শুক্রবার, আগস্ট ১২, ২০২২

জনতার আহবানে

 


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

তারিখঃ ১২-০৮-২০২২ ইং।

************************************

আজো বাঙালি ছুটে যায় উত্তাল সমুদ্র তীরে

এক নির্ভিক কান্ডারীর খোঁজে বুক চিরে চিরে।

দুঃশাসনের গঙ্গা দিবে হবে পাড়ি

কে আছে তুমি ছাড়া এ হাল ধরি !

 

চারিদিকে উঠেছে ডাক- এসেছে আদেশ-

বঙ্গ তাজের রক্ত প্রবাহ আজো অনিমেষ !

বঙ্গ বন্ধুর স্বপ্ন দর্পণে উজ্জ্বল তারকারাজি-

সৎ নির্ভিক আদর্শবান কাজী

তুমি ছাড়া কে আছে  বঙ্গে আজি ?

 

ফিরে এসো হে- ফিরে এসো হে- স্বপ্নের তাজ !

চারিদিকে উঠেছে ডাক দিয়েছে আদেশ- বঙ্গ তাজ!

দুঃশাসনের সঞ্চয় নিয়ে ক্ষমতার যে বেচাকেনা

ভাঙ্গতে  হবে ভেঙ্গে দাও- শোধে দাও দেনা পাওনা।

 

জানি হে তোমার আছে চির সত্যের পুঁজি

বঞ্চিত জনতা তোমায় ডাকছে তাই বুঝি—

বাঙালির দুর্দিনে- তুফানের মাঝখানে

গর্জে উঠ নির্ভ্য় জয় বাংলা শ্লোগানে, শ্লোগানে।

 

জনতার হৃদয় নিংড়ানো আহবানে-

তুমি ফিরে এসো হে পদ্মা মেঘনা যমুনার গর্জনে।

বঙ্গ বন্ধুর নৌকাকে দিতে হবে পাড়ি

তাই ঘর ছাড়ি- যুদ্ধ সমরে আলিঙ্গন করি।

সখের মোটর বাইক

 


কলমেঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

তারিখঃ ৮-১২-২০২২ ইং

************************************

তোরা কি শুনেছিস অকাল মৃত্যুর গর্জন ?

ওরে দুরন্ত ! ওরে দুর্বার !ওরে উদাসীন !

 

চারিদিকে সন্তান হারা ক্রন্দনের কলরোল

টগবকে  ছেলের বুকে আজ রক্তের কল্লোল।

অকাল মৃত্যু নিয়ে আসে দুর্বার ঝটিকা বাইক

সন্তানের জীবন কেড়ে নেয় ‍দুরন্ত বেগ !

 

সখের মোটর বাইক- রক্তে লেখা পরাজিত প্রাণ !

ওরে দুরন্ত ! ওরে দুর্বার !ওরে উদাসীন !

তোর এক প্রবল জিদে কিংবা সখের অভিলাসে

আজ তুই নিথর দেহ পথ ঘাটে শেষ নিঃশ্বাসে !

 

ওরে সন্তান ! ওরে যুবক ! ওরে পিতার ধন

এ কোন মরণে মরণে  করেছিস আলিঙ্গন ?

সখের মোটর বাইক কেড়ে নিল তোর প্রাণ

গোঢ় অন্ধকার হল এ পৃথিবীর স্বপ্নীল গগণ।

 

ওরে দুরন্ত ! ওরে দুর্বার ! ওরে স্বপ্ন রাজ !

পিতা মাতার ব্যাথিত প্রাণ সপে দিলাম আজ

তোকে নিয়েই কঠিন পথ দিতে হবে পাড়ি

স্বপ্ন বুঁনেছে জাতি-ওহে আগামীর কান্ডারী।

---------------------------------------------

বৃহস্পতিবার, জুলাই ২৮, ২০২২

মানবতার গান

 মানবতার গান

কলমেঃ আমিনুল এহছান মোল্লা। স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর। তারিখঃ ২৮-০৭-২০২২ ইং *************************** মানুষই গাহে মানবতার গান এই ভূ-লোক ! মানুষই করে জয় মানুষের দুঃখ- শোক । তারই পথ ধরে তোমরা এসেছো হে বন্ধু দিতে হবে পারি দুর্গম গিরি বিষাদ সিন্ধু । ওহে মানুষই করে মানুষের দুঃখ রে জয় নির্ভয়- প্রেমময়- তোমাদের দিতে হবে পারি কত শত হিমালয় ! এগিয়ে যাও হে মানব কল্যানে দুর্বার নির্ভয় ! অন্তর তরঙ্গে তুল হে যুগ- যুগান্ত সৃষ্টি প্রলয় বিশ্ব গাইবে তোমারই জয়গান অপরূপ মহিমায়। সমুদ্র- কল্লোল -নির্ঝর –কলতান- উত্তাল তুফান জানি হে ,ধরেছো হাল তুলেছো পাল উদার প্রাণ ওহে রাওনাট পেশাজীবি কল্যাণ পরিষদ তোমরাই দুঃখী মানুষের রবি, গ্রহ ,তারা,চাঁদ।

শনিবার, জুলাই ২৩, ২০২২

নেতা হলেই

 


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

তারিখঃ ২৩-০৭-২০২২ ইং

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

***********************************

নেতা হলেই কেন যেন হয়ে যায় ভিত্তবান !

এতো যে কোমল প্রাণ- চির মহিয়ান

পাইনা তো তারে আর জনতার বান।

কতো পরিচয়ে কতো শিরোনামে কতো যে ক্ষমতাবান!

নেতা হলেই কেন যেন হয়ে যায় ভাগ্যবান।

অপরাধ করে তারি মতো  নাহি বুঝে অপমান

তবু সে নেতা ! নাহি বুঝে জনতা

নেতা হলেই কেন যেন পায় সম্মান।

গর্জে উঠে যেনতেন ক্ষমতার সিংহাসন !

নেতা হলেই নাহি বুঝে আর মাতৃকার পণ।

লুটে পুটে যায় আজিকার নেতা

বঞ্চিত জনতার ধন-

নেতা হলেই বদলে যায় আগেকার ন্যায়নীতি !

আকড়ে ধরে দেশবিরোধী রক্ত চোষা দুর্নীতি।

আমি খোঁজি তারে যে ছিল নেতা আর্দশবান!

কোথায় পাবো তারে বলো দেশপ্রেমিক প্রাণ ?

---------------------------------------

এক মানবিক সংগঠন


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ রাওনাট,কপাসিয়া,গাজীপুর।

তারিখঃ ২৩-০৭-২০২২ ইং

****************************************

তোমরা এসেছো গাইতে সাম্যের গান

মানব সেবার চেয়ে বড় কিছু নাই

মানব কল্যাণই বড় গড়িয়ান-মহিয়ান।

তোমাদের মাঝে এই গুন সর্বদা পাই।

নাই ধর্ম্ বর্ণের ভেদ- অভেদ ধর্ম্জাতি

ছুটে যাও দুঃখী মানুষের পাশে অতি।

রাওনাট পেশা পেশাজীবি কল্যাণ পরিষদের সেনাপতি।

তোমরা মানব সেবার উজ্জ্বল জ্যোতি !

মানবতার পূজারী হে পেশাজীবি পরিষদ

তোমাদের ভুলি কি করে দুঃখীদের অবসাদ।

এপার দেখেছে ওইপার দেখবে নিশ্চয়

তোমরা সেবক, মানবতার পাঞ্জেরী নির্ভ্য় !

যেখানে দীর্ঘ্ প্রহর ! দরিদ্র হত দরিদ্রের ক্ষুধা !

তোমরা সেথানে মানবতার অমৃত সুধা।

জয় হউক ! জয় হউক মানবতা-সাম্যের

রাওনাট পেশা পেশাজীবি কল্যাণ পরিষদ

এক মানবিক সংগঠন-আমাদের চির গর্বের ।

---------------------------------------

কাপাসিয়ার সূর্য্ সন্তান

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

তারিখঃ ২৩-০৭-২০২২ ইং

*****************************

অন্ধকার ওই ভেদ করে

তাজ এসেছে জগৎ পানে ।

বঙ্গ দুঃখের জগৎটাকে

বঙ্গ তাজের ঘূর্ণিপাকে

বঙ্গ বন্ধুর আহবানে

মুক্তি যুদ্ধের রক্ত বানে

লাল-সবুজের মুক্তা আনে

দেশ হতে দেশ দেশান্তরে 

বঙ্গ তাজ ছুটছে দৌড়ে

জয় বাংলা শ্লোগানে

মুক্তি যুদ্ধের অগ্রপানে

লক্ষ শহীদের রক্ত ঝুঁটি

স্বাধীন বাংলার এ মাটি ।

মায়ের ছেলে বঙ্গ তাজ

বাংলার বুকে জন্মে আজ

কাপাসিয়ার সূর্য্ সন্তান

মুক্তির যুদ্ধের অমর গান।

তাজ ঊদ্দিন আহম্মেদ

বঙ্গ তাজ নাই ভেদ।

বঙ্গ তাজ যে আজ এসেছে

 


 

আর কতকাল থাকবি লুকে রাত্রি আঁধার মেঘের আড়াল ?

বঙ্গ তাজ যে আজ এসেছে বঙ্গ মায়ের আলোক আঁচল।

পাক হানাদার পালাবে এবার ,শুনরে তোরা বঙ্গ বাসী

বঙ্গ বন্ধুর ডাক শুনে ওই বঙ্গ তাজের হৃদয় হাসি !!

বাংলা হবে কসাইখনা, আসবি কখন সর্বনাশী ?

মুক্তি যোদ্ধা মারবে চাবুক, রাজাকারদের দিবে ফাঁসি।

আয় তোরা আয় বীর বাঙালি মুক্তি যুদ্ধের নৃত্য করি

ডাক দিয়েছে বঙ্গ বন্ধু চলরে মায়ের হালটি ধরি ।

অনেক তোরা মার খেয়েছিস, হানাদারদের যায়নি ক্ষুধা

আয় তোরা আয় বীর বাঙালি শুধে নিবি রক্ত-সুধা ।

বঙ্গ তাজ যে আজ এসেছে কাপাসিয়ার দরদরিয়া

বঙ্গ বন্ধুর ডাক শুনে ওই ছুটছে পাগল দেশ প্রিয়া।

শুনরে শুন বীর বাঙালি আর নয় আর দোসর পূজা

বঙ্গ তাজ দিচ্ছে আলো, ‍পুড়বে এবার দোসর রাজা ।

আজ যে ওই ২৩ জুন বঙ্গ তাজের জন্মদিন-

লাল-সবুজের মুক্তি শিখা পুব গগণে প্রতিদিন।

বজ্র হুঙ্কারে

 


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

তারিখঃ ২৩-০৭-২০২২ ইং

********************************

এসো স্বচ্ছতা- এসো মুক্তি এসো পূর্ণির পূর্ণচাঁদ !

দুর করে কালো দেও গো আলো ভেঙ্গে অবসাদ।

এসো ন্যায়নীতি নব প্রলয়ে সত্যের সেনাপতি

অধির প্রহরে আছি গো বসে দেখিবার ওই জ্যোতি !

স্বাগত হে জাতির মহাবীর-মায়ের ছেলে দুর্বার

তুমি তো নও নত শি ওগো ওইসব অন্ধকার !

এসো হে মহাপ্রলয় ! তুল হে তুমুল ঘূর্ণি ঝড় !

যে হুঙ্কারে উঠবে কেঁপে দুর্ণিনীতিবাজ থরথর ।

স্বাগত হে লক্ষ শহীদের উজ্জ্বল দিপালী-

নির্ভয়ে গর্জে যাও এই বুকের পাটা খুলি।

এই মাতৃকার সন্তান তুমি নির্ভ্য় বাহাদুর ।

বজ্র হুঙ্কারে মুক্তি দেখি লাল –সবুজ প্রান্তর।

 

আসবে কবে বিদ্যুৎ ?

 


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

তারিখঃ ২২-০৭-২০২২ ইং

**************************************

মানবের বিবেকগুলো পাইনা খুঁজে আর

আজকে দেখি সবার মাঝে অনৈতিক দুর্বার।

চারিদিকে বিদ্যুৎহীন অন্ধকার  বাংলায়

গ্রাহকেরা সাশ্রয়হীন খেয়ালখুশি অপচয়।

অকারনে বিনা প্রয়োজনে

লাইট, ফ্যান, এসি, আলোক সজ্জার আয়োজনে

বিদ্যুৎ অপচয় করি বিপুল গর্জনে—

আজ বিবেকগুলো হারিয়ে অকূল অন্ধার

আর সেখায় খুঁজে ফিরি আলোক মণি মুক্তা হার !

সে কি সম্ভব ? না না চোখে শুধু অশ্রু জল

চারিদিকে দুর্ণিনীতিবাজ ব্যথার নীলোৎপল।

দোষ কি শুধু গ্রাহকের ? নাকি ওইসব দুণিনীতিবাজ মুখ !

বিদ্যুৎহীন আঁধার ভাঙলো জনতার সুখ।

কোন শক্তি নিল ছিঁড়ে ? বিদ্যুৎ এর মনোবল !

আসবে কবে বিদ্যুৎ তুমি – এ অন্ধকার অঞ্চল ?
---------------------------------

শুক্রবার, জুলাই ২২, ২০২২

দেশের চিকিৎসা

 


কলমেঃ আমিনুল এহছান মোল্লা।

তারিথঃ২২-০৭-২০২২ ইং

********************************

চিকিৎসায়  অবহেলা- বাংলায় তু্ঙ্গ তরঙ্গ !

ডাক্তারের অগ্রাসন রুদ্র উলঙ্গ !

এই টেষ্ট সেই টেষ্ট দেয় সে হাস্যে

রোগ কি জানে না রোগী সব নিঃস্বে !

 

বাণিজ্যের মহানিশা প্রলয়ের নৃত্যে

ওগো সে পকেট কাটে নির্ভীক চিত্তে।

অবহেলি কর্তৃপক্ষের নির্দ্য় গর্জ্ন !

সে তো ডাক্তার - ডঙ্কার ওঙ্কার তর্জ্ন !

 

দেশে চিকিৎসায় আজ যেন কিয়ামত রাত্রি,

আরোগ্যের আশা নাই- বিদেশ সে যাত্রী !

ঝরে যায় স্বপ্নগুলো জীবন কামনার-

তাই দেশ ছেড়ে রোগীসব খেয়া পার ।

 

হায় রোগ কি জানে না দেশের ডাক্তার !

এই টেষ্ট সেই টেষ্ট কত সব অনাচার ।

দেশের চিকিৎসায় আজ যেন অভিশাপ !

পিতার বক্ষে সন্তানের কষ্ট বড় বেশী উত্তাপ ।

 

অবুঝের মত (গান)

  অবুঝের মত (গান) কবি মোঃ আমিনুল এহছান মোল্লা স্থানঃ রাওনাট - কাপাসিয়া - গাজীপুর তারিখঃ ২১ - ১১ - ২০২৪ ইং ********************...