শনিবার, জুন ১৮, ২০২২

তোমার আগমনে

 

         

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

তারিখঃ ১৮-০৬-২০২২ ইং

********************************************

তোমার আগমনে ভেঙ্গেছে অন্ধকার !

এই পৃথিবীর বঞ্চিত জনতা ভয় করে নাকো আর।

মানবিক স্পর্শে মেঘ কেটে যাবে, উজ্জ্বল রোদ্দুর

ছড়িয়ে যাবে দূর-বহুদূর---

 

তোমার আগমনে এইবার নির্ভয় জনতা !

চুর বাটপারের হাত হতে জানি তুমি মুক্তিদাতা

চির সত্যের শিরহণ শ্বাসে শ্বাসে

জনতার প্রাণ উদ্দাম উচ্ছ্বাসে

বিপুল উৎসব তরুপল্লবে শাখে শাখে লাগে

তোমার আগমে নিখিল উঠেছে জেগে।

------------------------------------

 

তুমি জেগে আছো

 


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

**********************************

যে মানবতা অনিবার্য্ ! তাকে দেখেছি এবার।

একই বাক্য একই ধ্বনি মুখে মুখে সবার !

তুমি অন্যদের মত জালেম নেতা নও

তুমি চির সাম্যের পাল উড়াও—

 

তুমি বুঝ জনতার ধ্বনি,জনতার প্রাণ

তুমি গাও লাল সবুজের  প্রিয় গান

আজ নিষ্ঠুর পৃথিবী করে কানাকানি

তুমি নাকি মানবিক কবিতার অমর বাণী!

এ ঝড়ো যুগের মাঝে

তুমি জেগে আছো দিবা –নিশি- সাঁঝে।

------------------------------------

শুক্রবার, জুন ১৭, ২০২২

আলোক কবি


কলমেঃ মোঃ আমিনুল এহছান  মোল্লা

তারিখঃ ১৭-০৬-২০২২ ইং

***********************************************

গুনি তুমি মশাল আলোয় নিশীথ জাগার সাথী!

তোমার তরে দেখছে জাতি শিক্ষার আলোক বাতি।

হয়েছো তুমি সূর্য্ আলোয় রাত্রির ঝিলিমিলি

পূর্ণি ঝলক দিয়েছো ছড়ায় বদ্ধ দুয়ার খুলি।

 

অস্ত-আকাশ হচ্ছে এবার উদয় প্রভাত রবি!

যে ধরাতে পরশ তোমার স্কুল কলেজের কবি।

জাগো জাতি সূর্য্ প্রভাত নাইতো আর বাকী !

আলোক কবি যাচ্ছে এবার শুধু তোমায় ডাকি।

----------------------------------------------

তোমার আলোয়

 

     

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

তারিখঃ ১৭-০৬-২০২২ ইং

***************************************

এক যুদ্ধের দূর্গে দেখেছিলে মুক্তির স্বপন তুমি

দৃঢ় প্রত্যয়ে বুঁনেছিলে আজিকার বিজয় ভূমি!

ছুটেছো তুমি বঞ্চিত জনতার দুঃখ সকল টানি

তাইতো জনতা চায় শুধু তোমার পরশখানি!

 

এখন রুদ্ধ করতে হবে বৈষম্যের বাতায়ন ।

তোমার ডাকে ছুটেছে আজ বঞ্চিত জনগণ

করো  অত্যাচর দুর্ণীতি বিদায়ের আয়োজন।

জাতি জানে হে তুমি নহে তন্দ্রায় ঢুল ঢুল

তোমার আলোয়  জেগে উঠুক নৌকার মাস্তুল।

-----------------------------------------------

তবু তুমি নির্ভয়

 


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

তারিখঃ১৭-০৬-২০২২ ইং

************************************

জানি হে তুমি জনতার শিয়রে জেগে

আপন করে নাও বুকে নিশাস লেগে!

তবু কেন জনতার মুক্তি নেই হে স্বপনচারী!

চারিদিকে দুর্ণীতিবাজ স্বৈরাচার  অত্যাচারী ।

বৈষম্যের অগ্নি বৃক্ষ তরুলতা সারি সারি—

 

জনতা চায় দেখে তোমায় পল্লব-কম্পনে

ওদের বিরুদ্ধে গর্জে উঠো সংসদ ভবনে ।

জানি হে তুমুল রক্ত ক্ষরণে ঝরে অশ্রু জল

তবু তুমি নির্ভ্য়! ঠিক যেন বঙ্গ বন্ধুর মনোবল।

--------------------------------------------

 

তুমি জাগো হে দিপালী


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

তারিখঃ ১৭-০৬-২০২২ ইং

**************************************

তোমার অন্তরে দেখেছি  আমি লাল-সবুজে লেখা

মুক্তি যুদ্ধের বিজয় কেতন-লক্ষ শহীদের রেখা !

 

আজো শুনি সেই বজ্র কণ্ঠের  ধ্বনি !

তারি উত্তরসূরি তুমি- তারি গুনে গুনি –

চলেছো  আজি তারি নৌকা টানি

বঙ্গ বন্ধুর আদর্শ্ মানি---

 

তুমি জাগ্রত পাঞ্জেরী হে রাত্রির আঁধারে

জাতির মুক্তি রাহে নির্ভয় প্রহরে প্রহরে !

তুমি জাগো হে দিপালী উদয়ের আগে-

তুমি চালাও হে তরী- কি যে সাধ জাগে !

--------------------------------------------

বুকে শুধু বাজাও তুমি

 


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

তারিখঃ ১৭-০৬-২০২২ ইং

**********************************

ওরা বলে তব পাক্কা অভিনয় যেন !

অন্তরে নেই কভূ মুখের ভাষায় কেন ?

 

দেশ প্রেমের বাণী শুনি তব অবিশ্বাসী মন হেন।

ক্ষমতার মসনদে গেলে হয় যেনতেন।

 

জানি হে তুমি নও তাহা লোকে করে কানাকানি

অন্তর বাহ্যিক মিল  জনে জনে জানাজানি।

 

বুকে শুধু বাজাও তুমি জনতার বীণাপানি

কাজ কর্মে তুল হে  অমৃতের সুর ধ্বনি।

-------------------------------------

পিতার যোগ্য উত্তরসূরী

 


কলমেঃ আমিনুল এহছান মোল্লা

তারিখঃ১৭-০৬-২০২২ ইং

**********************************

জনতা দেখিয়াছে তোমারে উত্তাল সাগরে

মাস্তুলে তুমি ঝলক পাঞ্জেরী বহু পথ ধরে—

 

কি এক দেশ প্রেম তোমার হৃদয় জুড়ে !

আজো সেই মুক্তির কণ্ঠ বাজে স্বরে স্বরে।

 

তুমি পিতার যোগ্য উত্তরসূরী- নৌকার দল

তোমার আছে সংগামী চেতনা ‍দৃঢ় মনোবল।

 

তুমি উড়াও বুকে লাল সবুজের বিজয় কেতন

গঙ্গা- পদ্মা-মেঘনা- যুমনার  উত্তাল কলোতান।

------------------------------------------------

বৃহস্পতিবার, জুন ১৬, ২০২২

তোমার এই কালজয়ী কবিতা

 


কলমেঃ মোঃ আমিনুল এহছান  মোল্লা

তারিখঃ ১৬-০৬-২০২২ ইং

***********************************************

তুমি লিখেছো অমর কবিতা হে কবি!

চরণে চরণে এঁকেছো বিজয়ের ছবি

বঙ্গ জুড়ে ছড়ালে পুবের অরুণ রবি

তারার ঝলকে ঝলকে জাগালে সবি।

 

তুমি  হৃদয় নিংড়ানো ভালোবাসা-

তুমি দুর্গম গিরি বিজয়ের মহা আয়োজন

দূর্গের মহা প্রলয়! অগ্নি-ঝড়- তুফান!

তুমি বঙ্গ বন্ধুর রক্ত হতে আসি

অমৃত সুরে বাজালে জনতার বাঁশি!

 

তাইতো পদ্মার বুকে  পূর্ণিমার হাসি

ঝলকে ঝলকে স্বপ্নের পদ্মা সেতু

আজ এক দৃ্শ্যমান  বিশ্বের রূপসী !

তোমার এই কালজয়ী কবিতা হে কবি!

ঠিক যেন বঙ্গ বন্ধুর মৃঞ্জজয়ী প্রতিচ্ছবি।

------------------------------------

স্ব-নির্ভরতার প্রতীক

 


কলমেঃ আমিনুল এহছান মোল্লা

তারখিঃ ১৬-০৬-২০২২ ইং

***********************

তুমি শুনিয়েছিলে স্বনির্ভরতার অমর গান

বজ্র কণ্ঠে করেছিলে স্বাবলম্বীর ‍ আহবান!

জাতিকে দেখিয়েছিলে এক উজ্জ্বল- দীপালি

বিদ্রোহীর বিদ্রোকে তুমুল গর্জনে হঠিয়ে

পদ্মার বুকে ফুটিয়েছো স্ব-নির্ভরতার সেফালি।

 

অবাক নয়নে চেয়ে আছে এই ধরাধাম!

তুমি শেখ হাসিনা ভেঙ্গেছো নিখিলের ঘুম

এক বিজয়ের রহস্যে তুমি দৃঢ় মনোবল

স্বপ্ন জাগানিয়া দিকপাল এই বঙ্গ তল।

 

স্ব-নির্ভ্রতার এক কালজয়ী প্রতীক

আমাদের টাকায় আমাদের পদ্মা সেতু!

তুমি হলে জাতির আশা জাগানিয়া রূপকার

বঙ্গ কন্যা জন নেত্রী শেখ হাসিনা-

মুক্তি যুদ্ধে পাওয়া স্বাধীন বাংলার অহংকার।

-------------------------------------

   

   

তোমাকে সংবর্ধনা হে গুণীজন

  কলমেঃ মোহাম্মদ আমিনুল এহছান মোল্লা রাওনাট,কাপাসিয়া,গাজীপুর। ***************************************** তোমাকে সংবর্ধনা হে গুণীজন...