শুক্রবার, অক্টোবর ১৪, ২০২২

তুমি যা চাও

 

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

তারিখঃ ১৪-১০-২২ ইং।

***********************************        

জানি হে মুক্ত তুমি ধরনীর তলে

কেউ পারে না ছুঁতে ডানা মেলে-

তুমি উড়ন্ত স্বাধীন চেতা তা জানি

শুননা গুরুর আদেশ সাধুর বাণী

তুমি নাহি যাও কারো কথা মানি

অধিকার চেয়ে ছুটেছো এ সমাজ

অথচ বিধাতা দিয়েছে তিলক রাজ !

তুমি যা চাও এখানে বিরোধ রচি !

এখানে তাগুত শয়তানের কু-রুচি।

এখানে রক্তাক্ত বিধি বিধান

এখানে আত্মহত্যা -হত্যা -ধর্ষ্ণ !

এখানে অপমান-

তুমি অনুপমা ! তুমি সুহাসিনী- তুমি জ্যোতি !

তুমি মা, তুমি বোন,

তুমি প্রেয়ষী, তুমি কোমল অবিরতি---

বল না কি করে চাই তোমার ক্ষতি ?

ফিরে এসো হে আপন ঘরে-

যে বিধি বিধান বিধাতা দিয়েছে তোমারে।

তুমি যা চাও এখানে বিরোধ রচি !

এখানে তাগুত শয়তানের কু-রুচি।

----------------------------------------

 

মুখে যা অন্তরে নেই

 মুখে যা অন্তরে নেই

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

তারিখঃ ১৪-১০-২২ ইং।

***********************************        

ওই যে মুক্তির ধ্বনি !

আরশ হতে এসেছে  নশ্বর ধরণী

ঐশ্বরিক সংবিধান মুহাম্মদ (সাঃ) আনি

পবিত্র আল কোরআনের অমর বাণী।

 

যে বাণী বাজে শুধু বাজে

তৌহিদী প্রাণের তরঙ্গ মাঝে ।

বাতিল যারে ধরে এ বুকে

আবল তাবোল বলে সে মুখে।

 

এ বাণী যে প্রচার করে অন্তরে

সে প্রকৃত ঈমানদার

নাহি ডরে নাহি মরে

স্বরণ করে আল্লাহ তারে

ইহ পর সংসারে----

 

তবু মানুষ ভক্তি করে বাতিলেরে-

দুনিয়ার মোহে ক্ষমতার বিভোরে

ভুলে যায় কোরআনের সত্য পাঠ !

মুখে যা অন্তরে নেই জীবন পট।

--------------------------------

 


কালো শুধু অন্তর


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

তারিখঃ ১৪-১০-২২ ইং।

***********************************        

আচমকা ধ্বনি বাজিল বজ্র স্বরে

শুনিল যেন মুক্তির কিছু বঙ্গ প্রান্তরে।

কেউ বলে আলো কেউ বলে কালো

কেউ বলে চলো চলো জিহাদী অন্তর

এবার হবে যুদ্ধ দুরন্ত দুর্বার !!

 

আচমকা ধ্বনি বাজিল বিপরীত সুর

এখানে অন্য কিছু  অযুত ভরপুর।

তবু কেউ কেউ উৎসাহী বজ্র স্বর

শব্দটি পবিত্র ! কালো শুধু অন্তর।

ব্যাখ্যা বিবৃতি কত যে কন্ঠ প্রীতি

বুঝেনা এখানে  কত যে ব্যাদনার স্মৃতি !

 

পৃথিবী ভুলে গেছে দুষ্ট ভাবনা দিবস রাত

ওরা যে গভীর প্রহসনে জীবন পাত।

সম্প্রীতির এক উপমা এ বঙ্গ সমাজ

সত্যের পবিত্র ধ্যান মুক্তির নব তাজ।

 

তবু কেউ কেউ উৎসাহী বজ্র স্বর

শব্দটি পবিত্র ! কালো শুধু অন্তর।

-------------------------------------


আপন স্বার্থ্ প্রচারে

 

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

তারিখঃ ১৪-১০-২২ ইং।

***********************************        

শত মানুষের শত মন শত পণ !

তবু মানুষ শ্রেষ্ঠ আপন সাধনে ভুবন।

কেউ হয় মানব সেবা দানে ব্রত

কেউ হয় অত্যাচারী জল্লাদের মত

কারো অন্তর এক- বাহ্যিক আরেক

কারো মুখে পবিত্র ধ্বনি কর্মে মোনাফিক ।

কেউ মিথ্যে ছলানার ধারস্ত হয়

রাজনৈতিক স্বার্থে অকুতোভয় ।

এ বঙ্গে অভিনেতা অভেনেত্রী যত

বেশ বুশায় চলন বলনে ভয়ঙ্কর তত !!

কে সত্য কি মিথ্যে নিলিপ্ত ভাবুক প্রাণ

আপন স্বার্থ্ প্রচারে

একই চক্রে জ্ঞাণী গুনি জন।

কত ভক্ত কত অনুসারী যোগী ও ধ্যানী

কত নাম এখানে কত যে জ্ঞানী—

আপন স্বার্থ্ প্রচারে একাত্তা সব জন।

হউক ছলনা হউক মিথ্যে বিষাক্ত মন।

শত মানুষের শত মন শত পণ !

তবু মানুষ শ্রেষ্ঠ আপন সাধনে ভুবন।

----------------------------------

আমি বলতে শিখেছি

 

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

তারিখঃ ১৪-১০-২২ ইং।

***********************************        

কোন পরাজই শেষ পরাজয় নয়

পরাজয়ের গভীরে লুকায়ে আছে

নব সূর্য্দয় ! নব প্রাপ্তি নব বিজয় !

 

সব পরাজয় নহে অপূর্ণ্ কোন তৃপ্তি

এখানেই মন্ত্র এখানেই বিজয়ের দীপ্তি

এখানেই নব যুদ্ধের তৃষ্ণা—

 

এমনতো কথা ছিল না সব হবে আমার

কথা ছিল যুদ্ধ হবে স্বপ্নের ক্যানভাসে

কথা ছিল পরাজয় আসবে

কথা ছিল আরো দুর্বার হবো,

ভুলে যাবো আজন্ম শুন্যতা আজন্ম বিরহ !

কথা ছিল ছিনিয়ে অনবো সুখ

পরাজয়ের বৃত্তে দাঁড়িয়ে

 

আকাঙ্ক্ষা বুকে নিয়ে আমি বলতে শিখেছি

কোন পরাজই শেষ পরাজয় নয়

পরাজয়ের গভীরে লুকায়ে আছে

নব সূর্য্দয় ! নব প্রাপ্তি নব বিজয় !

--------------------------------------

 

 

 

বৃহস্পতিবার, অক্টোবর ১৩, ২০২২

যোগাযোগ

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

তারিঃ ১৩-১০-২০২০ ইং

**********************

যোগাযোগ হয়নি কে বলেছে তোমাকে ?

যুগল  তরঙ্গ নেচে উঠে এক ভূ-লোকে !

এক শুন্যতা আরেক শুন্যতাকে ডাকে

এক তরঙ্গ আরেক তরঙ্গকে

ব্যাকুল করে তুলে

সব দুরত্ব ভুলে—

যোগাযোগ হয়নি কে বলেছে তোমাকে

উষ্ণ দেহ মন ছেনে ছেনে পুলক সুখে

চিরন্তন সুখ অনুভব করেছি রোমাঞ্চ খুঁজে

হয়তো আলিঙ্গন হয়নি প্রণয় হয়নি-

তবুও তো অশান্ত হয়ে উঠি রোজে !

একি যোগাযোগ নয় ?

এক হৃদয় থেকে আরেক হৃদয়ের তরঙ্গ প্রাবহ !

এক দেহ হতে আরেক দেহের গ্রহ- উপগ্রহ।

এ এক নিখুঁত ভালবাসা- এ এক নিখুঁত যোগাযোগ।

যোগাযোগ হয়নি কে বলেছে তোমাকে ?

যুগল  তরঙ্গ নেচে উঠে এক ভূ-লোকে !

---------------------------------------

 

 

মুক্তা

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

তারিঃ ১৩-১০-২০২০ ইং

**********************

খুব কাছেই তুমি জন্মেছিলে,

কখনো বালুচরে কখনোবা গভীর জলে

তুমি হাসতে তুমি খেলতে দল বেধে্

কখনোবা একা -নিঃসঙ্গ একা—

তবু তুমি বিরক্ত হতে না পৃথিবীর নিষ্ঠরতায়

তোমার ভিতরেই আমি খুঁজেছিলাম আমাকে

আমার মুক্তাকে- স্বার্নালী মুক্তাকে

রূপালী হাসিতে যে তুমি তরঙ্গে ভাসতে

সে তুমি আমাকে ডাকতে নিরবে ডাকতে

একটু স্পর্শের আশায়-

এতো কিনারাহীন আগুনের নদী !

তবু কিসের এক তীব্রতম উল্লাসে-

ডুব দিতাম ,গভীর জলে ডুব দিলাম ভালবেসে

তোমাকে খুঁজে নিতাম তরঙ্গে তরঙ্গে

তুমি হেসে খুলে দিতে, খুলে দিতে

আর আমি !

তোমার গভীরে ঢুকে- তুলে নিতাম মুক্তা।

--------------------------------

বুধবার, অক্টোবর ১২, ২০২২

মনের বিরুদ্ধে

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

তারিঃ ১২-১০-২০২০ ইং

**********************

কেউ যেন মনের বিরুদ্ধে হাসি দেয়, কথা বলে

দক্ষ অভিনেত্রীর মতো !

ক্ষণে ক্ষণে রক্ত ঝাঁকি দিয়ে বলে, আরে কিছুনা

এমনিতেই মনটা খারাপ, অনেক কাজের চাপ

তবে ভালবাসি, সত্যিই ভালবাসি-

 

ঠিক বুঝতে পারি কোনটা সত্যি, কোনটা ছলনা

কোনটা লোক দেখানো—

এত কিছুর পরেও ছুটে যাই কেন - জান ?

যে সূর্যের হাসিটায়, যে চাহনীটায়

চমকে উঠেছিলাম প্রথম দিনই- তাই হয়তো

সূর্যমূখীর প্রেমে এতো ছুটে যাওয়া—

 

অথচ কেউ কোথাও নেই, সব মরিচিকা- সবশুন্য

কেউ যেন মনের বিরুদ্ধে হাসি দেয়, কথা বলে

দক্ষ অভিনেত্রীর মতো !

ছিঃ ছিঃ সত্যি এক অন্ধকার রাত্রি ঝাঁপ দিয়ে আছে

একগলা রোদ্দুরে-----

------------------------------------------

 

তোমার প্রিয় চাবিটি


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

তারিঃ ১২-১০-২০২০ ইং

**********************

সযত্নে রেখেছি তোমার প্রিয় চাবিটি!

শুধু একবার বলো কবে লাগবে সেটি!

আমি জানি বদ্ধ তালা ঝং ধরে আছে

অনেক দিন খোলা হয়নি, যাওয়া হয়নি

তালাটির কাছে—

 

সযত্নে রেখেছি তোমার প্রিয় চাবিটি!

কেমন করে লুকায়ে রাখো তালাটি ?

তালা খোলার চাবিতো আছে, সযত্নে আছে

তুমি চাইলেই ছুটে যাবো তোমার কাছে

কোন মরিচিকা থাকবেনা, কোন ঝং থাকবে না

তুমুল ঘষর্ণে তুলে দিবো--

শুধু একবার বলো কবে আসবো ?

 

তালার ভিতরে যে উষ্ণতা যে গভীরতা !

যে শিহরণ- এ চাবি ছাড়া সব মৌনতা।

সেই সব স্মৃতি এখনো ঝল ঝল !

তালার শুন্যতায় চাবির চোখ টলমল।

 

সযত্নে রেখেছি তোমার প্রিয় চাবিটি!

শুধু একবার বলো কবে লাগবে সেটি!

----------------------------------

রবিবার, অক্টোবর ০৯, ২০২২

আমি ইঞ্জিনিয়ার আবু নোমান

 

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

তারিখঃ ০৯-১০-২২ ইং।

***********************************        

জনতা  আমার আর্শীবাদ !

ভয় করি না সন্ত্রাসীদের নিন্দাবাদ ।

আমি শেখ মুজিবের উত্তরসূরী

আমি লাল সবুজের অতন্ত্র প্রহরী

জয় বাংলা আমার শ্লোগান

আমি জয় করি ঘূর্ণি তুফান

আমি ইঞ্জিনিয়ার আবু নোমান

আমি নৌকার মাস্তুল, আমি পাঞ্জেরী

শেখ হাসিনা আমার কান্ডারী-

জনতা আমার ভালোবাসার প্রাণ

মুক্তি যুদ্ধ আমার বিজয়ী ঘ্রাণ !

ভোলা- ৩, তজুমদ্দিন- লালমোহন

চাঁদাবাজি সন্ত্রাসীদের কিসের ভয় !

আমি সূর্য্দয় ! আমি নির্ভ্য়-

জয় ! জয় ! ভোলা- ৩ এর জয়!

আমি ইঞ্জিনিয়ার আবু নোমান হাওলাদার

শুধু একটি নাম নই- আমি একটি অঙ্গিকার।

------------------------------------------------

আমিতো ভুলে যেতে চাই

কবি মোঃ আমিনুল এহছান মোল্লা রাওনাট,কাপাসিয়া,গাজীপুর। *********************************** আমিতো ভুলে যেতে চাই, তোমার অবহেলা ছাড়ে না কিছু মানু...