শনিবার, মার্চ ২৩, ২০১৯

বিষে বিষে ক্ষত বিক্ষত




                  --------------মোঃ আমিনুল এহছান মোল্লা
বিষে বিষে ক্ষত বিক্ষত মানবের দেহ প্রাণ
এখানে মরণ ব্যাধি অকাল মৃত্যু ডেকেছে ,
হে র্নিভেজাল,  তুমি ফিরে এসো
শুধু একবার সত্যকে জাগাও এই মানবের অন্তর ঘিরে
যেখানে  ভেজাল হানা দেয় বারবার;
আসলের অন্তরালে নকলেরা গড়েছে মৃত্যু ফাঁদ।
এই মানবের মুল্যবোধ, শ্রেষ্ঠের অহংকার , পবিত্র দ্বার
আজ যেন প্রকাশ্যে গড়েছে ফাঁসির মঞ্চ !
আপনের যবনিকা আপনের হাতে অবিরত!
কোথাও পাইনা খোঁজে আসলের নির্যাস।
চৌদিকে শুধু নকলের মহাবরণ,
অগ্নি তরীতে আসলেরা ছুটেছে চিতার অভিমূখে!
আজিকায় মানব সভ্যতা, বড় বেশী দৈন্যতায় ভরপুর
নকলেরা বীর দর্পে মানবের রন্ধে রন্ধে বসতি গড়েছে ।
হে র্নিভেজাল,  তুমি ফিরে এসো
শুধু একবার সত্যকে জাগাও এই মানবের অন্তর ঘিরে ।
বিষে বিষে ক্ষত বিক্ষত মানবের দেহ প্রাণ
এখানে মরণ ব্যাধি অকাল মৃত্যু ডেকেছে
এনেছে উপহার ,আপনের হাতে আপনের যবনিকা ।
চঞ্চল প্রাণ অবশেষ দেখেছে মৃত্যুর পরোয়ানা
হে র্নিভেজাল,  তুমি ফিরে এসো ,
সত্যের আলিঙ্গনে ,আসলের প্রণয়ে ,জীবনের ফুলশয্যায় ।
------------------------, রাওনাট, কাপাসিয়া,গাজীপুর ।

**********************

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

আপনার মূল্যবান মতামত ও গঠনমূলক মন্তব্য আমাদের অনুপ্রেরণা। অনুগ্রহ করে শালীন ও সৌজন্যমূলক ভাষায় মন্তব্য করুন।

“অগ্নিপথের অগ্রনায়ক”

    কলমে : মোঃ আমিনুল এহছান মোল্লা। রাওনাট , কাপাসিয়া , গাজীপুর। -------------------------------------- একাত্তরের অগ্নিস্মৃতি ,...