Saturday, March 23, 2019

আজকালের যুব নেতা




                             -মোঃ আমিনুল এহছান মোল্লা 

আজকালের  যুব নেতা কেমন জানি হয়ে
স্বপ্ন তরে আঁধার লয়ে রাখছে জাতি ভয়ে!
অস্ত্রধারী টেন্ডারবাজি কত নামে দৌড়ে
বললে কিছু বেজায় তেড়ে হরদম মারে ।

নাইবা দেখি জীবন আলো যুব নেতার তরে
ওমুক দলে তমুক নেতার চামচা হয়ে ঘুরে
যুব শক্তির অধঃপতন কত নেশার গোঢ়ে
দেখলে ওদের ভয় লাগে দিবা নিশি ভোরে ।

দেখনা ফিরে,
অতীত তোরা দিয়েছিস কত গড়ে !!
মায়ের ছেলে যুবা শক্তি এমনি নাহি ঝরে
লেখা পড়া শিখে তারা আজও অমর হয়ে
অস্ত্র হাতে রুখে দেয় আনে নিশান জয়ে ।

লড়াই সংগ্রাম আন্দোলনে কত যুবা ছিলে
মায়ের বুকে বিজয় কেতন হাসত ওদের পেলে ।
আজকালে স্বপ্ন হারায় দেখলে যুবা ছেলে ।
যুবাতো নয় ভয়ঙ্কর যেন জাতির হলে !

আয় ফিরে আয় যুব নেতা অতীত স্মৃতির ছলে
নেতার ডাকে যেমনি তারা লড়ত মায়ের কোলে ।
আজকালের যুব নেতা কেনরে তোরা ভুলে ?
চাঁদাবাজি টেন্ডারবাজি ধবংস আনে তুলে ।

লেখা পড়া তোদের আলো লাল-সবুজে দোলে
একাত্তরের অমর গান জয় বাংলার ফুলে ।
ওরে মাঝি তোদের নিয়ে ভীড়বে তরী কূলে ।
আজকালের যুব নেতা নিসনা জাতি শুলে ।
-------------------।- রাওনাট, কাপাসিয়া- গাজীপুর ।








No comments:

Post a Comment