রবিবার, জুন ২২, ২০২৫

বড়ই আতঙ্ক

 

বড়ই আতঙ্ক

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

তারিখঃ ২২-৫-২০২৫ ইং

রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

-------------------------------------

বড়ই আতঙ্ক দেখি আমি নব পুস্পের কাননে,

চারিদিকে সাপ বিচ্ছুরা বসত গড়িছে বন্ধনে।

 

শিয়াল কুকুর হায়েনা হিংস্র জন্তু জানোয়ার,

অশান্ত করিয়া তুলিছে লাল-সবুজের প্রান্তর।

সেই শকুনেরা জ্বলিয়া উঠিছে মিথ্যা সোহাগে,

মনের ভান্ডারে এখনো সেই ভাবধন রাগ-অনুরাগে।

 

এখনো ফ্যাসিষ্ট তান্ডবে স্বৈরবীর মবতন্ত্রে জাগে,

এখনো ভয় আতঙ্ক ঘেরি আছে, কত ব্যাথা লাগে।

কিশোর গ্যাং গোন্ডারূপে দিতেছে হুঙ্কার প্রকাশে,

শব্দ নেই কোথাও বাংলার আকাশে-বাতাসে!!

 

প্রতিবাদ করলেই ধেয়ে আসে জেল জুলুম হুলিয়া,

সুশীলের কন্ঠ অবরুদ্ধ হয়ে গেছে মবতন্ত্র দেখিয়া!

মত পথ তন্ত্রে মন্ত্রে আগুনের লেলিহান শিখা জ্বলে,

তুষারের হিমও থেমে গেছে মিথ্যা তন্ত্রের দাবানলে।

 

ন্যায্য অধিকার এখানে কারারুদ্ধ শাসকের জুলুমে,

বড়ই আতঙ্ক দেখি আমি, পরিবেশটা স্তব্দ থমথমে!!

মোহের টানে সত্যটা ঘুমিয়ে আছে স্বার্থের শিয়রে,

জনে জনে বৈরী আর বৈরী যুদ্ধের দামামা অন্তরে।

 

বড়ই আতঙ্ক দেখি আমি স্বাধীন মায়ের চোখে মুখে,

ভয়ঙ্কর সফেদ সফেন সমুদ্রের বুকে ডানা মেলে !!

বিপদের সাইরেন বেজে গেছে যাত্রীরা হুশিয়ার !

সম্মুখে পারাজয় ডাকিছে তোমায়- যুদ্ধের সমর।

------------------------------------------

 

বিখ্যাত লোভ

 

বিখ্যাত লোভ

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

তারিখঃ ২২-৫-২০২৫ ইং

রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

-------------------------------------

লোভ, বিখ্যাত লোভ,ক্ষমতার আসন,

চেয়ার, চেয়ার চায় সমাজের ধূর্ত্ মাস্তান।

 

ক্ষমতা, অযূত ক্ষমতা তার, কে করে বারণ?

যা চায়, দিতে হবে দিয়ে দে নইলে দিবে টান।

সে পদধারী, সে নেতা, সে বজ্র হুঙ্কার,

যা চায়, দিয়ে দে নইলে সব চূড়মার, চূড়মার।

 

ক্ষমতার বসন্ত এখন সে ভোগ করে নিরন্তর,

সে সভাপতি, সে সেক্রেটারী সে উর্ধ্ব শির!

সে বলে যা ,তাই হবে তোরা আবার কে ?

সে সন্ত্রাসী, সে চাঁদাবাজ সে চলে বাঁকে বাঁকে।

 

চেয়ার, চেয়ার চায় নইলে হবে না কোন কিছু,

সে-ই যোগ্য, সে-ই সাহসী ,তোরা সব মাথা নীচু!

নেতার কি লোভ! বিখ্যাত লোভ! তবু সে সাধু,

বিষাক্ত শূল ফুটায় ফুলে ফুলে, চুরি করে মধু!

 

কিসের ভয়ে তোরা আজ করিলি অসাধু গ্রহণ?

বড়ই অশান্ত সমাজ!বুকে বুকে হাহাকার-ক্রন্দন।

লোভ, বিখ্যাত লোভ, চেয়ারই শুধু তার হীরেমণি,

তোরা শুধু চেয়ে দেখ কি দুর্ভাগা স্বাধীন জননী!!

 

ভয়ঙ্কর চাঁদাবাজ,সন্ত্রাসী সমাজে আজ বড় অগ্রণী,

লোভ, বিখ্যাত লোভ গ্রাসিয়াছে তাদের এ ধরণী।

-------------------------------------------

 

 

 

বন্ধুর মাঝেই

 বন্ধুর মাঝেই  

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

তারিখঃ ২২-৫-২০২৫ ইং

রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

-------------------------------------

বন্ধুর মাঝেই আজ মীরজাফরের রক্ত গোপন,

অথচ এ কবিই তাহারে করিয়াছে অমূল্য রতন!

 

আজ সে বড় বেশী শত্রু  দুশমন বন্ধন ছিন্ন করি,

নগ্ন রাগ ক্রোধে তুলিয়াছে প্রতিশোধের তরবারি।

কবির কলমকে ধরিয়াছে চেপে ফ্যাসিষ্টের মতন,

কণ্ঠরোধে ছড়িয়াছে - স্বৈরতন্ত্র -মবতন্ত্রের শাসন।

 

হিংসার তরীতে জাহেলী বন্দরে ছুটিয়াছে বন্ধু,

আসুর দোসররে আনিয়াছে ডাকি রক্তের বিন্দু।

বন্ধুর মাঝেই আজ মীরজাফরের রক্ত আনন্দ সদনে,

দিকে দিকে  শুত্রুতার চাষাবাদ! তবে কি কারণে?

 

ক্ষমতার দম্ভে, অর্থলোভে –হিংসা- প্রতিহিংসায়,

বন্ধু আজ হারিয়াছে সত্যের পথ এই নির্মল বসূধায়।

আজ সে চাঁদাবাজ, সন্ত্রাসী এক যুবক- ঘৃণ্য প্রাণ,

সমাজের শত্রু-  দুশমন –স্বাধীন মাতৃকার অপমান!!

 

বন্ধুর মাঝেই আজ মীরজাফরের রক্ত-কীট -পতঙ্গ,

ধিক ধিক এ ঘৃণ্য প্রাণ! ধিক ধিক হে অসুরের সঙ্গ।

---------------------------------------------

বৃহস্পতিবার, জুন ১৯, ২০২৫

বাহ নেতা ভাই

 

বাহ নেতা ভাই

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

তারিখঃ ১৯-৫-২০২৫ ইং

রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

-------------------------------

বাহ নেতা ভাই! ছুটেছো কোন সন্ত্রাসে ?

নব্য ফ্যাসিবাদে কাতুকুতু কে দিল এসে!

 

কারে হুমকি দমকি দাও রাঙা চোখে চেয়ে?

বাহ নেতা ভাই ! তুমি জনতাকে রাখো ভয়ে!

আজ তুমি বাঁকা চোখে হাস দন্ত মেলে-

এ ক্ষমতা নহে গো ক্ষমতা আসন্ন দিন কালে।

 

বাহ নেতা ভাই! কারে তুমি দোসর বলো হাহা

আজ তুমি  চাঁদাবাজ সন্ত্রাসী দুঃখ লাগে আহা!

বাহ নেতা ভাই! কি নির্লজ্জ খিল খিল হাসি তোমার,

মনে হয় যেন অসুর –দানব- দৈত্য- পশু জানোয়ার।

 

বাহ নেতা ভাই! তুমি আজ লোভী অহংকারী প্রাণ,

কি যে পেয়েছো ক্ষমতা জনতা নাহি গাহে তোমার গান।

----------------------------------------------------

মঙ্গলবার, জুন ১৭, ২০২৫

তুমি শুভ মুক্তি

 

তুমি শুভ মুক্তি

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

তারিখঃ ১৭-৫-২০২৫ ইং

রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

-------------------------------

মানবতার ডাক দিয়ে যাও ধরিত্রীর নির্মল ললাট,

কালো ধবল উঁচু নিচু ভিতর রাঙা সম উচ্ছল প্রকোট!

আদি –অন্ত- সাম্য- ঐক্য -মুক্তির বাণী- চিরন্তন কথা,

তবু কেন সুগভীর মৌনতা, কালো রাত্রির ব্যাকুলতা?

দুঃখীর অশ্রুজল মুছে দাও শুভ্র হাসিতে- হে মানব সকল,

এখনো দূর বহুদূর অগাধ শান্তি- সাম্য –ঐক্য- ধরণী তল।

হয়ো না কভূ সমুদ্রের উত্তাল জল রাশি ক্ষণিকের উম্মাদে,

ভাঁটার টানে এ প্রবল জোয়ার থেমে যাবে বিষন্ন অবসাদে!

একদিন তুমি হবে জল শুন্য খরা নদী ধুঁ ধূঁ বালুচর,

বুকে বুকে জ্বলবে আগুনের লেলিহান শিখা -নিরন্তর।

সেদিন কেউ আসবে না বালুচরে তোমারে-খুঁজিবারে,

হে বিচক্ষণ শক্তির মহারথি, এসো ফিরে,এসো ফিরে,

উচ্ছাসে ফিরে এসো স্তব্ধ দুঃখী প্রাণের বিষণ্ণ ব্যথায়,

তোমার দিকে চেয়ে আছে পৃথিবী -একটু মুক্তির আশায়।

ওরে -সত্য বীর কভূ হয়ো না নত শির কালো অসূর শক্তি-

তুমি কি দৈত্য দানব ঘৃণ্য শয়তান? না না তুমি শুভ মুক্তি!

ফিরে এসো, মানবতার ডাক দাও শুভ দৃষ্টি চাহে-

তোমার আড়ালে যেন পৃথিবী শুধু তোমার গান গাহে।

--------------------------------------------------

 

 

 

মঙ্গলবার, জুন ০৩, ২০২৫

তুমি দেখেও দেখনা

 

তুমি দেখেও দেখনা

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

তারিখঃ ৩-০৬-২০২৫ ইং

রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

-------------------------------

হে কান্ডারী, বিপথে ছুটিয়াছে সন্তান তোমার,

তব তুমি অন্ধ মাতৃকার কোলে- নাহি দেখ আর!

 

কানেও বধির তব তাই বঙ্গ জুড়ি ভয় শঙ্কা হতাশা,

তোমারেও ঘেরিয়াছে অসূর মন্ত্র তন্ত্র লোভ লালসা।

যে বিপ্লবে দেখিয়াছি আশা সঞ্চারের উদিত ঊষা,

সেখানেও বাজিছে অভিনব ফ্যাসিষ্ট তন্ত্রের ভাষা।

 

মুক্তি হারিয়েছে অসীম অম্বরে গোধূলীর সূধা পানে,

ভয় তন্ত্রের ভয়ে জাতি ডুবিতেছে অশ্রুর জল বানে।

বজ্র ধবনিতে গ্রাসিতেছে রক্তে পাওয়া স্বাধীন বঙ্গরে,

হে কান্ডারী, ওরা কারা দুষিত আলিঙ্গনে সর্ব্ অঙ্গ ঘিরে?

 

তুমিই নাকি দিয়েছো আশ্রয় প্রশ্রয় অঞ্চলে তোমার!

ওরা বেষ্টিয়া ধরিয়াছে লাল-সবুজের আঁচল মায়ের।                

সুকোমল সুকৌশলে এ কি সুগম্ভীর আগুনের খেলা!

তুমি দেখেও দেখনা, ছল করি যাইতেছো সরাবেলা,

 

জাতির কোলে বসিয়া সত্যরে পিছু হটিয়া যাও দূরে,

শান্তির গানে অশান্তির সুর ধরিয়া আনন্দপূর্ণ সুরে!!

মীরজাফরের ভূমিকায় রাশি রাশি শুভ্র হাস্যে এ বুকে,

অগ্নিগর্ভে নবীণ শক্তিকে দিয়েছো ছুঁড়ে স্নেহগর্বসুখে।

 

তুমি দেখেও দেখনা, সুকৌশলে দিয়ে যাও প্রণয় চুম্বন!

পথ -ঘাটে নিষিদ্ধ বীর্য্! স্বাধীন মা’রে করিতেছে অপমান।

--------------------------------------------------

 

সোমবার, জুন ০২, ২০২৫

বিপ্লবী এখন

 

বিপ্লবী এখন

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

তারিখঃ ২-০৬-২০২৫ ইং

রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

-------------------------------

বিপ্লবী বলেছিল এবার দূর করা হবে সব বৈষম্য,

এ বিপ্লব কভূ ভাঙবে না স্বাধীনতা- ঐক্য- সাম্য।

 

বিপ্লবী বলেছিল সেনালী সূর্যে আঁকা হবে আকাশ,

আমবশ্যার রাত্রিতে ডাকা হবে পূর্ণিমার শুভ্র কেশ!!

এখনো দিকে দিকে ঘন কুঁয়াশায় আবৃত বিপ্লবের তন্ত্র-মন্ত্র,

বিপ্লবী এখন রচেছে ফ্যাসিবাদ, স্বৈরতন্ত্র- মবতন্ত্র-ভয়তন্ত্র!

 

বিপ্লবী বলেছিল অধিকার দিবে, স্বাধীনতার মর্যাদা দিবে,

কউ এখনো দেখি সেই পুরানো তন্ত্রে- মন্ত্রে, সেই অনুভবে !

দখলবাজে, লুটতরাজে , সিন্ডিকেট বানিজ্যে নগ্ন-মগ্ন

কউ সেই সাধুতার বাণী ! কউ সেই বিপ্লবীর বিপ্লব লগ্ন?

 

বজ্র কণ্ঠে তো বলেছিলে , এখন দেখি বিপ্লবী দেশদ্রোহী প্রাণ,

যেন এসেছে মায়ের চিহ্ন মুছে দিতে রক্ত ঝরা স্বাধীন উদ্যান।

খামছে ধরেছে লাল-সবুজের বিজয় নিশান,লক্ষ শহীদের রক্ত বান,

ইজ্জত হারা মায়ের সন্মান! শহীদ মিনার, স্মৃতি সৌধ, শ্রেষ্ঠ সন্তান।

 

বিপ্লবী বলেছিল নব মুক্তির কথা, নব স্বপ্নের কথা,

এখন দেখি কাব্যে কাব্যে রচে মুনাফিকের কবিতা !

এ জাতি শত্রু  চিনতে করে না ভুল- হে বিপ্লবী- হে নব পদবী,

বিপ্লব যেন না হয় ব্যর্থ্, কভূ যেন না হয় অশ্রুজল -নিরবধি!!

 

বিপ্লবী এখন দখলবাজে, লুটতরাজে , সিন্ডিকেট বানিজ্যে নগ্ন-মগ্ন

ওগো, কউ সেই মুক্তি যুদ্ধের বাণী ! কউ সেই মাতৃ চেতনার লগ্ন?

---------------------------------------------------

 

পুরানো শত্রুর নবধারা

 

পুরানো শত্রুর নবধারা

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

তারিখঃ ২-০৬-২০২৫ ইং

রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

-------------------------------

খুব নিকটেই শত্রুর পদধ্বনি শুনি- বাংলার তীরে তীরে,

ভয়ঙ্কর শব্দ!কম্পিত আকাশ- বাতাস এলোমেলো ঝড়ে!

 

স্বাধীনতার ফুলগুলো ঝরে যাচ্ছে ধূলো-বালি,

রক্ত নদীগুলো স্থবির হয়ে আছে দু’হাত তুলি!

চেতনার দুর্ভিক্ষে মা আজ ক্ষত বিক্ষত ক্লান্ত শরীরে

লাল-সবুজ শাড়ীটাও টানছে,বেদম টানছে অসূরে!

 

সোনালী সূর্যটাকেও অন্ধকার যুগের মতো মনে হয়,

শকুনের লাল চক্ষুগুলো ভয়ঙ্কর হয়ে উঠছে অতিশয়!

হে চেতনা, তোমাকে বড় অচেনা লাগে,অচেনা লাগে,

তুমি কি সত্যিই মায়ের সন্তান? তুমি কি আছো জেগে?

 

তুমিতো মা’কে হত্যা করতে এসেছো- হে যুবকের দল !

তুমিতো সেই পুরানো শত্রুর নবধারা-কালো যাদুর বল।

তুমিতো মীরজাফরের উত্তরসূরী, সে ধাতুতে উজ্জ্বল,

নাই নাই ঠাঁই নাই এ দুষিত রক্তের লাল সবুজের তল।

 

মুখের দিকে তাকালে এখনো ভেসে উঠে সেই মুখ!

সম্ভ্রম হারা মায়ের অশ্রুজল,রক্ত রঝা মায়ের দুঃখ!

তুমিতো মীরজাফরের উত্তরসূরী স্বাধীনতার ক্রন্দন সব,

সেই পুরানো শত্রুর নবধারা, কালো যাদুর উদ্ভব!!

----------------------------------------------

 

 

বুধবার, মে ২৮, ২০২৫

আজ যে ইচ্ছে হলেও

আজ যে ইচ্ছে হলেও

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

তারিখঃ ২৮-০৫-২০২৫ ইং

রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

-------------------------------

শুনেছো, এই পরাজয় তুমিই এনেছো ডেকে বসন্ত রাতে!

এক ভালবাসাকে তুচ্ছ করতে গিয়ে পারলে না ঘুমাতে।

জানি না, কোন অহংকারে নক্ষত্রের আলোকে-

মীছে মীছে অস্বীকার করেছিলে প্রেমকে ভূ-লোকে!

যে প্রেমকে তুচ্ছ করেছিলে, অপমান করেছিলে ঘৃণ্য ভরে

সে প্রেমের জন্যই ছুটেছো গাঁজা খোর নেশা খোরে,

ভালবেসে ঘরও বেঁধেছিলে, কিন্তু সেখাও ছিল ছলনা

এক স্বর্গিয় প্রেমকে হারাতে গিয়ে,আজ তুমি হলে ফেলনা!

শুধু মিথ্যে অহংকারের জন্যই! কানন আজ ফুল শুন্যময়-

অথচ কতইনা ব্যাকুলছিল একটি অবুঝ হৃদয়,

তুমি বুঝেও বুঝতে চাইলে না এ যন্ত্রণা কতটা অগ্নিময়,

শুধুই অহংকারে তুচ্ছ করেছো, বারে বারে অপমান করেছো,

আজ কি পেয়েছো ?

কি ব্যথাতুর অশ্রুজলে বুক ভাসে,রক্ত ঝরে অন্তরে!

সেই ভালবাসার জন্যই আজ তুমি ব্যাকুল নিরন্তরে-

চারিদিকে শুন্যতা শুধু শুন্যতা- তুমি একা, বড় একা

যে প্রেমকে তুচ্ছ করেছো, সে কানন ফাঁকা বড় ফাঁকা!

যদি অহংকার না করতে আজ তুমি হতে প্রেমের রাণী,

ব্যদনার হৃদয়গুলো উঠতো হেসে ফুল শয্যার সাজনি।

তবু বলি, যদি অহংকারী না হতে

হয়তো স্বপ্নের কাননে ফুটতো স্বর্গিয় ফুল শয্যাতে।

আজ যে ইচ্ছে হলেও দিতে পারি না, বলতে পারি না

হৃদয়ের তরঙ্গ থেমেগেছে জীবন সমুদ্রের অন্য সীমানা।

 

----------------------------------------------


এই বিপ্লব কি মুক্তি দিবে ?

 

এই বিপ্লব কি মুক্তি দিবে  ?

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

তারিখঃ ২৮-০৫-২০২৫ ইং

রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

-------------------------------

সেই অধ্যায়টা কালো ছিল বলেই শুভ্রকে ডেকেছি,

রাত্রির আঁধারটা যেন পূর্ণিমা হয় এই কথা বলেছি,

 

তুমিও শপথ করেছিলে সেই কালো অধ্যায়ে জড়াবে না,

বলেছিলে বসন্তে কোকিলের ডাক শুনাবে,শুনালে না

এখন তুমিও রক্তচোষা জোঁক,বিষাক্ত সাপের ফণা তুলে,

তুমিও করেছো কালো যাদু! তুমিও ছড়ালে বিষ ফুলে ফুলে।

 

এখনো তুমি গাও সেই পুরানো শকুনের ঘৃণিত গান,

তুমি স্তব্ধ করতে এসেছো লক্ষ শহীদের আলাপন!

তুমি বলেছিলে সেই আধ্যায়ে ছিল- ফ্যাসিষ্ট, স্বৈরাচার,

বলেছিলে বদলাবে গুম –হত্যা- দুর্ণীতির কৃষ্টিকালচর।

 

কউ, এখন দেখি তুমিও শুভ্র মুখোশের আড়ালে!

একই দৈত্য দানবে সেই দেশদ্রোহীদের আদলে।

বৈষম্যের মঞ্চ তৈরী করেছো লাল- সবুজের প্রান্তর,

এখন তো স্বাধীনতার প্রশ্নে বিস্তর ব্যবধান পরস্পর।

 

কউ বৈষম্য তো দুর হয়নি? সাদা কালো মেঘ আকাশে!

কি ভয়ানক! বিপ্লবীর কথা শুনে ছুটেছি কোন সর্বনাশে!

মবতন্ত্র, ভয়তন্ত্র- বৈষম্যতন্ত্র- স্বৈরতন্ত্র -ফ্যাসিবাদ,

হয়নিতো অবসান নব কবিতায় নব পত্রিকার সংবাদ।

 

তবে কি বিপ্লবী কবি অসুর সুরা করেছে পান?

এখনো শুনি সেই পুরানো শকুনের বেসুর তান।

মঞ্চে মঞ্চে বৈষম্যের কবিতা শুনি বিপ্লবীর স্বরে স্বরে,

এই বিপ্লব কি মুক্তি দিবে – মীরজাফরে ঘেরা জাতিরে ?

---------------------------------------------

 

 

 

মাগো তুমি আলো

কবি মোঃ আমিনুল এহছান মোল্লা। রাওনাট , কাপাসিয়া , গাজীপুর , ------------------------------------ মাগো তুমি আমার অন্ধকার পৃথিবীর ...