রবিবার, সেপ্টেম্বর ০১, ২০২৪

আসে যেন সুখ মম


কলমেঃ আমিনুল এহছান মোল্লা।

তারিখঃ ০১-০৯-২০২৪ ইং

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

********************************

 

আদর্শের সুর যেন এ জীবনমাঝে,

নেতৃত্ত্বের প্রাণে মহাসংগীতে বাজে।

 

রাজনীতির আকাশে জ্বলুক উদার আলোকধারা,

মাতৃকার আঁধারে যেন দেখি উজ্জ্বল শুকতারা।

ছয় ঋতুতে যেন ষড়রিপু নৃত্যে না আসে,

সবুল শ্যামল মাঠ যেন ফুলে ফলে নিত্য হাসে।

 

সাম্যের ডাক উঠুক মানবতার গানে গানে,

গণতন্ত্রের বাধা যেন নাহি আসে কোনো আবরণে।

রাজনীতির বিভেদ ভুলে আসে যেন সুখ মম,

আদর্শের সুর যেন বাজে প্রাণে প্রাণে আলোকসম।

 

নেতার নেতৃত্ত্ব যেন সব হীনতারে চূর্ণ করি,

ফুটে উঠে ফেটে স্বাধীন বাগানের ফুলকূড়ি।

-----------------------------------------------

 

শনিবার, আগস্ট ৩১, ২০২৪

শুধুই চোরাবালি

কলমেঃ আমিনুল এহছান মোল্লা।

তারিখঃ ০১-০৯-২০২৪ ইং

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

********************************

আজ মানবের সুন্দর আহা ঘুমায়ে রয়েছে,

অদম্য ছুটিছে অর্থ- ক্ষমতা- মোহের পিছে।

 

অন্তরের জোছনা জাগেনা সমুদ্রের উথরোলে,

ন্যায়-নীতির তরী দিয়েছে ডুবিয়ে অথৈ জলে।

সত্যের স্বর মৃদু মৃদু কভু বাজেনা শ্রবণে-

চারিদিকে নিঝুম নিস্তব্ধতা রাত্রির ভুবনে।

 

শুধু বলে হৃদয় ছোঁয়া কথা মঞ্চের ভাষণে,

শিল্পীরা একই রূপে একই গানে সিংহাসনে!

শ্রোতারা বধির কর্ণে ছুটিছে অধরার প্রাঙ্গণ,

সম্মুখে অসীম দিগন্ত তবু আত্মহারা কেমন!

 

আঁধার গগণে কখনো জ্বলেনি তারকারাজি,

শুধুই চোরাবালি, এখানে শুধুই ফাঁকিবাজি।

-------------------------------------------

পুরানো পাপের ছবি

 কলমেঃ আমিনুল এহছান মোল্লা।

তারিখঃ ০১-০৯-২০২৪ ইং

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

********************************

বিজয়! বিজয়! বলে চিৎকার করে উঠল ভূ-লোক,

এক যোগে শ্লোগান দিতে থাকল কিছু লোক।

গর্জে উঠল নতুন ভঙ্গিতে সেই পুরানো বল,

ওরা  এই নগরের, ওরা এই গ্রামের মোড়ল।

 

যে উষার প্রত্যাশা অন্তরে গেঁথেছিলাম,

কিছু কীট পতঙ্গের ছোবলে সব হারালাম।

ওরা বদলে যায়নি, ওরা বদলায়নি নতুন মুদ্রায়

যেমন ছিল ,তেমনি আছি নব সূর্যদোয়!

 

দুঃখে ছিলাম, দুঃখেই আছি- অধিকার খোয়ালাম,

নতুন মোড়কে পুরানো পাপের ছবি দেখলাম।

---------------------------------------------

বন্ধু সে স্বার্থের

 


কলমেঃ আমিনুল এহছান মোল্লা।

তারিখঃ ০১-০৯-২০২৪ ইং

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

********************************

উঠেছে ঝড় তুফান!বন্ধু দেখ চাইয়া,

হৃদয়ে আঁধার ঘোর,প্রেম গেছে হারাইয়া!

বন্ধু সে স্বার্থের,বধির কানা পূঁজারী-

অসমীর পাথরি প্রাণে গায় জারি সারি!

হে চির বন্ধু,অসুর মন্ত্রে তন্ত্রে বোঝাই তরী,

কোন গর্ত এসে আজ করিস বাহাদুরি !

-------------------------------------

অভিসার

কলমেঃ আমিনুল এহছান মোল্লা।

তারিখঃ ০১-০৯-২০২৪ ইং

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

********************************

 

আইনের শাসন!মুক্তির পথে আজকে অভিসার,

অনেক রক্তের পরে পেয়েছি স্বাধীনতা আমাদের।

 

আইনের শাসন কি পেয়েছি, অধিকার দিয়েছি ছুটি,

আপনার ভিতরে নেই শুদ্ধি অভিযানে বৃথাই লুটি।

 

দুর্ণীতির দিকে ছুটিছে লাল-সবুজের আঁখি দু’টি,

দল অন্ধে গণতন্ত্রের চিৎকার করি ছিনায়ে খুঁটি।

 

আহা পতাকা পেয়েছি! পেয়েছি মুক্ত হাওয়া-

পায়নি আইনের শাসন যদিও স্বাধীনতার চাওয়া।

---------------------------------------------

নীতিহারা ইশারায়

 কলমেঃ আমিনুল এহছান মোল্লা।

তারিখঃ ০১-০৯-২০২৪ ইং

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

********************************

নীতিহারা এই বঙ্গের তরে নেতা বলি যারে,

আপন স্বার্থের আসনে সে বাজায় বীণা রে।

 

আদর্শহীন লতায় পাতায় রাগ-অনুরাগে-

পঁচা বাসি ফুল ফুটে দিবানিশি জেগে জেগে।

এখানে নীতি ঘুমায় মসনদের উঁচু শিরে

স্বাধীনতা কাঁদে, মুক্তি কাঁদে ব্যদনার সুরে সুরে।

 

তবু হুজুগে গুজবে শিস দিয়ে যায় কত সুর,

যদিও শিউরে উঠে স্বৈরতন্ত্রের ব্যথা এ অন্তর।

যে রক্তের পতাকা উড়ে উথরোল হাওয়ায়

তারে  কলঙ্কিত করেছি অদ্ভুদ চাওয়া-পাওয়া!

 

শুধু নীতিহারা ইশারায় অস্তাচলের দিকে প্রাণ,

স্বাধীনতা কাঁদে, মুক্তি কাঁদে চিরচেনা অশ্রুবান।

---------------------------------------------

আজগুবি নয়

কলমেঃ আমিনুল এহছান মোল্লা।

তারিখঃ ০১-০৯-২০২৪ ইং

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

********************************

আজগুবি নয়, আগুন জ্বলে সত্যিকারের কথা-

রাগ ক্রোধে লুট করে বঙ্গের অঙ্গে ব্যাথা।

ধবংস যজ্ঞের মত্ত চলে তাও জাননা বুঝি?

অসুর ছায়া, দোসর মায়া, হরেক রকমপূঁজি।

 

বিপ্লবের ওই রক্ত ধারা এখনো সতেজ তাজা,

স্বাধীনতার কাদা মাটি ভীষণ রোদে ভাজা।

আজগুবি নয়, চোর চাটুকার বঙ্গ পথে উড়ে,

সিঁধ কাটে ওই মুখে সাধু ঋতু চক্রের ঘুরে।

 

কে দিবে ওই ফিরিয়ে আমায় হিসাব খাতা ঘেঁটে,

কত সম্পদ লুটিয়ে নিল হায়েনা বানর চেটে!

কেউ জানে না অধিকার কি? কেউ জানে না কিছু

একই মতের না হলেই ছাড়ে না আমার পিছু।

 

আজগুবি নয়, পিতা-মাতা গভীর ঘুমে শুয়ে!

ভিন মতের হলেই পরে তারে দেয় যে নূঁয়ে—

---------------------------------------------

উত্থান

 কলমেঃ আমিনুল এহছান মোল্লা।

তারিখঃ ০১-০৯-২০২৪ ইং

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

********************************

অনেক স্বপ্ন ছিলো তোমায় ঘিরে এ অন্তরে,

এখনো তুমি যা খুশি তাই করো একই সূত্র ধরে।

 

পরিবর্তনটা কোথায় ! তুমি কি বলতে পারো?

এখনো স্বাধীনতা পাইনি, আতঙ্ক কাটেনি কারো!

বিপ্লবের পরে যে স্বৈরাচার করেছি অবসান,

সে চরিত্রেই তোমারে দেখি নবরূপে উত্থান।

 

এখনো জোড় দখল হুমকি দমকি স্বাধীন বেশে,

বাক রুদ্ধ করি গেয়ে যাও আপন গান হরষে!

রাগ ক্রোধ আক্রোশে খেলা খেলছো কত ছলে,

অনল ঝড় তুফানে কত বুক ভাসাও অশ্রুজলে।

 

তোমার এই খেলা নাহি চাই- নাহি ভালবাসি-

সাম্যের গানে গানে জাগাও দুঃখী বঞ্চিতের হাসি।

অনেক স্বপ্ন ছিলো তোমায় ঘিরে গাইব জয়গান,

তবে কেন নয় মুক্তির পথে নবরূপে- এ উত্থান?

----------------------------------------------------

শুক্রবার, আগস্ট ৩০, ২০২৪

তুমি বলেছিলে

 

কলমেঃ আমিনুল এহছান মোল্লা।

তারিখঃ ৩০-০৮-২০২৪ ইং

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

********************************

তুমি বলেছিলে- এবার স্বাধীনতা পেলে-

গণতন্ত্র কষ্টে কাঁদবে না আর কোন কালে।

তুমি বলেছিলে- লিখবে না কভু বেদনার কবিতা,

রাখবে না জুলুম- অত্যাচার- দেশদ্রোহীর বক্রতা।

তুমি বলেছিলে- আমাকে দিবে বাক স্বাধীনতা,

রুদ্ধ হবে না কভূ আমার অধিকার কোন উগ্রতা।

তুমি বলেছিলে- বাগানের ফুল কুড়ে নিব সকলে

কেউ যাত্রা পারবেনা রুধিতে ঘুর্ণি ঝড়ের ধকলে।

তুমি বলেছিলে- দেশদ্রোহীরা হবে কলঙ্কের রক্ত-

যদি না সে লাল-সবুজকে স্বীকৃতি দেয় -এ চিত্ত !

তুমি বলেছিলে- গাইবে বিজয়ের গান একই সুরে,

মুসলিম হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান তফাৎ রবে না- মা তরে।

তুমি বলেছিলে- সন্তান বাঁচবে বৈষম্যহীন দুধ ভাতে

জাতির সব সুখ-দুঃখ ঘুচাকে সত্য নিষ্ঠার ভিত্তিতে।

তুমি বলেছিলে- এবার স্বাধীনতা পেলে- হবে সভ্য-

কভূ রচিবেনা হিংসা বিদ্বেষ রাগ ক্রোধের মহাকাব্য।

-----------------------------------------------------

 

কলঙ্ক হবে তোর

 কলমেঃ আমিনুল এহছান মোল্লা।

তারিখঃ ৩০-০৮-২০২৪ ইং

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

********************************

ওরে-যেভাবে উড়িছে মৌমাছিরা ডানা মেলে,

কলঙ্ক হবে কলঙ্ক হবে তোর শেষ বিকালে।

 

রক্তকে মুছে রক্ত দিয়ে যায় না লেখা ইতিহাস,

ইতিহাসের ঋণ শোধিলে ফুটিবে ফুল উল্লাস ।

ঋতু বদলে রক্ত জবা ঝরিছে নিমেষে-

অশুভ যুগবন্দী হাত নাড়িছে পুলক হরষে!

 

যে রক্ত ইতিহাসে পেয়েছে অমরতা নিরবধি,

সে আছে মৃত্যুঞ্জয়ীলোক,অধরা অসীম পরিধি।

ওরে-যেভাবে উড়িছে মৌমাছিরা ডানা মেলে,

কলঙ্ক হবে কলঙ্ক হবে তোর শেষ বিকালে।

 

এখনই সাপ বিচ্ছুরা পরস্পরকে দেয় দাগ,

হিংস্র নখে তেড়ে আসে চিল- দে মোর ভাগ।

---------------------------------------------

তোমাকে সংবর্ধনা হে গুণীজন

  কলমেঃ মোহাম্মদ আমিনুল এহছান মোল্লা রাওনাট,কাপাসিয়া,গাজীপুর। ***************************************** তোমাকে সংবর্ধনা হে গুণীজন...