কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
তারিখঃ ১৮-০৪-২০২৪ ইং
*********************
অনিষ্ট রাগ ক্রোধ আসি মাগিছে আদর,
পাপে জড়ায়ে ধরি অন্তর হতে অন্তর ।
ক্রোধ আসি ধবংস চাহিছে মানবেরে
চাহিছে বন্ধু করি রাখিতে তাহারে!
মুমিনের গৃহে রাগ ক্রোধের নেই আনাগোনা,
রাগকে সংযত করি আনিছে বিজয়খানা ।
কহে সে নয়নজলে প্রভূরই চরণতলে,
বীরত্ব যেন দেয় তাহারে ধৈর্য্যর শির তুলে।
মুমিনের গৃহে চাহিল সে মুখ ফিরে,
ক্ষমতারে তুচ্ছ করি রাগ ক্রোধ ধ্বংস করে।
ক্রোধ হজম করাই বড় জিহাদ শ্যামল মধুর।
মহা বিচার দিবসে সন্মানিত হবে সে- প্রভূর!
-------------------------------------
বৃহস্পতিবার, এপ্রিল ১৮, ২০২৪
মুমিনের গৃহে
অন্তরকে জিজ্ঞাসা কর হে
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
তারিখঃ ১৮-০৪-২০২৪ ইং
*********************
এ অন্তরকে জিজ্ঞাসা কর হে মানব,
পাপ কিংবা পুণ্য কি বলেছেন কল্বব!
যে চিন্তা বা কাজ অন্তরে প্রশান্তি আনে,
তা- ই পুণ্য বলে মুমিনের প্রাণ জানে।
যদি অনুভব কর হে উৎকণ্ঠা অশান্তি ছটফট,
বুঝে নিও পাপের তরঙ্গে ছুটেছে তরী পথঘাট।
খটকা লাগে, ভয় দিবে তারে হানা,
মহর প্রাণে ছুটে যাবে তাগুদের কারখানা।
অন্তর হতে যদি জেগে উঠে সুন্দর কাজ,
ভেবে নিও আঁধার কেটে উঠবে পুণ্য তাজ!
এ অন্তরকে জিজ্ঞাসা কর হে মানব,
কোন কাজে দ্বিধাদ্বন্দ্ব আছে কিনা সরব!
তাঁর কাছে যেটাই অপছন্দ- সেটাই গুনাহ !
যেটাই প্রশান্তি সেটাই পুণ্য- বলেছেন রাসুল্লাহ (সাঃ)।
--------------------------------------------
প্রেমের অধিকার
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
তারিখঃ ১৮-০৪-২০২৪ ইং
*********************
সৃষ্টি স্রষ্টার প্রিয় -ওরে মুমিন,ওরে ঈমানদার,
ওদের প্রতি উত্তম ব্যবহার করিও বিপুল সম্ভার।
যদি তুমি হতে চাও তাঁর প্রিয়, নশ্বর ঘূর্ণিপাকে,
সৃষ্টির প্রতি উত্তম ব্যবহার করিও অন্তঃলোকে।
যদি তুমি মুছে দাও মানবের শোক- দুঃখ!
প্রভূর দিবে না তোমায় বিরহের অশ্রুচোখ।
দিগন্তের পারে দিগন্তরে
মানবই রচিছে মুক্তির কবিতা পৃথিবীর তরে।
দুর্দশা ও দুর্গতি হতে মানুষই করছে নিবারণ!
মানুষই বাড়িয়েছে সন্ধির হাত বিপদের ক্ষণ।
উত্তম ব্যবহারই এনে দিয়েছে অদৃশ্য উপহার;
সৃষ্টির প্রতি মানবেরে দিয়েছে প্রেমের অধিকার।
----------------------------------------
গাছ লাগাও
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
তারিখঃ ১৮-০৪-২০২৪ ইং
*********************
যদি নিশ্চিত হও আগামী দিনে কেয়ামত হবে,
সতেজ বৃক্ষের বীজ কিংবা চারা রোপন কর ভবে।
গাছ লাগাও, চাষাবাদ কর দিবস কিংবা রাত্রি,
এ যে সাদাকায়ে জারিয়া ওরে মুমিন, ওরে যাত্রী !
ফলদ- বনজ- ভেষজ তোমারই মু্ক্তির গান,
হে মুমিন, তোমারে করেছে প্রিয় নবী আহবান।
এ গাছ হতে যত পশু পাখী কিংবা মানবে খাবে,
সাদাকায়ে জারিয়া রূপে কাল হাশরে তুমি পাবে।
----------------------------------------
বুধবার, এপ্রিল ১৭, ২০২৪
ওই শিক্ষাটা ফিরিয়ে দাও
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
তারিখঃ ১৭-০৪-২০২৪ ইং
*********************
এ জাতির শিক্ষাটা আর নাহি আর সুখে,
ক্ষমতার ঝড় বাদলে চলিছে আঁধার মুখে।
গহিন আলোটা নিভে গেছে অসুরে মিশে-
আগামীর শিশুরে কি লাভ আর দোষে ?
কেহ পথ ভুলে, কেহ বাটে যায়, কে সব হারায়,
এমন শিক্ষা প্রাণে নেই যাহা তারে শুধায়!
আলোর ভিতরে কালোর যে কত কলবর,
কেহ বুঝে না তাহা কত যে বাতিল উৎসব!
নৈতিক শিক্ষা কেঁদে যায় নয়নের জলে
তবু হয়না হুশ বাতিল ঝরি পড়ে কোলে!
ওই শিক্ষাটা ফিরিয়ে দাও সন্তানের প্রাণে ও দেহে,
যে শিক্ষায় মন্যুত্ব খঁজে পায় আদর ভালাসা স্নেহে।
-------------------------------------
জনতার ফুল ঝরে যায়
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।তারিখঃ ১৭-০৪-২০২৪ ইং
*********************
চারিদিকে ক্ষমতার প্রমোদে পূর্ণ্ হুলস্থুল!
জাতির আর্তনাদ কেউ শুনে না জল-স্থল।
শরীরের পোশাকে পোশাকে অমৃত মাখা,
কথিত নেতাদের অর্থ্ বৈভবের বহ্নি শিখা !
শুভ্র চোখটা ধূসর কালো চশমায় ঢাকা,
অসুরের যত চিহ্নগুলো চলনে বলনে আঁকা।
সেবকের আড়ালে জাতিরে করছে বিকল,
রক্ত চুষে খাচ্ছে ঠিক জোঁকের মত অবিকল।
এই হল আজিকার কর্ণধার দেশ প্রেমিক,
জনতার ফুল ঝরে যায় তবু ওদের সবঠিক।
একজন নেতা চাই ঠিক বজ্রকন্ঠির মত- সতত!
নির্ভয়ে যে বিজয় কেতন উড়াবে চির- শ্বাশত।
---------------------------------------
স্বাধীন দেশে মুক্তি নাই
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
তারিখঃ ১৭-০৪-২০২৪ ইং
*********************
অফিস ভরা চোরে চোরে, রাষ্ট্রে ভরা ডাকাত,
রাজ্য রাজা দেখেছে বসে নাহি দেখি শক্ত হাত!
মুক্তি যুদ্ধের বিজয় কেতন, রাঙা রবি আলো,
এখন দেখি সব হারায়ে সন্ধ্যা লগ্নের কালো।
চোর ডাকাতের তুফানে,মুক্তি স্বপ্নের অবসান,
জনতা ভাবছে এখন গাইবে আর কিসের গান ?
স্বপ্নের মুক্তি ঘরে ঘরে হতাশার- সমান,
যে আসে লুটে যায়, করে যায় বলিদান।
স্বাধীন দেশে মুক্তি নাই সবই যেন কালসে
চোর ডাকাত সিন্ডিকেট আছে দেখি বসে !
”জয়বাংলা জয়ধ্বনি” সে কি বাজে প্রভাত- প্রদোষে!
মু্ক্তি যুদ্ধের চেতনা নাহি আর হরষে !!
-------------------------------------
অবৈধ উপার্জন
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
তারিখঃ ১৭-০৪-২০২৪ ইং
*********************
রাশি রাশি অবৈধ উপার্জন করিয়াছ জড়ো,
অংক কষিতেছ দান অনুদান বড়ো বড়ো।
প্রভূর কাছে এ দান হবে না কবুল- হারাম! হারাম!
মিলিবে যে অগ্নি শিখা- জাহান্নাম! জাহান্নাম !
দিবা নিশি ধরে এ কি হারামের খেলা !
মুক্তি জোটিবে না, ওইদিন হাশরের ভেলা।
ওগো ছুঁড়ে দাও অবৈধ হারাম এখনি,
সত্যজ্ঞান লুফে নাও এ নশ্বর ধরণী।
এত জ্ঞানী হয়েছ, এতটুকু শিখনি,
অবৈধ উপার্জন জাহান্নামের চাহনী!
হারাম খাদ্যে লালিহ দেহ- সে সর্বনাশিয়া!
জাহান্নামের পুড়াবে সর্ব্ গ্রাসিয়া- ত্রাসিয়া।
---------------------------------
প্রশংসা কর হে
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।তারিখঃ ১৭-০৪-২০২৪ ইং
*********************
ক্ষমা করে দাও হে পৃথিবীর সকল আপন -পর,
এ প্রাণ বড় ক্ষণিক তরে এসেছে ধরণী তর ।
আমি যেথাকার যাত্রী, তুমিও সেথাকার,
এখানে ইয়ানাফসি ইয়ানাফসি প্রহর প্রহর!
মৃত ব্যক্তিকে গালি দিও না সুখদুঃখভার,
তার ব্যাপারে খারাপ কথা বল না - এ নশ্বর !
এখন সেই ঐর্শ্বযরাশি নাই তাঁর হাতে,
এখন শুরু হয়েগেছে কর্মফল কবরেতে!
প্রশংসা কর হে - জান্নাত যেন ওয়াজিব হয়,
মৃতের নিন্দা করলে বড় ভয় ! বড় ভয়!
জাহান্নাম ওয়াজিব হয়-
এ পৃথিবী তার সৎ বা অসৎ কর্মের চিত্র !
সুতরাং প্রার্থ্না কর হে, সে যেন হয় প্রভূর মিত্র।
--------------------------------------
জেয়ারত
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।তারিখঃ ১৭-০৪-২০২৪ ইং
*********************
কবরের দিকে মুখ ফিরিয়ে কর হে জেয়ারত,
কবরবাসীরা যেন শান্তি পায় আল্লাহ’র রহমত।
তুমিও যে এই কবরের যাত্রী ,মুক্তি খুঁজিবারে
ফরিয়াদ কর বিধাতারসনে স্মরন করি তারে।
কঠিন বিরহ দিনে তিনি যেন দেন দয়ার সুর,
রহমবিনে কে আছে এমন মুক্তি পায় হাশর?
কবরের পাশে যাও যদি নিয়ত তুমি,
মৃত্যুকে পড়িবে স্মরণ ক্ষণিকের ভূমি।
পার্থিব আনন্দগানে পাবে না খুঁজে সুর,
হাশরের ভয়ে কম্পিত হবে কঠিন অন্তর!
কবরের দিকে মুখ ফিরিয়ে কর হে জেয়ারত,
অসহায় বান্দারা যেন ক্ষমা পায় ওই মছিবত।
--------------------------------------
এতে সদস্যতা:
পোস্টগুলি (Atom)
সন্তানকে নৈতিক শিক্ষা দাও হে
মোহাম্মদ আমিনুল এহছান মোল্লা রাওনাট , কাপাসিয়া , গাজীপুর। ************************************* ওহে পৃথিবীর অভিভাবক ... শোনো ! ...
-
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা রাওনাট,কাপাসিয়া,গাজীপুর ************************************* ওরে ও পাতি - নেতার দল ! চামচা - বেষ্...
-
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা রাওনাট,কাপাসিয়া,গাজীপুর ***************************************** হারাম লুটেছ ? গড়েছ প্রাসাদ ? করেছ ...
-
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা রাওনাট, কাপাসিয়া,গাজীপুর *************************************** কভু মনে মনে বলিও না আর — " ...
