--------মোঃ
আমিনুল এহছান মোল্লা
আচমকা পরিচয়ে
এত কাছো পাব
কখনো ভাবেনি !
আবার শিশিরের
কণার মত হারিয়ে যাব
তাও ভাবিনি
!
কিন্তু কি
অভিমান তোমাকে ঘিরে ধরল
আজও বুজে
ওঠতে পারিনি ।
বহুবার চেষ্টা
করেছি, সেই তীরে নোঙ্গর করার জন্য
আজও খোঁজে
পাইনি কাংখিত ঠিকানা
কিন্তু কি
করব বল ? আমি পরিশ্রান্ত মাঝি
উত্তাল নদীর
জলে হয়তো আমি যোগ্য নই ।
আমি তৃষ্ণার্ত্
বুকে একটু জলের অপেক্ষায়
তোমার সাগর
পারে প্রতিনিয়ত যাই ।
আমি দেখি
বুকের উঁচু ঢিলা কিংবা উত্তাল তরঙ্গে
আমার তরীর
পাল উত্তেজিত ।
অনেক দুর
এমন কোথাও নিভৃতে নিরালায়
একান্ত মিলনে
শুধু আমি আর তুমি!
প্রাণের উতালে
গগণের ছাঁদে প্রভাত রবিকে ছোঁব বলে
নিশি ভোর
অপেক্ষায় তোমার মুখ দর্শনে ।
প্রথম সোনালী
আভায় শিশিরের ঝলক বিন্দুতে
খোঁজে নিব
তোমায় ।
আমার পুলক
স্পর্শ্ দিয়ে
ক্রোধকে চুষে
নিব পরম মমতায় , বুকে জড়িয়ে
হারিয়ে দিব
তোমায় ।
তপ্ত কিরণের
সৌর্য্ বীর্যে -ঐ গহিন পিঞ্জরে ।
উত্তাল জলের
প্লাবিত বানের চরম শিহরে ।
খোঁজে নিব
তোমায় স্পর্শের পবিত্র ভাবনায় ।
তুমি আছো
তুমি থাকবে কবির অন্ত পাতায় ।
--------------, রাওনাট, কাপাসিয়া, গাজীপুর ।
******************
No comments:
Post a Comment