সোমবার, মার্চ ২৫, ২০১৯

তুমি কি বলা যায় না?



---------মোঃ আমিনুল এহছান মোল্লা
কবির কবিতায় কাব্যিক চরনে হঠাৎ তুমি এসে !
কে জানত তুমি হাসবে কবিতার লাইনে ?
পরিচয়টা আচমকা হল কবিতার সূত্র ধরেই
মোবাইল ফোন বেজে ওঠল- আপনি কি আমাকে চিনেন ?
নাতো !!বলুনতো কেন?
তা জানিনা, তবে আপনাকে খুঁজে পেয়েছি কবিতার মাঝে
নতুন সাজে !
শিমুল পলাশ ফুলে কিংবা বৈশাখের উড়ন্ত তুলায়
ঐ দুর গগণে অমীত ভাবনায় মুক্ত অভিপ্রায় ।
আমার চিন্তা চেতনায়
মনের বারান্দায় সজিব ভঙ্গিমায়
আপনার উপস্থিতি
যা শুধু পুরনো স্মৃতির পাতার মতই উজ্জ্বল ।
সেই থেকে ভাবতে থাকি আপনি আমার কেউ- অতি আপন !
হতে পারে কবি ,হতে পারে অতীতের স্মৃতিময় ইতিহাস কিংবা
নবীন দিবসের সোনালী আলো ।
আমি বল্লাম, আমি আপনার কবিতার কাছেই থাকি
তাহলে আপনি কেন ! তুমি কি বলা যায় না ?
--------------, রাওনাট, কাপাসিয়া, গাজীপুর ।

*****************

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

আপনার মূল্যবান মতামত ও গঠনমূলক মন্তব্য আমাদের অনুপ্রেরণা। অনুগ্রহ করে শালীন ও সৌজন্যমূলক ভাষায় মন্তব্য করুন।

জাগো হে রাওনাট স্কুল(গান)

  জাগো হে রাওনাট স্কুল(গান) কলমেঃ মোঃ আমিুনল এহছান মোল্লা রাওনাট, কাপাসিয়া,গাজীপুর ******************************************** এই য...