বুধবার, মে ১৩, ২০২৬

শিরোনামঃ সন্ধ্যার আগে ঘরে ফিরো

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট, কাপাসিয়া,গাজীপুর

****************************************
সন্ধ্যার আগে ঘরে ফিরো রে তরুণ ছাত্রদল!
পড়ার টেবিল ডাকছে তোমায়, জাগাও বাহুর বল।
তুমি নও তো পথের ধুলা, নও কো বখাটে,
তোমার আলোয় বিশ্ব জাগবে জীবন-সমর-ঘাটে।


ভালো যে জন—জ্ঞানের অন্বেষণে রাত্রি জাগে,
দেশ ও মাতার মুখ উজলিতে সবার আগে।
সন্ধ্যা নামার আগেই ফেরে আপন কুটিরে,
মুক্তিরই গান গায় সে সদা সত্যের তীরে।
তাহার জয়ে হাসে রে জাতি, কাটে অবসান,
সে যে নতুনের কেতন উড়ায়, গায় বিজয়ের গান।


পথ হারা যারা—উছৃঙ্খল, কাটায় আড্ডায়,
নেশার বিষে তিলে তিলে জীবন হারায়!
মদ, গাঁজা আর ইয়াবা চাট্টি—মরণ-নেশার ফাঁদ,
কলঙ্ক ছড়ায় তারা, ডোবায় কুলে চাঁদেরও চাঁদ।
হেরে যায় সে ছার, নিভায় ঘরের বাতি,
অন্ধকারে কাঁদে তাহার বিশ্ব ও নিজ জাতি।


তুমি তো নও আত্মহারা, তুমি যে দুর্মদ,
তোমার জয়ে মুক্ত হবে নিখিল জনপদ।
ভেঙে ফেলো মোহের কপাট, বাঁধো জয়ের পণ,
জ্ঞানের রথে সওয়ার হয়ে জাগাও ছাত্রগণ! 

সন্ধ্যার আগে ঘরে ফিরো রে তরুণ ছাত্রদল!
পড়ার টেবিল ডাকছে তোমায়, জাগাও বাহুর বল।

--------------------------------------------------------

শিরোনামঃ মূল্য দাও হে স্বাধীনতার

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট,কাপাসিয়া,গাজীপুর

*********************************************
জাগো হে নতুন প্রজন্ম, জাগো আবার জাগো,
রক্তে কেনা লাল-সবুজের মশাল বুকে জ্বালো।
লক্ষ প্রাণের বিনিময়ে মুক্ত এ আকাশ,
রক্ষা করো স্বাধীনতা, রাখো রে বিশ্বাস।
চেয়ে দেখো চারপাশে দেশদ্রোহীর দল,
ভাঙতে চায় সোনার দেশের ঐক্যের ওই বল।
চিনো ওদের চিনো রে ভাই, চিনো ওদের বেশ,
মূল্য দাও হে স্বাধীনতা, গড়ো নিজের দেশ।
জাগো হে নতুন প্রজন্ম, জাগো আবার জাগো!


একবার যদি হারায় আলো, শূন্য হবে বুক,
ফিরে আসবে আঁধার কালো, ঘুচবে দেশের সুখ।
ভিতরে তোমার লুকিয়ে আছে মীর জাফরের ছায়া,
ওদের ছলে ভুলো না আর, দেশের করো মায়া।
ফ্যাসিবাদ আর স্বৈরাচারকে রুখে দিতে হবে,
নতুন দিনের শপথ নাও রে নব বিপ্লবে!


মববাদ আর অন্যায়ের ওই শৃঙ্খল দাও ভেঙে,
দুর্নীতির এই কালো হাত দাও রে গুঁড়িয়ে।
ন্যায়ের পথে লড়তে হবে, ভয়কে করো জয়,
বিপ্লবীদের রক্ত কখনো বৃথা যেন নয়!


সবুজ মাটির ধুলোবালিতে আঁকো জয়ের গান,
রঙিন করো স্বদেশটাকে, সঁপে দিয়ে প্রাণ।
নতুন সূর্য উঠবে হেসে মুক্ত বাংলায়,
স্বাধীনতার অমর কাব্য চলরে গেয়ে যাই।
মূল্য দাও হে স্বাধীনতা!
জাগো আবার জাগো!
জাগো... হে... জাগো!

-----------------------------------------------------------

 

যদি ডাক এসে যায়

 কলমেঃ মোঃআমিনুল এহছান মোল্লা

রাওনাট, কাপাসিয়া,গাজীপুর

****************************************


হে প্রভু, যদি ডাক এসে যায়, ক্ষমা করিও মোরে,
আশ্রয় চাহি কঠিন দিনে, লুটিয়ে তোমার দ্বারে।
আমি যে পাপী, গুনাহগার বান্দা তোমার ওগো সাঁই,
রহম করো হে দয়াময়, তুমি ছাড়া গতি নাই।


ওগো ধরণীর মানব-সভ্যতা, শুনো হে প্রিয়জন,
ক্ষমা করে দিও ক্ষণিকের তরে ব্যথিত করেছি মন।
আচার-আচরণে দিয়েছি যে দুখ, ভুলে ভরা এই হিয়া,
ভুলত্রুটি মোর মার্জনা করো, আপন করিয়া নিয়া।


আমিও তো এই ধূলির ধরায় ঘুরেছি সবার সাথে,
ভুলকে আমার সঁপেছি প্রভুর ওগো ওই নুরানী হাতে।
মানুষেরই মাঝে কেঁদেছি হেসেছি, দিয়েছি সবারে ক্ষমা,
আমারও পাপের খতিয়ান আজ হোক না শূন্য জমা।


বিদায়ের-সুর-ঝংকারে কাঁদে আকুল পরাণ,
প্রভুর রহমে মুছে যাক সব কলঙ্ক-অভিমান।
আখেরে যেন গো পাই ঠাঁই ওই আরশের ছায়াতলে,
বিদায়ের বেলা আঁখি যেন ভাসে তওবার নয়নজলে।

-------------------------------------------------------

অবুঝের মত (গান)

  অবুঝের মত (গান) কবি মোঃ আমিনুল এহছান মোল্লা স্থানঃ রাওনাট - কাপাসিয়া - গাজীপুর তারিখঃ ২১ - ১১ - ২০২৪ ইং ********************...