শুক্রবার, আগস্ট ১৬, ২০২৪

সর্ব অঙ্গে ব্যথা

 কলমেঃ আমিনুল এহছান মোল্লা।

তারিখঃ ১৬-০৮-২০২৪ ইং

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

**********************************

এক পক্ষ কহে, অর্জন তাহাদের,

অন্য পক্ষ গর্জে রাজ পথ আমাদের।

 

কার কি মতলব আছে বুঝে ওঠা ভার,

ক্ষমতার মোহে সবাই দস্যু- স্বৈরাচার!!

শুধু দেখি জনতার নাই শুধু আশা,

এই পক্ষ ওই পক্ষ ঘুনে ধরা বাসা।

 

দেশটারে ভালবাসে শুধু মুখের কথায়,

ক্ষমতার চেয়ারটি তব কেড়ে নিতে চায়।

তৃতীয় পক্ষ ঠিক ঠিক বিষম চাতুরী,

গুজবে হুজুগে জনতার মন করিছে চুরি!

 

সর্ব অঙ্গে ব্যথা, কোথা দিবে ঔষধ?

বিষ খেতে খেতে জাতি ভুলেছে দুধ।

-----------------------------------------

মালা গাঁথো হে

 কলমেঃ আমিনুল এহছান মোল্লা।

তারিখঃ ১৬-০৮-২০২৪ ইং

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

**********************************

মালা গাঁথো হে রাঙা বকুল পালশ ফুলে ফুলে,

সৌরভ সুবাস ছড়িয়ে দাও বিভেদ সব ভুলে।

 

হরেক রঙে রঙে পাঁপড়ি মেলে দাও কাননে,

ওই ষড় ঋতুর বৈচিত্র বাতায়নে- আপন মনে।

রঙ হউক ভিন্ন তবু সে ফোটুক দুঃখ নাহি তায়,

শুধু বলে  যাও সেও যে ফুল  বঙ্গ মাতায়।

 

তুমি যে ফুল বল তারে স্বীকৃতি দেয় যেন,

যারা আজো অন্ধকারে! না যেন যায় হেন।

সাম্যের এ মালা যদি লহ গলায় তুলে,

স্বাধীন বঙ্গ বাগান ভরে যাবে ফুলে ফুলে।

 

রক্ত ঝরা কাঁটার ব্যাথা যদি যাও ভুলে,

বঙ্গ কাননে গোলাপ ফুটিবে কূলে কূলে।

সাম্যের ফুল, বাংলায় সৌরভের সনে,

অন্তরে জাগাও হে রবিকর দৃঢ় বন্ধনে।

------------------------------------------

 

আজ অভিজাত

 কলমেঃ আমিনুল এহছান মোল্লা।

তারিখঃ ১৬-০৮-২০২৪ ইং

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

**********************************

পথ ঘাটে শুনি এখন শিয়ালের ডাক,

নিরাপদ নাই কেহ হাঁস- মুড়গী- কাক!

 

সাপ নেউলে দিয়ে যায় সন্ধির হাক,

বানরে বলে দিস আমায় পিঠার ভাগ!

চোর যায় ডাকাত আসে ভরদুপুরে

বাঘে মহিষে পানি খায় এক পুকুরে!

 

রাজ্যের রাজা কয় আমি নই তোর!

মরলে তোরা মর- আমি চাই চোর।

মূর্খ কয় জ্ঞানীরে তোর নাই  জ্ঞান,

ছিসছে- পুছকে পাতি নেতা ক্ষমতাবান।

 

মিথ্যা কয় সত্যরে তোর নাই ভাত,

দেশদ্রোহী কুলাঙ্গার আজ অভিজাত।

--------------------------------------

 

সেই পূর্ণিমা ঝরে গেছে

 কলমেঃ আমিনুল এহছান মোল্লা।

তারিখঃ ১৬-০৮-২০২৪ ইং

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

**********************************

আকাশে কালো মেঘেরা ছুটিছে উড়িয়া,

বাংলার বৃক্ষ তরু লতা উঠিছে শ্বাসিয়া!

 

মায়ের বক্ষে বসি স্বাধীনতা মুছে আঁখি,

মুক্তিরা ঘরে বসিয়া বেদনা চিত্র আঁকি!

কি এক রক্তাক্ত পতাকা গ্রাম ও নগরে,

অধিকার গুলো ভাসিয়া ছুটিছে সাগরে।

 

পুড়িয়া গিয়াছে সেই সোনার বাংলা আমার,

অধিপতি রে খুঁজিয়া বেড়াই এই সংসার্

যে দিন রাত্রি ছুটিয়াছে, শুধু ছুটিয়াছে যাচি

সেই দিপালীকে আজকে ভুলিয়া গিয়াছি !!

 

পৃথিবীর সবাই জানে কি ম্যাজিক তাহার,

আজ ধূর্ত হায়েনারা প্রেম দেখায় কাহার ?

সেই পূর্ণিমা ঝরে গেছে কথাটি না বলে,

আজ মুক্তির পথে অন্ধকার বঙ্গ- তলে।

-----------------------------------------

 

 

শিকারীর ধনুক


কলমেঃ আমিনুল এহছান মোল্লা।

তারিখঃ ১৬-০৮-২০২৪ ইং

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

**********************************

খাঁচার হায়েনা গিয়েছে ছুটে বনে বনে,

বিষাক্ত সাপেরাও উম্মুক্ত মাঠে ময়দানে!

হিংস্র বাঘেরা ওত পেতে আছে সুন্দরবনে,

শান্ত হরিণেরা ভয়ে কম্পিত সিংহের গর্জনে!

 

কুমিরেরা ভয়ঙ্কর হা করে আছে স্থলে- জলে,

মৌমাছিরা বিষাক্ত শূলে শূলে ডালে ডালে।

বনের বৃক্ষ তরুলতায় দাউ দাউ আগুন জ্বলে,

নদী-নালা খাল বিলে কীট পতঙ্গেরা দলে দলে।

 

শুকুনের খোস্ত ঈগলেরা খায়

বন দস্যুরা দিবা রাত্রি লুটে পুটে যায়—

হায় কি এক আজব তামাশা প্রকৃতি ঘিরে,

ছিন্ন ভিন্ন বৃক্ষের পাতাগুলো তুমুল ঝড়ে!

 

ওরে,বন জঙ্গলেও স্বাধীনতা নাই- মুক্তি নাই,

স্বাধীনতার বুকে শিকারীর ধনুক- চিতার ছাঁই!

  

তারুণ্য চঞ্চল হে

 কলমেঃ আমিনুল এহছান মোল্লা।

তারিখঃ ১৫-০৮-২০২৪ ইং

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

**********************************

তারুণ্য চঞ্চল হে সুদূরের পিয়াসি,

অন্তরে তাহার যুদ্ধ বিজয়ের প্রয়াসী।

 

কভূ তারুণ্য পথ হারায় অসুর বাতায়নে,

যদি শুভ্রতায় কালো দাগ বসে আনমনে।

তারুণ্য চঞ্চল হে ব্যাকুল বাঁশরি

তারুণ্য সুদূর বিপুল স্বপ্নের পরশি।

 

তারুণ্য উম্মাদ, উৎসুক হে দুর্লভ প্রাণ!

সে চির সতত দুরন্ত দুর্বার বিপ্লবী গান।

সে বঞ্চিতের ভাষা বুঝে- সে স্পষ্টভাষী!

সে সংগ্রামী! সে যোদ্ধা!সে অসুর বিনাশী!

 

সে হার না মানা প্রতিবাদ, সে অগ্রণী,

দৃপ্ত বিপ্লবী মুকুট দিয়েছে তারে ধরণী।

তারুণ্য যদি পথ না হারায়, না হয় উদাসী,

রাত্রির আকাশে পূর্ণি আলোয় জ্বলবে শশী !

-----------------------------------------

বৃহস্পতিবার, আগস্ট ১৫, ২০২৪

দূর- সে অনেক দুর

কলমেঃ আমিনুল এহছান মোল্লা।

তারিখঃ ১৫-০৮-২০২৪ ইং

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

**********************************

দূর- সে অনেক দুর স্বাধীনতার দিগন্ত!

অধরার পিছু ছুটেছি অবিরাম অক্লান্ত।

 

পুস্পহীন বাগান যেমন জাগেনা সৌরভে,

তেমনি পুস্পবিলসী আসেনা বসন্ত উৎসবে।

এখানে সাপ বিচ্ছুরা তীব্র বেগে আঘাত হানে,

ইঁদুরেরা সিঁধ কাটে নিভৃত প্রহরে পলাশ কাননে।

 

দূর- সে অনেক দুর স্বাধীনতার পরশমণি,

বাগান জুরে ভুঁত প্রেতের ভয়ঙ্কর বজ্র ধ্বনি!

স্বাধীনতায় ঢুকে গেছে অশুভ শিল্পীর তুলি,

শুভরা পালিয়েছে নতশির  অধিকার ভুলি।

 

পুস্প শুন্যবগান বড়ই অসুন্দর বড়ই নিরান্দ,!

দূর- সে অনেক দুর স্বাধীনতার তাল লয় ছন্দ।

মুক্তির কবিতায় শুধু তপ্ত ঝড়ের সংঘাত- দ্বন্দ,

মহাকাব্যের চরনে চরনে পঁচা রক্তের  র্দূগন্ধ।

---------------------------------------------

আজো মক্তির সন্ধানে

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট-কাপাসিয়া-গাজীপুর।
তারিখঃ ১৫-০৮-২০২৪ ইং
*********************************
আজো কন্ঠ অবরুদ্ধ মুক্ত সমীরণে,
আজো মুক্তির সন্ধানে ফিরি বনে বনে।
 
আজো ক্ষুব্ধ প্রাণ লাল-সবুজের মাঝে,
আজো হৃদে হৃদে চঞ্চল ক্রন্দন বাজে।
আজো সূদুর দিগন্তে শুনি বেদনার সংগীত,
আজো খুঁজি স্বাধীনতা রে- কি অদ্ভুদ!!
 
জানি না কি রাগ – অনুরাগে-
ধ্বংস করে চলেছি উৎসুক যৌবন জাগে।
বনে বনে শিমুল পলাশ ফুটেনা সৌগন্ধ্যে,
সমীরন বহিছে অশুভ কবিতার ছন্দে ছন্দে!
 
পাখিরা স্থবির মুক্ত গগণের পরশনে,
ভয়ে কম্পিত প্রাণ বজ্র হাওয়ার বরষনে।
আজো কন্ঠ অবরুদ্ধ মুক্ত সমীরণে,
আজো মুক্তির সন্ধানে ফিরি বনে বনে।
-------------------------------------

 
x

কোকিল এসেছিল

 
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট-কাপাসিয়া-গাজীপুর।
তারিখঃ ১৫-০৮-২০২৪ ইং
*********************************
কোকিল এসেছিল বসন্তের আমন্ত্রণে,
দখল করে নিলো কাকের বসতি গোপনে!
 
একে একে ঝরে দিলো পুস্পের মঞ্জুরি
কুহু কহু কণ্ঠ সুরে কেড়ে নিলো যত জহুরী।
কাক এক শুন্যতায় আপন আসনে বসি
কোকিল ছানার সুরে বাজায় বিরহী বাঁশি !
 
বসন্ত শেষে উড়ে গেল কোকিলের ঝাঁক,
মুক্ত বসতি এখন রক্তের ছোপ ছোপ দাগ!
ওরে কারে করেছো এ বসতি দান?
কোকিল কভূ গায় না কাকের গান।
 
অনেক তপস্যার পরে ছাঁই হতে সোনা,
কোকিল কভূ শোধে না তার লেনা-দেনা।
-----------------------------------------

স্বাধীনতা কহিল

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট-কাপাসিয়া-গাজীপুর।
তারিখঃ ১৫-০৮-২০২৪ ইং
*********************************
স্বাধীনতা কহিল, শুনো হে মাতৃকার সকল,
আমি হয়েছি মুসলিম হিন্দু বৌদ্ধের ফসল।
 
অধিকারে আমি সর্ব্ -নহে কারো একক দখল,
আমি মৈত্রীর ডাক দেই, আমি তাড়াই নকল।
আমি সম-অধিকার সকলের ‍উপর,
আমি নই জুলম অত্যাচারী স্বৈরাচার।
 
স্বাধীনতা কহিল, অনেক রক্তের পর আসিয়া
মুক্ত গগণে উড়েছি লাল-সবুজে সাজিয়া।
আমি দেশদ্রোহী দাসরের রক্ত রাঙা জবাব,
আমি স্বাধীন, আমি বিপ্লবী সত্যের প্রভাব।
 
স্বাধীনতা কহিল, সবার মা আমি
নাই কোন ভেদ সবুজ শ্যামল ভূমি।
অহেতুক তর্কে তর্কে বেলা হল, বাজিল দুপুর!
আমি সকলের সম -অধিকার মাতৃকার ভিতর
----------------------------------------------

জাগো হে রাওনাট স্কুল(গান)

  জাগো হে রাওনাট স্কুল(গান) কলমেঃ মোঃ আমিুনল এহছান মোল্লা রাওনাট, কাপাসিয়া,গাজীপুর ******************************************** এই য...