শনিবার, আগস্ট ২১, ২০২১

যথাবিধি বন্দি দেশ

কবিতার নামঃ- যথাবিধি বন্দি দেশ

কবির নামঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ  রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

তারিখঃ ২০-০৮-২০২১ ইং

*********************************************

যথাবিধি বন্দি দেশ, দুর্ণিনীতির আসরে,

এই  আমি মরি আপন সন্তানের প্রহারে।

জোড় করে কেড়ে নেয় কতক কুজনে

পাইল যে তিলোত্তমা স্বাধীনতা যুদ্ধ রণে

ওরা যায় ভুলে আপন স্বার্থের তৎপরে

ঘুষখোর চাঁদাবাজ কুশাসন জাতির প্রান্তরে

বীর দর্পে দুণির্নীতি করে যায় কেমনে ?

তবে কি বন্দি বাংলাদেশ ওদের সামনে ?

আজ শুনি জনতার বুকে হাহাকার ধ্বনি

কি স্বৈরতন্ত্রের কবিতা লেখল লেখনী !

জাতির বীর সন্তানদের দেখিনা শহর গ্রামে

চৌদিকে চোরের দলেরা পথে ঘাটে নেমে

প্রধান মন্ত্রির উপহারও খেয়ে ফেলে সানন্দে

হায় লজ্জা! হায় লজ্জা! ওরা কি আনন্দে !

অথচ  এ দেশ লক্ষ শহীদের রক্ত কানন

আর ওরা অবাদে দুর্ণিনীতি করে যায় বর্ষ্ণ!

মঞ্চে মঞ্চে ক্ষমতার গান গায় বজ্র স্বরে

হুঙ্কারে বাংলার মন পূরি কাঁদে নিরন্তরে!

কুশাসন দুর্ণিনীতি অসাধু বাংলার গর্জ্ন !!

লুটে পুটে নিচ্ছে ওরা জনতার ন্যায্য ধন।

যথাবিধি বন্দি দেশ, দুর্ণিনীতির আসরে,

এই  আমি মরি আপন সন্তানের প্রহারে।

--------------------------------------------- 

শুক্রবার, আগস্ট ২০, ২০২১

কি মুধুর বাণী শোনালে

 

কবিতার নামঃ- কি মুধুর বাণী শোনালে

কবির নামঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ  রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

তারিখঃ ২০-০৮-২০২১ ইং

*********************************************

কি মুধুর বাণী শোনালে আমায় তুমি

এ পরাণ যে কেঁপে উঠে দিবা-যামী !

কত স্বর্গীয় খেলায়, কত হৃদয় জলে হে

কতই আনন্দ ছলে যে !

 

হে প্রভূ ধরা দিয়ে দাও না ধরা

এতো কাছে তব কেন এত ত্বরা!

এ কোরআনের বাণী যে আলোয় ভরা

দাও না সাড়া- ওগো প্রভূ দাও না সাড়া।

 

কি মুধুর বাণী শোনালে এমন করে

পরাণ কর স্বর্গীয় ভরা এ মানবে রে

কতই আনন্দ ছলে যে !

পৃথিবীর পলে পলে হে।

 

কত তীব্র প্রেমে তোমার বাণী দিয়েছো যে

আলোকিত করে এ জীবন

আল-কোরআনের পরশে হে

কি মুধুর বাণী শোনালে আমায় তুমি

এ পরাণ যে কেঁপে উঠে দিবা-যামী !

 

হে প্রভূ, করুণার দ্বার খুলে দাও এবার

তোমার চরণ তলে হে

কি মুধুর বাণী শোনালে আমায় নশ্বর জীবন।

কতই আনন্দ ছলে যে ! আল-কোরআন,আল কোরআন।

---------------------------------------------------

কোট টাই পড়া ‍দুষ্ট বাদর

কবিতার নামঃ- কোট টাই পড়া ‍দুষ্ট বাদর

কবির নামঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ  রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

তারিখঃ ২০-০৮-২০২১ ইং

*********************************************

দরিদ্র তোমার ঘুচবে যেদিন-

ফুল হাতে লোক আসবে সেদিন।

হাসবে সেদিন মুক্ত হয়ে

অর্থ্ বৈভেবের গর্ব্ লয়ে ।

 

দরিদ্র এই কুঁটির হতে

জাগবে না আর আঁধার রাতে!

সত্য তুমি পত্রে লেখা

নাইতো তব তোমার রেখা।

 

এই তো হালের জীবন

অর্থ্ ঝড়ে উঠে প্লাবন!

কতো দিন আর এ জীবন ?

ধন বৈভের মান-সন্মান !

 

রাজ্যের সজ্জা লুট করে

কয় দিন আর রাখবে ধরে?

পরিচয় তোমার চোর! চোর!

কোট টাই পড়া ‍দুষ্ট বাদর ।

 

এ পরিচয় তোমার যাক না চুকে

নীতিবান তুমি নামটা থাকুক মুখে।

-------------------------------------- 

প্রেম একা শুধু একা

 

কবিতার নামঃ- প্রেম একা শুধু একা

কবির নামঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ  রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

তারিখঃ ২০-০৮-২০২১ ইং

*********************************************

প্রেম আজ বিক্রি হয়ে গেছে প্রকাশ্যে

হৃদয়ে যা ছিল চিরদিন আজ নেই আভাসে

প্রেমের মূল্য তাই অর্থের শেষ দানে

ঠিক যেন রাত্রির পরী কিংবা বাদশাহর জয়গানে ।

 

প্রাণের আবেদন তব সকাশে

অর্থের দৈন্যে ফোটে না তা প্রকাশে।

হৃদয়ের প্রেম তারে পারে নাই বাঁধতে

অর্থের মূল্যে বিক্রি হয়ে গেছে পল্লীতে।

 

হায় প্রেম ! হায় ভালোবাসা!

অর্থের বিভোরে বুঁনিছে আশা।

কি নিভৃতে চুপে চুপে

প্রেমিকা ছুটেছে নব সাজে-নব রূপে!

 

প্রেমিকের প্রেম কাঁদছে নিরালয়ে-

প্রেমিকা ছুটছে ঐশ্বর্য্যর পিছু নির্ভয়ে

প্রেম নাইকো সে সব কাজে

আছে কিছু রঙ ঢঙ্গ দিবা- সাঁঝে।

 

হৃদয় থেকে হৃদয়ে প্রেম একা শুধু একা !

অর্থের গর্জনে প্রাণ ফাঁকা শুধু ফাঁকা।

-----------------------------------------

আই লাভ ইউ

 

কবিতার নামঃ- আই লাভ ইউ

কবির নামঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ  রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

তারিখঃ ২০-০৮-২০২১ ইং

*********************************************

পুড়ে অঙ্গার হচ্ছি আমি ব্যাদনার অনলে

ওই নির্দ্য় সুহাসীনির অহঙ্কারী বাদলে ।

এমন তুফান উঠেছে হৃদয়ের কল্লোলে

প্রেমের তরী আজ প্রচন্ড ঝড়ের কবলে !

 

সেই কবে বন্দী হয়ে আছি অবুঝ প্রেমে!

যাকে আবিস্কার করেছি জীবনের প্রথমে

ভুল করেছি কিনা জানি না- তব প্রাণে

দুঃখদৈন্য ভরা এক অহঙ্কারীর শিরহণে!

 

তব ভালোবাসি সুমধুর অনুভবে

হৃদয়ের কল্লোলে- এই যবে—

সেই কবে

তুমি এসেছিলে অন্তর প্রান্তরে- নিশিদিন

আজো তুমি সে-ই- আছো প্রতিদিন প্রতিক্ষণ

এই অবুঝ প্রাণ--

 

তোমার অহঙ্কারী অনল শিখা জ্বলছে আজো দেহে

ওগো একবার এসে দেখে যাও ভালবাসার স্নেহে!

থাকুক না যুদ্ধ দ্বন্দ্ব যত  প্রেমের উথরোল কাজে

তব তুমি আছো এ শুন্যতার ভেতর প্রেয়ষীর সাজে।

 

আই লাভ ইউ! আই লাভ ইউ! বজ্রসম স্বাধীন !

শুধু একবার বল তুমি ভালোবাস অহঙ্কারবিহীন।

-------------------------------------------

শুভ কামনা

 

কবিতার নামঃ- শুভ কামনা

কবির নামঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ  রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

তারিখঃ ২০-০৮-২০২১ ইং

*********************************************

যে সুর উঠলে প্রাণে বিস্মৃত হবে প্রিয় জনা;

সে মধুর মন্দ্রে তুমি বাজাও প্রেমের বাজনা ।

 

হৃদয়ের গান গেয়ে যাও নব স্পর্শে নব ছন্দে:

ভেসে যাও দু’জনা প্রেম গঙ্গায় মহা আনন্দে।

রোমাঞ্চের স্পন্দনে জাগাও পুলকিত বাসনা;

পূর্ণ্চন্দ্ররে শুভ্রতা দাও শত আঁধারের যাতনা।

 

আগামীর স্বপ্ন বুঁনো দু’জনার দৃঢ় বন্ধনে

এ পৃথিবী দেখুক চেয়ে অপলক নয়নে

এক অনুপম স্পর্শের হিরণ বরণে—

যে সূর্য্টা উঠবে হেসে র্নিমল নীল গগনে ।

 

যে  প্রেম হৃদয় হতে উড়ে যায় মহা তরঙ্গে

সে ডানা মেলে দাও জীবন সমুদ্রে হরষরঙ্গে।

অসীম পুলকে বিশ্ব-ভুলোকে

এ জীবন হেসে উঠাও সূর্য্ আলোকে।

 

শুভ কামনা! শুভ কামনা! ওগো প্রিয় জনা

সে মধুর মন্দ্রে তুমি বাজাও প্রেমের বাজনা।

দাম্পত্য জীবন চির চঞ্চল-ওগো শ্যামল

সুখ ব্যাদনার জ্যোতি আঁধার -এ অঞ্চল।

-----------------------------------------

প্রেমের ফলাফল

 

কবিতার নামঃ- প্রেমের ফলাফল

কবির নামঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ  রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

তারিখঃ ২০-০৮-২০২১ ইং

*********************************************

সেই স্মৃতিগুলো ভেসে উঠে হাসি ও ক্রন্দনে

কতো দিন গত হল এ জীবন, কঠোর বন্ধনে

তুমি এসে সাড়া দাও গ্রন্থিতে গ্রন্থিতে

তুমি কি তার কিছু বুঝ হৃদয়ের তরঙ্গতে ?

নাকি শুধু দূর হতে করে যাও অব্যক্ত কোলাহল

আজ বড় জানতে ইচ্ছে করে প্রেমের ফলাফল!

জানি আমি সংসারের সমুদ্র মন্থিতে

হয়তো তুমি মূর্ছে গেছো নব সংগীতে

কিন্তু আমি পারিনি আমার সেই তুমিকে

প্রতিদিন প্রতিক্ষণ প্রতিরাতে হৃদয়ের ভূ-লোকে

ভুলে যেতে---

পূর্ণিমার রাত্রির শূভ্র আলোকে

তুমি জেগে থাকো নবলোকে।

তুমি গর্জে উঠো অন্তর ব্যাপী বিপুল উৎসবে

জানি না তোমাকে আবিস্কার করেছি সেই কবে!!

মনে হয় যেন তুমি সবে

গহিন হৃদয়ের পল্লবে।

আদি অন্ত এ প্রাণের উথরোলে

তুমিই- কেবল তুমিই প্রেমের পতাকা উড়ালে।

মিটবে না কি এ আশা-

প্রাণ খুলে দিয়েছি ভালবাসা।

ভালবাসি- শুধু তোমাকেই ভালবাসি-

হে তপ্ত হৃদয়ের শুভ্র শশী!

তুমি শুধু দূর হতে করে যাও অব্যক্ত কোলাহল

আজ বড় জানতে ইচ্ছে করে প্রেমের ফলাফল!

----------------------------------------------

আনন্দ ভ্রমণ

 

কবিতার নামঃ- আনন্দ ভ্রমণ

কবির নামঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ  রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

তারিখঃ ১৯-০৮-২০২১ ইং

*********************************************

নৈস্বর্গীক সমুদ্রের কল্লোল পায়ের কাছে

মুক্তা ছড়ানো জল রাশি তোমার আছে

আনন্দ উথরোলে অভাব কিছু নাই

কক্সবাজার ভ্রমণে পরিপূর্ণ্ তুমি তাই ।

 

আমার বাংলা ধনে মানে উন্নত শির !

বিশ্ব ছুটে আসে কক্সবাজর সমুদ্র তীর

তরঙ্গের বাঁকে বাঁকে

বাংলার ছবি একে একে

 

যা কিছু আনন্দ তোমার আছে-আমারে কিছু দিও

নিজের যত্ন নিও

এ ঐশ্বর্যে তব

আনন্দে ভ্রমণে- প্রতিক্ষণে নব নব।

 

শুভ হউক তোমার সূর্যোদয়

ফিরে এসো সুখীময়

সমুদ্রের পরশমণি তুমি লও চিনে—

ফিরে এসো আপন নীড়ে প্রভূর রহমত গুনে।

------------------------------------------

বৃহস্পতিবার, আগস্ট ১৯, ২০২১

বিজয়-ডঙ্কা রে

 

কবিতার নামঃ- বিজয়-ডঙ্কা রে

কবির নামঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ  রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

তারিখঃ ১৯-০৮-২০২১ ইং

*********************************************

আল-কোরআনের বাণী জাগে প্রলয়বেগে

হৃদয়ের ঝংকারে। 

বাতিল কিংবা তাগুদেরে দাবিয়ে সবার আগে

বিজয়-ডঙ্কা রে।

       

এখন দেখি বন্ধী ধর্ম্ আপন স্বার্থের গন্ডিতে

পৃথিবীর এই ধূম্রজালে সত্যখানা ছেড়ে

ইসলাম খানা খন্ডিতে।

দলে দলে বিভক্ত মুক্তির দীপ শিখা

শাখা-প্রশাখা -নানান পাখা !

 

চর্চার বক্ষ রুদ্ধদ্বার করে

যে যার মতো ব্যাখ্যায় তব

নিজেকে জাহির করে বিশ্ব প্রান্তরে

নব নব অভিনব।

 

হে সত্য প্রাণ! তুই কি হবি বাতিলে লুণ্ঠিত ?

কোথায় ছুটেছিস মিথ্যা অভিনয়ে আপন গ্লানিভরে ?

আর কতো হবি কুণ্ঠিত ?

আল-কোরআনের আলোয় হ আলোকিত ।

 

 ইসলাম যে তোর আলোর মুকুটখানি

ইহ-পর তোরে মুক্তির পথ দেয় আনি।

-----------------------------------------

তোমার শুভ জন্মদিনে

কবিতার নামঃ- তোমার শুভ জন্মদিনে

কবির নামঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ  রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

তারিখঃ ১৯-০৮-২০২১ ইং

*********************************************

তোমার শুভ জন্ম যে বঙ্গ তাজের দীপ্ত প্রান্ত,

বঙ্গ জুড়ে জ্বলে আছো অশান্ত- অক্লান্ত

ঘূর্ণি ঝড় থেকে তুমি বজ্রকে নেও কেড়ে

যুদ্ধের দূর্গে  মুক্তির গান গাও অমৃত সুরে!

 

তুমি যে কি অলো! শত জনমের দিশারী !

তোমার জন্মে পৃথিবী দেখেছে মানবতার ভিখারী

শোষিত বঞ্চিত জনতার গহিন অন্ধকারে

তুমি হও রবির আলোক শিকারি!

 

স্নেহ মায়া মায়ামমতা ভালবাসা বহন করে

অমৃতের স্পর্শ  নিত্য জাগাও জনতার অন্তরে

তোমার আগমেন মুগ্ধ পৃথিবীর মুখখানি

বঙ্গ তাজের রক্তে সেজেছো তুমি নশ্বর ধরণী।

 

যে ত্যাজ দীপ্ত শিখা চৌদিক গিয়েছে ছড়ায়

সে মহিষয়ী নারী তুমি আমাদের কাপাসিয়ায়

তোমার শুভ আগমে বিশ্ব জাগে প্রলয় বেগে

দুঃখীর অন্তর জুড়ে প্রেম আসে ভাবাবেগে---

 

তোমার শুভ জন্মদিনে পৃথিবী নয়ন মেলে

দেখে বঙ্গ তাজের আলোক ছবি!!

পূর্ণিমার মতো জ্বলে আছে ঊর্ধ্ব  গগণে

আমাদের প্রিয় রিমি আপা- চির সাম্যের কবি।

---------------------------------------------


রাওনাট ফুটবল টিম

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা তারিখঃ ০৪ - ০৯ - ২০২৫ ইং স্থানঃ রাওনাট , কাপাসিয়া , গাজীপুর ---------------------------------------...