বৃহস্পতিবার, মার্চ ১৯, ২০২০

নত শিরে হতে নত


বইছে আবার গুজব হাওয়া বঙ্গ মায়ের প্রাণ,
চৌদিকে তাই উঠছে এখন আজব রঙের চাঁন।

মুখে মুখে চলছে বেজায় মিথ্যে স্রোতের বান;
সে এমন! ও এমন! বুক উচাটন!
ফুটায় বনে টগর চাঁপা বেল চামেলি জুঁই
গিয়ে দেখি গুজব শাখে সত্য্ যেত নুই।

ইন্টারনেটে লিখছে কত আজে বাজে কথা
মঞ্চে মঞ্চে করছে তর্ক্ জ্ঞানী গুনি সেথা
মিথ্যে মিথ্যে মুখের বুলি একে অপর ভর
এই গেল, সেই গেল-নাই তো কিছু আর।

 বঙ্গ শালায় গুজব ফুলের গেলাস ভরা মউ!  
 মিথ্যা স্বরে বাজিয়ে গলা বাংলা মায়ের বউ।
যদি তুমি দেখতে তাই
 লজ্জা পেতে খুবই ভাই ।
নত শিরে হতে নত, ক্ষমা চেতে যাই;
সত্য্ ডানায় উড়তে তুমি মিথ্যে দুরে রই।

বইছে আবার গুজব হাওয়া বঙ্গ মায়ের প্রাণ,
চৌদিকে তাই উঠছে এখন আজব রঙের চাঁন।
----১৮-০৩-২০২০ ইং রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

যে মুক্তি তুমি চাও গো হরষে


হে পৃথিবীর মানুষেরা চলে গেছো গহিন অন্ধকার,
ভুলে গেছো দিয়ে আসা সেইসব অঙ্গিকার!
আজকে তোমাদের অশুভদিন-
বিজয়ের মাঝে পরাজয় নিদ্রাহীন!
মুক্তি খোঁজ মুক্তি হারিয়ে-জাহলী যুগের অন্ধকার!
এই সে এখানেই হারিয়ে গেছে রহমত আল্লাহ’র।

মিথ্যে তোমাদের সত্য্ প্রাণ নিখিলের কোলাহল
তবে কেন আজিকায় ফুটালে ফুল অন্ধকার অঞ্চ্ল?
 নাফমানির রঙে রঙে রাঙালে মুখ,
গজবের ঢেউয়ে ঢেউয়ে ভাঙলে বুক-
সব প্রিয়েরা তোমারে ভুলে ডাকিছে জল্লাদ দল!
হে পৃথিবীর মানুষেরা চলিছো কোন সে আঁধার তল?

ফিরে এসো খেয়া ঘাটে বোঝাই করো না
ওহে মাঝি তরী ছেড়ে যাও আঁধার যেথায় না।
যে মুক্তি তুমি চাও গো হরষে;
আল্লাহ’র করুণায় থাকে গো সে।
আযাব গজব হানিবে না আঘাত নিখিলের বুকে;
প্রভূ তরে নত শিরে হও যদি অনুতাপ সব দুঃখে।
----১৮-০৩-২০২০ ইং রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

নিজেরি কর্ম্ই আনিছে ডাকি

নিজেরি কর্ম্ অভিশাপ হয়ে নিজেরই সাথে  হায়!
জাহেলী পাপের প্রতিচ্ছবি হইয়া জাতিকে শিহরায়।

কি এক ছোবলে কাঁপিয়া উঠিছে  দুর্গ্ম পর্ব্ত!
জাতি থেকে জাতি দিশেহারা হইয়া করিছে আর্তনাদ!

করোনা ভাইরাস ঘুরিয়া ঘুরিয়া শ্বাস প্রশ্বাসে মিশে;
সীমানা হতে সীমানা পেরিয়ে আসিছে বাংলাদেশে।

চৌদিকে তাই আতংক তরনী মানুষে মানুষে ধরি,
এই বুঝি এলো জগৎ পেরিয়া করোনা ভাইরাস উড়ি!

সম্মুখে আঁধার অচেনা পথ প্রসারিয়া কারাগার-
কপিম্পত জাতি ইসফিস কথা বলিতেছে অতঃপর

সকল ধরনী স্তব্দ নিঝুম জ্যান্ত কাফন পরি,
ছুটিছে মানুষ লাশের বেশে হায় হুতাশ করি।

পাপী নাহি খুলে তওবার কপাট প্রভূর দিকে দোলে-
গজবের ঢেউ চৌদিকে ধেয়ে আসিছে দলে দলে ।

জালেমেরা নাহি বুঝে তাহা, অহেতুক মরে কাঁদি   
নিজেরি কর্ম্ই আনিছে ডাকি আযাব গজব বাঁধি।
----১৮-০৩-২০২০ ইং রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।.

আলোয় আলোয় সংঘাত

হে জ্ঞানী, তোমার হুঙ্কারে আমায় পড়বে কি আর মনে?
জ্ঞানের কুটিরে অহংকার ডুকিছো আজ নতুন আয়োজনে!

নিত্য্ মঞ্চে বিত্ত রাজে চিত্ত মনোরঞ্জনে
কুৎসা সে কুৎসা তুমি করিছো গর্জনে
যেথায় তোমায় দেখে মানুষ ছুটিতো আলোর সন্ধানে-
সেথায় দেখি আলোয় আলোয় সংঘাত বাধিছো ময়দানে

আমজনতা হারিয়ে গেলো তোমাদের গীবত শুনে শুনে
মুক্তির প্রদীপ তো জাগে না আর প্রাণে প্রাণে!
হে জ্ঞানী, এত দিন দূরে ছিলে না-এখন সত্যিকারে দুর,
মানুষ বুঝে গেছে আলোর ভিতরে অন্ধকার ভরপুর!!
----১৮-০৩-২০২০ ইং রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।.





           


চাঁদ উঠেছে

মাহে রমজানের চাঁদ উঠেছে দেখরে তোরা ওই,
কইরে আল্লাহ’র মুমিন বান্দা গেলি তোরা কই?
জাগরে তোরা দলে দলে সুবেহ সাদেক ভাই;
ওই ডাকিছে, ওই ডাকিছে- সেহরি খানা লই ।

শয়তান মোহে যাস না ছেড়ে, ফরজ রোজা এই;
কইরে আল্লাহ’র মুমিন বান্দা গেলি তোরা কই?

এখন হতে দিসনা রে ভাই রোজারে আর ফাঁকি;
সেহরি- ইফতার নে রে তোরা আল্লাহ’র ভয় রাখি!
শয়তান রে আর দিস না ঠাঁই- তোর প্রাণে যাই;
চিনবে আল্লাহ, ডাকবে তোরে কাল হাশরে পাই ।

চলরে তোরা. চলরে মুমিন আবার আসবে কবে ?
চল না আজি আল্লাহ’র ভয়ে রোজা রাখি সবে !
তুই যখন গোপন করিস- দেখে রে ভাই রবে!
যেদিন আল্লাহ প্রতিদান দিবে-কেমন মজা হবে?

আয়রে তোরা আল্লাহ’র ভয়ে ওরে মুমিন দল !
আজি হতে রোজা রাখি, চল রে দলে বল ।
আল্লাহ’র ভয়ে ঘুম আসে না- তাইতো তোরে কই-
মাহে রমজানের চাঁদ উঠেছে চল রে রোজা রই ।
----১৭-০৩-২০২০ ইং রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।.








শেষ বিদায়ের অভিযান


করে না বদ্ধ্ দ্বার, রয় চির সরব
ফুরায় না ক্ষমা - দমায় না করুণার তাপ!
তওবায় তওবায় জেগে উঠায় রহমত শিখা!
ক্ষমায় ক্ষমায় শোধে তাঁর দেনা-
ওহে মুমিন! আল্লাহ’র নেই কোন যবনিকা।
নত শির মুমিনের ক্রন্দন-
আল্লাহ-গোলামের বন্ধন!

ওরে শেষ বিদায়ের অভিযান যে অন্ধকার সমাধি!
অনন্ত দিবসের কঠিন বিচারে তুই যে উঠিবে কাঁদি
আল্লাহ’র ক্ষমাই পারে থামাতে ওইদিন  অগ্নি প্লাবন!
ওরে মুমিন! তওবা কর দু’হাত তুলে আরশে
চির ক্ষমা যেন আসে তাঁর কাছ থেকে হরষে!
----১৭-০৩-২০২০ ইং রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।.


বিজয়ের চিরযাত্রী তোরা

অন্তরে নাই আল্লাহ’র ভয় এই পৃথিবীর বাঁকে বাঁকে
মানুষেরা চলেছে শুধু শয়তানের ছবি এঁকে এঁকে ।
বাতিলের ঘোমটার ঘুমটুকু চুমি!
মনে হয় যেন চিরতরে এসেছে ক্ষণিকের ভূমি।

চৌদিকে গর্জে উঠেছে বেঈমান নাফরমানের উগ্রতা
ওরে মুমিন! তবে কেন তোদের মৌণতা?
বিজয়ের চিরযাত্রী তোরা হেরে হেরে আর কত কাল !
কাটাতে হবে আধো আধো যত ব্যাথা!

তোরা কি ভুলে গেছিস ওরে প্রিয়-প্রিয়া?
রণ দূর্গের প্রতিটি স্তরে স্তরে ঈমানী শক্তি তোদের হিয়া!
আল-কোরআন তব গোধূলির সহচর- ভুলে গেছিস তুই?
এ ধরণীর ছলনা তোরে দিবে না কভূ ঠাঁই।

তোর এ বুকে বাজা শুধু বাজা এক আল্লাহ’র গান-
ওইদিন তোর দিকে আসিবে ফিরে তাঁর প্রতিদান ।
জীবনের পালটা উড়া প্রিয় প্রিয়া রাসূলের পথ ধরি
অন্ধকার গণণে জাগিবে তারা শুভ্র্ প্রভা ছাড়ি !

বিজয়ের চিরযাত্রী তোরা হেরে হেরে আর কত কাল !
কাটাতে হবে আধো আধো যত ব্যাথা!

----১৭-০৩-২০২০ ইং রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।.


এতো ভালবাসাছিল যে ঘরে

এতো ভালবাসাছিল যে ঘরে,
করোনা ভাইরাসের ভয়ে সে ঘর গোধূলি-আঁধারে,
মানুষে মানুষে আতঙ্ক উঠেছে ঠেলে
এই বুঝি চটে এলো প্রেম ভালাবাসা সব ভুলে!

এতোদিন যারে রেখেছিল বুকে বুকে দিবা নিশা ভোরে
সে আজ একাকী বিনিদ্র শিয়রে
যে প্রেমে ছুটে যেত স্বামী-স্ত্রী, সন্তান প্রতিবেশী দলে দলে
সে এখন ইয়ানাফসী ইয়ানাফসী কোলাহলে ।

দিকে দিকে উঠেছে জেগে মৃত্যের ভয়-
আজ মনে হয়
হাশরের ময়দান যেন নেমে এসেছে পৃথিবীর বুকে
আপনাকে বাঁচিবার তরে
ইয়ানাফসী ইয়ানাফসী শ্লোগান তুলেছে নিষ্ঠুর নশ্বরে।

মহান আল্লাহ’র সাহায্যে চেয়ে শুধু মুমিনেরা-
আযাব গজব নহে কিছু ভয়ের বলে যায় তারা।
বিপদ আপদে খুলে দেয় প্রাণ গেয়ে যায় তাঁর সুর
কেউ না শুনুক! শুনবেই আল্লাহ
ধের্য্যের কোলে উথালিয়া চায় রহমত মাবুদের ।
               
এতো ভালবাসাছিল যে ঘরে,
করোনা ভাইরাসের ভয়ে সে ঘর গোধূলি-আঁধারে!
 ----১৭-০৩-২০২০ ইং রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।.

             

অনুমান নির্ভ্রর

অনুমান নির্ভ্র কোন কথা আল্লাহ সহে না আর!
এখনো হয়নি ওরে আন্দাজের অবসান।
মুখে মুখে অনুমানের অভাস উঠে ঢের!
ও এমন সে এমন গেয়ে উঠিস গান।
ওরে আল্লাহ’র বান্দা,ওরে ভুলে ভরা ভুল
কিসের মোহে তোরা হইলি এত ব্যাকুল?

তোরা তো আল্লাহ’র সৃজনে প্রথম দল,
তবে কেন অনুমান করিস সময় অসময়?
মিথ্যে মিথ্যে ডেকে আনিস কোলাহল
মানুষে মানুষে সৃষ্টি করিস বিভেদময়
মুমিন তো সবার আগে জাগি উঠে সত্যাটা ধরে
বাতিলেরা বলে কথা অনুমান কিংবা ধরণা করে।

শান্তি সে আসিবে মুমিনের প্রাণে
সত্যের হাওয়ায় ঈমানের তরঙ্গে ভাসি
অনুমানকে রাখবি না প্রাণে তৌহীদের গর্জনে
তুই মুমিন! তুই মুমিন! বাঁজাবি সত্যের বাঁশি।
চলিবে সদা জীবনের শেষে কোরআনের ডাকে
নয় নয় অনুমান নয় সত্য মিথ্যের ফাঁকে।
 ----১৬-০৩-২০২০ ইং রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।.



স্বার্থ্ ত্যাগ করি জাগি উঠ


অভিশপ্ত ভাইরাস ধরণীর পল্লবে পল্লবে দোলা লাগে-
উজ্জ্বল রশ্মিকরে আঁধার নামি আসে গোধূলীর আগে।
পথ ঘাটের ধুলো বালি বিচিত্র রোগের আয়োজনে-
বিস্তর উড়িছে চৌদিকে মানুষ হতে মানুষের প্রাণে।

ঘাতকেরা নিভৃতে বক্ষখানি করিছে স্তব্ধ্ বিটপীর
বিবেকেরা সুপ্ত! হেলায় হেলায় ভাঙ্গিছে বঙ্গ তীর!
তার চেয়েও বেশী ভয়ঙ্কর বাংলায় চেতাহীন প্রাণ
যেথায় লুকে আছে আপনার স্বার্থ্, আপনার গান ।

যদি ফিরে না আনিতে পারে তাহারে
ভঙ্গ  হইবে বঙ্গ ভাইরাসের হুঙ্কারে!
অজ্ঞ চেতনা হইতে শুধু বারে বারে
জাগিবে মহামারি কতারে কাতারে।

ডাকিবে না কভূ বিবেকহীন নেতারে তোমারি সভায়!
ভঙ্গ হইবে তোমারি স্বপ্ন অনুপম বসূধায়।
মল মূত্র, ধূলি কণার কোলাহলে হইবেনা অবসান
রোগ ব্যাধি উদিবে গৃহে গৃহে প্রাণে প্রাণে ওহে জনগন!

রাস্তা ঘাটে ভাইরাস গর্জে উঠিছে শ্লোগানে শ্লোগানে।
যমদূতের  সুরে সুরে মানুষের প্রাণে প্রাণে ।
নিঃশ্বাস নিঃশেষ হোক বিষমুক্ত বায়ূর আয়োজনে
স্বার্থ্ ত্যাগ করি জাগি উঠ সুস্থতার প্রয়োজনে।
----১৬-০৩-২০২০ ইং রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

বাবা দিবসের প্রার্থনা (গান)

  কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা রাওনাট,কাপাসিয়া,গাজীপুর **************************************** তোমাকে নিয়ে কবিতা লিখতে বসলে কলম...