সোমবার, মে ০২, ২০২২

তব ঈদ আসে

 


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ  রাওনাট, কাপাসিয়া,,গাজীপুর।

তারিখঃ ২-০৫-০৪-২০২২ ই

ঈদের খুশীতে ভ্রমিয়াছি দূর সিন্ধুপারে

শেকড়ের টানে  ছুটিয়াছি শৈশব দ্বারে!

আনন্দ সব জাগিয়াছে স্বর্গ্ করি ভেদ

কষ্টরোধ করি যেন মিটিয়েছি সাধ।

 

ঈদের খুশীতে যেখানে উৎসবে ধরা

সেখানে তব কিছু ব্যাদনার বস্ত্রপরা।

উঁচু নীচু ব্যবধানে বয়ে যায় রাত্রি-দিন

অশ্রু ঝরে গৃহকোণে অন্নহীন -কত দ্বীন।

 

প্রেমশুন্য সংগীতবিহিীন কত ঈদ আসে

সাম্যের দ্বার খুলে কেহ নাই অসীম হরষে!

তব ঈদ আসে খূশীর আমেজে অনিমেষ

মুসল্লিম উম্মা জাগে নিদ্রাতন্দ্রাহত পরিশেষ।

 

তব ঈদ আসে উৎসবের মন্ত্র পাঠ করি,

ঈদের খুশীতে ভ্রমিয়াছি চিত্ত অগ্রসরি ।

শেকড় হতে ফিরে এসো আপনের তটে

নব উদ্দামে গর্জে উঠে হে পর্বতসংকটে।

 

ঈদের খুশীতে ছড়িয়ে দাও সাম্যের জাল

প্রাণে জ্বলিতেছে আগুন, পুড়িতেছে দল

তব ঈদ আসে উথরোল তরঙ্গে  উম্মাতে

দিন যায় রাত্রি আসে বৈষম্যের কষাঘাতে।

-----------------------------------------

অন্তর অন্তরে বিক্ষোভ

 

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ  রাওনাট, কাপাসিয়া,,গাজীপুর।

তারিখঃ ২-০৫-০৪-২০২২ ই

********************

অন্তরে অন্তরে সদা চলিতেছে অধ্যায়ন;

হিংসে বিদ্বেষ হানাহানি করিতেছে ভ্রমণ ।

ভালোবাসার প্রাণ নাহি আর মানুষের সনে

আপনার মোহে বেষ্টিত প্রাণ জগৎ পানে।


কুটিল হতে কুটিল জালে সুদুর্গম পরশ!

হৃদয় শুন্য প্রেম শুন্য অন্তর অশেষ।

চৌদিকে জ্বলন্ত বালুকারাশি রৌদ্রালোকে

তবু প্রাণ চায় পুলক ভূমি এই ভূ-লোকে ।


অন্তর হতে অন্তরে বিক্ষোভ জগৎ জুড়ে;

কোথাও তাল লয় নেই  প্রেমের অমৃত সুরে

দিগন্তবিস্তৃত যেন উষ্ণশ্বাস অগ্নিময়,

তপ্তদেহ,শুষ্ককণ্ঠ, সঙ্গহীন, নিঃশব্দ, নির্দয়।


একটু ভালোবাসার জন্যে বসি আছি বাতায়নে

অন্তরে অন্তরে বিক্ষোভ,প্রতিবাদ জনে জনে

কোন মীমাংসা নেই, চারিদিকে বিক্ষোভের গলা

তবু প্রেম নিশ্চুপ! নিস্তব্ধ নিরালা---


সাম্যের ডাক দিয়েছি তবু আকাশ মেঘগণ

আপনার মোহে ব্যস্ত পৃথিবী যে যার মতন!

অন্তর হতে অন্তরে বিক্ষোভ চলিছে অবিরাম!

তবু মীমাংসা নেই, প্রেম নেই নশ্বর ধরাধম।

-------------------------------------------


রবিবার, মে ০১, ২০২২

ঈদের আনন্দ ভেলায়

 


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ  রাওনাট, কাপাসিয়া,,গাজীপুর।

তারিখঃ ১-০৫-০৪-২০২২ ই

চল হে যাত্রা করি ঈদের আনন্দ ভেলায়

সাম্যের ছন্দে মধুবিন্দুভারে মুসলিম উম্মায়

পরিব্যাপ্ত করিয়া এই প্রাণ মহাসিন্ধুনীর

চল হে ঈদের নামাজে উঁচু নীচু শির।

 

ঈদের কল্লোলগীতে উল্লসিত রঙ্গে

মুসলিম উম্মা জগো হে খুশীর তরঙ্গে।

দিক-দিগন্তরে ফুটাও হে পুস্প বিজয়

সাজ হে সাম্যের রঙে প্রেমের হৃদয়।

 

খুলে দাও বদ্ধ দ্বার মানবতার চেতনে

মানুষ মানুষের জন্যে নশ্বর ভুবনে

উৎসবসম উঠাও প্লাবন জগতের চারিধার

বহুকাল ধরে ঈদ আসিছে ঐক্য জানিবার।

 

ঈদের আনন্দ পরিপূর্ণ্ করি চল হে

নাহি ভাবি ধনী গরীব উৎসব প্রবাহে!

ঈদের শুভেচ্ছা তোমায় অমৃত সমাহারে

সংকীর্ণ্তা ভুলে যাও এই আনন্দ সম্ভারে।

 

কারো অশ্রু যেন নাহি ঝরে গৃহকোণে

দেশ দেশান্তরে ভেসে যাও খূশীর প্লাবনে।

চল হে যাত্রা করি ঈদের আনন্দ ভেলায়

সাম্যের ছন্দে মধুবিন্দুভারে মুসলিম উম্মায় ।

--------------------------------------------

আপনারে বাঁচিয়ে রাখো হে

 


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ  রাওনাট, কাপাসিয়া,,গাজীপুর।

তারিখঃ ১-০৫-০৪-২০২২ ই

আপনারে বাঁচিয়ে রাখো হে বসুন্ধরে

ধরনীর সন্তান তব অনন্ত অবিনশ্বরে।

তুমি চিরন্তন হলে উদিবে রবি শশী ওই

জাগিবে পৃথিবীর আলো সবেরে লই।

 

দিগ্বিদিকে আপনারে দিও হে বিস্তারিয়া

একটি ভা্ল কাজে লিখিও নাম হিল্লোলিয়া

ভেঙ্গে ফেলো হে সংকীর্ণ্ প্রাচীর মর্মরিয়া,

উজার করে দিও হে  প্রাণ ভালোবাসিয়া।

 

এই পৃথিবী চায় হে আলোকে পুলকে

তুমি প্রবাহিয়া চলো নশ্বর ভূলোকে

জন্ম হতে মৃত্যুবদি আপনার কর্মগুনে

তুমি ফুটে থাকো ফুলে ফলে তৃণ প্রাণে।

 

একটি ভা্ল কাজে নিগূঢ় জীবনরসে

হয়তো রবে চির প্রবাহিয়া তরঙ্গ উল্লাসে

বন্ধু,আপনারে বাঁচিয়ে রাখো হে বসুন্ধরে

হৃদয়ের উথরোলে নশ্বর- অবিনশ্বরে।

---------------------------------------

 

হরিলুটের দেশ


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ  রাওনাট, কাপাসিয়া,,গাজীপুর।

তারিখঃ ১-০৫-০৪-২০২২ ই

***********************

একি হরিলুটের দেশ! প্রখর তপ্ত খরা

চৌদিকে জীর্ণ্ জরা ভঙ্গুর সিদ্ধ ধারা ।

এ কি স্বপ্নের দেশ! বহি দুর্ণিনীতির বোঝা

ক্ষমতার প্রবঞ্চনায় নাহি হয় তার সাজা।


রাজ্যে বৈষম্যের বোঝা,নাহি ভাবি মনে

শোষনের সুচতুর ‍দৃষ্টি ক্ষমতার নয়নে।

জুলুমের কুটিল বুদ্ধি শাণিত প্রখরা

বঙ্গ ঘিরে চলিছে তাহাদের মহরা।

তবু স্বাধীন ভাবি রাত্রিদিন বসি গৃহকোণে

শুধু দেখিনা মুক্তির আলোটা অসীম গগণে।

মিথ্যে বলে ছুটিয়াছে তাহারা বিশ্ববসুন্ধরা

আর সরল মানুষের কাছে বিজয় অধরা,

শুধু অধরা—


যুগযুগান্তর ধ'রে নিস্পেশিত জগতের শান্ত প্রাণী

তবু গর্জে উঠে কখনো সংঘবদ্ধ বজ্র ধ্বনি !

তুমি নির্ভয়ে নেও হে নির্ম্ল নিশ্বাস 

তুমি দৃপ্ত বিজয় নিশান এ মোর বিশ্বাস।


এদেশ হবে না কভূ হরিলুটের দেশ!

হে সৈনিক যুদ্ধের দূর্গে করো যদি প্রবেশ!

তুমিই তার প্রথম বিনাশ কিংবা সর্নাকরশ!

তুমি জাতির জাগ্রত প্রহরী অনিমেষ।




বৃহস্পতিবার, এপ্রিল ২১, ২০২২

তুমি এসেছো হে খুশীর ঈদ


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ  রাওনাট, কাপাসিয়া,,গাজীপুর।

তারিখঃ ২১-০৪-২০২২ ইং

***********************

হোক আনন্দ মেলা, এ মেলায় যোগ দিতে হবে;

তুমি কোন বিরহে মৌন হয়ে একা বসে রবে ?

উৎসব কল্লোলে নেচে উঠো নিখিলের সনে

ঈদুল ফিতরের উচ্ছাসে শুভ্রতার কোণে।


রেখো মনে আনন্দ প্রবাহ তুমি এ নশ্বর ভবে

যুদ্ধ বিগ্রহ নহে গো ব্যাথিত প্রাণ এ উৎসবে!

তুমি তার অন্তরের আলো উজ্জ্বল কিরণে

এ পৃথিবী জেনে গেছে তা সাম্যের মহা বরণে।


অনন্ত কালের কোলে,মানবতার প্রাঙ্গণে-

তুমি এসেছো হে খুশীর ঈদ উৎসব আয়োজনে!

কে ধণী! কে গরীব ! সবই তার অজানা!

ছুটেছে মানুষ শিকড়ের সন্ধানে কতই না!


এ উৎসবে প্রেমের  পতাকা দিয়েছে তুলি!

তুমি বিধাতার শ্রেষ্ঠ উপহার এ পৃথিবীর ধূলি।

হোক  উৎসব! এ উৎসবের কোথায় তুলনা ?

ক্ষণিকে হলেও এ প্রাণ ভুলে বিরহের যাতনা।


তুমি এসেছো হে খুশীর ঈদ প্রাণে প্রাণে দোলে;

তবু কেন মানুষ বৈষম্যের অগ্রাসন অনলে ?

চিরকাল আবদ্ধ-দুঃখ যেথা ছিল সেথা রহিল!

শুধু ওরা লাগামহীন চলিল—আপন ঝুঁলি ভরিল।

-------------------------------------------


বুধবার, এপ্রিল ১৩, ২০২২

ক্ষণিকের সুধা-সুর

 

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ  রাওনাট, কাপাসিয়া,,গাজীপুর।

তারিখঃ ১৪-০৪-২০২২ ইং

***********************

ওরে প্রাণ মৃত্যু তোরে দিবে হানা,

সেতো শুনবে না ওদিন তোর মানা।

এইতো তোর ক্ষণিকের নশ্বর চাষাবাদ

ধূলিসাৎ হবে সেদিন পৃথিবীর প্রাসাদ।


ওরে ভয় নাই, ওরে ভয় নাই যাত্রী !

সর্বহারা দিকহারা প্রাণ নহে তোর রাত্রি!

এই জীবন নহে অবিনশ্বর-

সে তো ক্ষণিকের সুধা-সুর।

 

নাই বুঝি, নাই চিনি, নাই তারে জানি,

যে কিনা দিয়েছে প্রাণ এই জগৎ আনি।

ব্যাকুল ছুটেছি বিনিদ্র ওরে যাত্রী---

সম্মুখে দেখেছি তাই আঁধার রাত্রি।


নাহি বুঝি অসীমের আলো আশিস-পরশ:

ক্ষণিকেরে করেছি আপন  অবিরাম বরষ!

তাইতো পরাজয় শঙ্কা বুকের আঁচলে

ডাকিছে নীরব স্নেহে বাতিল নিখিলে।


ওরে প্রাণ মৃত্যু তোরে দিবে হানা,

সেতো শুনবে না ওদিন তোর মানা।

নাহি থাকিস আর নশ্বর জড়ায়ে ধরি।

অনন্তরে চিনে ল হে প্রভূরে বন্ধু করি।

---------------------------------------

নব ঊষালয়ে


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ  রাওনাট, কাপাসিয়া,,গাজীপুর।

তারিখঃ ১৪-০৪-২০২২ ইং

**********************

এলো হে এলো হে বৈশাখ নব ঊষালয়ে

গত বৎসরের জীর্ণক্লান্ত রাত্রি পেরিয়ে।

সম্মুখে তোর তপ্ত রৌদ্র করিছে আহ্বান

বৃক্ষে বৃক্ষে ফুলে ফলে সৌরভ উদ্যান।


বাঙালির প্রাণ উঠিছে জাগি দীর্ঘ্তান সুরে

দূর হতে দূরে প্রকৃতির নব সাজে ওরে

আয় তোরা আয় ওরে যাত্রী

ধূসর পথের ধূলা নহে এই ধরিত্রী।


বিজয়ের উল্লাসে নাচিব তুমুল ঘূর্ণিপাকে!

তব নাহি হবো নত শির এই মর্তলোকে।

দিগন্তের পারে দিগন্তরে কবির জয়-নির্ভয়!

কোন অমানিশা নহে ওরে চির প্রত্যয়।


নহে রে ১ লা বৈশাখ সন্ধ্যার দীপালোক,

নহে রে ভীতু সৈণিকের কোন অশ্রু –চোখ।

নব বিজয়ে ডাকিছে বৈশাখীর আশীর্বাদ,

ওই তোরা আয় মহা উল্লাসের বজ্রনাদ ।


বাঙালির মহা বরনে বৈশাখ এক উপহার!

যেথায় খোঁজে প্রাণ অমৃতের অধিকার।

বৈশাখ নহে অতীতের দুঃখ- সে নহে বিশ্রাম

সে দৃঢ় প্রত্যয়- সে সূর্যদয়ে জাগিছে অবিরাম ।

---------------------------------

শনিবার, এপ্রিল ০৯, ২০২২

সৎ মানুষটি


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ  রাওনাট, কাপাসিয়া,,গাজীপুর।

তারিখঃ ০৯-০৪-২০২২ ইং

***************************

সৎ মানুষটি আসবে ফিরে তাই রয়েছি বসে;

রাজ্য আমার উঠবে হেসে শুভ্র কাঁশে কাঁশে।

থাকবে না গগণ কালো অনেক দোষীর দোষে

বিধিবিধান-বাঁধনডোরে আমরা চলবো হেসে।


কইরে তোরা আয়রে ধেয়ে দেই যে তাহা সরে;

তাহার লাগি যাহা শাস্তি শপথ নেইরে ভাইরে।

এইতো সময় গর্জে উঠার আপন মনের তোষে

সৎ মানুষটি আসবে ফিরে তাই রয়েছি বসে ।


বিশ্ব রাজ্যের নিন্দা করে নয়তো তাহা মিছে

যেথায় যাই সেথায় দেখি দুর্ণিনীতি সব পিছে।

উঁচু নীচু সব চেয়ারে অসৎ ব্যাক্তি বসে

রক্ত জাতির নিচ্ছে চুষে নির্দ্য় উল্লাসে।


আমরা বিশ্বের স্বাধীন জাতি তবে কেন নীচে ?

আয়রে তোরা গর্জে উঠি সৎ মানুষটির পিছে।

ডাকছে তোরে রাজ পথে ওই এবার হবে খেলা

চাই না দেখি দুর্ণিনীতি আর বঙ্গের এই ভেলা।


জাগতে হবে ভাঙ্গতে হবে দুর্ণিনীতির এই মেলা

ওরা সবে জাতির শত্রু নয়রে অবহেলা।

সৎ মানুষটি আসবে ফিরে তাই রয়েছি বসে;

রাজ্য আমার উঠবে হেসে শুভ্র কাঁশে কাঁশে।

------------------------------------------------


শুক্রবার, এপ্রিল ০৮, ২০২২

এতো মানুষ তব মানুষ নেই


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ  রাওনাট, কাপাসিয়া,,গাজীপুর।

তারিখঃ ০৮-০৪-২০২২ ইং

**************************

এতো মানুষ তব মানুষ নেই এ মর্তলোক!

তারে খুঁজিবার সনে ছুটেছি আমি ভূ-লোক। 

কখনো কি পাবে না তারে কোনো মর্তবাসী ?

মানুষ রূপে মানুষে দেখি শুধু অগ্রাসি।


ওগো কখন দেখিব আমি নিন্দ্রা হতে উঠি ?

সমস্ত প্রাণে প্রাণে প্রভাত ঊষা আছে জাগি !

প্রেমে প্রেমে উথরোল রবে হৃদয়ের পাটি

মানুষ মানুষের হবে চির সাম্যের লাগি---


এ সাজানো পৃথিবীর অরণ্যের পল্লব স্তরে

কোন কলঙ্কের রেখা নেই  মহিমা তরে

তব মানুষ আঁধার প্রকোষ্ঠে চিরকাল ধরে

চিত্তের মোহে পথ ভ্রষ্ট পরান আঁকড়ে ধরে।


নিখিল মন প্রবাহে অনিষ্টের ভরা যৌবন!

তাল লয় ছন্দ সর্বাঙ্গ যেন অসুরের মতন

এতো মানুষ তব মানুষ নেই এ মর্তলোক!

তারে খুঁজিবার সনে ছুটেছি আমি ভূ-লোক। 


বিজয়ের বসন্তদিনে পরাজয়ের দুঃখ

মানুষেরে ঘিরে আছে এ মর্তলোক!

এ পরাজয় মানুষের কাছেই চির উম্মুখ!

তব মানুষ আঁধার প্রকোষ্ঠে খুঁজে তার সুখ।

----------------------------------------


রাওনাট ফুটবল টিম

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা তারিখঃ ০৪ - ০৯ - ২০২৫ ইং স্থানঃ রাওনাট , কাপাসিয়া , গাজীপুর ---------------------------------------...