মঙ্গলবার, ডিসেম্বর ২৪, ২০২৪

হৃদয় হতে হৃদয়ে লিখিতাম


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
তারিখঃ ২৪-১২-২০২৫ ইং
স্থানঃ রাওনাট, কাপাসিয়া, গাজীপুর।
*************************
আজ সহপাঠী ছোট বড় ভাই বোন বন্ধুদের পড়িছে মনে,
সেইসব শিক্ষাগুরুজনের দীপ আলোর উজ্জ্বল শিহরণে।

এখনো হৃদয়ে তরঙ্গ উঠে কলকল প্রেমের কূলে কূলে,
এ প্রাঙ্গণেই তোমাকে দেখেছিলাম রজনীগন্ধার ফুলে।
যদিও তুমি সুবাস দিয়েগেছো দূর হতে দূর সমীরণে,
তবু ছুঁতে চেয়েছি তবু ভালবেসেছি হৃদয়ের আলাপনে।

সেই চিঠিটা বহুদিন ধরে ইনভেলাপে পড়ে আছে একা,
ওগো,জানি না কোন অনুভূতির পরশে আঁখি জলে লেখা!
শুধু এতটুকু জেনেছি!শত ফুলের ভীড়ে তুমি ছিলে গোলাপ,
বহু প্রহর পেরিয়ে গেছে!তবু তুমি প্রেমময় জীবন্ত সংলাপ।

আজো সেইসব স্মৃতির ডালে বসিয়া একাকী প্রহর গুনি,
যদি শেষ না হয়ে শুরু হতো তোমার ফিরে আসা এখনি।
এ পৃথিবীকে বলিতাম, ভালবাসি-অনেক ভালবাসি!
হৃদয় হতে হৃদয়ে লিখিতাম- তুমি আমার জীবন শশী।
------------------------------------------------

শিক্ষার দীপ


কলমেঃ আমিনুল এহছান মোল্লা।
তারিখঃ২০-১২-২০২৪ ইং
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
****************************
আজো যেন শুনি সেইসব সুরের কল্লোল ধ্বনি,
যে সুরে ছিল শাসন সোহাগে ভরা জীবন খানি।

আজো খুঁজি তারে আমি অসীমের ইথারে
আমি তিয়াসী বাসনায় এখনো চেয়ে আছি প্রান্তরে।
যদি আবার ফিরে আসে হৃদয়ের তৃষিত আকাশে,
সেইসব গুরুজনের আদর মিশ্রিত আকুল পিয়াসে।

নিথীথ স্বপনের জোছনায়-
আলোক পথ ছুটে চলেছি শুধু তোমারই ভাবনায়।
তুমি ছিলে মনের পিয়াল তমালে শুভ্র আলোকে,
তোমারই রচিত কবিতা খানি আবৃতি করেছি ভূ-লোকে।

হে বিদ্যার কবি, ফিরে আসি বারে বারে ফিরে আসি কাননে,
যে আলোক ফুলে কবিতা রচিয়া শিক্ষার দীপ দিয়েছো ভুবনে।
----------------------------------------------------

জ্ঞান প্রদীপের উৎস


কলমেঃ আমিনুল এহছান মোল্লা।
তারিখঃ২১-১২-২০২৪ ইং
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
****************************
একাত্তরে আলোক বর্তিকা নিয়ে তুমি জন্মেছিলে এই গ্রামে,
হয়েছিলে রাওনাট আদর্শ উচ্চ বিদ্যা নিকেতন- ধরাধামে।

সেই হতে আজোবদি সভ্যতা চাষাবাদে চির জাগ্রত,
তুমি জুঁই চ্যামিলী শিমুল পলাশে ফুটেছিলে অবিরত।!
যখন বারে বারে নিভে গিয়েছিল মানব সভ্যতার বাতি,
তুমি এসেছিলে, তুমি এসেছিলে জ্ঞানের প্রদীপ হয়ে আঁধার রাতি।

তুমি বলেছিলে,ওরে মানব- ফিরে এসো, ফিরো এসো
এই বিদ্যালয়ে সভ্যতার ফুল ফোটানো হয়, ফিরে এসো!
এখানে কত যে বিপুল জ্ঞানের সমারোহে সঞ্চারিত প্রাণ,
মানব সভ্যতার গান গেয়ে যায় মৃত্যুঞ্জয়ী শিক্ষাগুরুজন।

তাদেরই ছায়া তলে আজো রচে যায় নব নব দীপ মালা,
এখনো জাগ্রত, এখনো সভ্যতার ফুল ফোটে উজালা।
তোমারই ফুলে আমি সজ্জিত! আমি পড়েছিলে মালাখানি,
তুমি জ্ঞান প্রদীপের উৎস! তুমি সভ্যতার ফুল-আমি জানি।
---------------------------------------------------------

আমি এসেছি


কলমেঃ আমিনুল এহছান মোল্লা।
তারিখঃ২১-১২-২০২৪ ইং
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
****************************
অনেক স্মৃতির পাতায় ঘেরা এই স্কুলের অধ্যায়,
এখানে আমি এসেছিলাম কৈশোরের দুরন্ত পনায়।

ঠিক কমন রুমের পাশে অপলক বিষ্ময়ে দেখেছি
বিঁনিসূতার মত একই মালায় ষষ্ঠ শ্রেনীতে বসেছি।
একে অপরের সাথে পরিচিত হতে ব্যাকুল হয়েছি,
কি এক অকৃত্রিম বাঁধনে নব উজ্জীবনে ছুটেছি!

ঠিক যেন একই তরঙ্গে গভীর স্পন্দনে জেনেছি
এই সহপাঠীরা কভূ বিচ্ছেদের নয় -যতটুক বুঝেছি।
অসীম গগনে সূর্য দেখেছি-রাত্রির চাঁদ কভূ দেখেনি
পূর্ণিমার শুব্রতা পেয়েছি সহপাঠীদের অন্তর ধরনী!

প্রথম দিনের প্রথম স্মৃতি আজো ভেসে ওঠে এই প্রাণ,
নব হরষে নব বই হাতে ষষ্ঠ শ্রেনীতে আমি এসেছি
এই বিদ্যা জননী-রাওনাট আদর্শ উচ্চ বিদ্যা নিকেতন।
-----------------------------------------------

আমাদের স্কুল


কলমেঃ আমিনুল এহছান মোল্লা।
তারিখঃ২১-১২-২০২৪ ইং
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
****************************
,আমাদের স্কুল তারে কত ভালোবাসি,
রাওনাট গ্রামের বুকে আলোকের হাসি।

সভ্যতার ফসল ফলে জ্ঞান ভরা গুরুজন
পিতা-মাতার মুখে হাসি- গাই জয় গান।
ক্লাশে ক্লাশে শিক্ষাগুরু আলো দিয়ে যায়,
শিক্ষার্থী শিক্ষা নেয় জননীর ছায়ায়।

জাতি তারে ডেকে নেয় আঁধার বেলা,
কেউ নাহি করে তাই স্কুলটারে হেলা।
--------------------------------------

সযত্নে লালন করিও


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
তারিখঃ ২৩-১২-২০২৫ ইং
স্থানঃ রাওনাট, কাপাসিয়া, গাজীপুর।
*************************
এই নাও জ্ঞাণের মশাল তোমাকে দিলাম,
একটু আদর করে রেখো রাত্রির আঁধারে ধরাধাম।

বুকে রেখো, ভালবাসা দিও, দুর্দিনে যত্ন নিও
আঁধার পথে আলো পাবে তোমার সন্তান-বলে দিও।
এই নাও মুক্তির কবিতা, এই নাও সভ্যতার চিঠি
তোমাকে দিলাম, শুধু তোমাকে দিলাম প্রেম খাঁটি!

এ বড় কষ্টের ধন, এ বড় উজ্জ্বল জীবনের রবি,
এ যেন শীর্ণ্ না হয় ভুল আদরে হে অনাগত কবি!
তোমার হাতে দিয়ে গেলাম
রাওনাট আদর্শ্ উচ্চ বিদ্যা নিকেতনের আলোক সুনাম!

ওকে কষ্ট ‍দিওনা, ওকে সযত্নে লালন করিও এই প্রাণ,
মুক্তির ঠিকানা খুঁজে পাবে তোমার পথহারা সন্তান।
--------------------------------------------

পেছনে তাকালে


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
তারিখঃ ২৩-১২-২০২৫ ইং
স্থানঃ রাওনাট, কাপাসিয়া, গাজীপুর।
*************************
স্মৃতির পটে তাকালে খুঁজে পাই তোমাকে হে নিকেতন,
মনে পড়ে সেই সব স্বপ্নীল দিনগুলোর দুরন্ত আলাপন।

সেই সব সহপাঠীর অফুরান ভালবাসা,হৃদয়ের উত্তাপ,
বলতে যেয়েও হয়নি বলা,তবুও করেছি অব্যক্ত সংলাপ!
তবুও কত যে ব্যাকুল ছুটেছি অধরার পিছু পিছু
অসীম দিগন্তে ছুটেছি এক অনুভূতির খুঁজে- তবু যদি কিছু!

মনে পড়ে, খুব মনে পড়ে বকুল কুড়ানোর কালোরাত,
আশে পাশের বাগান হতে ফুল চুরির রক্ত ঝরা কষাঘাত!
সারারাত জেগে বনে বনে কুড়িয়েছি শিমুল পলাশ ফুল।
আজো মড়ে পড়ে প্রভাত ফেরীর নাঙা পায়ের কল্লোল।

একটি কিশোরী চুপি চুপি মুসকি হেসে দাঁড়াতো পাশে,
হয়তো কিছু বলতে চেয়েছিল রাশি রাশি স্বপ্নের হরষে।
কবে ডাক দিয়ে গেলো, আজো বাজে সেই সুর-সুমধুর!
আর কেউ না শুনুক! এখনো কান পেতে শুনি এ প্রান্তর।

পেছনে তাকালে কেন যেন হারিয়ে যাই প্রেমের সভ্যতা,
তুমি ছিলে বলেই গুরুজন শিখাতো মানব মুক্তির কথা।
-----------------------------------------------

সেই হিতৈষী প্রাণগুলো


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
তারিখঃ ২৩-১২-২০২৫ ইং
স্থানঃ রাওনাট, কাপাসিয়া, গাজীপুর।
*************************
আজো সেই তাল পাতার ঘর হতে সোনালী আলো,
বিদ্যার কিরণ মালা হয়ে উড়ে যায় পথিবীর ধুলো।

সেই হিতৈষী প্রাণগুলো এখনো ডাক দেয় নক্ষত্রপানে,
দিগ হতে দিগন্ত ছেড়ে এক মুক্তির আহবানে।
আলোক ডানায় উড়ে যায় বিশ্ব জুড়ে অজস্র অপার,
দিকে দিকে সভ্যতার বীজ রোপন করে এই বিদ্যাঘর।

তড়িৎ এর মত গতিবেগ! ছুটিতেছে স্থপতির ধারা,
তারা নেই তবু আছে- চির উজ্জীবন- চির মৃত্যুঞ্জয়ী ধরা।
অনেক কষ্টের দামে পাওয়া তুমি- হে বিদ্যা নিকেতন,
কৃষক- শ্রমিক -জনতা -দিন মজুর, শিক্ষানুরাগী কত প্রাণ।

রাওনাট গ্রামে তোমারে গড়িয়াছে, করিয়াছে গড়িয়ান মহিয়ান-

সেইসব মহান স্থপতিদের ভুলি কি করে- এই পৃথিবীর উদ্যান!
------------------------------------------------

তোমার সেই চকিত স্পর্শ্


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
তারিখঃ ২৩-১২-২০২৫ ইং
স্থানঃ রাওনাট, কাপাসিয়া, গাজীপুর।
*************************
হে শিক্ষাগুরু, তুমি প্রয়াত তবু চির রৌদ্র ঝিলমিল,
সোনালী আকাশ, আঁধার নিশীথের তারকা উজ্জ্বল!

অপার ঐশ্বর্যবেশে জেগে উঠ তুমি এই মন মন্দিরে,
তোমাকে আমৃত্যু বদ্ধ করে রেখেছি হৃদয় কারাগারে।
তুমি উদ্বেলিছো কবিতার পন্থিতে গাঢ় শ্রদ্ধার স্বরণে,
অনুভবে অনিবার উঠিছো জ্বলি প্রতিটি গভীর স্পন্দনে।

তুমি প্রয়াত হে শিক্ষাগুরু তবু তুমি অগণন তরঙ্গিত প্রাণ,
তুমি দিয়ে গেছো শাসনের কঠিন শৃঙ্খল জীবনের উত্থান।
তুমি মৃত্যুঞ্জয়ী দিবাকরের আলো এই আঁধারের তল,
তুমি অনন্তের পথে তবু ফিরে আস রেখে যাওয়া ভূ-তল।

হে প্রয়াত শিক্ষাগুরু, তবু তুমি জীবন প্রদীপের দীপ শিখা,
তুমি বসুধার অশ্রু! তুমি ধরণীর মৃত্যুঞ্জয়ী আলোক লিপিকা।

তুমি বিনিদ্র শুভ্র আলোক পুঞ্জে -এই আঁধার বেষ্টিত রাতে-
তোমার সেই চকিত স্পর্শ্ অমর হয়ে থাকবে নশ্বরলোকে।
-------------------------------------------------

পালিয়ে যাবে না


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
তারিখঃ ২৩-১২-২০২৫ ইং
স্থানঃ রাওনাট, কাপাসিয়া, গাজীপুর।
*************************
উত্তাল চিরচেনা সবুজ প্রান্তর!মন মন্দিরে অযূত স্মৃতি,
মহামিলনের আয়োজনে আবার ফিরে আসিল গতি!

এ যেন এক নব যৌবনে সাঙ্গ হলো ঝড়বাদলের জলে
তরঙ্গ উঠিল প্রাণে প্রাণে হিমালয়ের হিমে দলে দলে।
যে প্রাণ ছায়ার মতো মিশেছিল গুরু ছাত্রের অমৃত বন্ধনে
আবার যেন ফিরে আসিল ২০২৫ ইং এর মহা মিলনে।

আজ কত স্মৃতি উঁকি মারে! বন্ধি স্মৃতিগুলো যেন মুক্তি!
বদ্ধ জানালা যেন খুলেগেছে শত হৃদয়ের অনুপম চুক্তি।
ভালবাসার অনুভূতিরা জাগিছে নব পল্লবে নব বসন্তে
সঞ্চিত বিরহ আজকে মুক্তি দিলাম তোমায় সানন্দে।

তুমি নবীণ উষায়- নবালোকে উল্লাসেতে দুলে দুলে,
এই স্মৃতি পালিয়ে যাবে না কভূ বুকের কপাটু খুলে।
---------------------------------------------

রাওনাট ফুটবল টিম

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা তারিখঃ ০৪ - ০৯ - ২০২৫ ইং স্থানঃ রাওনাট , কাপাসিয়া , গাজীপুর ---------------------------------------...