বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২২, ২০২২

দরজার পাশে গেলেই

 

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

তারিঃ ২২-০৯-২০২০ ইং

************************

দরজার পাশে গেলেই রক্তে ঢেউ উঠে-

সূর্যের আলোটা বেশ লাগে

তপ্ত হয়ে উঠে- টের পাই তোমার আনাগোনা

আশান্ত লাগে- রক্তে ঢেউ উঠে শুধু ঢেউ উঠে।

তুমুল তোলপাড় চলে হৃদয় অঙ্গনে

এতো কাছে তবু হলো না পাশাপাশি পথ-হাঁটা

দরজার পাশে গেলেই রক্তে ঢেউ উঠে-

এমন রোমাঞ্চিত পথ যে রোমাঞ্চহীন

সে কি ভাবা যায় ?

রক্তে ঢেউ উঠে শুধু ঢেউ উঠে আলোর পরশে---

-------------------------------------

এ বুকে প্রচন্ড পিপাসা

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

তারিঃ ২২-০৯-২০২০ ইং

*********************

প্রচন্ড পিপাসা ! চারিদিকে প্রখর খরা-

সমুদ্রের জল তরঙ্গে তরঙ্গে নৃত্য খেলে- নিত্য দোলে

পাহাড়ের বুক চিরে অবিরাম বয়ে চলে ঝর্ণা !

সাগর নদী হেসে উঠে ঝিকিমিকি আলোয়-

সদ্য ফোটা ফুলগুলো ভেসে যায় অবলিলায়

এতো জল তবু পিপাসা !

সমুদ্র জল বুঝেনা এখানে তপ্ত বালু চর-

ভালবাসা পুড়ে ছাড়খার

শুধু ঝড় ! ঘূর্ণি ঝড় ! জলের বিপুল শুন্যতা

স্বপ্নীল সাগরে এত জল

তবে কেন এত মৌনতা ?

এ বুকে প্রচন্ড পিপাসা, চারিদিকে প্রখর খরা!

------------------------------------

কি বলব ?

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

তারিঃ ২২-০৯-২০২০ ইং

*********************

কি বলব- সেই ভাষা হারিয়ে গেছে কবে !

আজ বর্ণ্ শুন্য, শব্দ শুন্য কবিতার চরন

অসীম দিগন্ত তবু নেই কোথাও প্রাণবন্ত প্রাণ

আছে কিছু ধুঁ ধুঁ বালু চর তপ্ত পথ- দিগন্ত রেখা

এ পথ বড় অশান্ত বড় একা বড় একা

কোথাও নেই কোন সীমানা

উদ্ভাস্তুর মত ভাসমান ঠিকানা

উত্তাল সমুদ্রের মত নগ্ন নৃত্য বহমান

ছদ্মবেশী ভালবাসার তর্জ্ন-গর্জ্ন

তবু মানুষ হৃদয়ের আবেদনে ভালবাসারে খুঁজে

কেউ কি পেয়েছে হায় !

স্বার্থের আবরণে ঢাকা- কেউ বুঝে-কেউ না বুঝে

অফুরান ভালবেসে নিজেকে পুড়ে- নিজেকে পুড়ে

আর ভালবাসার মানুষ চলে যায় দুরে- বহুদুরে---

কি বলব- সেই ভাষা হারিয়ে গেছে কবে !

আজ বর্ণ্ শুন্য, শব্দ শুন্য কবিতার চরন ।

----------------------------------

বুধবার, সেপ্টেম্বর ২১, ২০২২

বকুলের ডানা মেলে

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

তারিঃ ২১-০৯-২০২০ ইং

*********************

ওই বকুলের ফুলে সুরভী ডানাতে

খুঁজে পাই সু-ঘ্রাণ প্রাণের ধরাতে

তুমি ফুট হে সোহাসী মধুময় সুবাসে

আমি রোমাঞ্চিত হই তোমারই পরশে।

 

তুমি আমার বকুল তরঙ্গ কম্পনে

কি এক ভূষণে তুমি এলে এ প্রাণে !

ধরা দিয়ে দেওনা ধরা ইশারায় শুধু

বকুলের ডানা মেলে দিয়ে যাও মধু।

---------------------------------

 

কি এক অনুপমা তুমি !

 কি এক অনুপমা তুমি !

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
তারিঃ ২১-০৯-২০২০ ইং
***********************
আমি কি তোমাকে ভালবেসে ফেলেছি ?
যদি বলি হ্যাঁ ! রাগ করবে না তো ?
সত্যি তোমাকে খুব মিস করি কিন্তু
কোথায় যেন একটি বাধা- তুমি কি তার কিছু বুঝ !
তোমার এ রাঙা ঠোঁট - এ চাহনী - এ হাসি
শরীরের উত্তাল তরঙ্গের শুভ্র শশী
আমাকে ব্যাকুল করে তুলে রাশি রাশি
কি এক অনুপমা তুমি !
সারা দিন সারা রাত কল্পনায় শুধু তুমি !
আমি তো ভুলতে চাই
কিন্তু পারিনা! অনেক ভালবেসে ফেলেছি
তোমাকে না দেখলেই ঝড় উঠে তুমুল ঝড় উঠে
ক্ষত বিক্ষত হয় এ প্রাণ
তাইতো ছুটে যাই - প্রতিদিন ছুটে যাই
এক নজর দেখবো বলে---
তোমার দুয়ার হাক দেই নির্লজ্জভাবে
আমি কি তোমাকে ভালবেসে ফেলেছি ?
যদি বলি হ্যাঁ ! রাগ করবে না তো ?
-------------------------------------

মিলনের মঞ্চ

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

তারিঃ ২১-০৯-২০২০ ইং

***********************

জানি কখনো আসবেনা,বলবে না ভালবাস

তবে কেন কাঁশ ফুলের মতো এতো দোল এতো হাস !

এতো কাছে এসে পাঁপড়ি মেলো

আমি যে আর পারছি না-

তুমি এতো সুহাসিনী এতো অপরূপা

এতো তরঙ্গ তোলা জল রাশি

আমার চেয়ে বেশী কে জানে বল ?

তাইতো এতো ব্যাকুলতা এতো শুন্যতা

জানি, তুমি আমার কল্প সারথী

ঢেউ তোলা পুলক শিরহণ !

সাগরের তপ্ত জল ! রোমাঞ্চের গোপন অনুভব—

সুখ যুদ্ধের সোনালী বিজয়-

মিলনের মঞ্চ !

আমি তোমাকে ভালবাসি-অনেক ভালবাসি।

জানি কখনো আসবেনা,বলবে না ভালবাস

তবে কেন কাঁশ ফুলের মতো এতো দোল এতো হাস !

----------------------------------------

মঙ্গলবার, সেপ্টেম্বর ২০, ২০২২

এখন গোধূলী সন্ধ্যা

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

তারিঃ ২০-০৯-২০২০ ইং

***********************

তুমি বলেছিলে হাসিতে, তুমি বলেছিলে চাহনীতে

তুমি ডেকেছিলে প্রবল ভালবাসার ইঙ্গিতে

তুমল ঝড় তুলেছিলে অমৃত সুরের সংগীতে

সে সুরের মূর্ছ্নায় এ প্রাণ উঠিছে নাচিয়া

আজ আমি তার দিকে ছুটেছি ব্যাকুলিয়া

একটু ভালবাসা দাও, একটু পরশ দাও

এ অশান্ত ভ্রমণ বড় কষ্টের- জ্বলছে দাউ দাউ !

এখন গোধূলী সন্ধ্যা নামিছে আকাশে-

তুমি জাগ হে নব ঊষা ভালবাসার হরষে।

আই লাভ ইউ হে সুহাসিনী- হে শান্তনা

আর কত করিবে মোরে অবহেলা লাঞ্চনা ?

হৃদয়তো তোমায় দিলাম নব ঊষার আশাতে

তবে কেন গোধূলী সন্ধ্যা নামিছে আকাশে ?
---------------------------------

সোমবার, সেপ্টেম্বর ১৯, ২০২২

কি করে বলি

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

তারিঃ ১৯-০৯-২০২০ ইং

***********************

কি করে বলি  ভালবাসার এ পিপাসা !

জানি এ তৃষ্ণা মিটাবার নয় শুধু দুরাশা।

তবু বিপুল ভাসনা প্রাণে চাই শুধু চাই-

সে পথ তো খোলা নাই- খোলা নাই।

তোমার চাহনী হাসিতে কি এক শৃঙ্খল!

অজান্তেই প্রাণকে করেছো উশৃঙ্খল-ব্যাকুল

স্পর্শিত রোমান্টি বাগানে বসে থাকা

তুমি এক জীবন সারথীর ছবি আঁকা-

প্রাণবন্ত প্রাণ- জাগ্রত হৃদয়-

তুমি আছো মিশে মোর অস্থিমজ্জাময়।

কি করে বলি ভালবাসার এ পিপাসা !

জানি এ তৃষ্ণা মিটাবার নয় শুধু দুরাশা।

 

---------------------------------

 

হৃদয়গহনে

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

তারিঃ ১৯-০৯-২০২০ ইং

***********************

শব্দ গুলো ঠুকরে কাঁদে অন্তর মাঝে

তাল লয় গুলো ব্যাদনার সুরে বাজে !

তরঙ্গ উঠেনা  হৃদয়ের স্পন্দন ঘিরে

গহিনে কেমন যেন এক শুন্যতা ফিরে-

 

না দেখা অনুভবের গোপন কুটিরে

ছুটেছে বয়ে অশ্রুবন্যা অশ্রুনীরে-

ব্যাদনার বাঁশি হৃদয়গহনে বাজে !

শব্দ গুলো ঠুকরে কাঁদে অন্তর মাঝে ।

 

তবু অজান্তেই করেছি এ হৃদয় দান

ভালবাসার সুরে গাই তোমারই গান।

তরঙ্গে তরঙ্গে সাজিয়েছি ফুলে ফুলে

জানি না কখন আসবে ফিরে দ্বার খুলে!

--------------------------------

এ শুন্যতার নাম

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

তারিঃ ১৯-০৯-২০২০ ইং

***********************

হৃদয় জুড়িয়া এক শুন্যতা আছে

সে শুন্যতার নাম শুধু তুমি-শুধু তুমি !

দেহ প্রাণের তরঙ্গে লালিত যে ভূমি

সেখানে তুমি এক অনুভূতির দল

পুলকের ক্ষুধা- শিহরণের তৃষ্ণার্ত্ জল

যে  জল খুঁজি সমুদ্র তীরে অবিরত !

যে বুকে এত তৃষা চাতকের মত

স্পন্দিত রাঙা জল লেলিহান শিখা

তা নিভাতে

সিক্ত শিশিরের সাথে কবে হবে দেখা ?

এ শুন্যতার নাম শুধু তুমি-শুধু তুমি !

দেহ প্রাণের তরঙ্গে লালিত যে ভূমি ।

-------------------------------------

 

 

অবুঝের মত (গান)

  অবুঝের মত (গান) কবি মোঃ আমিনুল এহছান মোল্লা স্থানঃ রাওনাট - কাপাসিয়া - গাজীপুর তারিখঃ ২১ - ১১ - ২০২৪ ইং ********************...