সোমবার, জুলাই ১০, ২০২৩

শুধু বুঝে উঠিনি

 মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট,কাপাসিয়া,গাজীপুর

তারিখঃ১০-০৭-২০২৩ ইং

*********************

যেখানে ভেবেছি মুক্তার ঝিনুক,

আজ সেখানে কালো জলে নিরর্থক শামুক।

যে ভালবাসায় তোমাকে জেনেছি,ঢুকে গেছি,

আজ সেখানে বিরহের যন্ত্রণা অনুভব করেছি।

তুমি হেসেছিলে বলেই আপাদমস্তক চিনেছি

তুমি এক অপরূপা সুহাসিনী

শুধু বুঝে উঠিনি তুমি নও আমার ধরণী।

-----------------------------------

 

লজ্জায় লাল হয়েগেছে

মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট,কাপাসিয়া,গাজীপুর

তারিখঃ১০-০৭-২০২৩ ইং

*********************

লজ্জায় লাল হয়েগেছে প্রভাতের আঁকাশ !

সর্যের হাসিটা মেঘের আড়ালে লুকানো বেশ।

মাথা উঁচু করে আর হাসেনা, কথা বলে না

লজ্জবতীর মতো ঘোমটা পড়ে আছে ঢাকনা।

ভালবাসার চারিদিকে শুন্যতার খেলা

হৃদয়ে জমেছে কত শত ব্যদনার মেলা।

-------------------------------------

রবিবার, জুলাই ০৯, ২০২৩

তুলেছি পাপী হাত

মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট,কাপাসিয়া,গাজীপুর

তারিখঃ০৯-০৭-২০২৩ ইং

*********************

হে প্রভূ ! তোমার দরবারে তুলেছি পাপী হাত!

কবুল কর হে ! কবুল কর হে ! মোর মোনাজাত।

আমি পাপী, আমি গুনাগার দাও মোরে হেদায়েত

আমি যেন পাই তোমার করুণা- রহমত।

হইয়েছি গোলাম তোমার করি যেন ইবাদত

এ মোনাজাত তোমার দরবারে করি গো আমি,

অনন্ত হাশরে দিয়ো গো ছায়া - অবিনশ্বর তুমি।

তুমি ছাড়া কে আছে বল দুনিয়া- আখেরে,

তাই তো ফরিয়াদ করি ক্ষমা করো হে

অনন্ত হাশরে—

হে প্রভূ ! তোমার দরবারে তুলেছি পাপী হাত !

গোলাম আমি নত শির দিয়োগো নাজাত।

আমি  পাপী, আমি গুনাহগার

তুমি তো নাজাতের মালিক হে পারওয়ার দীগার।

----------------------------------------

অযূত কষ্ট থেকে

 মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট,কাপাসিয়া,গাজীপুর

তারিখঃ০৯-০৭-২০২৩ ইং

*********************

না বলা কথার অযূত কষ্ট থেকে

তোমাকে বলতে এসেছি

ফুটে উঠেছে ফুল থরে থরে অফুরান।

যে ফুলের সুবাসে ব্যাকুল মাতাল আমি

তাকে বলতে এসেছি

হৃদয়ের গভীরে এক তরঙ্গ দোলায়

গেয়ে ফেলেছি ভালবাসার গান।

আই লাভ ইউ, আই লাভ ইউ

তুমি কিছু বলবে না, বলে ফেল

আমি যে সেই পথে চেয়ে আছি

বকুল ঝরা কাননে

দিবো ভালবাসার মালা,যদি ভালবাসো

তোমার জন্য ফুল এনেছি,

হাত দু’টো বাড়ায়ে দাও, ফুল দিবো আমি।

---------------------------------

শনিবার, জুলাই ০৮, ২০২৩

ইগুর প্রেতেরা হাসে

 নামঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট, কাপাসিয়া,গাজীপুর

তারিখঃ ০৮-০৭-২৩ ইং।

******************************

ইগুর প্রেতেরা হাসে শাণিত বিদ্রূপে,

স্বর্গিয় গৃহে দাবাগ্নি জ্বলে চুপে চুপে ।

মু্ক্তি এখানে নিত্য কাঁদিছে বসূধায়,

বোধশক্তি নাহি জাগে ক্ষুদ্ধ চেতনায়।

সেতু বন্ধনে তির্য্কশৃঙ্গ করিছে বিবাদ,

চারিদিকে বঞ্চিত প্রাণের করুণ আর্তনাদ।

জীবন -মৃত্যুর সীমানায়

তবু ইগুর প্রেতেরা ঘুরে বেড়ায়

বিচ্ছিন্ন হয় পারিবারিক সেতুবন্ধন

গভীরে শুরু হয় ব্যদনার করুণ ক্রন্দন।

রক্ত এখানে বিস্ফরিত হিংস্র অনল !

ভিতরটা জ্বলে পুড় ছাঁই করে চিতার অবিকল।

তবু ওরা বুঝে না রক্ত ক্ষরণ

ইগুর প্রেতেরা দিয়ে যায় বিরহের গান।

------------------------------------------

রোমান্টিক বন্ধন

 

নামঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট, কাপাসিয়া,গাজীপুর

তারিখঃ ০৮-০৭-২৩ ইং।

******************************

হাত বাড়িয়ে দাও গোলাপ ফোটাবো,

প্রেমের ডানা মেলো সুবাস ছড়াবো।

তুমি এসেছো তাই উঠেছে পূর্ণি চাঁদ

যুগল বন্ধনে ছুঁয়েছে অমৃতের স্বাদ

এই অপরূপা পূর্ণিমার রাত

জীবন বন্ধনে এক জোড়া স্বর্গিয় হাত।

রোমান্টিক বন্ধনে

প্রকৃতির চন্দনে-

তাঁরা দু’জনে, প্রেমের কাননে

জুঁই চ্যামীলি ফোটায়েছে মধুগন্ধময়

যেখানে ভালবাসা জমে জমে

একই আত্মায় দু’টি হৃদয়

সোনালী প্রভাতের সূর্য্দয়

হাসি খুশী চির প্রেমময়

স্বর্গিয় হউক প্রাণের এ স্পন্দন

দুর হউক বিরহ বেদনা ক্রন্দন।

--------------------------------------

দুঃখ হবে না শেষ

 নামঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট, কাপাসিয়া,গাজীপুর

তারিখঃ ০৮-০৭-২৩ ইং।

******************************

এ জাতির দুঃখ হবে না শেষ যতই করি কামনা,

যে জাতি নিরুৎসাহে দেশ প্রেমে অন্যমনা ।

তার কপালে নেইকো সুখ ,নেইকো বিজয় উৎসব,

যেখানে শাসকেরা খাই খাই লুটপাটে সরব

এজলাসে বিচারক নিরব !

সেখানে বৃথাই চিৎকার ! বৃথাই আর্তনাদ !

স্বাধীনতার বুকে রক্ত ক্ষরণ, বিপুল কষাঘাত।

এমন দুঃসহ দিনে

এ জাতির দুঃখ হবে না শেষ কোনদিনে ।

যে জাতি ভাল মন্দ বুঝে আপন দলের অন্ধে

সে জাতির পঁচন ধরে ডাল পালে রন্ধে রন্ধে।

যে জাতি স্বৈরতন্ত্রকে বলে গণতন্ত্র

সে জাতির বিবেক বুদ্ধি অচল ভ্রান্ত।

এ জাতির দুঃখ হবে না শেষ আপন স্বভাবে,

দেশ প্রেমের অভাবে--

-------------------------------------------------

চুম্বন মাষ্টার

নামঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট, কাপাসিয়া,গাজীপুর

তারিখঃ ০৮-০৭-২৩ ইং।

******************************

দেহ প্রাণে এসেছে রোমান্টিক জোয়ার !

ক্ষণে ক্ষণে তেড়ে যায় চুম্বন মাষ্টার।

তাইতো শিক্ষা ভগ্ননীড়—

চুমাচুমি ঠোঁটে ঠোঁটে শান্ত নিবিড় ।

 

চরিত্রহীনতা কি উচ্ছল !

প্রণয় সন্ধানী ব্যাকুল জল।

কতখানি হিংস্র হয়েনা মিঠু মাষ্টার !

সহকর্মী - ছাত্রীর নেই তো নিস্তার।

 

এ কি বিস্ময় ! একি অবক্ষয় !

এই শিক্ষকের ছোবলে কেউ নিরাপদ নয়

পিতা-মাতার পরে যার স্থান

আজ কেন পদধূলিত-অপমান ?

------------------------------------

চাটুকারদের সু-দিন

 

নামঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট, কাপাসিয়া,গাজীপুর

তারিখঃ ০৮-০৭-২৩ ইং।

******************************

এখানে এখন তৈলবাজ চাটুকারদের সু-দিন !

এখানে নম্র ভদ্র জ্ঞানী গুনি জন-নিদ্রাহীন।

আজব দেশ !এখানে মন্থর সত্যের হাওয়া,

এখানে পেশী শক্তি অর্থ্ বলের সম্মুখ যাওয়া।

এখানে সত্য বললেই জেল জুলুমের ঝাপটা

এখানে ন্যায় বিচারক দিয়েছে ঘোমটা

ক্ষমতার কত রঙ ঢং কত বৈচিত্রে হাসে

সত্যেরা এখানে কত নির্ম্ম পরিহাসেই

মাদকের করাল গ্রাসে জাতির ছেলে-মেয়ে

জাতি ধ্বংসে কত উৎসব! কত গান গেয়ে

তৈলবাজ চাটুকারেরা আগুন দিয়েছে চুলোয়

এখানে তো অধিকার মৃত ! ধূসর রঙের ধুলোয়।

প্রতিবাদী ভয়ে লুকায়ে আছে বদ্ধ করে,

এখানে দেশপ্রেমিকের বুক রক্ত ক্ষরণ

অপমানের ডরে--

-----------------------------------------------

স্বাধীনতার পর

 

নামঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট, কাপাসিয়া,গাজীপুর

তারিখঃ ০৮-০৭-২৩ ইং।

******************************

স্বাধীনতার পর কেটে গেল কতটি বৎসর,

তবু স্বাধীকার হয়নি প্রাণবন্ত এই প্রান্তর।

গর্বিত অর্জনগুলো প্রায় মৃত -স্থবির,

শুধু দুর্ণীতিবাজ লুটেরা নির্ভিক অনশ্বর।

একটা বজ্র কন্ঠ নেই , একটা নিদের্শিত অঙ্গুলি নেই

যার ডাক শুনে ঐক্যবদ্ধ হই !প্রতিবাদ মিছিলে যাই

এখানে শুধু ক্ষমতা লোভী কুলাঙ্গারে ভরপুর !

দেশ প্রেমের স্পর্শ্ নেই দিকপালের পরিসর।

স্তব্দতা চারিদিকে রাত্রির আকাশে !

ছদ্মবেশীদের আনাগোনা বিপুল হরষে।

স্বাধীনতার পর কেটে গেল কতটি বৎসর,

তবু গণতন্ত্র হয়নি প্রাণবন্ত !

স্বৈরতন্ত্রের অনলে গণতন্ত্রের ডাক !

সু-শাসন জ্বলে পুড়ে ছাঁই অতঃপর

স্বাধীনতার পর কেটে গেল কতটি বৎসর।

 

বাবা দিবসের প্রার্থনা (গান)

  কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা রাওনাট,কাপাসিয়া,গাজীপুর **************************************** তোমাকে নিয়ে কবিতা লিখতে বসলে কলম...