বুধবার, মে ২৮, ২০২৫

বুকের পাটা যদি থাকে

 

বুকের পাটা যদি থাকে

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

তারিখঃ ২৮-০৫-২০২৫ ইং

রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

-------------------------------

 যদি তুমি সৎ হও, দিয়ে দাও, হিসেব দিয়ে দাও

এখনো দেখি তোমার  নিজের স্বচ্ছতা উদ্যাম উধাও !

 

আয়ের উৎস কি! কোথায় কত অর্থ্ আছে সঞ্চয়,

দিয়ে দাও, দিয়ে দাও -নাই শোক, ভাই ভয়!

ক্ষমতার আগে কি? পরে কি ? বলে দাও বলে দাও

সাহস করে বলে দাও,দুর্ণীতিবাজ নেতা তুমি নও!!

 

যদি না পারো, তবে কি বলবো তুমি অসাধু কেউ?

বলো, অর্থ্ বৈভব বাড়ী গাড়ী কিভাবে উঠায় ঢেউ!

যদি তুমি সৎ হও তবে কেন এত হীনমন্যতা ?

বলো, ক্ষমতায় গেলে কি করে আসে এত ঐশ্বর্য্যতা?

 

 বুকের পাটা যদি থাকে জনতাকে বলে দাও- তুমি সৎ!

আয়ের উৎস বলে দাও! বলো, নেতা তুমি মহৎ!

এইতো সেইদিনও তুমি ছিলে হতদরিদ্র এক তরুণ,

বলো, আজ কিভাবে ধন দৌলতের হলো এত উত্থান?

 

জনতা তো বলে তুমিই দেশদ্রোহী,ফ্যাসিষ্ট-স্বৈরাচার,

দুর্ণীতিবাজ- লুটেরাজের -রতি-মহারথি কলঙ্ক জাতির।

যদি বুকের পাটা থাকে- তুমি বলো, তুমি নও তা

স্বচ্ছ হিসেব দিয়ে বলো, তুমি পবিত্র সৎ- মহান নেতা।

---------------------------------------------

 

এক চোখা দৃষ্টি

 

এক চোখা দৃষ্টি

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

তারিখঃ ২৮-০৫-২০২৫ ইং

রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

-------------------------------

এক চোখা দৃষ্টির মহাউৎসব চলিছে নিরবধি,

পুঞ্জ পুঞ্জ রাগ –ক্রোধের রক্ত ফেণা উঠিছে নদী!

 

যে মেঘ দেখে শুধু মেঘ! যে আলো দেখে শুধু আলো,

এক চোখা দৃষ্টির আড়ালে সব কিছু শূন্য শুধু কালো!

ঠিক যেন নিষ্ঠুর স্পন্দন শিহরে রুদ্র কায়াহীন বেগে,

প্রতিহিংসার প্রবাহে সত্যকে গ্রাসিয়াছে বিনিদ্র জেগে।

 

এক চোখা দৃষ্টির তীব্রচ্ছটা বিচ্ছুরিয়া উঠিছে এজলাসে,

ন্যায্যতা ফাঁসি মঞ্চে ঘূর্ণাচক্রে ঘুরে ঘুরে সর্বনাশে!

কি অদ্ভুদ এক চোখা দৃষ্টি! শব্দহীন সিঁধ কাটে ঘরে ঘরে,

প্রহরী নিশ্চুপ! রায় দেয় আপন স্বার্থের অভিসারে।

 

এক চোখা দৃষ্টির প্রলয়ে ন্যায় বিচার হয়েছে ঘরছাড়া,

বিচারক যেন এজলাসে  ফ্যাসিষ্ট তন্ত্রের কবিতা ছড়া!

যে যায়, যে আসে- লাগামহীন দোল দেয় এমনি,

কারে আমি বলিব শুভ্রতা এক চোখা দৃষ্টির চাহনী?

 

মুক্তিরা শ্লোগানে শ্লোগানে যতই করুক ঝোড়ো এলোচুল,

মুক্তি সে অধরা এক চোখা দৃষ্টির অঞ্চলে বকুল-পারুল ।

ষড়ঋতুর থলি হতে মুক্তির ফুল ঝরে গেছে অভিমানে,

এক চোখা দৃষ্টির ডাকে সে আসিবে না ফিরে কোনক্ষণে!!

-------------------------------------------------------

তুমি শুধু একটি ফুল নও

 

তুমি শুধু একটি ফুল নও

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

তারিখঃ ২৬-০৫-২০২৫ ইং

রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

-------------------------------

হে সুন্দরী, এমন অপলক নয়নে তুমি চেয়ো না!

এমন সুধা তুমি দিয়ো না,এমন সুরে গেয়ো না।

 

কি অপরূপা তুমি লাল-সবুজে প্রকৃতির মাঝে,

কৃষ্ণচূড়া ফুল হয়ে ফুটে আছো পতাকার সাজে!

চুপি চুপি ডাকো, কত কিছু বলো,শুধু বলো না,

তুমি আমার বাংলাদেশ! কোটি জনতার কল্পনা।

 

তোমাকে দেখলেই মনে হয় লক্ষ শহীদের রক্ত ফুল,

মনে হয় সম্ব্রম হারা লক্ষ মায়ের ব্যথাতুর অশ্রুজল!

ফাল্গুনের ঝরা পাতায় তুমি এক মৃত্যুঞ্জয়ী আলপনা,

বজ্র তুফানের রাঙা তুলিতে আঁকা একাত্তরের চেতনা।

 

মনে হয় হার না মানা ‍মুক্তি যুদ্ধের রঞ্জিত পাঁপড়ি,

সবুজের বুকে উদিত লাল সূর্যের অপরূপা সুন্দরী!

তুমি তো আমার সেই বিজয় কেতন- হে কৃষ্ণচূড়া!

চৈতালী খড়ায় প্রশান্ত প্রাণের স্পন্দিত শিরা-উপশিরা।

 

হে কৃষ্ণচূড়া,তোমার দপর্ণে দেখি আমি লক্ষ শহীদের চিত্র!

তুমি শুধু একটি ফুল নও, তুমি লাল সবুজের মানচিত্র।

তুমি তো বজ্র কণ্ঠের অমৃত ‍সুধা! মুক্তির অমিয় বাণী-

আমার সোনার বাংলা, আমি তোমায় ভালবাসি ধরণী।

------------------------------------------------

 

মঙ্গলবার, মে ২৭, ২০২৫

জনতাই স্বীকৃতি দিবে

 

জনতাই স্বীকৃতি দিবে

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

তারিখঃ ২৬-০৫-২০২৫ ইং

রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

-------------------------------

আচ্ছা বলো তো! জনতার নেতা কে?

আমি বলি, যে নেতা হকের কথা বলে ভূ-লোকে।

 

যে ন্যায়-নীতিবান, সৎ চরিত্রের অধিকারী-

ইতিহাস বলে তারে নেতৃত্ত্বের যোগ্য নর-নারী।

আচ্ছা বলো তো ! তুমি কি জনতার নেতা ?

আমি বলি, তুমি দেশদ্রোহী, ফ্যাসিষ্ট- স্বৈরতন্ত্রের প্রণেতা!

 

বুকে হাত দিয়ে বলো, তুমি মুক্তি যুদ্ধের রক্তধারা,

বলো, তুমি লাল-সুবজের চেতনাধারী -এ বসুন্ধরা।

তুমি বলো তো ! তুমি কি দুর্ণীতি মুক্ত গণতন্ত্রের পাঞ্জেরী,

জানি পারবে না, তুমিও যে কুচক্রের সারথী- অতন্ত্র প্রহরী।

 

 

বলো, জনতার কেন ভয়! কেন রাষ্ট্রের এতো অবক্ষয় ?

পারবে বলতে ! এত অর্থ্ বৈভবের উৎস কিভাবে হয়?

আচ্ছা বলো তো! ক্ষমতা হারালে পালাতে হয় কেন !

জানি পারবে না, তুমিও যে মুদ্রার এপিঠ-ওপিঠ-হেনতেন।

 

সে সাহস কি আছে ! বলো, তুমি দুণীর্তিবাজ নেতা নও,

বলো,তুমি সত্যবিচারক! বলো, মানবতার আশ্রয় তুমিও ।

বলো, আমার সোনার বাংলা,গাও- চির সাম্যের গান,

দেখো-জনতাই স্বীকৃতি দিবে- তুমিই নেতৃত্ত্বের শ্রেষ্ঠজন !

------------------------------------------------

অদ্ভুদ কিছু হচ্ছে

 

অদ্ভুদ কিছু হচ্ছে

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

তারিখঃ ২৬-০৫-২০২৫ ইং

রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

-------------------------------

অদ্ভুদ কিছু হচ্ছে বৈচিত্রে ঘেরা বঙ্গ জননী!

কেউ মৃত্যুর মুখে, কেউ হাসছে পূর্ণি রজনী!

 

আজ কেউ নগ্ন উৎসবে, কেউ দুঃখেরও ক্রন্দনে,

কারো ফুল ফুটেছে,কেউ ঝরে গেছে ঝড় তুফানে।

অদ্ভুদ কিছু হচ্ছে মায়ের জলে- স্থলে সমুদ্র মন্থিতে

লক্ষ অযূত ক্ষতচিহ্ন জেগে উঠেছে গ্রন্হিতে গ্রন্হিতে !

 

আজ কারো ভাগ্য প্রসন্ন, কারো জীবনের সর্বনাশ!

সত্যের ঢোলে এখন প্রতিশোধের ভয়ঙ্কর উল্লাস।

কুচক্রের অনুকূলে সবকিছু করেছে কোলাহল,

দায় মুক্তির মহরা,জানি না এ কোন ফলাফল!

 

অদ্ভুদ কিছু হচ্ছে ঈদ উৎসবের মত-সবি অন্ধকারে,

জাতি কি রাহু চক্রে আটকে গেছে-বড় ইচ্ছে জানিবার?

সত্যের নামে মিথ্যের নিশানা উড়ছে মুনাফিক প্রাণ,

বাংলায় অদ্ভুদ কিছু হচ্ছে- এ রহস্যে ঘেরা সিংহাসন।

--------------------------------------------------

 

সোমবার, মে ২৬, ২০২৫

ভুল ডাক্তার এনেছি ডেকে

 

ভুল ডাক্তার এনেছি ডেকে

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

তারিখঃ ২৬-০৫-২০২৫ ইং

রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

-------------------------------

ডাক্তার বলেছিল মায়ের বুকে বিষাক্ত ফোড়া,

আমিও বিশ্বাস করে ছুটেছি হসপিটালে তাড়াহুড়া।

 

আমার মাকে বাঁচাতে হবে- এই শেষ কথা,

অপারেশ শুরু হল তবু চিত্তদীর্ণ্ তীব্র ব্যাকুলতা।

মা হাসবে তো! হৃদয় রেখেছি মগ্ন করি-

ডাক্তার এসে বললো সবই ঠিক ছিল, সরি সরি!!

 

ফোড়া সাড়াতে গিয়ে ডেকে এনেছি মরণ ব্যাধি,

ক্যান্সারে ক্যান্সারে আক্রান্ত সাড়া দেহ-নিরবধি!!

মা সুস্থই ছিল, স্বাভাবিকই ছিল এতদিন!

আসলে ফোড়াও ছিল না, অযথাই ভেবেছি নিশিদিন।

 

ভুল ডাক্তার এনেছি ডেকে কষাই খানা হতে,

সে এখন ছুটেছে ফাঁসি মঞ্চে জল্লাদের ভ্রতে!

আমার মাকে সে বাঁচতে দিবে না স্বাধীন কাননে,

আজ মা ক্যান্সারে ক্যান্সারে মৃত্যু শয্যার শয়নে।

 

একটি ফোড়া সারাতে গিয়ে ভুল ডাক্তার এনেছি ডেকে,

মা বাঁচবে তো? ডাক্তার দিয়েছে ক্যান্সারের ছবি এঁকে!

মাগো তোমাকে হারতে দিবো না লাল সবুজের মেলায়,

আমি সেই চেতনার ডাক্তার হবো ভন্ডদের সব তাড়ায়।

------------------------------------------------

 

 

 

স্বার্থের দিকেই

 

স্বার্থের দিকেই

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

তারিখঃ ২৬-০৫-২০২৫ ইং

রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

-------------------------------

স্বার্থের দিকেই যেন দল মত পথ গাইছে শুধু গান,

এখানে নেই কোন পূর্বরাগ, অনুরাগ, মান-অভিমান।

 

কেবল মসনদের অভিসার, প্রেমলীলা-বিরহ-মিলন

দৃঢ় সেতুবন্ধনে চলা- নদ নদীর গভীরে প্রণয় স্বপন!

কে অসাধু, কে নগ্ন শ্রাবণের শর্বরীতে গঙ্গার কূলে,

শুধুই ঈগল চোখে অলক দেখা ক্ষমতার কেন্দ্র মূলে।

 

যদিও হারায় ইজ্জত সম্ভ্রমে তবু এ ক্ষুধা নহে মিটাবার,

রজনী আর দিবসে প্রমত্তে উঠে মেতে অবৈধ কারবার।

মায়ের ছতর খুলে যায় এ গীত উৎসব-মাঝে,

তবু মিটায় তপ্ত প্রেমতৃষা পল্লীর নির্জন বিরাজে।

 

স্বার্থের দিকেই যেন তরুণ বসন্ত জাগে নবীন ফাল্গুনে,

এখানেই  বাজে মীরজাফের সুর বিপুল তানে তানে।

কেউ ধ্রুব, কেউ কালো একই মঞ্চে মধুময় হয়ে উঠে-

লাল-সবুজের আঁচলে ঘেরা মায়ের বুক খুটে খুটে !

 

কি এক আজব নীতি! আদর্শহীন প্রেমাতুর তানে,

স্বার্থের দিকেই গেয়ে যায় নিষ্ঠুর গান ঐক্যতানে।

এতো বৈচিত্র রূপ আর কোন মঞ্চে আছে কি -হে কবি?

এখানে সাপ- বিচ্ছু –পোকা- মাকড়ের নগ্ন প্রেমচ্ছবি!!

-----------------------------------------------

 

 

বকুলের মালা এখন

 

বকুলের মালা এখন

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

তারিখঃ ২৬-০৫-২০২৫ ইং

রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

-------------------------------

সততা বন্দী হয়ে আছে অনিষ্ট তাগুতের গৃহে,

ওই মুক্তির মন্ত্রটা এখন আর নেই সত্যাগ্রহে।

 

লোভ-লালসা ক্রোধের রিপুরা গড়েছে দৃঢ় বন্ধন,

সততার দুর্ভিক্ষে মুক্তিরা কাঁদে করুণক্রন্দন।

এই দুঃখদৈন্যে-ভরা জীবন তুমিই করেছো সাধন,

ক্ষুদ্র স্বার্থে আপন গৃহে শত্রুরে করেছো নিমন্ত্রণ।

 

কালো মেঘে গগণের শুভ্রকে ডেকেছো হিংসে-প্রতিহিংসে,

প্রতিশোধের নেশায় মত্ত হয়েছো ক্ষমতার দ্বন্দে- প্রকাশ্যে।

এখানে সততা নেই! এখানে বহ্নিবাণ বজ্রসম চিতা,

রক্তাক্ত জীবন্ত লাশ!গুজবে -হুজুগে দুর্ভিক্ষে সততা!

 

আজ মাতৃকা হুমকির মুখে,মুক্তির গান ছন্দহীন,

সততা বন্দী হয়ে আছে  অবরুদ্ধ কন্ঠে ভাষাহীন।

লাল-সবুজের আলপনায় এর চেয়ে লজ্জা আর কি ?

সততার দুর্ভিক্ষে! কোন মিথ্যের ছবি যাইতেছে আঁকি!

 

এখনো মায়ের বুকে শুনি মীরজাফরের অশুভ ধ্বনি,

সত্যের দ্বার খুলে দাও মুক্তি যুদ্ধের চেতনারে টানি।

মুক্তি ছুটেছে যু্দ্ধ-বিগ্রহ দ্বন্দ্বে অশুভ কর্মে নিশিদিন-

তাই বকুলের মালা এখন পাগলের গলায় নিন্দ্রাহীন।

---------------------------------------------

 

 

আমরা দুর্জয়

 

আমরা দুর্জয়

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

তারিখঃ ২৬-০৫-২০২৫ ইং

রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

-------------------------------

রক্তে পাওয়া মাগো তোরে বেশি ভালোবাসি,

তাইতো চেয়েছি বেদনাকাতর মুখে শুভ্র হাসি।

 

হে মা, তোর লাল-সবুজের আঁচল বেশি ভালো লাগে,

তারে জড়ায়ে আমি থাকি অন্তর মম বড় সাধ জাগে।

তোর বীর সন্তানের বক্ষ হতে রক্ত রস নিয়ে,

শত্রু  তাড়িয়ে তোরে করেছি স্বাধীন নির্ভয়ে-বিশ্বলয়ে!

 

গেয়েছি আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি,

আজ সেখানে বসত গড়েছে পরাজিত শক্তি -সর্বনাশী!

তুইতো দিয়েছিলি স্নেহ মমতা ভালবাসা সন্তানের দেহে,

কিন্ত তোর বিশ্বাস ঘাতক সন্তানেরা ভিন সুরে গান গাহে।

 

ওরে-তোর কণ্ঠ রোধ করে দিতে চায় দিবস-নিশীথে,

মা ভয় নেই আবার উঠব জেগে মুক্তি যুদ্ধের সংগীতে।

আমরা একাত্তরের উত্তরসূরী বিজয়ের আনন্দ- আবাস,

লক্ষ শহীদের রাঙা কালিতে রচিত কবিতার পূর্বাভাস!

 

আমরা- দুর্জয়!আমরা নই কোন বিষাদের অশ্রুজল,

একাত্তর আমাদের চেতনা!সম্মুখ যুদ্ধের প্রেরণা-মনোবল।

----------------------------------------------

 

 

রবিবার, মে ২৫, ২০২৫

আমি বঙ্গ জননীর সন্তান

 

আমি বঙ্গ জননীর সন্তান

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

তারিখঃ ২৫-০৫-২০২৫ ইং

রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

-------------------------------

আমি বঙ্গ জননীর সন্তান,তুমি কোথাকার?

মুক্তি যুদ্ধের চেতনে আমি স্বাধীন মাতৃকার।

 

অনেক রক্তের পরে নিশানা পেয়েছি সুখদুঃভার,

জাতির ভাগ্য আমরাই গড়িবো করিয়াছি স্থির।

অসীম প্রেমে রাখিয়াছি মা’রে অন্তর ধরাতে,

কোন দেশদ্রোহী শত্রু  পারিবে না ভিনসুর শুনাতে।

 

আমার সোনার বাংলা সর্বসহা জননী মৃন্ময়ী-

ঐতিহ্যে অসীম ঐশ্বর্যরাশি আছে তাহার মৃত্যুঞ্জয়ী!

তবু  কেন থমকে যাস- ওরে সাধু জন -সাধুতা কই ?

অন্ন- বস্ত্র –শিক্ষা- চিকিৎসা –বাসস্থান ন্যায্যতা কই!

 

আমার অধিকারে কেন অশ্রুজল, স্লান শুষ্ক মুখ

স্বাধীনতা পেয়েছি, সু-সন্তান পায়নি মায়ের বুক!

ক্ষমতা লোভী সিন্ডিকেটের রাহুগ্রাসে অসম্পূর্ণ্ সুখ,

আমি স্বাধীন জননীর সন্তান তবু কেন বুক ভরা দুঃখ?

 

এই মাতৃকার একটি পতাকা, একই সুর- একই গান

তবু কেন চৈতন্য ভিন্ন, বৈষম্যের- তুমুল -ঝড় -তুফান !!

যে শিল্পী এঁকেগেছে লাল-সবুজের ঐক্যতান-

তারেই আমি বলি স্বাধীন বাংলার অবিনাশী প্রাণ।

----------------------------------------------

জাগো হে রাওনাট স্কুল(গান)

  জাগো হে রাওনাট স্কুল(গান) কলমেঃ মোঃ আমিুনল এহছান মোল্লা রাওনাট, কাপাসিয়া,গাজীপুর ******************************************** এই য...