শনিবার, আগস্ট ২১, ২০২১

আগে মাতৃকার প্রেম

 

কবিতার নামঃ- আগে মাতৃকার প্রেম

কবির নামঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ  রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

তারিখঃ ২১-০৮-২০২১ ইং

*********************************************       

বন্ধুত্ত্বের মাঝে গেয়েও না এমন কোন গান

যে গান শুনলে পরে ভেঙ্গে যায় ঐক্যতান।

মত পথ আদর্শ্ ভিন হতে পারে বন্ধুর প্রাণ

তবু সেখানে রয় বিনম্র শ্রদ্ধাবোধ অফুরান!!

 

যদি তুমি হও দেশপ্রেমিক মহাপ্রাণ

উড়াও যদি মুক্তিযুদ্ধে পাওয়া বিজয় কেতন

আমি হবো তোমার সাথী যুদ্ধের ময়দান

আর যদি হও বিদ্রোহী আমি হবো অগ্নিবান।

মনে হয় তুমি এখনো গাও সেই পুরানো গান

যে গান বিদ্রোহের সুর তুলে শহীদের রক্ত দান ।

 

মনে হয় বন্ধু সেজে তুমি দিয়েছো ফাঁকি-

আমি যেথায় লাল-সবুজের ছবি আঁকি

তুমি সেথায় দেশ প্রেম রাখো বাকি--

কবে আসবে ফিরে মায়ের বুক পূর্ণ্ করে!

সেদিন আবার যাবো বন্ধু বেশে হাত ধরে।

 

বন্ধুত্ত্বের মাঝে গেয়েও না এমন কোন গান

যে গান শুনলে পরে ভেঙ্গে যায় ঐক্যতান।

আগে মাতৃকার প্রেম

তারপর তুমি প্রথম।

---------------------------------------------

পাকিস্তানি গন্ধ

 

কবিতার নামঃ- পাকিস্তানি গন্ধ

কবির নামঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ  রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

তারিখঃ ২১-০৮-২০২১ ইং

*********************************************            

সেই দোসরেরা এখনো বাধায় গন্ডগোল

ওরা কোথা থেকে এসে দুলে মার কোল ?

 

এদেশের খায় দায় পরে অবলিলায়

তবু সেই দোসরের গান গায় হায় !

ক্ষণে ক্ষণে গর্জে উঠে দেখি পাড়া মহল্লায়

কুটক্তি করে জাতির পতাকায়- স্বাধীনতায়

বন্ধুবেশে এসে রাত্রির আঁধার শত্রু সাজে

ছদ্মবেশী বাঙালি রূপে  লাল-সবুজের মাঝে ।

 

ওদের রক্তে এখনো পাকিস্তানি গন্ধ

অট্টহাসি দেখে আজো বুঝি মেটেনি দ্বন্দ।

ওরা মুজিবের কালো কোর্টকে তিরস্কার করে

অস্বীকার করে বজ্র স্বরে

লক্ষ শহীদের রক্ত প্লাবন!

স্বাধীন বাংলার বিজয় কেতন।

 

এ প্রাণ কেঁপে উঠে দেয় নাড়া

ওরা কারা ! ওরা কারা ?

সাবধান ! সাবধান ! ওদের যাবে না ছাড়া।

 সেই দোসরেরা এখনো বাধায় গন্ডগোল

ওরা কোথা থেকে এসে দুলে মার কোল ?

------------------------------------------------------

নেশামুক্ত জীবন চেয়েছি

 

কবিতার নামঃ- নেশামুক্ত জীবন চেয়েছি

কবির নামঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ  রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

তারিখঃ ২১-০৮-২০২১ ইং

*********************************************                        

 হে যুবক!জ্ঞানের মশাল হাতে দিয়েছি

নেশামুক্ত জীবন চেয়েছি, শুধু চেয়েছি

 

ঘটে ঘাটে মাতাল ঘুরবে না আর

নিজেকে ভালবেসে জেগে উঠ আরেকবার

এখনই সময় জীবনকে নব রূপে সাজাবার

সংযত করো যৌবনের সোনালী তরী

তোমার তরে বাংলার মুক্তি আশা করি

দুষ্ট সঙ্গে যেও নাকো আর মরি ।

 

যে প্রাণে বাজে না তারুণ্যের প্রতিধ্বনি

যে যুবক নেশার অন্ধকারে ডুবে থাকে ধরণী

 তার গান কি কানে যায় শোনা ?

শুরু হউক আজ হতে মুক্তির দিনগোনা।

 

চৌদিকে মাদকের মাফিয়ারা নিত্য রাজে

সেই অন্ধকার রাজ্যের মাঝে

আমাদের যুবকেরা মাতাল সম্রাট সাজে !

হে রাজ্যের অধিপতি তুমি কোন কাজে ?

 

ওহে তুমি ফিরে এসো আলোক রশ্মি বেঁধে

জীবনের জয়গানে – জাতির কান্না রোধে।

 হে যুবক!জ্ঞানের মশাল হাতে দিয়েছি

নেশামুক্ত জীবন চেয়েছি, শুধু চেয়েছি---

--------------------------------------

যদি সেই যোগ্যতা থাকে

 

কবিতার নামঃ- যদি সেই যোগ্যতা থাকে

কবির নামঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ  রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

তারিখঃ ২১-০৮-২০২১ ইং

*********************************************

যৌবন তরে উঠল ফুটে প্রেমের শতদল

পাঁপড়িগুলো থরে থরে ছড়ালো রাঙা জল

দিক থেকে দিগন্তরে হৃদয়ের কোলাহল

ভালবাসি, তোমাকে ভালবাসি দৃঢ় মনোবল ।

 

কি এক অনুভবের শিহরণে আছো বসে !

কল্পনায় বাসর আঁক প্রেমিকাকে ভালবেসে

প্রেমিকা নিশ্চুপ প্রেমের শতদল

মুখ ঢাকে তার যৌবনের আঁচল।

ডুব দিয়ে এই প্রেমের সাগরে-

তুমি হারাও পথ নেশার অন্ধকারে।

 

চারিদিকে বিরহের গান বেজে ওঠে

প্রেমের আবেদনে সাড়া নেই মোটে

যদি না পারো প্রেমিকার দায়িত্ব নিতে

তবে কেন প্রেমের মালা যাও দিতে ?

যোগ্য হও আগে প্রেমের ধরাধমে

তুমি হবে বীর পুরুষ প্রেমিকার প্রথমে।

 

প্রেম এক স্বর্গীয় স্পর্শ্ নহে গো অপরাধ

যদি সেই যোগ্যতা থাকে তবে আর্শীবাদ।

-------------------------------------------

রক্ত ঝরা ২১ শে আগষ্ট

 

কবিতার নামঃ- রক্ত ঝরা ২১ শে আগষ্ট

কবির নামঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ  রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

তারিখঃ ২১-০৮-২০২১ ইং

*********************************************

বক্ষ হতে অবতরি বয়ে চলছে বিপ্লবী রক্ত ভেসে

কারা এসে !!

আচমক গ্রেনেড হামলা চালালো জঙ্গী বেশে।

এই রক্ত ঝরালো ২১ শে আগষ্ট স্বাধীন বাংলাদেশে

ওই দেখ বাঙালি  নিথর দেহগুলো পড়ে আছে

আউলা ঝাউলা কেশে- রক্তে ভেসে-

 

বিস্ময়ে বিহ্বল-চিত্ত ভগীরথ ভগ্ন মনোরথ

থমকে গেছে পৃথিবী! থমকে গেছে গণতন্ত্রের পথ!

ঝরে গেছে হাজারো দেশপ্রেমিকের বিপ্লবী প্রাণ

পীছ ঢালা রাজ পথে ছুটেছে রক্ত প্লাবন!

শোকাবহ অশ্রু জলে ভরে গেছে বাংলার নদী

তবু থামেনি নিষ্ঠুর গ্রেনেড হামলা সে অবধি।

 

বিশ্ব দেখেছে এক সাহসী বঙ্গ কন্যা জনতার মাঝে

বঙ্গ বন্ধুর বিপ্লবী রক্ত প্রবাহ ছুটেছে যোদ্ধার সাজে

বিপর্যয় প্রলয়ের কাজে!

ওরা চেয়েছে তার প্রদীপ নিভাতে দিবা-সাঁঝে।

 

রাখে আল্লাহ  -মারে কে ?

গণতন্ত্রের মানস কন্যা শেখ হাসিনা এখনো ভূ-লোকে।

কার স্বার্থে ২১ শে আগষ্টের এই রক্তপাত ?

তবে কি ওদের রক্তে এখনো বিদ্রোহীদের পক্ষপাত ?

পারবে না, পারবে না বাঙালি করবেই বংশ নিপাত।

-----------------------------------------------------

জনতার দরখাস্ত

 

কবিতার নামঃ- জনতার দরখাস্ত

কবির নামঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ  রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

তারিখঃ ২১-০৮-২০২১ ইং

*********************************************

জনতার দরখাস্ত পাঠালাম তোমার দরবারে

হে রাজ্যপতি,তুমি দেখ চুলচেরা বিশ্লেষণ করে

তোমায় ঘিরে কতো অসাধু দুর্ণিনীতি প্রাণ

তোমার সাধুতা ধূলিস্যাৎ করে লুঠিছে ধন

ক্ষমতার চেয়ার পেয়ে এইসব দুষ্ট মণি

বাড়ী গাড়ী অর্থ্ বৈভব করেছে বঙ্গ জননী

সম্মুখে তোমার মাথা নত করে চরণে

যেন কত সত্য সাধু প্রাণ রত্ন গর্ভা রতনে !

অথচ জীবন ভরপুর দুর্ণিনীতির উপকরণে

আর ওরাই তোমার সত্য সাধুতা মরণে!!

তুমি কি জানো না ! তোমার দেওয়া আসনে ?

ওরা কতো টাকা বেতনে ?

তবে কোথা থেকে আসে অর্থ্ বৈভব বাড়ী গাড়ী ?

কি তার বিজয়ের তরবারি !

অতি গর্জে উর্ধ্ব শিরে এই বঙ্গ তলে

হিসাব কি নিয়েছো সম্পদের খাতা খুলে ?

বড় দস্যুর আকড়া তোমারই সততার কোলে

বহুবিধ পন্থায় দুর্ণিনীতি হচ্ছে ক্ষমতার আসনে

না পারি সইতে না পারি বলতে উর্দ্ধগামী জনে!

তাই জনতার দরখাস্ত পাঠালাম তোমার দরবারে

হে রাজ্যপতি,তুমি দেখ চুলচেরা বিশ্লেষণ করে ।

----------------------------------------------

 

 

যথাবিধি বন্দি দেশ

কবিতার নামঃ- যথাবিধি বন্দি দেশ

কবির নামঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ  রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

তারিখঃ ২০-০৮-২০২১ ইং

*********************************************

যথাবিধি বন্দি দেশ, দুর্ণিনীতির আসরে,

এই  আমি মরি আপন সন্তানের প্রহারে।

জোড় করে কেড়ে নেয় কতক কুজনে

পাইল যে তিলোত্তমা স্বাধীনতা যুদ্ধ রণে

ওরা যায় ভুলে আপন স্বার্থের তৎপরে

ঘুষখোর চাঁদাবাজ কুশাসন জাতির প্রান্তরে

বীর দর্পে দুণির্নীতি করে যায় কেমনে ?

তবে কি বন্দি বাংলাদেশ ওদের সামনে ?

আজ শুনি জনতার বুকে হাহাকার ধ্বনি

কি স্বৈরতন্ত্রের কবিতা লেখল লেখনী !

জাতির বীর সন্তানদের দেখিনা শহর গ্রামে

চৌদিকে চোরের দলেরা পথে ঘাটে নেমে

প্রধান মন্ত্রির উপহারও খেয়ে ফেলে সানন্দে

হায় লজ্জা! হায় লজ্জা! ওরা কি আনন্দে !

অথচ  এ দেশ লক্ষ শহীদের রক্ত কানন

আর ওরা অবাদে দুর্ণিনীতি করে যায় বর্ষ্ণ!

মঞ্চে মঞ্চে ক্ষমতার গান গায় বজ্র স্বরে

হুঙ্কারে বাংলার মন পূরি কাঁদে নিরন্তরে!

কুশাসন দুর্ণিনীতি অসাধু বাংলার গর্জ্ন !!

লুটে পুটে নিচ্ছে ওরা জনতার ন্যায্য ধন।

যথাবিধি বন্দি দেশ, দুর্ণিনীতির আসরে,

এই  আমি মরি আপন সন্তানের প্রহারে।

--------------------------------------------- 

শুক্রবার, আগস্ট ২০, ২০২১

কি মুধুর বাণী শোনালে

 

কবিতার নামঃ- কি মুধুর বাণী শোনালে

কবির নামঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ  রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

তারিখঃ ২০-০৮-২০২১ ইং

*********************************************

কি মুধুর বাণী শোনালে আমায় তুমি

এ পরাণ যে কেঁপে উঠে দিবা-যামী !

কত স্বর্গীয় খেলায়, কত হৃদয় জলে হে

কতই আনন্দ ছলে যে !

 

হে প্রভূ ধরা দিয়ে দাও না ধরা

এতো কাছে তব কেন এত ত্বরা!

এ কোরআনের বাণী যে আলোয় ভরা

দাও না সাড়া- ওগো প্রভূ দাও না সাড়া।

 

কি মুধুর বাণী শোনালে এমন করে

পরাণ কর স্বর্গীয় ভরা এ মানবে রে

কতই আনন্দ ছলে যে !

পৃথিবীর পলে পলে হে।

 

কত তীব্র প্রেমে তোমার বাণী দিয়েছো যে

আলোকিত করে এ জীবন

আল-কোরআনের পরশে হে

কি মুধুর বাণী শোনালে আমায় তুমি

এ পরাণ যে কেঁপে উঠে দিবা-যামী !

 

হে প্রভূ, করুণার দ্বার খুলে দাও এবার

তোমার চরণ তলে হে

কি মুধুর বাণী শোনালে আমায় নশ্বর জীবন।

কতই আনন্দ ছলে যে ! আল-কোরআন,আল কোরআন।

---------------------------------------------------

কোট টাই পড়া ‍দুষ্ট বাদর

কবিতার নামঃ- কোট টাই পড়া ‍দুষ্ট বাদর

কবির নামঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ  রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

তারিখঃ ২০-০৮-২০২১ ইং

*********************************************

দরিদ্র তোমার ঘুচবে যেদিন-

ফুল হাতে লোক আসবে সেদিন।

হাসবে সেদিন মুক্ত হয়ে

অর্থ্ বৈভেবের গর্ব্ লয়ে ।

 

দরিদ্র এই কুঁটির হতে

জাগবে না আর আঁধার রাতে!

সত্য তুমি পত্রে লেখা

নাইতো তব তোমার রেখা।

 

এই তো হালের জীবন

অর্থ্ ঝড়ে উঠে প্লাবন!

কতো দিন আর এ জীবন ?

ধন বৈভের মান-সন্মান !

 

রাজ্যের সজ্জা লুট করে

কয় দিন আর রাখবে ধরে?

পরিচয় তোমার চোর! চোর!

কোট টাই পড়া ‍দুষ্ট বাদর ।

 

এ পরিচয় তোমার যাক না চুকে

নীতিবান তুমি নামটা থাকুক মুখে।

-------------------------------------- 

প্রেম একা শুধু একা

 

কবিতার নামঃ- প্রেম একা শুধু একা

কবির নামঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ  রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

তারিখঃ ২০-০৮-২০২১ ইং

*********************************************

প্রেম আজ বিক্রি হয়ে গেছে প্রকাশ্যে

হৃদয়ে যা ছিল চিরদিন আজ নেই আভাসে

প্রেমের মূল্য তাই অর্থের শেষ দানে

ঠিক যেন রাত্রির পরী কিংবা বাদশাহর জয়গানে ।

 

প্রাণের আবেদন তব সকাশে

অর্থের দৈন্যে ফোটে না তা প্রকাশে।

হৃদয়ের প্রেম তারে পারে নাই বাঁধতে

অর্থের মূল্যে বিক্রি হয়ে গেছে পল্লীতে।

 

হায় প্রেম ! হায় ভালোবাসা!

অর্থের বিভোরে বুঁনিছে আশা।

কি নিভৃতে চুপে চুপে

প্রেমিকা ছুটেছে নব সাজে-নব রূপে!

 

প্রেমিকের প্রেম কাঁদছে নিরালয়ে-

প্রেমিকা ছুটছে ঐশ্বর্য্যর পিছু নির্ভয়ে

প্রেম নাইকো সে সব কাজে

আছে কিছু রঙ ঢঙ্গ দিবা- সাঁঝে।

 

হৃদয় থেকে হৃদয়ে প্রেম একা শুধু একা !

অর্থের গর্জনে প্রাণ ফাঁকা শুধু ফাঁকা।

-----------------------------------------

আমিতো ভুলে যেতে চাই

কবি মোঃ আমিনুল এহছান মোল্লা রাওনাট,কাপাসিয়া,গাজীপুর। *********************************** আমিতো ভুলে যেতে চাই, তোমার অবহেলা ছাড়ে না কিছু মানু...