শুক্রবার, আগস্ট ২৫, ২০২৩

অসাধুদের কঙ্কাল

 

মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট, কাপাসিয়া,গাজীপুর

তারিখঃ ২৫-৮-২০২৩ ইং

*************************

নৈতিকতা কভূ চুপ নাহি রয়,

প্রতিবাদ করে, সে যে প্রতিবাদ করে দিবা-অস্তদয় !

যদিও ঘাত প্রতিঘাত আসে প্রত্যহ জীবন-স্পন্দনে,

সে দুর্বার গর্জনে জেগে ওঠে মুক্তির সন্ধানে

দুর্জ্য় শক্তিতে বিজয় নিশান তুলে যুগের প্রাচীরে

রক্তে রক্তে লিখে যুদ্ধের কবিতা বক্ষ চিরে

সত্যের তরঙ্গে তরঙ্গে পারি দেয় বঙ্গোপসাগর,

আঁধার নিশীতে হয় নির্ভ্য় কান্ডারী দুরন্ত-দুর্বার।

লোভ মোহে হেলে পড়ে না দীপ্ত দ্বিপ্রহর,

অনৈতিক সুপ্তি ভেঙ্গে চির সত্যের বিশ্বাসে

নৈতিক পতাকা উড়িয়ে দেয় শ্বাস-প্রশ্বাসে।

বিশ্বের দৃষ্টপটে আসে শুভ ‍দিন !

অসাধুদের কঙ্কাল পড়ে থাকে নর্দমা ড্রাসবিন।

নৈতিকতা যেখানে শক্তি রূপে বক্ষের পিঞ্জরে

সেখানে অনৈতিকার বিজয় দূরে- বহুদূরে—

এসো অনৈতিক দ্বার আঘাতে আঘাতে করি চুর

চৌদিকে ছড়িয়ে দেই সত্যের ধ্বনি অতি সুমধুর।

-------------------------------------------------

শয়তানের ঘাটি।

 মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট, কাপাসিয়া,গাজীপুর

তারিখঃ ২৫-৮-২০২৩ ইং

*************************

মিছা কেন রূপ নিয়ে এতো পরিপাটি !

এ যেন রূপ নয় শয়তানের ঘাটি।

এত অহংকার গৌরব কোন অভিসারে!

দুষ্টের বন্ধু হলে ভালবাসে  কে তারে ?

রক্তে রক্তে হয় সে পোকা মাকড় অরুচি,

তবু সে রূপ  নিয়ে হতে চায় এলাচি ।

কারে দেখায় কারে  দেয় পঁচা গন্ধ আচার !

কুকুর  সব চেটে চেটে বলে সে মজার ।

ফুলতুল্য মধুরসে ফুটে সে শাখে শাখে,

ডুবে ডুবে জল খায় স্রোতনীর বাঁকে বাঁকে।

মিছা কেন রূপ নিয়ে খুলে দেও আবরণ,

ডেকে আনো দস্যুদল -গুম হত্যা ধর্ষ্ণ !

মিছা কেন রূপ নিয়ে এতো পরিপাটি !

এ যেন রূপ নয় শয়তানের ঘাটি।

------------------------------------

 

মঙ্গলবার, আগস্ট ২২, ২০২৩

২১ আগষ্টের জান্তা

 

 কি জানি কি ছিল ওদের বিস্ময়কর চিন্তা!

মীর জাফরের বংশধর ২১আগষ্টের জান্তা ?

ট্রাকের মঞ্চে দাঁড়িয়ে বিদায় নেওয়ার প্রাক্কালে

মৃত্যুর মখোমুখি শেখ মুজিবের কন্যা বিকালে!

সম্মুখে সারি সারি লাশ গগণ বিদারী কান্না,

কেউ আসেনি, কেউ দেখেনি এ রক্তের বন্যা।

ওরা চেয়েছিল চির বিদায় জানাতে

কিন্তু বেঁচে গিয়েছিল প্রভূর অশেষ রহমতে।

আকাশ বাতাস কম্পিত হয়েছিল,অশ্রু ঝরেছিল

রক্তের ছোপ ছোপ দাগ পীছ ঢালা রাজপথে পড়েছিল

ওরা ঠাট্টা বিদ্রেুাপ করেছিল

ওরা চেয়েছিল আরেকটি ১৫ আগষ্ট !

চেতনার বুকে দিতে চেয়েছিল মুগুর ডান্ডা

মুহুর্মুহু গ্রেনেড হামলায়

 মুখরিত প্রাণগুলো ঠান্ডা !

দিক- বেদিক ছুটেছিল

কেউ আশ্রয় দেয়নি, চিকিৎসা দেয়নি, ধরেনি পুলিশ !

উল্টো মুজিব কন্যার দিকেই রকমফের নালিশ!

সারা বিশ্ব হয়ে গেলো দৃঢ় হতভম্ব !

ওদের বংশধরেরা চেয়েছিল ভাঙ্গতে এ শক্ত স্তম্ভ।

বঙ্গ কন্যা হারেনি, লক্ষ শহীদের রক্ত পিছু পিছু

সাহসি করে তার প্রাণ !সে করবে না কভূ মাথানীচু।

ওরা জানেনা বাঙালির চেতনা কত দূর !

২১ আগষ্টের জান্তা এখনো সেই রক্ত, সেই দোসর !

পরাজিত পাকিস্তানের গুপ্ত চর !

--------------------------------------------

শনিবার, আগস্ট ১৯, ২০২৩

আমার এই কষ্ট

 

মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট, কাপাসিয়া,গাজীপুর

তারিখঃ ১৯-৮-২০২৩ ইং

*************************

খরচ কমাবো কি করে এই দেশে ?

নিত্য পন্যের দাম জ্যামিতিক হারে দিন শেষে।

সিন্ডিকেটের দেশে মুক্তি কি সহজ এত ?

যত দিন যায় ভাবনা বাড়ে তত !

সংসারের বোঝা টানতে টানতে আমি আজ বুড়ো

বেতনের টাকা শেষ তবু মিটেনা চাহিদা পুরো।

এতো দিন ধরে বেসরকারী চাকরি করি ঢের

শুধু বেতন বাড়ে সরকারি আমি নই তাঁর !

হাই প্রেসার  দিন রাত ভেবে ভেবে

খরচ কমাবো কি করে মেপে মেপে ?

নুন আনতে পান্তা পুরায় কেউ দেখে না মোটে,

লুটেরাজ লুটে পুটে যায় শহর গঞ্জ ছোটে –

বৈষম্যের এই যন্ত্রনা দুর্ভোগ কি করে যাই ভুলে ?

আমারও তো স্বাধ জাগে হাসি প্রাণ খুলে-

যে টাকা বেতন সরকারি তৃতীয় শ্রেণীর টাকা

এই টাকায় থাকা যায় কি ঢাকা ?

তুমি কি বলো, এটা কি বেঁচে থাকা ?

দু’বেলা শুকনো রুটি  খাই দুটি

এক বেলা বাকী ! অনাহারে ছুটোছুটি।

এইসব খেয়ে কি শরীর স্বাস্থ্য টেঁকে ?

রোজগার তো বাড়ে না টাকা পাবো কোথা থেকে?

ধার দেনা কত দিন খরচ তো কমেনা ?

আমার এই কষ্ট কেউ তো দেখে না !

---------------------------------------------

 

বিমুগ্ধ উৎসুক

 মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট, কাপাসিয়া,গাজীপুর

তারিখঃ ১৯-৮-২০২৩ ইং

*************************

জানি হে আল-কোরআন মুমিনের অন্তর কুঞ্জে

সদা ধ্যান জ্ঞানে আলোক জাগে

আল্লাহ’র বিশ্বাস তার বিপুল সুরভী কুঞ্জে

জীবন বহে মুগ্ধ অনুরাগে-

ঈমানের সৌরভ রসে মুমিন প্রভূরে পায় নিত্য

পানা চায় হে দোষ গুন ভেদ

ওই আরশে আযীম তৃপ্ত রাখে শর্ব্তর খেদ।

আপনারে নত শির করে গোলাম হয় মহান

অনুতপ্তে পায় উদ্বেলিত সুখ

আল-কোরআনের আলোয় মুমিন হয় সুন্দর প্রাণ

প্রভূর তরে গোলাম হয় নতশির বিমুগ্ধ উৎসুক।

------------------------------------------

বাতিলের সিংহদ্বার

 মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট, কাপাসিয়া,গাজীপুর

তারিখঃ ১৯-৮-২০২৩ ইং

*************************

বিপুল ভালবাসার মূল্য দিচ্ছি ভুল করে,

আবেগের তরঙ্গ লুফেছি শুভ্র অন্তরে।।

বাতিলের সিংহদ্বার খুলেছি দৃপ্তশির,

পূর্ণ্ করি লোক দেখানো প্রেম -এ নশ্বর।

কত উপমা এনেছি ভ্রান্ত বিশ্বাসের ঘরে

মুকুট পরায়ে  দিয়েছি অপমান অপদস্ত করে।

যা সিদ্ধ নয় তা বসিয়েছি চিত্ত অধিশ্বরে

তুচ্ছ করেছি তার অর্জ্ন উচ্চ খ্যতিরে।

আবেগের ভুলে তাকে খাটো করেছি আজ

তবু বলি ন্যায্য ফয়সালা দিবে অধিরাজ !

বিপুল ভালবাসার মূল্য দিচ্ছি ভুল করে

আবেগের তরঙ্গে চলেছি শীরক -কুফুরে।

ব্যদনার বজ্র বাজে পৃথিবীর শুন্য প্রান্তর !

তবু ফরিয়াদ ওই মহান তর—

ভুল ত্রুটি ক্ষমা করে অনন্ত করো সুন্দর ।

--------------------------------

রক্তে গড়া লালপথ

 মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট, কাপাসিয়া,গাজীপুর

তারিখঃ ১৯-৮-২০২৩ ইং

*************************

বীর বাঙালি প্রস্তুত আজ, ভীরুরা পলাতক !

অপশক্তি ,দোসর -রাজাকার ,গুপ্তঘাতক

বঙ্গ বুকে ঠাঁই নাই শহীদের রক্ত ফুলে

সবুজ শ্যমল প্রান্তরে নবীনরা উঠছে দুলে।

বজ্র কণ্ঠের অগুনে পুড়ে ছাঁই পাকিস্তান

বাঙালি সংঘবদ্ধ জন নেত্রীর আহ্বান।

উন্নয়ন এগুচ্ছে গুচ্ছবদ্ধ রক্ত-কুসুম,

মুক্তি যুদ্ধের চেতনা লাল-সবুজের ধরাধাম।

আজ বাঙালি মুক্ত! পতাকা হাতে হাতে

বিশ্ব মঞ্জিলে উঁচু শির রাঙা প্রভাতে

জুলুম -অত্যাচার -স্বৈচারের বিরুদ্ধে

শিকল বেড়ী ডান্ডা হাতে  বীর বাঙালি যুদ্ধে-

শেখ মুজিবের রক্ত দানে রক্তে গড়া লালপথ

লাল- সবুজের বাংলাদেশ নব সূর্যের যুগপৎ।

-----------------------------------------------

মৃত্যুঞ্জয়ী চেতনার বাঁশি

 মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট, কাপাসিয়া,গাজীপুর

তারিখঃ ১৯-৮-২০২৩ ইং

*************************

চেতনার বাঁশি খানি বাজিছে আবার,

শোক হতে শক্তি বুঝি জাগিছে সবার।

শেখ মুজিবের ছায়া বাংলার সমীরে

আকাশে বাতাসে ফুলবনে জাহ্নবীর তীরে

বজ্র কণ্ঠের ধ্বনি ভেসে উঠে তরঙ্গের মতো

‘চির উদ্যাম, চির দুর্বার ,চির সতত !

তুমি নাই তবু আছো মুক্তির মধুর মিলন

লাল সবুজে দৃষ্টি ফিরে অপলক নয়ন ।

মুক্তি যুদ্ধের ধ্বনি হয়ে বেজেছিল যে স্বর

সেথায় তুমি আছো ! সেথায় তুমি অধর ।

যত দিন ধরা রবে তত দিন তুমি ফিরে,

পথ দেখাবে পথ হারা বাঙালির নীড়ে ,

তুমি এক কালজয়ী নবীন পল্লবের মতো

চেতনার সিংহাসনে বসা  বিনিদ্র- জ্রাগত।

শোক হতে শক্তি বুঝি জাগিছে সবার।

তুমি মৃত্যুঞ্জয়ী চেতনার বাঁশি -এ বাংলার।

----------------------------------------

শোক থেকে শক্তি

 মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট, কাপাসিয়া,গাজীপুর

তারিখঃ ১৮-৮-২০২৩ ইং

*************************

শোক থেকে শক্তিতে আজ হও উদ্ধুদ্ধ,

শুরু করো প্রতিরোধ, জনযুদ্ধ

স্থপতির বজ্র কণ্ঠ, শেখ মুজিবের ঘোষণা

মুক্তি যুদ্ধের স্বাধীন বাংলাদেশ

সমর জয়ী বীর বাঙালির অদম্য চেতনা।

ওইসব দেশদ্রোহী দোষরের ঘোর দুর্দিন

মিলছে জনতা আর শেখ মুজিবের ভাষণ

সম্মুখে আসন্ন শোভদিন !

ওরা হউক বিচ্ছিন্ন মহা ক্রদ্ধ

শুরু করো প্রতিরোধ , জন যুদ্ধ।

শোক থেকে শক্তির ক্ষয় নাই-

ওরে ভয় নাই ওরে ভয় নাই !

করো ঘাতকের গতি পথ অবরুদ্ধ

দিয়েছে ডাক শেখ মুজিব. মুক্তিযুদ্ধ।

মরে নাই, মরে নাই, স্থপতি মরে নাই

লাল সবুজ পতাকায়, তাঁরে পাই , তাঁরে পাই ।

শোক থেকে শক্তিতে আজ হও উদ্ধুদ্ধ,

শুরু করো প্রতিরোধ, জনযুদ্ধ

----------------------------------

 

শুক্রবার, আগস্ট ১৮, ২০২৩

তোমাতেই পাই তারে

 মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট, কাপাসিয়া,গাজীপুর

তারিখঃ ১৮-৮-২০২৩ ইং

*************************

হে হৃদয়, যত প্রেম করি নিরীক্ষণ

তোমাতেই পাই তারে জন্ম গ্রহণ।

ছোট বড় অনুভূতি সব শিরে উপশিরে;

সুখ দুঃখে দোলা দেয় সদা খেলা করে।

জল হয়ে এঁকে বেঁকে যায় গভীর প্রাণে;

অনল হয়ে পুড়ে যায় শ্বশানে শ্বশানে।

তবু কত সুন্দর তুমি কত মনোলোভা !

ভাবতে ভাবতে হৃদয় দেখে কত শোভা !

নির্জনে বসি বসি কোকিলের গান শুনে

বিরহের অনলে জ্বলে একাকী নিজ বনে

তোমায় ঘিরে কত লোক জীবন নাশ করে,

কত শত কল্প রচে তাল বেতাল সুরে সুরে।

তবু বলে ভালোবাসি হৃদয় খুলিয়া

হে হৃদয়, তোমাতেই পাই তারে সব হারাইয়া।

ভাবতে ভাবতে হৃদয় মহাবেগে ধায়,

সফেদ সফেনে পশ্চাতে ফিরে নাহি চায়।

--------------------------------------

অবুঝের মত (গান)

  অবুঝের মত (গান) কবি মোঃ আমিনুল এহছান মোল্লা স্থানঃ রাওনাট - কাপাসিয়া - গাজীপুর তারিখঃ ২১ - ১১ - ২০২৪ ইং ********************...