বুধবার, মে ০১, ২০২৪

নোঙ্গোর কোথায়


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
তারিখ ০১-০৫-২০২৪ ইং
*****************************
এখন তুমুল ঘূর্ণি ঝড় বঙ্গোপসাগর !
উত্তাল তরঙ্গে জলরাশি গর্জিছে বারবার।

মৃত্যুর পরোয়ানা শুনি রাত্রির আঁধার !
পাঞ্জেরী নিভে গেছে উথরোল তরীর
নাবিকেরা ছেড়ে দিয়েছে হাল
যাত্রীরা ভীত কম্পিত নাকাল!

এ তরীর নোঙ্গোর কোথায় হে কান্ডারী ?
দিগন্তের সীমানা কত দূর- দূর্গমগিরি!
জঙ্গলে হিংস্র পশুরা বিভাদে জড়ি
ওপেন প্রণয়ে সুন্দরী-রাজকুমারী।

প্রাণে প্রাণে হিংসা বিদ্বেষের অলঙ্কারে,
বুকগুলো চৌচির তীব্র রৌদ্দুর ঝঙ্কারে
বিবস্ত্র সভ্যতার শরীরে দিয়েছে হানা,
এর নোঙ্গর কোথায়- আছে কি জানা?
--------------------------------------

জেনে যাক


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
তারিখ ০১-০৫-২০২৪ ইং
*****************************
আপন যোগ্যতায় আপনাকে জানাও ধরায়,
পা চাটা না হয়ে জেগে উঠ সোনালী ঊষায়।

তোমার ভিতরেও আছে সুপ্ত প্রভিতা জ্ঞান,
খুলে দাও দ্বার নব উজ্জীবনে নব আশায়।
স্বপ্ন বুঁনেছি তোমার তরে অমৃত বিজয়ে,
দৃঢ় মনোবল নিয়ে এগিয়ে যাও নির্ভয়ে!

ওরা যদি পারে তুমি নও কেন হে নজোয়ান ?
ওহে তোমারও তাই আছে হও শুধু আগোয়ান।
পা চাটা নতশির হয়ো নাকো ক্ষণে ক্ষণে,
তুমি নও কভূ অযোগ্য- আত্মমর্যাদাহীনে।

আপন যোগ্যতায় আপনাকে কর জয় ,
লোকে জেনে যাক তুমি মৃত্যুঞ্জয়ী ধরাময়।
-------------------------------------

শিক্ষকের হাতে এখন


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
তারিখ ০১-০৫-২০২৪ ইং
*****************************
একেবারে নীতি নৈতিকতা সব পালালো বঙ্গে,
রাজনৈতিক দর্শন চলে এল শিক্ষকের সঙ্গে!
শিক্ষকের হাতে এখন বারুদের মেশিনগান,
আলোর মশাল ছুঁড়ে গায় তারা নেতার গান।

অস্র হাতে ছাত্রদের তেড়ে গিয়ে করে খুন !
আদর্শ ভুলে ওরা খেয়েছে দলের নুন।
ক্লাশে শিক্ষা নয়, রাজনীতির করে খেলা,
ঠিক যেন পথ ভ্রষ্ট কিছু চাটুকারের মেলা।

দুরন্ত ছল চলে, নিষেধ কে দেয় ?
সাদা কালো নীল রঙে কত জন সাজে হায় !
স্ব-চোক্ষে দেখলাম শ্রদ্ধেয় শিক্ষা গুরু,
শ্রেনীকক্ষে নোংরা রাজনীতি করে শুরু।
--------------------------------------

জাহেলী যুগের নমুনা


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
তারিখ ০১-০৫-২০২৪ ইং
*****************************
কত যে বেহায়াপনা ভাই ঢাকা শহরে,
আজব আজব নিলর্জ্জতা সে বহরে !

নগ্নতার খেলা শুরু হল তাহাদের,
তা দেখে চোখ বুজে আসে সাধুদের।
পথ ঘাটে ইজি বাইকে জড়ো হল সকলে
অফিস আদালত একাকার আসলে -নকলে।

কি তরুণ! কি পৌঢ় ধর ধর মার মার শব্দ!
নগ্নতার যুদ্ধে ভরা যৌবন করে জব্দ।
সাগরের অর্থৈ জলে তরঙ্গ জাগায় দোলে
নগ্নতার পাল তুলে-বেহায়ারা দলে দলে।

কত যে বেহায়াপনা ভাই নগ্ন শরীরে,
জাহেলী যুগের নমুনা গ্রাম -গঞ্জ -শহরে।
পাহাড়ের উঁচু টিলে বাগানের ফুল
অসুর কামনায় বয়ে যায় নদীর জল।
---------------------------------------

মঙ্গলবার, এপ্রিল ৩০, ২০২৪

শ্রমিকের রক্ত ঝরা ঘামে


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
তারিখ ০১-০৫-২০২৪ ইং
*****************************
সভা সেমিনারে মঞ্চে মঞ্চে কথার ফুলঝুরি,
গদ্য -পদ্যে কবি সাহিত্যিকেরা কলম ধরি।
তবু কি শ্রমিকের বাগান ভরেছে ফুলে ফুলে?
এখনো দেখি মালিকেরা মধু নিচ্ছে শূলে শূলে।

হাড় ভাঙ্গা শ্রমিকের রক্ত ঝরা ঘামে
মালিকেরা অট্ট হাসি দেয় ধরাধামে।
বঞ্চিত শ্রমিকেরা অশ্রু জলে কেঁদে যায়
স্পন্দন আচমকা থমকে যায় পথ চলায়।

এখনো অধিকার আদায়ে বিপ্লবী মিছিল চলে!
এখনো কর্মঘন্টায় বৈষম্যের অনল জ্বলে!
এখনো বেতন বকেয়া শিল্প কল-কারখানায়,
এখনো আর্তচিৎকার শুনি শ্রমিকের ঝটলায়।

মালিকের নিকট শ্রম আইন তামাদি মনে হয়!
হুটহাট শ্রমিকের চাকুরী চলে যায়!
রোদ বৃষ্টি ঝড়ে ছুটি নাই, কোন বিশ্রাম নাই!
নাই কোন আশ্রমের ঠাঁই!

হে মালিক শ্রমিকের ন্যায্যতা ফিরে দাও-
রক্ত ঝরা ঘামের মূল্য দাও,যদি রাজ মুকুট চাও।
----------------------------------------------

যে প্রণয় নিষিদ্ধ


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
তারিখঃ ৩০-০৪-২০২৪ ইং
*********************
এই দেহ হৃদয় কারে করিয়াছো দান,
কোথায় লুটিয়েছো আপনার গুপ্তধন?

লজ্জাস্থান দিয়েছো খুলে নিভৃত কোণে,
আবেগী ভালবাসার উথরোল কলতানে।
কভূ ফিরে দেখনি আপনার পানে,
কারে বন্ধু করেছো নবীণ যৌবনে ?

যৌবন তরঙ্গে কারে দিয়েছো জল রাশি !
কোথায় প্রণয় তরী ছেড়েছো গোপনে আসি?
এ কেমন প্রেম! এ কেমন অসভ্য পরিহাস?
অবৈধ তবু দু’জনা একত্রে করো বসবাস !

ওহে, এই দেহ হৃদয় কারে করিয়াছো দান,
যে প্রণয় নিষিদ্ধ তারে করো কেন আহ্বান ?
-----------------------------------------

সোমবার, এপ্রিল ২৯, ২০২৪

ওই গুন্ডা ওই পান্ডা


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
তারিখঃ ২৯-০৪-২০২৪ ইং
*********************
ওহে আমারই ঘরে যেন আমি ঘর ছাড়া,
জুলুম - অত্যাচারে ভয় করে তাড়া!

ওই গুন্ডা ওই পান্ডা এসে যায় বলে,
ওমুক দলের লোক আমি চলি বাহু বলে
গলা টিপে ধরি আমি শ্বাস রুদ্ধ করে
দে দে চাঁদা দে নইলে দিব মেরে।

পাতি- ছাতি কত নেতা বসতি পাড়া,
হুমকি দুমকি দিয়ে গর্জে ওঠে তারা
ওদের ভয়ে সমাজ এখন ছন্নছাড়া।
ওহে রুখবে কে? এই জুলুমের ধারা।

ক্ষমতার ছত্র ছায়ায় সুখ শান্তি নাই আর,
ওই গুন্ডা, ওই পান্ডা দেশদ্রোহী কুলাঙ্গার!
-------------------------------------

এই বুক ওঠে কেঁপে


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
তারিখঃ ২৯-০৪-২০২৪ ইং
*********************
প্রায়ই শুনি কথা শুনে না ছেলে-মেয়ে,
বড় দুষ্ট বেদয়াদব যেন অসুরের ছায়ে!

এখানে ওদের কি দোষ ? আমি বলি যে
যেমন দিয়েছো আলো তেমন ত্যাজে!
সে আজ সাজে দিবা কিংবা সাঁঝে-
এখন কেন তব নত শির লাজে ?

এই বুক ওঠে কেঁপে ধর ধর- মুখ চেয়ে
নরক অনল পুড়ে আধুনিক ছেলে- মেয়ে !
শিক্ষার কোন আলো নেই প্রাণে প্রাণে,
কি শিক্ষা দিচ্ছি ঘরে কিংবা বিদ্যাঙ্গনে ?

শুধু তাগুদের শিক্ষাই দিয়ে যাচ্ছি যেন
নীতি নৈতিকতার শিক্ষা কোথাও নাই হেন!
আলোহীন শিক্ষায় সন্তানেরা দিশেহারা,
জাতির ভুলে নবীণ শক্তিরা পথহারা।
---------------------------------------

তোমার অগ্নি আমারে পুড়ায়


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
তারিখঃ ২৯-০৪-২০২৪ ইং
*********************
হে স্বাধীনতা, যে স্বপ্ন বুঁনেছিলাম রাঙা ঊষা,
সেখানে কালো মেঘে ঢাকা অযূত আশা!
তোমাদের প্রতি কেবলি জিজ্ঞাসা
রক্তে পাওয়া স্বাধীনতায় কেন দৈন্যদশা ?

আমার মুক্তি কোথায়, আমার অধিকার কোথায় ?
স্বৈরাচার, দূর্ণীতিবাজ বজ্র কণ্ঠে ডাকে আয় আয় !
বৈষম্যের বেড়াজালে আটকে গেছি চারিধার,
কোন সৎ কান্ডারী নেই মুক্তি দেয় অতঃপর।

পাঞ্জেরী যেন হয়েগেছে আঁধার রাত্রির অন্ধ মেয়ে,
তরী নোঙ্গর করবে কোথায় তরঙ্গ রাশি বেয়ে বেয়ে?
চোর ডাকাত সিন্ডিকেট মিলে লুটেছে তোমায়
আর তুমি নত শির, কি লজ্জা হায় !

এত দুঃখ ব্যাদনা আর কত সইব হে কর্ণধার !
ফিরে দাও আমার ন্যায্যতা- আমার অধিকার ।
তোমার অগ্নি আমারে পুড়ায় খুব,
আমি দুর্বল, তাই সহে যাই নিশ্চুপ!
---------------------------------------

গডফাদার


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
তারিখঃ ২৯-০৪-২০২৪ ইং
*********************
চৌদিকে গডফাদার গডফাদার জননী আমার,
ভয়ঙ্কর নেশা দিতেছে ছড়ায়ে তারণ্যের পিঞ্জর।

ইয়বা মদ গাঁজা আফিম আরো কত কি !!
ঘূর্ণি প্রলয় তুলিতেছে মৃত্যুর ছবি আঁকি।
তুমি কি পেরেছো বিচার করতে ওদের ?
ওরা আঁচল তলে কি করে দেয় হুঙ্কার ?

যুবকের মেরুদন্ড ভঙ্গুর !তরুণীর চোখে জল!
জাতির বুকে হাহাকার, নেই কোন মুক্তির বল।
ওরা ভয়ঙ্কর! দেশদ্রোহীর পথে ফিরে আসা,
আর তুমি নিভৃতে বসে দেখ নিষ্ঠুর তামাশা ।

বীরের জাতি কেন নতশির! এ মোর জিজ্ঞাসা ?
কোথায় শহীদের রক্তে পাওয়া সেই সোনালী ঊষা ?
মাদক নেশা ডাকে আয় আয় এই স্বাধীন প্রান্তর।
কেন চৌদিকে এত গডফাদার হে জননী আমার ?
------------------------------------------

বাবা দিবসের প্রার্থনা (গান)

  কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা রাওনাট,কাপাসিয়া,গাজীপুর **************************************** তোমাকে নিয়ে কবিতা লিখতে বসলে কলম...