শুক্রবার, সেপ্টেম্বর ০৯, ২০২২

আমার তুমিকে

 

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

তারিখঃ ০৯-০৯-২০২২ ইং।

***********************************          

আমার তুমিকে খুঁজতে এসেছি ভালবাসার ভুবনে

আমি এসেছি সেই চাহনী মুসকি হাসির সন্ধানে

যাকে দেখেছি অপলক দৃষ্টিতে

এক নির্মোহ ভালবাসার সৃষ্টিতে।

 

 আমার তুমিকে খুঁজতে এসেছি এক শুন্যতায়

যাকে রেখেছি  আমি হৃদয়ের গভীরতায়

কোথায় আছো ? ফিরে এসো হে ব্যাকুলতায়—

ভালবাসার সূর্য্ উঠাও এ বিরহের পথ চলায়।

----------------------------------------

 

নিঃসঙ্গ

  কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

তারিখঃ ০৯-০৯-২০২২ ইং।

***********************************          

প্রবল কম্পিত প্রাণ, আমি একেলা

শিরে উপশিরে রাঙা জল করিছে খেলা।

প্রতিটি স্পন্দনে জেগে উঠে গহিন তরঙ্গ

তবু দেহ প্রাণ বিনিন্দ্র- নিঃসঙ্গ---

 

এতো ফুলে ফুলে সজ্জিত প্রভাত বেলা

এতো আলোর ঝিলিক তবু আঁধারে পথ চলা—

ভালবাসা নেই -হৃদয়ের কোলাহল নেই

সন্ধির আবেদন নেই- ফুল শয্যায় ফুল নেই।

 

প্রতিটি স্পন্দনে জেগে উঠে গহিন তরঙ্গ

তবু দেহ প্রাণ বিনিন্দ্র- নিঃসঙ্গ---

------------------------------------------

 

 


যে চাওয়া অন্তর গহিনে

 

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

তারিখঃ ০৯-০৯-২০২২ ইং।

***********************************          

এ স্পন্দনে যত পূজা দেয় নাকো সারা

সত্য প্রেমের সাধনা হয় নাকো হারা।

যে অনুভূতি জাগিছে হৃদয় ধরনীতে

সে শিহরন পুলকে শুধু তুমি স্বপ্নতে।

 

এ জীবনে তুমি সদা রয়েছো মিশে

যে চাওয়া অন্তর গহিনে বিপুল হরষে।

জানি হে এ ভালবাসা নহে কো মিছে

যে তরঙ্গে ভেসে যাবো দু’জনা পৌঁছে।

--------------------------------------

 

সে কি তুমি ?

 

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

তারিখঃ ০৮-০৯-২০২২ ইং।

***********************************          

কে যেন হৃদয়ে ঢেউ তুলে ঘুরে ফিরি

সে কি তুমি ? তবে কেন নিরব হিমগিরি !

যে হাসি ! যে চাহনী এতো গভীরতম

পুলকের শির দেয় জেগে উচ্চে মম

সেতো পূর্ণিমার আলো বিরহের রজনী

এতো সুন্দর যার আপাদ মস্তক গড়নী!

সে তো ফুলশ্যার রোমন্টিক কবিতা

গল্প সাহিত্যের বিপুল চঞ্চতা ।

যুগল প্রেমের কল্পনা শত

ঠিক যেন কবির কবিতার মত।

কে যেন হৃদয়ে ঢেউ তুলে ঘুরে ফিরি

সে কি তুমি ? তবে কেন নিরব হিমগিরি !

--------------------------------------

 

ধ্রুবতারা

 

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

তারিখঃ ০৮-০৯-২০২২ ইং।

***********************************          

এক আঁধারে ধ্রুবতারা হয়ে তুমি জ্বলেছিলে

এ হৃদয়ের উথরোল গগণে শুভ্র ডানা মেলে ।

কি এক শিহরিত গভীর অনুভূতি

তীব্র তরঙ্গে বয়ে চলেছে অবিরতি !

 

এতো মলিন এ পৃথিবী তবু উজ্জ্বল তুমি !

এতো দূরে তবু কাছে চঞ্চল অনুভূতি

ঠিক যেন বিনিদ্র প্রহরী এ হৃদয় ভূমি।

এ চঞ্চলতা – এ শুন্যতা- এ ব্যাকুলতা

একটু প্রেমের অপেক্ষায় হে ধ্রুবতারা।

-------------------------------------

 

শনিবার, সেপ্টেম্বর ০৩, ২০২২

প্রবল ভালবাসা আছে

  কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

তারিখঃ ০৩-০৯-২০২২ ইং।

***********************************              

প্রবল ভালবাসা আছে তবু বুকে ভয় !!

যদি না আসে যদি না হয়-

যদি করে অপমান ইজ্জত ক্ষয়-

জানি সেতো কঠোর নিষ্ঠুর লাবণ্যময়।

 

 প্রবল ভালবাসা আছে তবু বুকে ভয় !!

 আমার এ প্রাণ শুধু তোমার কথা কয়-

এতো ভালবাসি বলে অসীম কৌতুহল-

বল না, তোমাকে ভালবাসা কি নিস্ফল ?

       ------------------------------------------  

আমায় ভুলে

  কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

তারিখঃ ০৩-০৯-২০২২ ইং।

***********************************              

এখনো বিপুল কম্পন ওঠে -এ বুক !

হৃদয়ে গর্জে ওঠে এলোমেলো সব দুঃখ !

তবু যেন তুমি হলে আগুনভরা আনন্দ

বিরহের তুফান তোলা ব্যাকুল বসন্ত ।

 

তুমি কলি হলে- ফুটলে না ফুলে-

তবু তোমার পাঁপড়ি চেয়ে চেয়ে

অগ্নি ঝরা জীবন চলেছি ধেয়ে ধেয়ে

তুমি কি ভালবাসার পরশ পেলে ?

আমায় ভুলে----

-----------------------------------

আবার ফিরে এলে

 

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

তারিখঃ ০৩-০৯-২০২২ ইং।

***********************************              

সেদিন তুমি পুস্প বাগানে ঘুরেছিলে একা-

কেউ ছিল না, কেউ ছিল না,তোমারে দেখা।

সেদিন কোথাও ছিল না কারো চাওয়া-পাওয়া

আচমকা উঠেছিল হৃদয় ছেঁড়া ঝড় হাওয়া !

 

তুমি উড়ে এলে স্পন্দিত প্রাণ- ভাঙিলে ঘুম

সেই থেকে ভালবাসার ফুল আনন্দ -কুসুম।

প্রেমের বাগান ভরে গেল ফুলে ফুলে

এ প্রাণ রাঙিয়ে দিলে -দুলিয়ে দিলে

 

আমায় তুমি তোমার মাঝে হারিয়ে ফেলে

নব রূপে নব সাজে আবার ফিরে এলে।

----------------------------------------

 

আশার আলো

 

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

তারিখঃ ০৩-০৯-২০২২ ইং।

***********************************              

 তোমার বদ্ধ গৃহে নাহি কো ভালবাসা

আছে কিছু দহনের লিলা খেলা প্রাণ ঊষা !

এ কোন পুলক ব্যাকুল হিয়া

তোমাকে অন্ধকার করিছে ঘেরিয়া।

 

 প্রেম নেই ভালবাসা নেই  প্রাণ সমীরণে

মিথ্যে দম্ভে চলিছো আপনারে ভুলিয়া।

ভালবাসার পূর্ন্চন্দ্রকর রাশি

দিয়েছে মৃত্যু ফাঁসির মঞ্চে আসি।

 

ভালবাসার নব যৌবন মুকুলে

তুমি হেসেছিলে

স্বর্গীয় লাবণ্যের ডানা মেলে তবু নেই !

আশার আলো----

 ---------------------------------------------                 

তোমাকে সংবর্ধনা হে গুণীজন

  কলমেঃ মোহাম্মদ আমিনুল এহছান মোল্লা রাওনাট,কাপাসিয়া,গাজীপুর। ***************************************** তোমাকে সংবর্ধনা হে গুণীজন...