শুক্রবার, জুলাই ২২, ২০২২

ঘরে ঘরে বিদ্যুৎ !

 


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

তারিখঃ ২১-০৭-২০২২ ইং

************************************

ঘরে ঘরে বিদ্যুৎ আলো শুধু নাই !

তারই খুঁজে ছুটে মানুষ আঁধারে ভাই।

খাম্বা আছে লাইন আছে-

আলো শুধু মিছে-

এতো বিদ্যুৎ গেল কই ওগো দৃঢ়চেতা ?

পথ ঘাটে ময়দানে মঞ্চে মঞ্চে নেতা

কত কিছু বলে ওগো আজ সব ফাঁকি

ঘরে ঘরে বিদ্যুৎ আলো শুন্য দেখি ।

ওগো দৃঢ়চেতা - এ কি তোমার কথা !

শুনে যাও এসে ওগো জনতার ব্যাথা

অলি গলি দেশ জুড়ে ভুঁতুরে আঁধার !

জ্বলে দাও বাতিগুলো দাবী নাই আর।

ছিল শপথ দিবে আলো জনতার ঘর

তবে কেন করলে আজ বিদ্যুৎ কে পর ?

----------------------------------

লোডশেডিং খেলে ভাই

 


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

তারিখঃ ২১-০৭-২০২২ ইং

*****************************************

আজ গ্রাম- গঞ্জ, পাড়া -মহল্লা অন্ধকার !

থাকি সেথা সীমাহীন অবরুদ্ধ রাত্রি দিনভর !

বিদ্যুৎ যায় আসে আলো কোথা পাই ?

ক্ষণে ক্ষণে লোডশেডিং শুধু খেলে ভাই।

শুনেছি বিপুল বিদ্যুৎবিজলী সমান!

আজ তা গেল কই হাহাকার লক্ষ প্রাণ !

কণ্ঠ ভরা বুলি তার বাস্তবে কিছু নাই

যখন তখন লোডশেডিং খেলে ভাই

এতো বিদ্যুৎ  আলোহীন ঝিকিমিকি !

লাইন- খাম্বা আছে তবু কেন ফাঁকি ?

মসজিদ -মন্দির, অলি -গলি ,হাট -বাজার যেন

গোঢ় অন্ধকারে মিশে আছে যেন তেন !

সত্যের সোনালী রবি পুব দিকে উঠে

আলো জ্বলে, ঘরে ঘরে মুখে হাসি ফুটে।

-----------------------------------------

শনিবার, জুলাই ১৬, ২০২২

কই সূত্রে গাঁথা

 

কত গর্জ্ন আছে, কত অর্জ্ন আছে শোনাবার

কত চেতনা আছে,কত ইতিহাস আছে জানাবার।

কত রক্ত ক্ষরণ আছে বন্ধু গো আমার

এসো বন্ধু, মুখোমুখি বসি আরেকবার।

দেশ প্রেমের তরঙ্গে তুলি গো গর্জ্ন

জয় বাংলা শ্লোগান সেতো মোর অর্জ্ন!

এ চেতনা নাই যেথা-শুধু নিথর বাতিল

জয় বাংলা শ্লোগান সেথা  দীপ্ত বর্ণিল।

এসো বন্ধু ! সেই চেতনাকে ভালবাসি

যে শ্লোগানে লক্ষ শহীদান  রবি –শশী।

মুক্তি যুদ্ধ যেথা- জয় বাংলা সেথা

তুমি রবে আমি রব একই সূত্রে গাঁথা।

 

নির্বাক

 

হে জৈনক ! ভাব তোমার আনমনে যেন !

হিংসে বিদ্বেষে চির সত্যরে লুকাও কেন ?

 এ মা’র হাসি লুকাবে তুমি কোন অন্তরালে ?

কেন তুমি বিদ্রোহী হয়ে সত্যরে লুকালে ?

আঠারো কোটি শিল্পি গায় সোনার বাংলা সুরে

আর তুমি বিদ্রোহী হতে হতে ‍দূরে- বহুদূরে -

সীমাহীন নিরুদ্দেশ পথে পথে

ভেসে যাও মীরজাফরের কলঙ্ক স্রোতে।

এ কেমন দেশ প্রেমের ডাক ?

লক্ষ শহীদের প্রাণ আজ নির্বাক !

তুমি কি শুননি সেই বজ্র কণ্ঠের উত্তাল আহবান ?

হে সাথী, খুল হে খুল হে তোমার এ বদ্ধ  প্রাণ ।

আমি হবো রাজ

 

বলো মা, তুমি স্বাধীন তব কেন এত জ্বালা ?

কে তোমায় পুড়ে প্রতিদিন? কে ছিঁড়ে মালা ?

কে সে বিদ্রোহী দোসর? কার এত হিম্মৎ ?

কে এ লাল সবুজের বুকে করে কষাঘাত !

এরা তোমার সন্তান তব বিদ্রোহী কুলাঙ্গার

এরা তেমার বুক চিরে লুটে পুটে চারিধার।

ওদের শত রূপ ! শত প্রাণ

হে মা ! তোমায় করে নিত্য অপমান।

ভয় নেই মা , আমি আছি তোমার সন্তান

আমি দুর্বার, আমি নির্ভ্য়, আমি গর্জ্ন।

তোমার মায়াবী আঁচলে আমি হবো রাজ !

তোমার কাননে ফুটাবো ফুল গন্ধরাজ।

     

জনতার চাওয়া

 

আজ জনতার চাওয়া নিলোর্ভ্ সত্য বীর !

দুর্বার সাহসী উদ্দাম অস্থির এ বঙ্গ তীর।

শত বাধা জয় করি যে হবে মাতৃকার

জনতা নিবে তারে লুপে- এ অঙ্গিকার।

সেই আশা নিয়া

 এ দুঃখ বুকে স্বপ্ন বুঁনি তব হিয়া

এসো যদি পড়াবো গলায় মণিহার !

জনতার চাওয়া দিপালী জ্বলিবে কখন ?

ফুটিবে সুষমা তারি মাতৃকার কানন।

বঙ্গে দুর্ণিনীতিবাজের রক্ত উলসিয়া উঠে

জনতার চাওয়া তুমি এসো হে দৃশ্যপটে।

চোর বাটপার ঘুষ খোর হিংস্র শকুন !

 ক্ষমতার চেয়ারে বেড়ে গেছে বহুগুন।   ।

     

তবু নাহি ভুলিব মা

 

ওরা খেলিতেছে রক্ত হুলিয়া,জানে না সিংহাসন !

আসহায় বাঙালি মরিছে ডুবিয়া, জানে না নাবিকগণ

এ কেমন শাসন ? এ কেমন প্রশাসন ?

জনতা চাহি দেখে তোমার মাতৃমুক্তি পন।

সন্ত্রাসী না সেবক ? জিজ্ঞাসা করিতেছে কোন জন ?

দুর্ণিনীতিবাজ লুটেরা করিতেছে সব আয়োজন।

ক্ষমতা পাইলে জনতার নাহি প্রয়োজন

ওরা লুটিতেছে, মারিতেছে কত সন্তান ।

নৈতিক সংকট- বঞ্চিত জনতা-উজ্জ্বল দুর্ণিনীতিবাজ !

নীতির প্রশ্নে জনতার মনে সন্দেহ জাগে আজ ।

তবু নাহি ভুলিব মা! জাগিব দুর্গম গিরি পথ !

তোমরা এসো হে জনতা করি আজ দৃঢ় শপথ।

 

দিবাকর

 

সন্ত্রাসীদের তান্ডবে রক্তাক্ত জনতার প্রান্তর!

গগণ বিদারী আহাজারি মায়ের অন্তর !

অনেকে সন্তান হারা অনেকে পঙ্গু –অচল

তবু কাঁদে না ওদের প্রাণ এই বঙ্গ তল ।

ওরা চিহ্নিত সন্ত্রাসী -ক্ষমতা লোভী -অত্যাচারী

দুর্ণিনীতিবাজ -চাঁদাবাজ -মাদক সম্রাটের লহরী ।

ক্ষমতার আড়ালে রক্ত চোষা নাটের গুরু !

যতসব কালো অধ্যায় ওদের হাতেই শুরু।

ওদের চাবুকে ডুবিয়াছে মানবতা হায় !

বাংলার দিবাকর আজ গোধূলী সন্ধ্যায়।

তবু গেয়ে যেতে চাই জনতার জয়গান

নাহি করি কভূ ভয় জীবনের বলিদান !

--------------------------------------------------

শুক্রবার, জুলাই ১৫, ২০২২

এ তুফান যাবে লড়ি

 

সম্মুখে উস্কানি দাতা জনতা সাবধান !

আমরা শান্তি হেরি দুর্বার অভিযান ।

গর্জে উঠে যদি বুকের পুঞ্জিত অভিমান

ডুবে যাবে সন্ত্রাসীর তরী সমুদ্র প্লাবন।

জানি হে দুর্গ্ম গিরি মরু দুস্তর পারাবার

দিতে হবে পারি উত্তাল গঙ্গা জনতা হুশিয়ার !

আমি হবো তরীর পাঞ্জেরী-কার আছে হিম্মৎ ?

কোন দুর্ণিনীতিবাজ সন্ত্রাসী টিকবে না জনপথ।

এ তুফান যাবো লড়ি তবু দিবো পাড়ি

করবো তরী পার- এ অঙ্গিকার করি।

দূর্গ সেনা

 

ওরে ওই নাচে ওই - দুর্ণিনীতিবাজ সন্ত্রাসী !

লুটেরাজ- স্বৈরাচার –অগ্রাসী

থাকবি আর বসে কি ?

আয়রে এবার নাইতো সময় আর বাকী !

দে তোরা সন্ত্রাসীদের ভিত নাড়ি !

ধররে ওদের মার লাথি- দে রে শিকল বেড়ি

রাখবি না আর মাদক সম্রাট অত্যাচারীর সুরসুরি

জ্বালা ওরে আগুন জ্বালা-ফেলরে ওদের উপাড়ি

তুলরে তুল প্রলয় তুফান-ধ্বংস নিশান !

ওরে ও বীর বাঙালি দূর্গ্ সেনা- সমর কামান।

অবুঝের মত (গান)

  অবুঝের মত (গান) কবি মোঃ আমিনুল এহছান মোল্লা স্থানঃ রাওনাট - কাপাসিয়া - গাজীপুর তারিখঃ ২১ - ১১ - ২০২৪ ইং ********************...