--------মোঃ আমিনুল এহছান মোল্লা
আপন স্বার্থে্ ছুটে চলেছি পর যাতনাকে উপেক্ষ করতে করতে
আর ছুটতে ইচ্ছে করে না এই নশ্বর বুকে…
আর কত যুদ্ধ!আর কত ঠিকানাহীন পথে.
আমি ক্লান্ত অগণিত চাহিদার পিছুন ছুটতে ছুটতে
ফিরে আসেনি তৃপ্তি, পিপাসা মিটেনি তৃষ্ণার জলে
খোঁজে দেখেনি আসল ঠিকানা ।
এখন আর নশ্বর লোভে হারিয়ে যেতে ইচ্ছে করে না,
আমি যে অবিনশ্বর পথে…
চৌদিকের গাছ-পালা, নিকটের বন্ধন, মুক্ত আকাশ এসব কিছু
আমাকে মুগ্ধ করে না ।
এখন আর বজ্র কণ্ঠে বলতে ইচ্ছে করে না “ সবকিছু আমার, সবকিছু
আমার”।
যবনিকার ভেলায় ভাসতে ভাসতে চলেছি আমি
অবিনশ্বর পথে…
--------------------------,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
No comments:
Post a Comment