বুধবার, সেপ্টেম্বর ২১, ২০২২

মিলনের মঞ্চ

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

তারিঃ ২১-০৯-২০২০ ইং

***********************

জানি কখনো আসবেনা,বলবে না ভালবাস

তবে কেন কাঁশ ফুলের মতো এতো দোল এতো হাস !

এতো কাছে এসে পাঁপড়ি মেলো

আমি যে আর পারছি না-

তুমি এতো সুহাসিনী এতো অপরূপা

এতো তরঙ্গ তোলা জল রাশি

আমার চেয়ে বেশী কে জানে বল ?

তাইতো এতো ব্যাকুলতা এতো শুন্যতা

জানি, তুমি আমার কল্প সারথী

ঢেউ তোলা পুলক শিরহণ !

সাগরের তপ্ত জল ! রোমাঞ্চের গোপন অনুভব—

সুখ যুদ্ধের সোনালী বিজয়-

মিলনের মঞ্চ !

আমি তোমাকে ভালবাসি-অনেক ভালবাসি।

জানি কখনো আসবেনা,বলবে না ভালবাস

তবে কেন কাঁশ ফুলের মতো এতো দোল এতো হাস !

----------------------------------------

মঙ্গলবার, সেপ্টেম্বর ২০, ২০২২

এখন গোধূলী সন্ধ্যা

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

তারিঃ ২০-০৯-২০২০ ইং

***********************

তুমি বলেছিলে হাসিতে, তুমি বলেছিলে চাহনীতে

তুমি ডেকেছিলে প্রবল ভালবাসার ইঙ্গিতে

তুমল ঝড় তুলেছিলে অমৃত সুরের সংগীতে

সে সুরের মূর্ছ্নায় এ প্রাণ উঠিছে নাচিয়া

আজ আমি তার দিকে ছুটেছি ব্যাকুলিয়া

একটু ভালবাসা দাও, একটু পরশ দাও

এ অশান্ত ভ্রমণ বড় কষ্টের- জ্বলছে দাউ দাউ !

এখন গোধূলী সন্ধ্যা নামিছে আকাশে-

তুমি জাগ হে নব ঊষা ভালবাসার হরষে।

আই লাভ ইউ হে সুহাসিনী- হে শান্তনা

আর কত করিবে মোরে অবহেলা লাঞ্চনা ?

হৃদয়তো তোমায় দিলাম নব ঊষার আশাতে

তবে কেন গোধূলী সন্ধ্যা নামিছে আকাশে ?
---------------------------------

সোমবার, সেপ্টেম্বর ১৯, ২০২২

কি করে বলি

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

তারিঃ ১৯-০৯-২০২০ ইং

***********************

কি করে বলি  ভালবাসার এ পিপাসা !

জানি এ তৃষ্ণা মিটাবার নয় শুধু দুরাশা।

তবু বিপুল ভাসনা প্রাণে চাই শুধু চাই-

সে পথ তো খোলা নাই- খোলা নাই।

তোমার চাহনী হাসিতে কি এক শৃঙ্খল!

অজান্তেই প্রাণকে করেছো উশৃঙ্খল-ব্যাকুল

স্পর্শিত রোমান্টি বাগানে বসে থাকা

তুমি এক জীবন সারথীর ছবি আঁকা-

প্রাণবন্ত প্রাণ- জাগ্রত হৃদয়-

তুমি আছো মিশে মোর অস্থিমজ্জাময়।

কি করে বলি ভালবাসার এ পিপাসা !

জানি এ তৃষ্ণা মিটাবার নয় শুধু দুরাশা।

 

---------------------------------

 

হৃদয়গহনে

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

তারিঃ ১৯-০৯-২০২০ ইং

***********************

শব্দ গুলো ঠুকরে কাঁদে অন্তর মাঝে

তাল লয় গুলো ব্যাদনার সুরে বাজে !

তরঙ্গ উঠেনা  হৃদয়ের স্পন্দন ঘিরে

গহিনে কেমন যেন এক শুন্যতা ফিরে-

 

না দেখা অনুভবের গোপন কুটিরে

ছুটেছে বয়ে অশ্রুবন্যা অশ্রুনীরে-

ব্যাদনার বাঁশি হৃদয়গহনে বাজে !

শব্দ গুলো ঠুকরে কাঁদে অন্তর মাঝে ।

 

তবু অজান্তেই করেছি এ হৃদয় দান

ভালবাসার সুরে গাই তোমারই গান।

তরঙ্গে তরঙ্গে সাজিয়েছি ফুলে ফুলে

জানি না কখন আসবে ফিরে দ্বার খুলে!

--------------------------------

এ শুন্যতার নাম

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

তারিঃ ১৯-০৯-২০২০ ইং

***********************

হৃদয় জুড়িয়া এক শুন্যতা আছে

সে শুন্যতার নাম শুধু তুমি-শুধু তুমি !

দেহ প্রাণের তরঙ্গে লালিত যে ভূমি

সেখানে তুমি এক অনুভূতির দল

পুলকের ক্ষুধা- শিহরণের তৃষ্ণার্ত্ জল

যে  জল খুঁজি সমুদ্র তীরে অবিরত !

যে বুকে এত তৃষা চাতকের মত

স্পন্দিত রাঙা জল লেলিহান শিখা

তা নিভাতে

সিক্ত শিশিরের সাথে কবে হবে দেখা ?

এ শুন্যতার নাম শুধু তুমি-শুধু তুমি !

দেহ প্রাণের তরঙ্গে লালিত যে ভূমি ।

-------------------------------------

 

 

এ এক অমৃত বন্ধন

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

তারিঃ ১৫-০৯-২০২০ ইং

***********************

তুমি শুধু নারী নও হে সুন্দরী !

তুমি বিধাতার নিঁপুন হাতে তৈরী

এ জগত সৌন্দর্যের চির সঞ্চারি—

বিশ্ব প্রেমের আলোক পাঞ্জেরী

 

তাইতো তোমার তরে এতো মহিমা !

কোমল পরশে জাগাও  নরের গরিমা।

কত রূপ ! কত সৌরভ ! ভূষণ কত না-

শিরহণ দাও, হাসি হতে মুক্ত সোনা

 

উত্তাল তরঙ্গ  হতে দাও সুখসম্ভার,

তরী ভাসাও সাগরে পুলকের সুধাভর।

অর্ধেক নারী অর্ধেক নর এ নহে কল্পনা

এ এক অমৃত বন্ধন  স্বর্গীয় সীমানা—

------------------------------------

শুধু সঙ্গী হইয়ো

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

তারিঃ ১৫-০৯-২০২০ ইং

***********************

ছুটে এসো যদি  পাবে ভালবাসা

খুলে দিবো হৃদয় তোমার লাগি,

এ প্রাণে অর্ধেক তুমি অর্ধেক আমি

শুধূ সঙ্গী হইয়ো, হে অনুরাগী !

 

বিশ্বকে বলে দিয়ো তুমি আমার ফুল

যে শুধু মিটায় হৃদয়ের ক্ষুধা,

বুকে তুলে নিয়ো এ বিশ্ব নিখিল

আমি তুমি হবো অমৃতের সুধা।

------------------------------.

অসীম বিরহ

 


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

তারিঃ ১৯-০৯-২০২০ ইং

***********************

দু’হৃদয়ের প্রবল দ্বন্দ আছে এইখানে

এক পক্ষ ভালবাসার তরঙ্গ যেইখানে।

এইখানে অপমানের ছায়া বিরহী নগর

কম্পন উঠা হৃদয়ে রক্ত ঝরে ঝরঝর।

 

এইখানে অগ্নি চুল্লি জ্বলে অণিবার !

ভেঙ্গে চুড়মার হয় ভালবাসার ঘর।

কেউ বুঝতে চায় না আকাশের নীল

রাত্রির অন্ধকার নেমে আসে নিখিল।

 

তবু ভালবাসে প্রাণ অযুত বিনিদ্র রাত

যদিও এইখানে ব্যদনাতুর ঘাত প্রতিঘাত।

এইখানে অসীম বিরহ ছাড়া কিছু নাই

চিতার অনলে দাউ দাউ পুড়ে হয় ছাই।

---------------------------------.

 

শনিবার, সেপ্টেম্বর ১৭, ২০২২

তবু তুমি রক্তে লেখা নাম


 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

তারিখঃ ১৭-০৯-২২ ইং।

***********************************        

অজান্তেই এ প্রাণে তুমি এসেছো নন্দিয়া

সেই হতে আজোবদি পুলক শিহরণে বন্দিয়া।

 

নব বসন্তে তুমি এসেছো নব জাগরনে

নব আনন্দে তুলেছো তরঙ্গ মহা প্লাবনে।

তাইতো প্রতি ক্ষণে আকুল ছন্দে জাগিয়া

আমাকে ব্যাকুল করে তুল দুয়ারে আসিয়া।

 

বহু সংশয় বহু প্রতিঘাত এ প্রাণে

তবু তুমি রক্তে লেখা নাম ফুলচন্দনে।

দু’টি তরঙ্গ আজ বাঁধাবাঁধি বাহুবন্ধনে

তবু এক বিপুল শুন্যতা হৃদয় অঙ্গনে।

 

এখন গোধূলী সন্ধ্যা স্বপ্নের আকাশে

প্রেমের সূর্য্ উঠে না  বিজিয়বিলাসে।

--------------------------------




শুক্রবার, সেপ্টেম্বর ১৬, ২০২২

সমুদ্রের সন্ধানে

 

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

তারিখঃ ১৬-০৯-২২ ইং।

***********************************        

কি এক অদৃশ্যের পরশখানি

সারা অঙ্গে দোলা দিয়ে যায়—

রক্ত কণিকায় তরঙ্গ নেচে ওঠে

এক শুন্যতায় প্রাণ দ্রুত ছুটে

গভীর সমুদ্রের সন্ধানে- বিভোরে

যদি পেত নিত বক্ষ ভরে।

বারে বারে ওই তরঙ্গ ঘিরে

ভালবাসার ঝড় বয়ে যায় !

সারা দেহ প্রাণ আঁচল বিছায়

খুঁজে যায় তারে এ হৃদয়- হায় !

এ চাহনী এ হাসির গীত গন্ধে

সারা অঙ্গ দোলা দেয় মহানন্দে।

--------------------------------

জাগো হে রাওনাট স্কুল(গান)

  জাগো হে রাওনাট স্কুল(গান) কলমেঃ মোঃ আমিুনল এহছান মোল্লা রাওনাট, কাপাসিয়া,গাজীপুর ******************************************** এই য...