বুধবার, জুলাই ৩১, ২০২৪

হে র্স্মাট প্রজন্ম

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট-কাপাসিয়া-গাজীপুর।
তারিখঃ ৩১-০৭-২০২৪ ইং
***********************************
 
হে তারণ্য, হে দুর্বার, হে র্স্মাট দল!
মুক্তির সন্ধানে চল রে তোরা চল।
 
রক্তে কেনা মাটি এই সোনালী আকাশ,
যে তোর পানে চেয়ে আছে অনিমেষ।
প্রযুক্তি দিয়েছি তোরে আগামীর উদ্যান
বিজয় পতাকা উড়িয়ে দে যুদ্ধের ময়দান।
 
হে র্স্মাট প্রজন্ম! হে জ্ঞানদীপ্ত সেনাদল!
নব উদ্যামে চল রে তোরা চল ।
ধ্বংস করিস না আপনারে হে পালোয়ান,
ওরে চৌদিকে তোর শত অসুরের অহ্বান।
 
হে র্স্মাট প্রজন্ম! হে প্রদীপ্ত বীর তরুণ !
ওই ডাকিছে অগ্নিবান! সাবধান! সাবধান!
তোরাই সোনালী সূর্য্, তোরাই ফুল-ফসল
তোরাই অগ্র-পথিক, জোর কদম চল রে চল।
 
তোরাই রক্ত পাওয়া পতাকা-মুক্তির নিশান,
হে র্স্মাট প্রজন্ম! তোদের তরেই বুঁনেছি স্বপন।
---------------------------------------------

মঙ্গলবার, জুলাই ৩০, ২০২৪

মুক্তির দিপালী

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট-কাপাসিয়া-গাজীপুর।
তারিখঃ ৩০-০৭-২০২৪ ইং
***********************************
বলো, আজি বলো এই রক্ত ঝরা মাতৃকারে,
ত্রিশ লক্ষ শহীদের পতাকা গেঁথেছি অন্তরে।
 
এখানে শত মত, শত দল মিলেমিশে বঙ্গ বাগান,
এখানে হরেক ফুলের সমাহারে সজ্জিত কানন।
এখানে পদ্মা মেঘনা যমুনার উচ্ছাসি প্লাবন।
এখানে বজ্র কণ্ঠের বিপ্লবী মহানায়কের উত্থান।
 
বলো, আজি বলো, এখানে নেই কোন বিদ্রেহী শ্লোগান,
আমরা ধর্ম্ বর্ণ্ নির্বিশেষে চির ঐক্যতান
আমরা প্রযুক্তির স্মার্ট্ সোনার বংলাদেশ,
নব প্রজন্ম আমাদের স্বপ্ন সারথী-সোনালী আকাশ।
 
বলো, আজি বলো, স্পন্দিত ধ্বনি এই অন্তরখানি,
বাজিছে বীর বাঙালির বিপ্লবী গানের অমর বাণী।
আমি কে! তুমি কে! বাঙালি, বাঙালি
আমি কে! তুমি কে! দিপালী-দিপালী-মুক্তির দিপালী।
-----------------------------------------------

সেখানেই স্বপ্নের বিজয়

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট-কাপাসিয়া-গাজীপুর।
তারিখঃ ৩০-০৭-২০২৪ ইং
***********************************
পাঞ্জেরী, তুমি কত না যুগ ধরে কত না কাল ধরে,
উত্তাল সমুদ্রের বুকে দেখিয়েছো পথ তুমুল ঝড়ে!
ক্লান্তিহীন দিয়ে গেছো জ্বলজ্বল আলো
দিগন্ত রেখা পেরিয়ে রাত্রি নিশীথ কালো।
 
হে নাবিক, তুমি নোঙ্গর করো কাঙ্খিত প্রান্তর,
যাত্রিরে করো পার রাত্রি নিশীথে দুরন্ত -দুর্বার!
জ্বলে উঠো তুমি তলোয়ারের মতো ঝিকিমিকি,
কভু করো না মাথা নত ওইসব অগ্নির ফুলকি।
 
হে কান্ডারী! হে দিশারী! এখন কেন ব্যর্থদিন?
কিসের দহনে সেই বিজয়ের উচ্ছাস এত ক্ষীণ?
কেন যাত্রীরা দিশেহারা, আর কত মৌন-মুখ,
সেই রক্তবানে জেগে উঠ আদি অসুরের বুক।
 
হে ভবিষ্যৎ! হে প্রযুক্তির উথরোল তরঙ্গ-বান,
ওই শহীদ রক্ত ডাকছে তোমায় শিকড়ের সন্ধান।
পূর্ব্সূরী রক্ত দিয়ে সোনার বাংলা গিয়েছে লিখে,
সেখানেই স্বপ্নের বিজয় অভিমানে আছে লুকে।
-----------------------------------------------

ব্যঙ্গ বাচন ভঙ্গি

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট-কাপাসিয়া-গাজীপুর।
তারিখঃ ৩০-০৭-২০২৪ ইং
***********************************
শোভন হতে ব্যক্তিত্ত্ব ফুটে উঠে মানুষের ঠিক,
কিন্তু ব্যঙ্গ বাচন ভঙ্গি সভ্যতা হারায় চৌদিক।
 
হউক সে শিক্ষিত কিংবা ক্ষমতাধর মহারথী,
সে হয় না শ্রদ্ধেয় জ্ঞানী গুনি মানবের বসতি।
বাচন ভঙ্গিতে কি অসভ্যতা ন্যাংটা জন্তুর মত!
এরা কি সভ্য কোন ব্যাক্তিত্ব -চির সতত?
 
মনে হয় হিংস্র কোন জানোয়ার সম্মুখে আসি,
দুষ্ট বানরের মত ভ্যাংচি কাটে অতুলন মম হাসি।
সভ্যতা ওদের ঘৃণা করে, ছিঃ ছিঃ করে অহরহ,
ওরা নির্লজ্জ বেহায়া কিংবা দু্ষ্ট চরিত্রের প্রবাহ।
 
নুন্যতম ভদ্রতা নেই ওদের অঙ্গ ভঙ্গিতে-সংগীতে,
দম্ভ অহংকারের লেলিহান শিখা জ্বলে কত ইঙ্গিতে।
স্নেহ ভালবাসা শ্রদ্ধাবোধ ওরা রাখে না বচনে,
কণ্ঠের অগ্নিবানে জাতিতে বিভক্তি করে গর্জনে।
 
শোভন হতে ব্যক্তিত্ত্ব ফুটে উঠে মানুষের ঠিক,
কিন্তু ব্যঙ্গ বাচন ভঙ্গি সভ্যতা হারায় চৌদিক।
---------------------------------------------------


সোমবার, জুলাই ২৯, ২০২৪

আমরা হব দেশপ্রেমিক

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট-কাপাসিয়া-গাজীপুর।
তারিখঃ ২৯-০৭-২০২৪ ইং
***********************************
আমরা হব দেশপ্রেমিক আমরা হব বীর,
আমরা সবাই বীর বাঙালি শ্রেষ্ঠ পৃথিবীর।
 
মুসলিম- হিন্দু- বৌদ্ধ- খ্রীষ্টান নাইরে ভেদ নাই,
আমরা সবাই স্বাধীন বাংলা বৈষম্যহীন চাই।
থাকবে নাকো বিদ্রোহী আর দোসর সম্প্রদায়
মহান মুক্তিযুদ্ধের চেতনারে রাখবো প্রতিজ্ঞায়-
 
আমরা হব বাঙালি, বাংলাদেশী দৃঢ় মনোবল,
শত্রুরে আর করব না ভয়  চলরে বীর চল।
রক্ত দিয়ে কিনেছি এই স্বাধীনতারে
দৃঢ় পণে রাখব মান বাংলা- মাতারে।
 
আমরা হব দেশপ্রেমিক সোনার বাংলা গানে;
আমরা সবাই বীর বাঙালি থাকব বন্ধনে।
----------------------------------------------


রবিবার, জুলাই ২৮, ২০২৪

হে ক্ষমতা

 কলমেঃ আমিনুল এহছান মোল্লা।
তারিখঃ ২৮-০৭-২০২৪ ইং
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
************************************
হে ক্ষমতা, যতই করি তোমারে নিরীক্ষণ,
তোমাতেই করে জয় পরাজয় জন্ম গ্রহণ।
 
ভাল কিংবা মন্দ সব কাব্যের গভীরে,
তোমারেই খুঁজে পাই আলো-আঁধারে।
এখন বল তুমি কে- মু্ক্তি না অভিশাপ!
আমি চাই দেখি তোমায় মুক্তির উত্তাপ।
 
এই তুমি পথ ভুলে কেড়ে নেও অধিকার,
লোকে বলে তুমি ওই দেশদ্রোহী স্বৈরাচার।
তোমার তরে যেতে যেতে কত হারায় শোভা
কি সুন্দর ছিলে তুমি - নেই আর মনোলোভা।
 
তোমার জুলুম অত্যাচার কত নাশ করে,
কত শত প্রাণ ঝরে- কত বৈষ্যমের তরে।
হে ক্ষমতা, তুমি এক নদী মহাবেগে ধায়,
তোমার ইচ্ছেতে এই জগত সুখ-দুঃখ পায়।
------------------------------------------------


তুই কি বুঝিস কিছু ?

 কলমেঃ আমিনুল এহছান মোল্লা।
তারিখঃ ২৮-০৭-২০২৪ ইং
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
************************************
কান্ডারী প্রকাশ্যে এসে জাতির হাল ধরে,
জনতারে ঐক্য করে দিবা নিশী প্রহরে।
বজ্র স্বরে বলে, তোরা লাল সবুজের ফুল-
তোরা ভাবিস না কভূ স্বাধীনতাকে ভুল।
 
কেন তুচ্ছ করিস মুক্তি যুদ্ধের জাতিরে ?
কেন ঘেঁউ ঘেঁউ করে আড়ালে যাস সরে-
তোর বাচাল মুখগুলো সদা ব্যঙ্গ করে,
কেন ক্ষোভকে উত্তাল করে সারা শরীরে?
 
তোর দৃশ্য কপালে অদৃশ্য অসুরের রেখা,
তুই কি বুঝিস কিছু! সম্মুখ পথ বড় বাঁকা!
ওই কীটপতঙ্গেরা তোরে ঘিরে সারাদিন
কি গান শোনায় কানে কানে জাতির দুর্দিন?
-----------------------------------------

সঞ্চিত ক্ষোভ

 
 কলমেঃ আমিনুল এহছান মোল্লা।
তারিখঃ ২৮-০৭-২০২৪ ইং
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
************************************
সঞ্চিত ক্ষোভ ভেঙ্গেছে ঘুম বঙ্গ মাজারে,
বঞ্চিত উঠেছে জেগে ক্ষুধার্ত্ বাঘের হুঙ্কারে!
 
ওরা করে না ভয় বুলেট কামান গুলি,
ওরা মায়ের বুকে ঝড় তুফান ঘূর্ণি ধুলি।
এই স্বাধীন আকাশতলে দেখিলাম নামি,
বৈষম্যের তরীতে বসে দুলিতেছি আমি।
 
কত রক্ত কত প্রাণ চলিছে মৃত্যুপরপারে,
তবু নাহি পরোয়া করে মৃত্যুঞ্জয়ী প্রাণটারে।
সঞ্চিত ক্ষোভ ভেঙ্গেছে ঘুম কে রে? কে রে?
জুলুম- অত্যাচারী -লুটেরাজ- স্বৈরাচারে-
 
স্বাধীন  তবু পরাধীন আমি বঙ্গ কোলে,
যাহা আমি নই -বলে তাহা আমি- ওই দলে।
জলে স্থলে শুন্যে আমি যত অসীমে যাই
ওরে, আমার সোনার বাংলা তারে শুধু গাই।
 
সঞ্চিত ক্ষোভ ভেঙ্গেছে ঘুম বঙ্গ মাজারে,
বঞ্চিত উঠেছে জেগে ক্ষুধার্ত্ বাঘের হুঙ্কারে!
-----------------------------------------------

শনিবার, জুলাই ২৭, ২০২৪

তোমাকে বলবো বলে

 কলমেঃ আমিনুল এহছান মোল্লা।

তারিখঃ ২৭-০৭-২০২৪ ইং

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

************************************

তোমাকে বলবো বলে মা, দুয়ারে এসেছি,

বুকে রক্ত ক্ষরণ !মৃত্যুর সারি সারি লাশ দেখেছি!

চারিদিকে ধ্বংসের শ্মশান ডিঙিয়ে এসেছি-

তুমি কে? আমি কে? রাজাকার, রাজাকার

এই স্বাধীন বাংলায় উত্তাল শ্নোগান শুনেছি—

তোমাকে বলবো বলে

এই বুকে প্রচন্ড ঝড় উঠেছে ঘূর্ণি তুফানের মতন,

তোমার আঁচলে ওরা কারা? তোমাকে করছে কর্তন!

অধিকার -স্বাধীনতা তো মুক্তির অপর নাম

তবে কেন গুলির শব্দে কবিতার শিরোনাম?

তোমাকে বলবো বলে

তুমি যাকে স্বাধীনতা বল,স্বপ্ন বল এখানেও ব্যবধান

এখানে চোর-ডাকাত-দস্যু- সিন্ডিকেটের কলতান।

এখানে স্বৈরতন্ত্রের ছেলে মেয়ে নাতী পুতির সমারহ

এখানে গণতন্ত্রের শুন্যতা,অধিকার মলিন-বিরহ!

তোমাকে বলবো বলে

লাল সবুজের পতাকা হাতে বৈষম্যের কথা বলেছি

স্বাধীনতা আমাকে অধিকার দিয়েছে, শত্রু চিনেছি!

তুমি জাগ্রত হও রবির মতন রাত্রির আঁধার কেটে

তুমি শুভ্রতা ছড়াও যুদ্ধে পাওয়া বাংলার পথ ঘাটে।

-------------------------------------------------

 

অগ্নি বিলাস

 কলমেঃ আমিনুল এহছান মোল্লা।

তারিখঃ ২৭-০৭-২০২৪ ইং

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

************************************

থামাও থামাও এই দেশদ্রোহীর অগ্নি বিলাস!

এই ধ্বংস যজ্ঞ রোধ করো বিচারিক এজলাস।

 

লোকালয়ে চলে আসে তবু দ্রোহীরা নিখোঁজ

এর চেয়ে লজ্জা কি আর এই লাল-সবুজ !

মুক্ত পাখির ডানা কি স্বাধীন অসীম আকাশ,

তার মর্ম কি বাঙালি বুঝে আপনার সর্বনাশ !

 

ওরা কারা ? কার সম্পদ পুড়ায়?

আমি কে ? তুমি কে? কি বুলি আউড়ায় ?

এখনো ওই বংশধরেরা আছে,ওই প্রেমেই আছে

তোমার খেয়ে পরে তোমাকেই পুড়ায় ওই ধাছে।

 

থামাও থামাও এই দেশদ্রোহীর অগ্নি বিলাস!

এই ধ্বংস যজ্ঞ রোধ করো বিচারিক এজলাস।

------------------------------------------

 

আমিতো ভুলে যেতে চাই

কবি মোঃ আমিনুল এহছান মোল্লা রাওনাট,কাপাসিয়া,গাজীপুর। *********************************** আমিতো ভুলে যেতে চাই, তোমার অবহেলা ছাড়ে না কিছু মানু...