শুক্রবার, সেপ্টেম্বর ২০, ২০২৪

বিদায় হে তোফাজ্জল

 কলমেঃ আমিনুল এহছান মোল্লা।

তারিখঃ২০-০৯-২০২৪ ইং

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

******************************

তোফাজ্জলের মুখখানি তব আমি ভালোবাসি,

যতই তার দেহ প্রাণ নিয়ে করিস মৃত্যু বিলাসী।

 

ওরে মেধাবী!তোদের প্রাণ যে মনুষ্যত্বে উদাসী!

তোরা যে হিংস্র হায়েনার মনবৃত্তে চিত্ত বিকাশি।

তোরা যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলঙ্কিত ফুল-

আজ যে দিকে দিকে ঘৃণা উথরিছে বিপুল!

 

এক মুঠো ভাতের জন্য সে এসেছিল তোদের দ্বারে,

তোরা মাড়লি খাওয়ালি মারলি জীবনটা কেড়ে!

কি হিংস্রতা দেখালি সব মানবতারে গ্রাস করে,

ক্ষুধার্ত ছেলেটা আর আসবে না ফিরে তোদের ভীড়ে!

 

বাপ হারা- মা হারা -ভাই হারা এক বিকারগ্রস্থ প্রাণ,

তোরা বুঝলি না তার অসহায় চাহনী -বিরহের গান।

তোদের প্রচন্ড আঘাতেই যমদূত দুলিয়েছে মৃত্যু দুল,

বিদায় হে তোফাজ্জল !ভাল থেকো অবিনশ্বর কূল।

-------------------------------------------------

বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৪

হক ঘুমিয়াছে

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট-কাপাসিয়া-গাজীপুর।

তারিখঃ ১৯-০৯-২০২৪ ইং

*********************************

পৃথিবীর তরে  আসিয়াছে তিমিরের খেয়া,

প্রকাশ্যে যাইতেছে চলে মানুষের মায়া!

 

অন্তর বাতায়নে নিভে গেছে প্রেমের শিখা,

মানুষ হইয়াছে পশুর সম এ জগৎ রেখা।

জাহেলী যুগে ছুটিতেছে আঁধার পথ ধরি!

মানুষের বুকে বুকে দুলিতেছে অগ্নি তরী!

 

চৌদিকে পুড়িতেছে মানবতা বিপুল হারে!

হকের আঁখি ঢুলু ঢুলু বাতিলের পথ ধরে।

পরাজয় আসিয়াছে নেমে গাঢ়- স্বপনঙ্কুল,

অসত্যের চাঁদরে ঢাকা মানবের হৃদয় কূল।

 

আজ বাতিলের তরে হক ঘুমিয়াছে এ ভবে,

তাই মানবের মানবতা পালিয়াছে সেই কবে !

-------------------------------------------

যদিও লগ্ন চলে য়ায়

 


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট-কাপাসিয়া-গাজীপুর।

তারিখঃ ১৯-০৯-২০২৪ ইং

*********************************

ওরে যুগ যুগ ধরি কোন গানের অন্বেষণে?

অসুরের নগ্ন টানে ছুটিছি রাত্রির পিছনে !

 

এখান তো বিরহ ব্যাদনার পাত্র ভরি ভরি,

জ্বলন্ত অঙ্গার দিয়া যাইতেছে পুড়ি পুড়ি।

যদিও হৃদয় কাঁদিছে তবু প্রেম পিপায়,

সেই গান গাহিয়া চলি তোমারই অভিপ্রায়।

 

জানি হে আমি ছলনাময় আকাশের নিচে,

অনুভূতির তরঙ্গ হয়ে ছুটেছি পিছে পিছে।

তবু স্পন্দনে শিরে উপশিরে নাহি কোন ছুটি,

শুন্য পানে ছুটে চলেছি অন্ধকারে লুটি লুটি।

 

হৃদয়ের চৌদিকে কাতর আমি অনল ব্যাথায়,

তবুও তোমারে খুঁজি যদিও লগ্ন চলে য়ায়—

-----------------------------------------

একটু হৃদয়ে রেখো

 

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট-কাপাসিয়া-গাজীপুর।

তারিখঃ ১৯-০৯-২০২৪ ইং

*********************************

এ হৃদয় বড় ব্যাকুল শর্তবিহীন নত,

ঘাত-প্রতিঘাতেও প্রেমের তরে মুগ্ধ অভিভূত।

 

অপূর্ণতার মাঝেও পূর্ণতা খুঁজে যদিও সে গেলো,

এতোটা বিষাদ এতোটা বিরহ তবুও জোয়ার এলো।

রক্ত ক্ষরণের উথরোলে প্লাবিত হয় ধরাধামে,

তবুও প্রেমের সন্ধানে শিরা উপশিরা স্নানে নামে।

 

শুধু সে বুঝে না, যদিও বলি কাছে এসে দেখো

হৃদয় বাড়িয়ে হৃদয় চেয়েছি, একটু হৃদয়ে রেখো,

হৃদয়কে শুধু হৃদয়কে চাই, পাবো?

দেও বা না দেও প্রেমের ডাকে হৃদয়ের কাছেই যাবো।

 

-------------------------------------------------------------

 

ছন্দে ভরা

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট-কাপাসিয়া-গাজীপুর।

তারিখঃ ১৯-০৯-২০২৪ ইং

*********************************

লক্ষ শহীদের রক্তের পরে লাল সবুজ আঁকা,

তারই তরে কালো মেঘেরা পথ চলিছে বাঁকা।

 

আপন স্বার্থের জাল ছড়িয়ে দুষ্ট প্রজাপতি,

মুক্তি যুদ্ধের গলা টিপে দেখায় কেরামতি।

 

অন্ধ জাতি বুঝছে না তা- নাইবা যদি বুঝে,

দেশদ্রোহী সদ্যু ডাকাত আসবে নব সাজে।

 

ঘাতক চ্যালা মীরজাফর করবে কোলাকুলি,

রক্তে পাওয়া স্বাধীনতা তোমায় যাবে ভুলি ।

 

লাল -সবুজের পতাকাখানি রাখ প্রাণের কাছে,

এর চেয়ে ছন্দে ভরা সুর কার আছে?

-------------------------------------------

 

এমন একদিন ছিল

 

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট-কাপাসিয়া-গাজীপুর।

তারিখঃ ১৯-০৯-২০২৪ ইং

*********************************

মাতৃকায় প্রেম ভালবাসা ছিল এমন একদিন,

জ্ঞানী গুনি সৎ ন্যায় পরায়ন বসিত সিংহাসন।

 

গাইত দেশের গান সহজ সরল উদার প্রাণ,

বুঝিত না দুর্ণীতি অর্থ্ পাচার এই জগৎ পান।

এখন দেখি নদী যায় ভেসে বিশাল সাগর টলে,

ডুবে যায় স্বপ্নের তরী উত্তাল ঢেউয়ের জলে।

 

বিশ্বাস ঘাতকেরা সাজিছে আপন আপন সাজে,

তুমুল ঘূর্ণি ঝড়ে ছুটিছে চাঁদাবাদি দখলের কাজে।

রক্তে রক্তে খেলিতেছে হোলি দোসরের চ্যালা,

তবু বুঝে না তাহা কত রূপ কত রঙের মেলা।

 

এমন একদিন ছিল অটল পাহাড় মগন ধ্যানে,

যেখানে প্রাণ স্পন্দিত ছিল সোনার বাংলা গানে।

----------------------------------------------

বুধবার, সেপ্টেম্বর ১৮, ২০২৪

কেন হিসাব দিলে না

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট-কাপাসিয়া-গাজীপুর।

তারিখঃ ১৮-০৯-২০২৪ ইং

*********************************

মানবতার ডাকে ভেঙ্গেছিল অবুঝ শিশুর ঘুম,

ভিক্ষুক এসেছিল তোমার ডাকে নিস্তব্ধ নিঃঝুম।

কত দরদী প্রাণ বলেছিল তোমায় সু-স্বাগতম।

কেন হিসাব দিলে না, কেন হল টাকা গুম!!

 

ছড়িয়ে ছিটিয়ে পরে আছে ত্রাণ দেখিলাম চেয়ে,

দিলে না পৌঁছে মানবতার ফুল ভানবাসি যেয়ে।

ওগো এ কেমন তোমার মানবতার ডাক?

যেখানে তুমিই রেখেছো শুন্যতার ফাঁক!

 

স্বার্থের জীবন যাহাদের জলে স্থলে আকাশ পর্বতে!

তারা কি করে দিবে প্রশ্নের সমাধান পৃথিবীর পথে?

সে তাহারা কি করে হয় মানবতার পাঞ্জেরী,

কেন হিসাব দিলে না হে স্বপ্নবাজ কান্ডারী?

 

মানবতার পথ বেয়ে চলিছে দুরাশার স্রোত!

তন্দ্রাঘোরে স্বপ্নরাজের বুকে বহু ভগ্ন পোত।

----------------------------------------------

মঙ্গলবার, সেপ্টেম্বর ১৭, ২০২৪

একই রাঙা

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট-কাপাসিয়া-গাজীপুর।

তারিখঃ ১৭-০৯-২০২৪ ইং

*********************************

আসিয়াছে অপরাজনীতি তব হে বঙ্গপাথার,

রাগ –ক্রোধ, হিংসা- বিদ্বেষ জুলুম অত্যাচার।

 

মসনদের রন্ধে রন্ধে ঘুরে কো স্বৈরাচার,

নাহি কো গণতন্ত্রের মহামূল্য মণিমুকুতার।

নিশিদিন প্রাণে প্রাণে বহে কো হাহাকার,

যে যায় লঙ্কায় সে হয় কো রাবণ -এ বঙ্গতর।

 

কারো কোন নাহি কো ন্যায়নীতি সমাচার,

সুশীল- কোকিল- ভ্রান্ত আছে শুধু চাটুকার।

দেশদ্রোহী - দোসর নিয়ত আঘাতে,

বিচিত্র লীলা খেলায় মহানৃত্যে মাতে।

 

চাওয়া পাওয়ার কিছু নাই -এ শুধু জানি,

এপিঠ ওপিঠ একই রাঙা বঙ্গের তটনি।

--------------------------------------------

 

অবিচল

 


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট-কাপাসিয়া-গাজীপুর।

তারিখঃ ১৭-০৯-২০২৪ ইং

*********************************

তোমাকে চাই আমি অবিচল- দৃপ্ত –দুঃসময়ে,

তুমি নতশির হবে না কভূ সংকটেরও ভয়ে!

 

তুমি স্বাধীন মাতৃকার চির অক্ষয় শক্তি -সুসংহত,

তোমাকে চাই দেখি শত বিপদে বলিষ্ঠ - অক্ষত।

অশ্রুজলে সিক্ত হবে না দুঃখ শোকে আঘাতে,

লাল-সবুজের পতাকা সমুদ্যত তোমার হাতে।

 

শিল্প ও প্রেমের সাহিত্যে ভরা তোমার হৃদয়,

কভূ  বিদ্রোহী দোসরে হবে নাকো নব উদয়!

আমি স্বপ্ন বুঁনেছি লক্ষ শহীদের রাঙা জল,

তোমার চাষাবাদে মুক্তির ফুল ফুটবে বঙ্গ তল।

 

তোমাকে চাই আমি অবিচল- দৃপ্ত –সূর্যোদয়ে,

বহুবার মখোমুখি হয়েছি অযূত সংখ্যক ক্ষয়ে।

ওহে সম্মুখে গর্জে যাও, হোক নিন্দা ও অখ্যাতি,

সত্য ও ন্যায় পথে দিয়ো দৃঢ় নেতৃত্ত্বের জ্যোতি।

----------------------------------------------

২০২৪ ইং সাল

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট-কাপাসিয়া-গাজীপুর।

তারিখঃ ১৭-০৯-২০২৪ ইং

*********************************

এ কেমন লীলা চলিছে ২০২৪ ইং সাল?

মেঘ চলে গেছে তবু অগ্নি বজ্র বঙ্গ তল!

 

প্রহরীহীন আঁধার রজনী বিনিদ্র ডাকাত দল,

হাঙ্গর- কুমির হা করে আছে সাগরের জল।

মাঝিহীন তরী চলিছে আঁকা বাঁকা বর্ষ্ণ বর্ষার,

তীব্র আগুন জ্বলিছে ঘর- বাড়ী নব অভিসার।

 

বনে বনে ফুল ঝরিছে রাগ- ক্রোধ-অভিমান,

ফুল কলি উঁচু শির নাচে দোলে ফুলের গর্দান।

নিশ্চুপ মুক্তির ঊষা ঘন কালো বর্ষার মেঘ,

সোনালী সূর্যের চোখ নাই- অশ্রুর উদ্ভেগ!

 

সাদা -সাদারে আঘাত হানিছে নিলর্জ্জ আজ,

পথ ঘাট সাজিছে ঘেউ ঘেউ কুকুরের সাজ!!

বসন্তের কোকিল করিছে দখল কাকের বাসা,

কাশবনের শুব্রতা নেই- আছে কি কোন আশা?

 

শুন্যতার গভীরে তুমুল ঘূর্ণি ঝড় অগ্নি বাতাস,

২০২৪ ইং সাল কি হবে চির মুক্তির পূর্বাভাস ?

-----------------------------------------------

 

জয় বীর বঙ্গতাজ

  কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা রাওনাট,কাপাসিয়া,গাজীপুর ********************************** জয় বীর বঙ্গতাজ ! জয় স্বাধীন ইতিহাস ! ...