সোমবার, জুন ২২, ২০২০

এ হৃদয় ছিনিয়ে নিয়েছো তুমি


- মোঃ আমিনুল এহছান মোল্লা 
হে প্রিয়া, তুমি জানতে যদি আমার হৃদয়
ক্ষতবিক্ষত কতোখানি,
ব্যাকুল হয়ে উঠতো তোমার দেমাক প্রাণ
আমার যন্ত্রনায় বাজত আপন যন্ত্রনার ধ্বনি।

স্পন্দিত প্রাণের রক্ত কণিকারা জানতো যদি
তবে ব্লাড প্রেসার বেড়ে যেতো কিংবা স্তম্ভিত হতো
আমার যন্ত্রনা কতোখানি- কতোদুর,
রক্ত প্রবাহে প্রবাহে গর্জে উঠত সুপ্ত তরঙ্গেরা
আর অনুভূতিরা আলিঙ্গনে আলিঙ্গনে বলতো
হে প্রিয়, আমি ভালবাসি, শুধু তোমাকেই ভালবাসি৥!

শুভ্র হৃদয় খুলে কখনো ভাবতে যদি-
প্রাণের গভীরে ক্ষত বিক্ষত দাগগুলো-
তবে ফিরে আসতে, তুমি ফিরে আসতে
আমার শিয়রে, আমার ফুল সজ্জার বাসরে-

আমি জানি, তুমি আসবে না, তুমি বুঝবে না- এ যন্ত্রনা
শুধু জানি, আমি জানি- এক অহংকারের আড়ালে-
তুমি আজ বিরহের চাঁদরে ঢাকা।

জেনে রেখো, এ হৃদয় ছিনিয়ে নিয়েছো তুমি
আবার যন্ত্রনাও দিয়েছো অবিরত!
তবু বলি, ভালবাসি ,শুধু তোমাকেই ভালবাসি ।
---------------------------২০-০৬-২০২০ ইং রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
এ হৃদয় ছিনিয়ে নিয়েছো তুমি
- মোঃ আমিনুল এহছান মোল্লা - বিজয়
হে প্রিয়া, তুমি জানতে যদি আমার হৃদয়
ক্ষতবিক্ষত কতোখানি,
ব্যাকুল হয়ে উঠতো তোমার দেমাক প্রাণ
আমার যন্ত্রনায় বাজত আপন যন্ত্রনার ধ্বনি।

স্পন্দিত প্রাণের রক্ত কণিকারা জানতো যদি
তবে ব্লাড প্রেসার বেড়ে যেতো কিংবা স্তম্ভিত হতো
আমার যন্ত্রনা কতোখানি- কতোদুর,
রক্ত প্রবাহে প্রবাহে গর্জে উঠত সুপ্ত তরঙ্গেরা
আর অনুভূতিরা আলিঙ্গনে আলিঙ্গনে বলতো
হে প্রিয়, আমি ভালবাসি, শুধু তোমাকেই ভালবাসি৥!

শুভ্র হৃদয় খুলে কখনো ভাবতে যদি-
প্রাণের গভীরে ক্ষত বিক্ষত দাগগুলো-
তবে ফিরে আসতে, তুমি ফিরে আসতে
আমার শিয়রে, আমার ফুল সজ্জার বাসরে-

আমি জানি, তুমি আসবে না, তুমি বুঝবে না- এ যন্ত্রনা
শুধু জানি, আমি জানি- এক অহংকারের আড়ালে-
তুমি আজ বিরহের চাঁদরে ঢাকা।

জেনে রেখো, এ হৃদয় ছিনিয়ে নিয়েছো তুমি
আবার যন্ত্রনাও দিয়েছো অবিরত!
তবু বলি, ভালবাসি ,শুধু তোমাকেই ভালবাসি ।
---------------------------২০-০৬-২০২০ ইং রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

এই হাতে কবিতা দাও


- মোঃ আমিনুল এহছান মোল্লা 
কবিতার অতন্দ্র প্রেম জেগে আছে অপার মহিমায়-
কবিতায় কবিতায় রেখেছি তোমায় হৃদয়ের আঙ্গিনায়
পূর্ণিমার শুভ্র আলোয় বিনিদ্র নিশিথ!
যতোটুকু চেয়েছি তার চেয়ে বেশী ছুঁয়েছি তোমাকে-
কবিতার উৎসবে ডাক দিয়েছো আমায়, আসবো না কেন?
এই হাতে কবিতা দাও, কবিতার মোহনায় আমি হারাবো-
আমি খুঁজে নিবো প্রিয়জন সাহিত্য পরিষদ।

পরাজায় ! কভূ অবিনশ্বর পরাজয় নয়


- মোঃ আমিনুল এহছান মোল্লা
তুমি এক অদৃশ্য ক্ষেপণাস্র কিংবা মিসাইল
দানবীয় শত্রু বিশ্ব মানবের কাছে
প্রস্তুত হওয়ার আগেই হানা দিয়েছো নিখিলের দূর্গে দূর্গে-
তুমি এক কা-যোদ্ধো-তুমি ভেঙ্গেছো সমর নিয়ম

এ পৃথিবীর রণ রক্ত কেবল দিয়েছে মানুষ সম্মুখ যুদ্ধে
এনেছে বহু বিজয়!
পরাজায় ! কভূ অবিনশ্বর পরাজয় নয়
তুমি একদিন এই মানুষের কাছেই নতশির হবে;
তবু বলি যদি যোদ্ধা হও সম্মুখে এসো-

আজকে অনেক প্রাণকে কেড়ে নিয়েছো নিরব ঘাতকের মতো-
পৃথিবীর মানুষকে মানুষের মতো বাঁচতে দেওনি
ছোবল দিয়েছো কেবল রাতের অন্ধকারে, বুকে চেপে
নির্দ্য় হত্যা করেছো লক্ষ লক্ষ প্রাণ!

ভাই বোন বন্ধু পরিজনকে নিয়েছো মৃত্যেুর মিছিলে
পৃথিবী জুড়ে গভীর থেকে গভীতর নিষ্ঠুর অগ্রাসন করেছো
মানুষ তবুও বাঁচার স্বপ্ন দেখে- মানুষ জিতবেই
পরাজায় ! কভূ অবিনশ্বর পরাজয় নয়--
-------------------------------------------২১-০৬-২০২০ ইং,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

এতো বেশী কল্পনা করতে বলো না


- মোঃ আমিনুল এহছান মোল্লা -
এতো বেশী কল্পনা করতে বলো না, তুমি ঢুকে যাবে
কিছুটা আড়ালে থেকো, কিছুটা দুরত্বে থেকো মঙ্গল হবে

অদৃশ্য স্পন্দনের দু’টি অনুভব
অজান্তেই যদি এক হয়ে যায়!
তাই বলি এতো বেশী কল্পনা করতে বলো না-
তুমি ঠিক ততোখানি নেগেটিভ যতোখানি পজেটিভ আমি -
ভয় তো এখানেই---

তড়িৎ প্রবাহ জ্বলে উঠবে এর বেশী ভাবতে বলো না।
কবি তো ভুলে যাবে কবিতার মৌল উপাদান
দেহের ভেতরে শিরহণ জেগে উঠবে তড়িৎ প্রবাহে প্রবাহে, তখন তুমি নেই
কবিতায় তুমি নেই, তুমি আছো ঠিক ওইখানে--
এতো বেশী কল্পনা করতে বলো না, তুমি ঢুকে যাবে—

তুমি তো কবিতার মৌল উপাদান! তুমি তো এমনিতেই
ঢুকে আছো ঠিক ওইখানে—
যেমনটি দু’জনার চাওয়া ।
এতো বেশী কল্পনা করতে বলো না, তুমি ঢুকে যাবে—
------------------------------------২১-০৬-২০২০ ইং,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

উজ্জ্বল নক্ষত্রের অবসান


- মোঃ আমিনুল এহছান মোল্লা
রাত্রির অন্ধকার আকাশে দেখেছি আমি তোমাকে
কত দেখেছি শুভ্র আলোয় তুমি হাসতে, তুমি জ্বলতে
তোমার পথ পানে অপলক চেয়ে থাকি- যদি একটু আসতে !
গোঢ় অন্ধকার হতে তুমি নিরন্তর উৎসর্গ্ করেছো আপনাকে
এই নিখিলের কল্যাণে-

কি এক ঝড় তুফান তোমাকে ঢেকে দিলো বিয়োগের চাঁদরে!
খুঁজে ফিরি তোমার মুখখানি এই বিস্তৃত আকাশে
এ যেন এক উজ্জ্বল নক্ষত্রের অবসান-

এই প্রাণ আকুল হয়ে ওঠে তোমার শূন্যতায়-
কোন অনন্যোপায় হয়ে তুমি চলে গেলে আমায় ছেড়ে
পৃথিবীর এই মৃত সভ্যতায় কে আলো দিবে এখন?
যে আলোয় পথ চিনে যেতাম সাগরের স্নিগ্ধ কলরবে।

কি এক ব্যাদনা অক্লান্ত আগুন!
পৃথিবীর নিবিড় কালো সভ্যতার ভিতরে
তবু
তোমার আলো রেখা মৃত সভ্যতায় পথ দেখায়-
অন্ধকার থেকে এসে নব সূর্য উদয়ের মতো
তুমি আছো- তবু কত দূরে !

রাত্রির অন্ধকার আকাশে দেখেছি আমি তোমাকে
কত দেখেছি শুভ্র আলোয় তুমি হাসতে, তুমি জ্বলতে
আজ তুমি নেই,!আজ তুমি নেই!
খুঁজে ফিরি তোমার মুখখানি এই বিস্তৃত আকাশে
এ যেন এক উজ্জ্বল নক্ষত্রের অবসান-
-------------------------------------২১-০২-২০২০ ইং রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

রাঙা জলে ভেসে আমি


- মোঃ আমিনুল এহছান মোল্লা 
সেদিন আমার বাবা হেসেছিল
যেদিন মার বুকে আমি এসেছিলাম উতরোল তরঙ্গের ভিড়
বাবার চোখ জেগে জেগে ধীরে ধীরে কালো হল
আকাশে ভেসে ওঠা কালো মেঘের মতো-

তবু থামেনি আমাকে নিয়ে আদর সোহাগের কোলাহল।
বাবার রাঙা জলে ভেসে আমি- আজ এতো দূর!

জীবনের শূন্যতা -হৃদয়ের ব্যথা একাকারে ভেঙ্গে
বুক চেপে সহে গেছে আপনার হাহাকার
আমার নিত্য অভিসারে বিনিদ্র রাত-
অতন্ত্র প্রহরীর মতো অভয় দিয়েছে তপ্ত বালুচর
তবু বুঝিনি অন্তর স্মরলিপি-

তুমি আমার শুভ কামনায় অতুল্য ছায়ার মতো
শিরে্ উপশিরে জাগ্রত আছো- রোজ প্রার্থ্নায়
কান পেতে শুনো তুমি হৃদয়ের গভীর ক্রন্দন-
উদয় করো সোনলী সূর্য্ আমার অন্ধকার গগণ-

তোমার রাঙা জলে ভেসে আমি- আজ এতো দূর!
জীবন পথে তুমিই আলো, সূর্য্ যেথায় উঠে-
জানি আমি শোধাবে না কভূ, এই ঋণ মোটে ।
আল্লাহ তোমার সহায় হউন এপার-ওপার ঘাটে।
-------------------------------২১-০৬-২০২০ ইং,রাওনাট, কাপাসিয়া,গাজীপুর।

একজন আমানত হোসেন খাঁন

- মোঃ আমিনুল এহছান মোল্লা 
অতুল্য উপমা
তুমি সৃষ্টি করো প্রতিদিন!
আমি অপলক দেখি একজন নিরহঙ্কার মানুষ- যার মাঝে নেই ধণী গরীবের কোন ব্যাবধান
খররৌদ্রে তুমি ছুটে চল ক্ষুধার্ত্ মানুষের দ্বারে দ্বারে, তুমি ছুটে চল তুমুল ঘূর্ণি তুফানে
মানুষের নিদান প্রহরে ডানা মেলে দাও উড়ন্ত পাখির মতো
জোয়ারের মতো ফিরে আসো বার বার খরা নদীর বুকে
দুয়ারে দুয়ারে অনেক ক্ষণ ধরে কথা বলো
পৃথিবীর দুঃখকে পাঠিয়ে দাও ভাটার পাদদেশে
তারপর
কাছে
অনেক কাছে
এমন ব্যবহার করো- আমি বিষ্ময়ে দেখি
এক মানবতার জনক যেন অন্ধকার গগণে জ্বলে আছে
পূণিমার মতো-
যে আচার আচরণ একটা আদর্শ্ জবীন প্রবাহের উপমা!
মানবতার দুর্ভিক্ষে;
তুমি বট বৃক্ষের মতো ছায়া হয়ে আছো
নির্লোভ, নিরহঙ্কার, দুর্বার যুদ্ধজয়ী সমর সেনার মতো-
সেবার ভ্রতে
নিখিলের বঞ্চিত মানুষের দ্বারে দ্বারে
দৃঢ় প্রতীজ্ঞ গণ মানুষের নেতা – একজন আমানত হোসেন খাঁন ।
-------------------------------------------২২-০৬-২০২০ ইং,রাওনাট, কাপাসিয়া,গাজীপুর।

শুক্রবার, জুন ১২, ২০২০

এ পৃথিবী ভুলে যাবে তোমাকে


প্রাণের সূর্য্টা ধীরে ধীরে হেলে যাচ্ছে অন্ধকার দিকে;
আপ্রাণ ছুটেছে মানুষ মুক্তির সন্ধানে ক্ষণিক ভূ-লোকে!
কি এক অদৃশ্যেভয় ঘিরে আছে পৃথিবীর প্রাণে প্রাণে;
কে বাঁচবে! কে মরবে! এ হিসেব কষে জনে জনে!

চৌদিকে মৃত্যেুর মিছিলে মিছিলে উত্তাল ধরাধম!
রক্ত রক্তকে ভুলেগেছে, প্রিয় ভুলেগেছে প্রিয়াকে
আমি বাঁচবো, আমিই বাঁচবো প্রথম!

সন্তান চিনেনা পিতা-মাতাকে! পিতা মাতা চিনেনা সন্তানকে
ডাক্তার চিননো রোগী,
আজ সবাই যেন বৈরাগী!
ইমাম চিনে না মুসল্লী, প্রতীবেশী বুঝেনা লাশ!
রাষ্ট্র বুঝে না ধণী দরিদ্রের ব্যবধান,সমাজ বুঝেনা সামাজিক বসবাস
এক অদৃশ্যের ছোবলে পৃথিবী জুড়ে শুধু পরিহাস, শুধু পরিহাস!
মিথ্যের পিছনে ছুটেছে মানুষ-
মানুষেরা বেহুশ! বড় বেশী বেহুশ!

ভুলেগেছে মানুষ, মৃত্যুকে ভুলেগেছে, ভুলেগেছে স্রষ্টাকে-
এ পৃথিবী ক্ষণিকের ! এ পৃথিবী ভুলে যাবে তোমাকে ।
আসুক না পরীক্ষা! স্মরণ করো তোমার আল্লাহকে ।
-----------------------------------------১১-০৬-২০২০ ইং রাওনাট,কাপাসিয়া,গাজীপুর-


বুধবার, জুন ১০, ২০২০

কেভিড-১৯



দিয়েছে ভেঙ্গে রতি মহারতিদের দূর্গের সব দিক!
সে এসেছে, কেড়ে নিতে এসেছে ধরণীর সব সুখ;

পৃথিবী ধুঁকিছে মরণের সঙ্কাতে-ধরার চঞ্চলতা যেন বড় ম্লান;
কেভিড-১৯ পণ করিছে কেড়ে নিতে মানুষের শান্ত প্রাণ!
সাদা-কালো চিনে না সে প্রভাত সন্ধ্যা আপনার গান গেয়ে;
এই দিবা রাতি আকাশ বাতাসে ছুটিছে মৃত্যের পরোয়ানা লয়ে।

কোন কৌশলে সে হারায় না তার মনোবল;
আতঙ্ক ছড়ায়ে ছুটিছে সে মানুষের দেহ কল!

আজ ক্ষুধার্ত্ পৃথিবীর হাজার লক্ষ কোটি জনতার প্রাণ!
দরিদ্র, হত দরিদ্র লক্ষপতি কোটিপতি কেউ নেই পরিত্রাণ
সকলে এতে আতঙ্কিত সমহার,
কেউ যেন নেই ফিরে দিবে বাঁচিবার অধিকার।

অসংখ্য দুঃখ ঘিরে আছে মানবে,নেই তবু অবসাদ
কেভিড-১৯ উল্লাসে করিছে প্রাণঘাতী যত অপরাধ!!
সে দৃশ্যে নাই,তবু আছে বিপুল প্রতাপে-
ছড়াবেই মহামারি মৃত্যু ভয় এই অন্তর দ্বীপে!

আজ থমকে গেছে পৃথিবী, থমকে গেছে বিধি বিধান!
কেভিড-১৯ তবু ছুটিছে ধরণী মানবেরে করে অপমান।

হে মানব, তুমি কি পেরেছো আপনাকে শুধরাতে এই ধূলা- মাটি?
আপনার ভুলে আপনি মরিছো গায়ে গড়িছো করোনা ঘাঁটি!
বিধি ভাঙ্গিয়া উড়িছো তুমি ডানা মেলিয়া
তাইতো কেভিড-১৯ নেচে ওঠে তোমায় ঘেরিয়া।

কেউ ধরাধমে সুখী নয়, মৃত্যু ভয় বড় শক্তিমান!
কেভিড-১৯ এসে গড়ে দিলো অর্থনৈতিক ব্যবধান।..
হে মেহেরবান! হে মেহেরবান!
তোমার সমীপে আর্জি করি পেশ অবনতশিরে এই প্রাণ খুলে
ক্ষমা করো হে, ক্ষমা করো হে, মানবের সীমাহীন অপরাধ ভুলে।

হে মানব, কেন তুমি আজ চিন্তিত বসিয়া?
নব জাগরণে জাগি ওঠ স্বাস্থ্য বিধি মানিয়া।
তোমার সচেতনে কেভিড-১৯ আসন ধসিয়া চলিবে গোরস্থান;
তুমি হাসিবে, আবার হাসিবে এই ধরণী -ওহে পালোয়ান।
-----------------------------------------------০১-০৬-২০২০ ইং রাওনাট কাপাসিয়া, গাজীপুর।

বাবা দিবসের প্রার্থনা (গান)

  কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা রাওনাট,কাপাসিয়া,গাজীপুর **************************************** তোমাকে নিয়ে কবিতা লিখতে বসলে কলম...