাই শ্লোগানে কম্পিত রাজপথ!
এখানেও রাজনীতি ঢুকে যায়,এখানেও ভাঙে শপথ।
এখানেও মুক্তি যুদ্ধের প্রশ্ন, এখানেও বিদ্রোহীরা আসে
বঞ্চিতের অধিকার কেড়ে নেয় শত স্বপ্নের সর্বনাশে!
 
এখানেও রাজনীতির মিছিল, এখানেও বিভেদের গন্ধ,
বঞ্চিতের শ্লোগান হারিয়ে যায় এলোমেলো সব দ্বন্দ।
যদি রাজনীতি না ঢুকতো, শুরু হত বিজয়ের কলরব।
রঞ্জিত হত না বুকের শুভ্রতা, শুন্য হত না প্রত্যাশা সব।
-------------------------------------------------
x

সোমবার, জুলাই ১৫, ২০২৪

তুমি এসেছিলে বলেই

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
তারিখঃ ১৫-০৭-২০২৪ ইং
*********************
হে জাতির চেতনা, অবাক করলে তুমি!
অন্তরে জাগেনি এখনো,ক্ষুব্ধ স্বাধীন ভূমি।
স্বাধীনতার পক্ষে বিপক্ষে বিভক্তি দিন দিন,
এখনো যেন মনে হয় আমরা ঠিক পরাধীন।
 
অবাক করলে হে স্বাধীনতা !হে চেতনা !
এখনো পথ ঘাটে দোসরের আনাগোনা।
দেশদ্রোহীদের বজ্রধ্বনি ! অবাক করলো আরো
দলে  দলে চৌদিকে মাতৃকার চেতনা নেই কারো!
 
অবাক করলে হে স্বাধীনতা,অবাক করলে বারবার,
জাতি তোমার মর্ম্ বুঝেনি,এই দেশে তুমি হারাবার!
কত রক্ত খরচে এসেছিলে,পদাঘাতই শুধু পেলে
অবাক করলে হে জাতি,  এ প্রজন্ম তারে গেছে ভুলে।
 
তুমি এসেছিলে বলেই স্বাধীন মানচিত্র পেলাম,
তুমি এসেছিলে বলেই আমি মুক্ত বাঙালি হলাম!
হে মুক্তি যুদ্ধ ! হে স্বাধীনতা, সেলাম
তোমাকে লাখ কোটি সেলাম।
----------------------------------------------

শনিবার, জুলাই ১৩, ২০২৪

বিপুল দুর্ণীতি


কলমেঃ আমিনুল এহছান মোল্লা।
তারিখঃ ১৩-০৭-২০২৪ ইং
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
************************************
বিপুল দুর্ণীতি ! প্রচন্ড আঘাত হানো,
রাজ্য জুড়ে রাত, সোনালী দিন আনো।

হে প্রহরী তুমি থেকো না গভীর নিদ্রায়;
তোমার ঘরেই চোর ডাকাতেরা হুলিয়ায়।
ওহে মুক্তি যুদ্ধের স্বপ্নগুলো মৃতপ্রায়,
আজ তীব্র অনল জ্বলে এই মাতৃকায়।

চোর ডাকাতের হোট্টগোল অফিস আদালত,
কর্তায় কর্তায় কালো টাকার ধন দৌলত!
কি এক লুটপাটের মহরা বাংলার হাটে!
দেশ দ্রোহীতার জীবন চর্চা পথ ঘাটে ।

অদ্ভুদ বিচারহীনতায়!চোর ডাকাতের সন্ধি!
স্বাধীনতা পেয়েছি,মুক্তির ফুল হয়নি সুগন্ধী।
-------------------------------------------

ভালবাসার শেষ অধ্যায়

 



কলমেঃ আমিনুল এহছান মোল্লা।
তারিখঃ ১২-০৭-২০২৪ ইং
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
************************************
ভালবাসার শেষ অধ্যায় রচিত হল আকস্মাৎ!
এখন অন্তরে অন্তরে প্রমত্ত ঘাত-প্রতিঘাত।

হৃদয় হতে হৃদয়ের যে স্বর্গিয় ইতিহাস,
সেখানে কসমিটিকের নিদারুন পরিহাস!
যেখানে স্বর্গিয় অনুভূতির রাজ্য ছিল,
সেখানেও হানা দিয়েছে স্বার্থের মিছিল।
,
আপনার অনলে আপনে পুড়ে আপন ঘর,
হিংসের উত্তাপে জ্বলে উঠে রক্তের বংশধর।
রক্তেরা নিষ্ঠুর কণিকা ছড়ালো চৌদিকে
স্বার্থেরা কলঙ্কিত করল স্বর্গিয় পৃথিবীকে—

ভালবাসার শেষ অধ্যায় রচিত হল ভূ-লোক,
ছিন্ন হল রক্তের বাঁধন লোভ লালসার ঘূর্ণিপাক।
--------------------------------------------

রক্তের ভিতরেও

 কলমেঃ আমিনুল এহছান মোল্লা।
তারিখঃ ১২-০৭-২০২৪ ইং
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
************************************
স্বার্থের পৃথিবীতে হৃদয়ের স্পন্দিত ফুল,
স্বর্গিয় কাননে কাননে রচে গেছে ভুল।
সম্পর্ক এখন বন্ধনহারা স্তর হতে স্তর;
রক্তে রক্তে যুদ্ধের দামামা ঘর হতে ঘর।


প্রেম এখন কম্পিত স্বার্থের তরঙ্গে তরঙ্গে;
হৃদয় ভেঙ্গে ছুটেছে অনলের রঙে রঙে।
রক্তের ভিতরেও সিন্ডিকেটের অদ্ভুদ ঘাঁটি!
ঐক্যতানে বেধেছে বাসা মজবুদ পরিপাটি।


এখন আপনায় অপনার রক্ত চুষে নিরন্তর !
সূর্যের কাছে নেই আলো ,মুছিবে এই আঁধার।
সম্পর্কগুলো আগ্নেয়গিরির লাভায় নিয়মিত
উত্তপ্ত গলিত !
----------------------------------------------

বুধবার, জুলাই ১০, ২০২৪

নব প্রেমের প্লাবনে


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
তারিখঃ ৪-০৭-২০২৪ ইং
*********************
আজকে কাননে ফুল ফোটানোর দিন!
বসন্ত আসিছে পরীরা উড়িছে নিন্দ্রাহীন!
প্রকৃতি দুলিছে তরঙ্গ তালে দক্ষিণ হাওয়া,
এই হৃদয় খুলিছে বদ্ধ দ্বার ব্যাকুল চাওয়া।
 
নবীণ ফুল ফোটিছে,বিচিত্র ফুল ফোটিছে,
পরীরা ‍সুর তুলিছে, আপন রঙে সাজিছে
হৃদয় কাননে ডানা মেলিছে পুস্পেরা হরষে
ওরা আসিছে নবীণ সাজে প্রেমিকার বেশে।
 
শুন্যতা হেরি গাহিছে  শত স্মৃতির কত গান,
শুভ্রতা জাগিছে পূর্ণি শশীতে আঁধার গগন!
বিশ্ব দেখিছে তোমারে নব কলিতে কাননে,
অফুরান দুলিছে এ প্রাণ নব প্রেমের প্লাবনে।
-----------------------------------------------

রাওনাট ফুটবল টিম

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা তারিখঃ ০৪ - ০৯ - ২০২৫ ইং স্থানঃ রাওনাট , কাপাসিয়া , গাজীপুর ---------------------------------------...